লাঙ্গল পালকিতে বেহারা একজন
কাষ্ঠ ফলকে জ্বলে লোহার আয়না
তৃণ কন্যা রূপযাত্রী পাললিক মন
ছিটে কাদা সাদা রং ধরে বায়না
পাতাল পুরির ধানে রসিয়া নাগরী
গায়ে জল ছল ছল মহুয়া ঘাঘরী
খাজানা খাদ্যে ভরে আগাছা ডাকাত
কচুরী দস্তরখানা কদলির পাত
সরু নালা দোন সেচে কলার বাকল
দেখিলাম গুণবতী সোনার কঙ্কন
পোড়ানো কলসী ভরে তুলিয়াছে ধান
মাটিজমি লেপে গায় আগুনের গান
--
ড্রাফট ১.০
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



