বুধবার শিক্ষা মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন সমন্বয় অনুযায়ী, জিপিএ ৩ বা তার বেশি হলে তা সনাতন বিভাগীয় পদ্ধতির প্রথম বিভাগের সমান হবে। জিপিএ ২ থেকে ৩ বা এর চেয়ে কম হলে দ্বিতীয় বিভাগের সমান হবে। জিপিএ ১ থেকে ২ বা এর কম হলে তা তৃতীয় বিভাগের সমান হবে।
২০০৯ সালের ২ জুনও একবার জিপিএ ও সনাতন পদ্ধতির ফল সমন্বয় করে শিক্ষা মন্ত্রণালয়।
সেই সমন্বয় সংশোধন করে এ নতুন সমন্বয় করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সমন্বিত ফলাফল ঠিক থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২০৩১ ঘ.
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১০ রাত ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




