somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথ চলতে - ২

২৩ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বৃহত্তম হাসপাতাল ঘিরে সাদা দেয়ালে শহীদ মিনারের মত বাঁকানো লোহার খুঁটি সংযুক্ত। উপরে শালিক বসে আছে যে কাঁটা তারে - সেটা বয়ে গেছে সূর্যাস্ত থেকে পূর্বাচলে । লাগালাগি পায়ে হাটা ঢালাই রাস্তা নেমে গেছে সুগভীর বক্স-জলবাহকে। কালো নোংরা পানি এড়িয়ে পথিক রাস্তা দিয়ে চলতে চলতে দেখছিল পরিখার ওপারে কেরোসিনের চুলাটা নেভানো। আর দুজন বৃদ্ধা একজন অন্যজনের উকুন বেছে দিচ্ছে। একজন মা কোমরে সুতী কাপড়ের আঁচল গুঁজে দেড় বছরে ন্যাংটো বাচ্চাটাকে স্নান দিচ্ছিল।

বাস্তুহারাদের সীমান্ত থাকে না। পরিবারের কোষ-বেষ্টনী গলে কতগুলো বাড়ি উঠেছে অস্থায়ী । সেলুলয়েডের সাদাকালো দৃশ্য এমন - মসলা পিষছে তের বছরের কিশোরী, খোলা পথে কাপড় কেঁচে কচলে নিচ্ছে, এখানে ওখানে চুলো গুলো রান্না শেষে নেভানো। একেকটা বাড়ি যেন মশারীর মত জায়গা। আর দশটি পরিবার অস্থায়ী কাননে।

নীল প্লাস্টিকের বালতিতে ডুবছিল ভ্যানিলা আইসক্রিমের চারকোনা বাটি। শিশুটিকে স্নান করাচ্ছে তার মা। এই শহরে বিশুদ্ধ পানির জন্য ট্রাক ছুটে যায় বড় বড় মিনারেল কলসি নিয়ে। ফেলনা বোতল কুড়িয়ে নিয়ে কলসি বানিয়েছে তারা।

শিশুটির কাঁদছিল বিকট ঠাণ্ডায়। দুটি কচি হাত আঁকড়ে ধরে মা সেই কান্না উপেক্ষা করে পানি ঢেলে যাচ্ছিল। শিশুটাকে মনে হল একটা টিনের বাক্স, তাছাড়া যে শাড়ীতে তাকে মুছে নেয়া হবে তাতেও কোন উষ্ণতা নেই। ওকে বুঝতে দেয়া হবে জন্মসূত্রে মানুষ পৃথক। একই মূহুর্তে কত শিশু ব্যাসিনেটে ঘুমোচ্ছে। মায়ের শরীরের এতটুকু স্নেহ পেয়েছে তাতেই শিশুটি ধন্য হয়ে যাক। এরপর প্রতিকূল পরিবেশে সে একদিন টোকাই হবে। মিছিলের অগ্রভাগ আধলা হাতে তাকে ডেকে নেবে, আমড়া, খিরাই বা ফ্লাস্ক চায়ের হকার হবে, দ্রুত অর্থের জন্য মাদকের ব্যবসা ধরবে। একটু আগে বাসে উঠতেই প্রশিক্ষিত অসুস্থতার গল্প দিয়ে যে লজেন্স বিক্রি করছে সেও এই ছেলেটিই।

শীতের অপরাহ্ণে আমি চলে যেতে গিয়ে থামছিলাম। একটা সাইকেলের চাকা মেরামত বসেছিল। স্টিলের কাঠামোতে টেমা চাকা বসানো। সেটা নিয়ে কাজ করছিল তিন জন মাঝবয়েসী । চাকাটা ঘুরছিল আর আমি বুদবুদের মত এলো মেলো অনেকগুলো ঘোলা দৃশ্য দেখতে পাচ্ছিলাম।

একটা ক্যামেরা থাকলে এই ছবিটা তুলে দিয়ে দেয়া যেত। পূতিগন্ধ, হর্নের শব্দ, লাল ইটের লেখা, উচ্চনাদের চিৎকারের বৈচিত্র্যে - দৃশ্যগুলো বৈচিত্র্যময়, অবশ্য নিয়নের নিচে কিলবিল জোঁকের মত নাটকীয়তা ড্রইং রুমে বসে থাকা মানুষদের বিবমিষার কারণ হয়।

এমন কোন নাটক খুঁজি নি। আমি এক বিষয় সন্ধানী শব্দ চোখ নিয়ে ঘুরেছি - লেখার বিষয় বস্তু খুঁজে পেলে যে বেশ ভাল থাকে।

----
ড্রাফট ১.০
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:২৩
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×