
অনন্যোপায় ডেকেছিলাম তাকে বৃষ্টি ভেজা ছাদে
হাত ধরে টেনে তুলেছিলাম বলে রাগ এতদিনেও কমে নি
আমাদের গলিতে আসে নি কখনো
কেননা দরজায় কুকুর বসে থাকতো জিভ বের করে
লক লকে মান্দারের কচুর পাশে মাকড়সা উঠে যেত
একদিন ঝরা পাতা মিশে গেল শিরা রেখে মাটির ওপর
আর আমি তো নিরুপায় হয়েই ডেকেছিলাম
যারা দেখবে ভয় হয় তারা তো দেখে নি
শুধু দুপুরের দুটো কাক ভেঙে পড়া ছাদের লাল মেঝেতে
অথবা নিচের তলায় পাটিতে শুয়ে থাকা কাঁথায় আবৃত কেউ ঘুম থেকে
পায়ের শব্দ গোনে
দারুচিনি ঘিরে আছে আজ, তেজপাতার কড়া ঘ্রাণে
অসমাপ্ত নৈরাশ নগরে এখন সে মাঝে মাঝে নিজ থেকেই আসে
--
ড্রাফট ১.০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

