আমার প্রিয় পোস্ট

ন্যাশনাল আইডি কার্ড হারানোর ভয় নেই আর...B-)

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৮

শেয়ারঃ
0 0 0

আমার বন্ধুর একটা পরিচিত অভ্যাস আছে, আইডি কার্ড হারানোর। এ পর্যন্ত কত যে আইডি কার্ড হারিয়েছে আর তা কত শত জরিমানা গুনে তুলেছে, তা সে নিজেও ঠিক জানে না।

বেচারা নিজেও ভয়ে থাকে কখন কার্ড হারিয়ে ফেলবে, কিন্তু আমাদের ন্যাশনাল আইডি কার্ড ওকে অন্তত এই চিন্তা থেকে বাঁচিয়ে দিয়েছে। আর ওর এই চিন্তা মুক্তি-র রাস্তায় নিয়ে এসেছে, দ্যা ওয়ার্লড ফেমাস নিলক্ষেত!!:P

সেদিন নিলক্ষেত থেকে ওর নিজের আইডি কার্ড দু কপি হুবহু বানিয়ে নিয়ে এসেছে মাত্র ২৫ টাকায়!!!;)

মূল আইডি কার্ড কালার ফটোকপি করতে নিয়েছে দু কপি ১৫ টাকা, আর লেমিনেটিং করতে ১০ টাকা। তার মানে একটা আইডি কার্ড এ খরচ পরল ১২.২৫ টাকা!!!!B-)

আমার হাতে যখন ও ওর আসল আর নকল দুটাই দিয়েছিল আলাদা করতে, আমার কাছে নকল টাই আসল মনে হয়েছিল।কারন আসল টায় ছবি এত অন্ধকার অন্ধকার এসেছিল যে চেহারাটা কার বোঝার মত ক্ষমতা বোধহয় ওর আম্মা-রও হত না। সেদিক থেকে নকল টায় চেহারা অনেক ব্রাইট এসেছে, আর বোধগম্য হয়েছে। তবে নকলটার পেছনের পাতার লেখা অংশটা আসলটার চেয়ে কাল বেশি হয়েছে।

নকল আইডি কার্ড পকেটে নিয়ে ঘুরবে আর মূল টা বাসায় থাকবে। মূলটা হারানোর ভয় এবার কমে গেল!!


---------------------------------------------------------------------------------

আমি নিলক্ষেত আর ন্যাশনাল আইডি কার্ড এর উত্তোরত্তর সাফল্য কামনা করি ;)

আপনারা কি বলেন?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪২
লিপিকার বলেছেন: নীলক্ষেতে কি না হয়!! :D
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৮

লেখক বলেছেন: নীলক্ষেতের দয়া তেই তো কম দামে বিদেশি বই পাই
\ :)

২. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৬
অ্যালন বলেছেন: নীলক্ষেতে কিন্তু ইয়াও বানায়..খালি প্রথমে বলে আমরা করিনা..বেশি টাকা সাধলে কয় দেন কইরা দেই.. ;)
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৪

লেখক বলেছেন: হে হে হে হে হে হে হে হে হে হে ;)

৩. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৭
বিডি আইডল বলেছেন: একই পোষ্ট ২ বার কেন?

কাজটা বেআইনী হবার কথা
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৩

লেখক বলেছেন: সরি সরি সরি,
ধন্যবাদ বলার জন্য।
আমি খেয়াল করিনি
:(
সরি
প্রথমবার পোসট টা হয়ে ছিল না, তাই আবার করেছিলাম
ই্চছা ক্ব্বৃত নয়
:(

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন: :(

৫. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৪
বিবর্তনবাদী বলেছেন: নীলক্ষেতের বদৌলতে নিজেরে এখন ইউনিভার্সিটি গ্রাজুয়েট বলতে পারি। নইলে এত বই পাইতাম কই। হাজার হাজার টাকার বই কয়েক শ বা তারো কমে।

জয়তু নীলক্ষেত। সেনাবাহিনীর পোলাপান গুলাও বুঝে, নীলক্ষেত না থাকলে হারানো আইডির জন্য আমরা তাদের গুতাইতাম। তাই এমন আইডি দিছে যেন সহজে কপি করা যায়।
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৯

লেখক বলেছেন: হা হা হা হা
হাচা কথা ;)
:)

৬. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৯
অ্যালন বলেছেন:

ওঁইঁ..কিঁ মঁনেঁ কৈঁরাঁ হাঁশঁলেঁনঁ..

আমি কিন্তু সার্টিফিকেটের কথা কইছিলাম..অন্য কিছুনা.. ;)
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১৩

লেখক বলেছেন: হাসলাম, এখানে মিনিস্ট্রি-র সিল সাপ্পর-ও বানায়ে বিদেশ গেছে অনেকেই। সেইটা ভেবে হাসলাম।
সার্টিফিকেটের জাল তো আরো কমন। একদিন খুলনা ভার্সিটির এক ছেলেরে দেখলাম এসে বলল মামা, জলদি এই রেসাল্ট শিট রে ভালো কইরা ভালো রেসাল্ট বানায় দেন!!!:)

৭. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪৩
মিছে মন্ডল বলেছেন: নীলক্ষেতের প্রশংসা যতই করা হোক, ততই কম হবে; নীলক্ষেত না থাকলে আমার মত কত ছাত্র যে মেডিকেলের পড়াশুনা ছেড়ে দিতে হত আল্লাহই জানেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫০

লেখক বলেছেন: একদম ঠিক!!
আবার এ কারনেই বিদেশে বাংলাদেশের ডিগ্রি নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করে

৮. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪৪
রাতমজুর বলেছেন: হুম, আমি আমার প্রিন্টারেই কাজ সারছি ;)
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫২

লেখক বলেছেন: আপনে ত্ো দেখি বাসা তেই নীলক্ষেত বানায় ফেললেন
;)

৯. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩১
লুকার বলেছেন:

ডুপ্লিকেট বানাইলে কোন অসুবিধা দেখি না।
নাম্বারটাই হইল আসল। ঐটা ধইরা ডাটাবেইজে সার্চ দিলেই আপনের বৃত্তান্ত বাইর হইব। মনে করেন কোথাও আপনের আইডি লাগব, নাম্বারটা দিলেই হেরা ছবি আর তথ্য ওয়েবে চেক কইরা নিতে পারব। হার্ডকপি দিয়া কারচুপির সুযোগ নাই।
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৫১

লেখক বলেছেন: আমি তো অসুবিধার কথা কিছু লেখি নাই। হারানোর বিপদ টা এরানো যাবে তাই লিখেছি।
নকল বানানো সম্ভব হলে, সত্যিকারের নকল বানানোও সম্ভব।
আর রাস্তা ঘাটে (যেমন- পুলিশ)কেউ তও ডাটা বেসে ঢোকার জন্য বসে থাকে না।
দেশে তো এ বাবস্থা এখনও চালু হয়নি!!!

১০. ০৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৭
ইউনুস খান বলেছেন: পাটক্ষেতে শোলা পাট পাওয়া যায়...........

নীল ক্ষেতে কি নীল পাওয়া যায় ;)
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৬

লেখক বলেছেন: যায় না মানে!! আবার জিগস!!;)

ক্যন পাশ দিয়া কেউ কয় নাই, মামু লাগবো??
ঐগুলাই তো নীল!!!!
;)

১১. ০৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:২২
মামু বলেছেন: নিলক্ষেত এর উত্তোরত্তর সাফল্য কামনা করি
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৪

লেখক বলেছেন: ;)
:)

২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১০

লেখক বলেছেন: হুম হুম ঘুম ঘুম

 

মোট সময় লেগেছে ২.০৮৯০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
হেথা যে গান গাইতে আসা আমার
হয়নি সে গান গাওয়া,
আজও কেবলই সুর সাধা
আমার কেবল গাইতে চাওয়া...
dighol.blogspot.com
sishibly@yahoo.com
সবাইকে শুভেচ্ছা। :)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ