somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লাইন্ড ডেট B-)

০৯ ই জুলাই, ২০০৮ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের এক বন্ধু আছে যাকে আমরা পাগলা বলে ডাকি।এত বয়স হল এখনো পাগলামি কমে নাই। স্কুল লাইফে কোন বন্ধুর সাথে ঝগড়া হলে ঝগড়ার এক পর্যায়ে কথা নাই বার্তা নাই প্যান্টের চেন ধরে টান দিয়ে খুলে ফেলত। অবশ্য পরবর্তীতে আমরা সতর্ক হয়ে গ্যাছিলাম, তাই বিশেষ সুবিধা করতে পারতনা :)

এই ঘটনা আমরা যখন কলেজে পড়ি তখনকার। আমরা সবাই তখন নতুন নতুন ইন্টারনেট ব্যবহার করি। নেট থেকে কে কতজন মেয়ের মেসেঞ্জার আইডি যোগাড় করে বন্ধুত্ব করতে পারে, এই নিয়ে তুমুল প্রতিযোগিতা চলছে ;)। তো আমাদের পাগলা তার পাগলামি টাইপ কথা বার্তার জন্য মোটেই জমাতে পারছেনা, মনে খুবই দু:খ। আমাদের মধ্যে থেকে তখন আরেকটা ছেলে মেয়ে সেজে তাকে এ্যাড করল ;)। পাগলা তো মহাখুশি, প্রতিদিন চ্যাট করে মনের ভাব উজাড় করে আর আমরা পরের দিন ঐ চ্যাট লগ নিয়ে হাসাহাসি করি (অবশ্যই ওর পিছনে)। প্রতিদিনই জিজ্ঞেস করি যে ওর গার্লফ্রেন্ডের কি খবর আর সে আমাদের সাথে মহা ভাব নেয় যে চাইলেই প্রেম হয়ে যাবে,তাও তারা সময় নিচ্ছে, আফটার অল সারা জীবনের ব্যাপার!! আমরাও সিরিয়াস মুখ করে মাথা নাড়ি :)

বেশ কিছুদিন যাবার পর পাগলা এবার দেখা করতে চায়। আমাদের ছদ্মবেশী ফ্রেন্ড প্রথমেই মানা করে দেয়। কিন্তু পাগলাও নাছোড়বান্দা, কিছুতেই মানবেনা, খুবই সিরিয়াস। এখন আমরাও আর সত্যি কথা বলার সাহস পাচ্ছিনা :(। তো সবাই মিলে ঠিক করলাম যে একটা জায়গায় ওকে আসতে বলব কিন্তু কেউ যাবনা, ও অপেক্ষা করে চলে আসবে, তারপর ওকে বলব যে "ফালতু মেয়ে, তোকে হুদাই ঘুরাইসে, ভুলে যা"-- এইসব ভুজুং ভাজুং। যেহেতু ব্লাইন্ড ডেট, কেউ কাউকে দেখেনি তো ঠিক করা হল যে মেয়েটা সাদা রঙের ড্রেস পরে আসবে।

ডেটের আগের দিন পাগলা আমাদের ২ জনকে বলল যে ও কিছুটা নার্ভাস ফিল করছে, তাই আমরা যেন ওর সাথে যাই। গিয়ে নাহ্য় অন্য টেবিলে বসে থাকব। ওর সাথে এত বড় একটা মিথ্যা খেলা খেলছি, আমাদেরও একটু খারাপ লাগছিল। দু:খ পেয়ে একা একা কি না কি করে বসবে এই ভেবে আমরা রাজী হয়ে গেলাম।

ডেটের দিন আমরা তিন জন নির্দিষ্ট ফুড কোর্টে অপেক্ষা করছি। পাগলা খুবই নার্ভাস, একটু পর পর আমাদের দিকে তাকাচ্ছে। আমরাও জবাবে মুচকি হাসি দেয়ার চেষ্টা করছি আর সময় গুনছি কতক্ষনে ও হাল ছাড়বে :|। কিন্তু এর কিছুক্ষণ পর যা ঘটল তা আমার সারাজীবন মনে থাকবে।
:-*

(চলবে...)
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×