somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লাইন্ড ডেট B-) [শেষ পর্ব]

০৯ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই ব্লগের আগের পর্ব পড়ার জন্য এখানে যান:

Click This Link

..................................................................................................

ডেটের দিন আমরা তিন জন নির্দিষ্ট ফুড কোর্টে অপেক্ষা করছি। পাগলা খুবই নার্ভাস, একটু পর পর আমাদের দিকে তাকাচ্ছে। আমরাও জবাবে মুচকি হাসি দেয়ার চেষ্টা করছি আর সময় গুনছি কতক্ষনে ও হাল ছাড়বে :|

মিনিট পাঁচেক পর ১ টা আমাদের বয়সী মেয়ে সাথে আরেকটা মেয়েকে নিয়ে ঢুকল, সম্ভবত: ২ বান্ধবী। মেয়েটা দেখতে সুন্দরী। পাগলা তো খুবই খুশি, কিন্তু আমরা ভয় পেয়ে গেলাম, কারণ মেয়েটা একটা সাদা ড্রেস পড়ে
এসেছে :-*। পাগলা আমাদের দিকে তাকিয়ে বিজয়ের হাসি দিচ্ছে "দেখসোস্ কি সুন্দরী!! কইসিলাম না ?? আমি জানতাম !! :D" আর ইশারায় জানতে চাচ্ছে যে গিয়ে কথা বলবে কিনা। আমি অন্যজনকে প্রস্তাব দিলাম, "চল্ ফুটি"। ও রাজি হলনা, বলল "শেষ দেখে যাব, দেখি কি হয়।" ও পাগলাকে ইশারা দিল যে এগিয়ে যা।

পাগলা পানি খেল, একবার উঠতে গিয়ে আবার বসে পড়ল। কিছুক্ষণ কি জানি চিন্তাও করল, দোয়া-দরূদ পড়েছে কিনা জানিনা :|। অবশেষে উঠে ঐ টেবিলের দিকে আগাতে শুরু করল। এদিকে আমরা ২ বন্ধু দম বন্ধ করে বসে আছি, আমার খালি মনে হচ্ছিল ব্যাটা ২/১ টা থাবড়া না খায় !!
:-/ পাগলা মোটামুটি পৌঁছে গ্যাছে, এসময় মেয়েটা হঠাৎ কিভাবে যেন গড়িয়ে চেয়ার থেকে পড়ে গেল!!!! আমার চেহারার কি অবস্থা হয়েছিল জানিনা, পাগলাকে দেখে মনে হল কারেন্ট শক খেয়েছে। কোনমতে সামলে ১৮০ ডিগ্রী ঘুরে আমাদের কাছে চলে আসল। দূর থেকে দেখে শুনে যা বুঝলাম মেয়েটার মৃগী রোগ টাইপ একটা কিছু আছে। পাগলাকে বললাম "আরো থাকতে চাস্??" ও কিছু না বলে উঠে পড়ল, সাথে আমরাও।

পাগলাকে বিষন্ন দেখাচ্ছিল। সান্ত্বনা দিলাম "ভাল হইসে আগেই জানতে পারলি, মেয়ে তো কোনদিন বলতনা। চিন্তা কইরা দ্যাখ বিয়ার পর জানলে কত সমস্যা হইত!! মনে কর বাসর রাতে রুমে ঢুকলি আর মেয়ে সাথে সাথে কাইত!!" পাগলা বলল "হুমমম... আমারো না একটু সন্দেহ সন্দেহ লাগসিল, কয়দিনের পরিচয়েই দেখা করতে চায়!! X(" (ও আমাদেরকে বলেছিল যে মেয়ে ওর সাথে দেখা করার জন্য অস্থির হয়ে গ্যাছে ;) )
বললাম "যাক সব ভাল যার শেষ ভাল, তোর জন্যও আমাদের জন্যও"। বলেই বুঝলাম বেফাঁস কথা বলে ফেলেছি, ৩য় বন্ধু আমার দিকে কটমট করে তাকিয়ে কথা অন্যদিকে ঘুরিয়ে ফেলল। আমিও হাঁফ ছেড়ে বাঁচলাম।


পরিশিষ্ট: ওকে আমরা এখনো বলিনি আসলে কি হয়েছিল :P। পাগলা এখনো সিঙ্গেল, এখনো পাগলামি করে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত সে বিবাহ করতে ইচ্ছুক B-)
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৮ রাত ১২:০২
১৭টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×