আজিকা আমার এত্তো কাজ রে মাপুলা । এই পিথিবি চুকাই ফলের মত্তন লাগিছে রে। তুই তো থাকলি রাইতের দেশে। অন্ধকারে ঘুম পারি। কি সোন্দর করিয়া ঘুম পারিস রে ।
সোক্কাল থাকি টেবিলের উপরে লোহার চাক্কার মত্তন কাগজ জমিয়াছে।
আমার মোন বসছিনারে মাপুলা। ইকটা কথা ভাবিছি, তোরে আমি পাগোলি ডাকি ক্যান রে। তুই তো ভালা আছিস। সব কাজ সামলায়ে রাখিস রে। তুই আমারে ছাড়া আছিস তো রে। তো কেমন এমন থাকিস রে, মাপুলা। মউয়া গাছে টিক্কুর ডাকিছি। ওই পাখির মত্তন তোরে ডাকিছিলাম। আমি ডাকলে তুই ছুইটা আসিতিস রে পাগোলি। আজ সুখ আছিস। সিত সিত কাথায় মুখ ঢাকিয়া ঘুমাইছিস। তোর কি ইনসাফ কম রে মাপুলা। আমার শইল তোর জন্যি কান্দেরে। আমার বুক্কের পসম তোর জন্যি কান্দে রে। শইলে তোরে জাপটিয়া ধরিছি। ও গাঙ্গের পানিতে জল খেলিছি রে। আর তুই খালি আমারে ডর দিয়াছিস। আর আইজকে কত ভাল আছিসরে মাপুলা।
আজিকা ক্যান যে ওস্তির হইছি রে । উঠিয়া গেছি, ফিরিয়া আসিছি। মনে পড়িছে মিশোনারি ইসকুল,, ওর বারিন্দা সবুজা জঙ্গলা।ওই খানে উইড়া যায় কাট্টালি পর্জাপতি।
আমি ভাল নাই রে মাপুলা। তোর কোথা ভাবিছি । খালি তোর মুখ খান ভাসিছে রে। কাচ্চের জানালা, বিষ্টি জমিছে রে মাপুলা। বাইরে ঝিরিয়া ঝরিছে। কাল রাত্তিরে তোরে সত্ত বার মনে পড়িছে রে, পাগোলি।
তুই কি ঘুম থাকি উঠিছিস রে মাপুলা। দিন চলিয় যায়। পাগোলি দিন চলিয়া যায়।
--
ড্রাফট ১.০ / শুভ নববর্ষ
নিরীক্ষামূলক উপভাষায় গদ্য / অনভ্যস্ত আবৃত্তি সংযুক্ত
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


