রহস্যময় গুহার শিলায় খোদাই এসব লেখা,
শৈলোলিয়া নীর্লপতি কিউপা ত্রা পোলেকা
দুর্বোধ্য সেই অনুবাদ কালিহারী ভাষায়,
দিনি তাথা গলিচান্না সরিবেদি বাআয়
লিখে পাঠায় পিরিচ থেকে ভীন গ্রহের কবি,
দিআন দ্রিলা পর নলুকি বিরিৎপরি তবি
মশাল অভিযাত্রী দেখে চুনায় আজব লেখা,
মণসেরিনা ওনতে পাপা উষ্ণী তুতো মেখা
খসড়া খাতায় রঙিন কলম লিখছে শিশু ঝুঁকে,
সাসগালিয়া ককন রোঙা শিরপা বুলুপুকে
--
২.০/ শুধু ছন্দের মিলের জন্য হযবরল শব্দ ব্যবহার। এমন যেন দুর্বোধ্য সব ভাষা, এলিয়েন অথবা শিশুর এলোমেলো শব্দ। অর্থ খুঁজতে যাবেন না
পিরিচ = Flying Saucer

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

