
নদীর মোহিনী রূপে স্বর্গচ্যুত অপ্সরীর মায়া
রূপোলি মাছের আঁশের মতো ঢেউ নাচে
বটের ঝুড়িতে দোলে বালক; ঘাটে কলসীর বুদবুদ তোলে
দুই বেণীর কিশোরী একদিন
হাঁটুতে থুতনি রেখে ছাউনির নিচে
লাল বেনারসি সচকিতে দেখে ভেসে ওঠা শুশুক
জালের চিকন সুঁতো তুলে আনে মাছের ফসল
কালিন্দির চরের আমন ধানের পিঠা বানায় মাটির চুলোয়
তারপর মানুষের মতো অবিশ্বাসী হয় সেই নদী
আজানের লাল রং ইয়ানফসি সিঁদুর শাখার আর্তনাদ
কূল ভেঙে নিয়ে যায় ঢলে, ভাঙনের দাঁতে
কামড়ে খায় কলার ঝাড়, ডিমবতি মুরগী,
চাঁদ কপালে গাভী
ভিটে-বাটি-মক্তব, বাঁশ ঝাড়, আত্মীয়ের কবর
---
ডাকটিকেটের জুন সংখ্যায় প্রকাশিত / ছবি: সজল
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১১ সকাল ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




