আমার প্রিয় পোস্ট

সূর্য আমার চিরশত্রু। আমি অন্ধকার ভালবাসি...

আমিও এখন লিনাক্স :)

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৫২

শেয়ারঃ
0 0 0

সাত সমুন্দুর তের নদী পার হয়ে আজকে আমার বাসায় এল একটি ডিস্ক এর প্যাকেট। মনে পরে গেল, কয়েক সপ্তাহ আগে সিডির জন্য অনুরোধ করেছিলাম উবুন্টুর আন্তর্জালিক বাড়িতে ( আসলে তখন মনে হয়েছিল, দয়া করেই ওদের একটা ডিস্ক নিচ্ছি আমি। এভাবে মাগনা ডিস্ক বাড়িতে পৌছে দেয়াকে মনে হচ্ছিল অনেকটা পা ধরে সাধাসাধি করার মত)। বেশ কিছুক্ষন টিপে-টুপে দেখলাম প্যাকেটটা । বেশ ভালই লাগছিল। খুলে দেখি, এহ!!! ব্লু-রে নয়, নিদেনপক্ষে একটা ডিভিডি আশা করছিলাম। এতো একেবারে ৭০০এম.বি. সামান্য সিডি। যাই হোক, তাচ্ছিল্য ভরে ঢুকালাম আমার নোটবুকের পেটে। দেখি, কম্পিউটারে কোন পরিবর্তন না করে একবার ও.এস. টা কে চালু করে। হুমমম... খারাপ না। স্বাদ-গন্ধ-রূপ তো ভালই স্মার্ট। একটা ব্লু-টুথ আইকন দেখা যাচ্ছে মনে হয়! আচ্ছা! ব্লু-টুথ ডিভাইস লাগানো আছে, টের পেয়েছে তাহলে এই হালকা-পাতলা সিসটেমটা। ভাল, নতুন ডিভাইস স্থাপন? - করেই দেখি না! নোকিয়া ৬৩০০ টাকে ভালভাবেই পেল। সর্বনাশ!!! ব্লু-টুথ দিয়ে ফোনের ফাইল ব্রাউজ করছি কোন থার্ড-পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই! আমি তো ব্যবহার করি হেভি-ওয়েট (আমার চরম অ-পছন্দের) নোকিয়া পিসি সুইট। আরও চমক আমার জন্য!!! ফোনের মাধ্যমে ইন্টারনেটে প্রবেশ কোন ঝামেলা ছাড়াই, মাত্র এক ক্লিকেই! আর কিছু দেখতে ইচ্ছে করল না। খামাখা কেন এতদিন ঝামেলায় ভরা, ভাঙা-জানালা ব্যবহার করেছি? তারপরের কাহিনী বেশ সংক্ষিপ্ত। জানালা-৭ বুট আপ - প্রয়োজনীয় ফাইলগুলি ডিভিডি তে ব্যাক-আপ - উবুন্টু সেট-আপ ( উমমম...!!! ডুয়াল বুট করব? নাহ, উবুন্টুকেই দিয়ে দেই পুরো হার্ড ড্রাইভ।) - উবুন্টু বুট-আপ - ফাইল গুলো রিস্টোর-আপ ( ;) ) - ইন্টারনেট কানেক্ট-আপ - ফায়ারফক্স রেইজড আপ... তারপরের গল্প আপনারা জানেন। এতদিন নিজেকে একটা দরিদ্র ভাত-চোর মনে হত /:)উবুন্টু সস্তা (পড়ুন মাগনা) হলেও হাই প্রোটিন।

উবুন্টু ব্যাবহার করতে প্রয়োজনীয় কি কি জিনিশ লাগবে তা জানার জন্য এখন নেট ঘাটাঘাটি করব। ফাও হিশেবে ব্লগের এক্সপার্টদের কাছ থেকে কি কোন সাহায্য পেতে পারি?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): লিনাক্সউবুন্টুকম্পিউটার ;
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১১:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১:১৮
পারভেজ রবিন বলেছেন: অনেক সাহায্য পেতে পারেন, এই সামুতেই আছে অনেক টিউটুরিয়ল। সার্চ করুন।
৩. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১:২৯
একাকী বালক বলেছেন: প্রথম প্রথম এমন অনেক কিছুই মনে হইব, কিছুদিন যাক বুঝবেন।
৫. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩৬
_তানজীর_ বলেছেন: উবুন্তুর দুনিয়ায় স্বাগত! প্রজন্ম ফোরামে অনেক সাহায্য পাবেন। যদি কোনো বড় ধরণের সমস্যায় পড়েন তাহলে উবুন্তু-বিডির মেইলিং লিস্টে মেইল পাঠান। মেইলিং লিস্ট পড়েও অনেক সমস্যার সমাধান করতে পারবেন:
Click This Link
আশা করি এই উৎসাহ টিকে থাকবে :) হ্যাপি লিনাক্সিং!
২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৯

লেখক বলেছেন: যাক বাবা, উৎসাহ পেলাম । ধন্যবাদ।

৬. ০২ রা ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:৩৪
হামিদ পায়োনিয়ার বলেছেন: গুগল ওয়েব ইনভাইটেশন দিতে পারেন ???????

hamidpioneer@gmail.com

hamidpioneer@gmail.com

hamidpioneer@gmail.com

hamidpioneer@gmail.com

hamidpioneer@gmail.com

hamidpioneer@gmail.com
২৬ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২১

লেখক বলেছেন: taken

৯. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৪
জামাল ঊদ্দিন বলেছেন: " উবুন্টু সস্তা (পড়ুন মাগনা) হলেও হাই প্রোটিন। " ভালো বলেছেন।

যারা উইন্ডোশ ইউজ করেন তারা ট্রাই না করলে বলে বোঝানো অসম্ভব যে আসলে এখন লিনাক্স কতটা ইউজার ফ্রেন্ডলি ।

লিনাক্সের জগতে (বাসি) স্বাগতম । ;)
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ। লিনাক্স, ব্যাপক মজা। মনে হয় যেন আমার নিজের জিনিশ।

১০. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৭
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: হ্যাপি লিনাক্সিং! যে কোন সমস্যায় আমরা লিনাক্স কমিউনিটি একে অপরের পাশে আছি!
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৭

লেখক বলেছেন: ধইন্যা।

১১. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৩
আমড়া কাঠের ঢেকি বলেছেন: এই ব্লগেই উবুন্টু নিয়ে এক গাদা পোস্ট পাবেন

আর গুগল তো আছেই

:)
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৯

লেখক বলেছেন: গুগল আছে বইলাই তো অহনও খাইয়া পইড়া বাইচা আছি।

১২. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৬
নীড় ~ বলেছেন: linux rocks

যদিও আমি ম্যাক ইউজ করি
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: ম্যাকও রকস :-0 যদিও আমি লিনাক্স ইউজ করি এবং ম্যাক সম্পর্কে কোন আইডিয়াই নাই B-))

 

মোট সময় লেগেছে ০.৯৮৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একদা ভেবেছিলাম,
মহা-নায়ক আমি বদলে দেব সবকিছু...
সবকিছু বদলে দেব।
মহাবিশ্ব্ব নয়, মহাপৃথীবি বদলে দেয়ার ক্ষমতা ছিল আমার,
যখন আমি সবকিছু বদলে দেয়ার কথা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই