এসেছ চলে যাবার জন্য
এই নির্জনে গল্প করছো, হাত ধরছো
একসময় উঠে যাবে বলে
মনে রাখছো কেননা
প্রায় সময়ই ভুলে থাকো, হেসে ওঠো
যাতে চোখে সেই বিষাদ না দেখি
প্রেমের পরদিন থেকে সময় যেন অপ্রেমেই কাটে,
তৃষ্ণা বাড়িয়ে সমুদ্রের জল হয়েছে নোনা
সুখ দিয়ে যাচ্ছে,
চুম্বনে ছড়াচ্ছে ক্লোরোফর্ম
সেও কি বিস্বাদ হবে না স্মৃতি হবে বলে?
ঘর হবে দুজনার?
তারপর অনিবার্য কষ্টটুকু দিয়ে
একজন ঠিকই একা হবে আজ অথবা কাল
সোনার শিশুগুলোও বড় হবে
ঘর উপচে নিজের নিজের ঘর হবে বলে
জানা নেই কতগুলো বছর
সময় নেই ভেবে ভেবে সময় চলে যাবে
--
ড্রাফট ১.০
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ ভোর ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





