somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়ারইন ব্লগ, নেট বিচ্ছিন্ন দুটো দিন এবং মেলায় উন্মোচনহীন মোড়ক

১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্লগের পরিচয়টা মেলায় খুব ম্লান। ব্লগের কালচারের সঙ্গে বইমেলা বিস্তর তফাৎ। আগে বই মেলায় বেড়াতে এলেও কখনো আগে এভাবে ভেবে দেখি নি। বই কিনতে গেলে মেলা মনে হতো এক রকম। মেলায় কয়েকজন বিশিষ্ট লেখক হাতে বই দেখে নাম জিজ্ঞেস করেছিল। পরিচয়ে বলেছি আমি ব্লগের স্বাধীনতায় বেড়ে ওঠা নগন্য মানুষ।

অভিনয় শেখার জন্য যেমন মঞ্চের তুলনা হয় না, ডিজিটাল যুগে লেখা শেখার জন্য ব্লগও একধরনে মঞ্চ। লিখতে গিয়ে সম্পাদকদের কাছে ধন্যে দেয়ার আগেই বিশ্বজুড়ে পাঠকদের কাছে পৌঁছে যায়। প্রতিক্রিয়াও পেয়ে যাওয়া খুব কাজের।

মেলায় অল্প সময়ের জন্য যাই। সাধারণত প্রকাশকের স্টলে থাকলে আমাকে পেতে সুবিধা। আমি তেমন আড্ডাবাজ মানুষ নই। বই কিনতে বা মেলায় বেড়াতে আসা নানান ধরনের মানুষ দেখতে আমার ক্লান্তি নেই। মেলার স্বত:স্ফুর্ত উচ্ছাস দেখি। কখনো ভিড়ে মাথা গলিয়ে শিশুদের বই খুঁজতে ঢুকতে দেখি বাবা মায়ের সঙ্গে। বিশ্ববিদ্যালয় বা কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা বই বিক্রি করছে । বসে থেকে নতুন লেখক লেখিকাদের কিছু বই ছুঁয়ে দেখেছি। কাটতি হচ্ছে এমন লেখার চেয়ে ব্লগের অনেক লেখকের লেখা উন্নততর।

সীমিত পাঠক আমার। পত্রিকায় বিজ্ঞাপনের ফুল ঝুড়ি নেই। ব্লগের পাঠকদের অনেকেই নেটেই পড়ে নিয়েছেন, কেউ দুরে থাকেন বলে মেলায় আসেন নি। হয়তো আসবেন।

২.
নেট বিচ্ছিন্ন। কম্পিউটার কাজ করছে না। সেলফোন থেকে শুধু মন্তব্যগুলো পড়তে পারি। আশা করছি এ মাস টুকু পার হলে স্বাভাবিক হতে পারব।

৩.
মেলায় মোড়ক উন্মোচন হয়নি দোতলার মানুষের। মোড়কে ঢুকতে পারলে না হয় উন্মোচিত হতো। আমার সবচেয়ে প্রিয় কবি লেখকদের কারো বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে বলে কখনো শুনিনি। কর্পোরেট যুগে এসে মোড়ক উন্মোচনের জন্য যে ঢাক ঢোল পেটানো হতে দেখি তাতে সায় মিলল না মনের।

বই মেলার কতগুলো বিক্রি হল সেই সংখ্যাকে গুরুত্বপূর্ণ মনে হয় না। আর সবাই আমার পাঠক হবে সেটাও না।

আজ বিকেলে ৫.৩০ এর দিকে পরিবার পরিজন ও বন্ধুদের বললাম আসতে, সময় থাকলে। উদ্দেশ্য এক সঙ্গে দেখা করা। খুব হঠাৎ করেই বলা। ব্লগারদের যারা মেলায় থাকবেন অবশ্যই বিদ্যাপ্রকাশের সামনে চলে আসুন।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫০
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×