somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তগদ্য: শিরোনামহীন

২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বলেছিলে এও পূর্ন হবে একদিন, মৌনতা ছুটি দিয়ে ঘরের পর্দায় উঁকি দেবে যুগল সুর্যালোক, বীজের ত্যাজ্য খোমা থেকে
শিশুবৃক্ষ হবে,আনত হরিৎ পাতা সমুদ্র পাখির মত সরলে কোণে ডানা মেলবে, বসবে আমার নি:শ্বাস জানালায়, বাতাস আসবে, থমকে থমকে যাব বুক ভরে নিতে।

অর্জুন গাছের বাকলের মত জ্বর মাপার ছুতোয় করতল বসবে কপালে, মানুষ আঁচল চায়, ঘর চায়, মাঝরাতে বাদামী আঙুল চায় তৃষ্ণা মেটাতে ঠোঁটের সুহাসিনী হ্রদ, হলুদ ধান খেতের জলায় জোড় পদ্ম। না পাওয়াকে পেতে চাওয়া যতদূর চাওয়া যায় চায়, গুটিসুটি একটি ফড়িং ট্রেসিং ডানায় মাঝ আকাশে স্থির দাঁড়িয়ে থাকে

অভিকর্ষ
নামছি তো নামছিই, জন্ম ছিল সবুজ উপত্যকায়, একটা পাটাতনে খেলতে খেলতে শৈশবটা কাটানোর পর মানুষ হয়তো পড়তেই থাকে, নেতিবাদী নয়, তবুও পড়ন্ত এর ধারা, শুধুই পতিত, মনে হয় মাটির সমান্তরালে একটা ভিনটেজ ক্লক ত্বরিত, যার হৃদপিণ্ডে বসে এক দরিদ্র মুচি সেলাই করে যায়, আজকে ব্যথায় ছিঁড়ে গেছে পাঁজর, পরদিন দৈনতা, ক্ষুধা নিবৃত্তির জন্য শেকল বাঁধা কালো শ্রমিকের মতো অফিসের ডেস্কে কাজ শেষে, বেতনের দিন গুনে চলছি, অথবা পড়তে পড়তে দেখছি উৎসব এল। বাম পায়ে ছন্দ পাল্টে নৃত্যরত যুগল কিশোরী স্পেনিশে গান গাইছে - খাও দাও ফুর্তি করে নাও।

আমি দেখলাম বৃদ্ধ গ্যালিলিও দাঁড়িয়ে পিসার মন্দিরে। একটি বকের পালকের মত আমার সুখ ফেলে দিল। আমরা সবাই নুড়ি বা কাগজের মত নামছি। স্বাধীনতা পেয়েছিলাম পড়ন্ত প্রত্যেকে, সমান্তরালে পরাধীন থেকেও ঠোকা ঠুকি। পালক ও পাথর যাই হই সমান্তরালে পড়ছি। সময়ের অভিকর্ষ টানছে আমাদের, একটা সময় তরল সমতল নদী। ক্লান্ত উড়ুক্কু মাছের মতো টুপ করে মৃত্যুর জলে লাফ দেই, অগত্যা।
-
ড্রাফট ১.০
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:৩০
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×