সাদা:
সাদা মানেই পবিত্রতা, শুদ্ধতা। সাদা মানে কলুষতা থেকে মুক্তি। সাদা মানে সকালের স্নিগ্ধ বাতাসের ছোঁয়ায় শান্তি।
কালো:
কালো হচ্ছে ক্ষমতা, কতৃত্ব। কালো হচ্ছে শূণ্যতা, অশুভকে বয়ে নিয়ে চলা ছায়া। কালো মানে শোক, হতাশা, হারানোর বেদনা......
লাল:
বাংলাদেশের পতাকার প্রাণ লাল। অনুভূতির তীব্র প্রকাশের রং লাল। ভালবাসার রং লাল। মানুষের রক্তে মিশে আছে লাল......
নীল:
নীল আকাশ, নীল সমুদ্র। নীলের গভীরতা যেমন মনকে শান্ত করে তেমনি কখনো কখনো নীল যেন হয়ে ওঠে অনেক ক্রুড়, নিষ্ঠুর, বিষন্ন.....
সবুজ:
এই দেশের রঙ সবুজ, আমাদের রাসূল [স:] এর প্রিয় রঙ ছিল সবুজ। সবুজের সমারোহ ক্লান্ত মনকে রিফ্রেশ করে, চোখকে দেয় স্বস্তি। তাইতো কবি বলেছেন....
হলুদ:
হলুদ রঙ এম্নিতেইর তেমন পছন্দ না হলেও কিছু কিছু হলুদ খুবই আকর্ষণীয়.....
বেগুনি:
এম্নিতেই বেগুনি পছন্দ করে, বিশেষ করে গাঢ় বেগুনি। এম্নিতেই সিংহ রাশির জাতক। আভিজাত্য, বিলাসিতা, স্পর্শকাতরতা একই সাথে সিংহ রাশি আর বেগুনির সাথে ওতপ্রোতভাবে জড়িত
খয়েরি:
চারপাশে যত্রতত্র ছড়িয়ে আছে, হয়তোবা চোখেই পরেনা। তবে এম্নিতেইর কাছে খয়েরি কে দু:খ, দীর্ঘশ্বাসের রঙ মনে হয়.......
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



