নিশি জাগি করিয়াছি শব্দ বাছাই
সুবোধ্য ভাবার্থ যত অভিধানে পাই
ছন্দ মিলে দিবাশেষে গড়িলাম পদ্য
পাঠকেরা মাথা নাড়ে, "বড়ই দুর্বোধ্য"
ভ্রান্ত হয়ে জিজ্ঞাসি, "পাও নাই মিল?"
বলে, "শব্দ ভিন্ন অর্থে করিছে জটিল
তরঙ্গ উড়িয়া গেছে মাথায় উপরে
উপমা রূপক নাহি এন্টিনায় ধরে"
কহিলাম, "একই দোষে পাইবে না ক্ষমা
বুঝাইয়া কহ মোরে এন্টিনার উপমা"
---
ড্রাফট ১.০
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১১ রাত ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



