Law grinds the poor, and rich men rule the law.
-Oliver Goldsmith
প্রণেতারা আইন লেখার আগে
যদি খেয়াল রাখে
নিজেদের পাপের খতিয়ান,
পরিবারের গতিবিধি, কুসন্তান তার বাঁচবে কিভাবে!
শস্যখেকো পাখিকে
তাড়ুয়া গড়তে দিলে
মৃন্ময় হাড়িতে
স্বচ্ছ চোখ আঁকে ..
স্বপক্ষ সে যদি বেছে নেয় কী হবে উপায়?
চিকন আঠালো জালে
ফাঁদে ফেলে মাছি
ভোজসভা করে উর্ণনাভী;
যেমন নিরাপদ
পাকস্থলীর পাঁচিল; সে আমিষ
এসিডের তরলেও হয় না বিকৃত
দেখেছি ঐ পণ্ডিতেরা
যাচ্ছেতাই করে ফেলতে জানে
সন্তানকে পাঠিয়ে পাপের ইস্কুলে
পুকুরচুরি অথবা সম্ভোগ
অসাধু কুযুক্তিতে
পরিচ্ছন্ন থাকে;
এমনকি আইনগুলো বদলে দিয়ে দিয়ে
আত্মজকে পুরস্কৃত করে
এজন্যই বিধান বানাতে
বিধাতা ও সম্রাটের পরম আগ্রহ
সংবিধান সর্বদাই নিপীড়িত নারী
আইন ও অনুচ্ছেদ লাইনচ্যুত বগি
----
ড্রাফট ১.০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


