আমার প্রিয় পোস্ট

অকাট মূর্খ যাকে বলে আমি তাই।সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা।পোড়া কপাল!!

অঞ্জন দত্তের গানঃ কাঞ্চনজঙ্ঘা।

২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩০

শেয়ারঃ
0 0 0



একটু ভালোকরে বাঁচবো বলে আর
একটু বেশি রোজগার
ছাড়লাম ঘর আমি
ছাড়লাম ভালোবাসা আমার নীলচে পাহাড় ।

পারলোনা কিছুতেই তোমার কলকাতা
আমাকে ভুলিয়ে দিতে
পাহাড়ী রাস্তার ধারের বস্তির
আমার কাঞ্চনকে.....
কাঞ্চন জানা, কাঞ্চন ঘর
কাঞ্চনজঙ্ঘা , কাঞ্চন মন ।
তো পাইলে সোনা ........
হনু হইয়্যো... ম উল্লা
ভাংচু কাঞ্চন ।

সোনার খোঁজে কেউ
কত দূর দেশে যায়
আমি কলকাতায়,
সোনার স্বপ্ন খুঁজে ফিরি একা একা
তোমাদের ধর্মতলায়।
রাত্তির নেমে এলে তিন'শ বছরের
সিমেন্টের জঙ্গলে
ফিরে চলে যাই সেই
পাহাড়ী বস্তির কাঞ্চনের কোলে ।
জং ধরা রং চটা পার্কের বেঞ্চিটা
আমার বিছানা ।
কখন যে তুলে নিয়ে গিয়েছিল আমাকে
তোমাদের থানা ।
তিন মাস জেল খেটে
এখন আমি সেই থানার দারোয়ান
পারবোনা ফিরে পেতে হয়তো কোনদিন
আমার সেই কাঞ্চন.......
কাঞ্চন জানা, কাঞ্চন ঘর
কাঞ্চনজঙ্ঘা,কাঞ্চন মন ।
তো পাইলে সোনা ........
হনু হইয়্যো... ম উল্লা
ভাংচু কাঞ্চন ।

বেড়াতে যদি তুমি যাও কোনদিন
আমার ক্যালিম্পং
মনেরেখ শংকর হোটেলের ভাড়া
ট্যুরিস্ট লজের চেয়ে কম
রাত্তির নেমে এলে আসবে
তোমার ঘরে চুল্লিটা জ্বালিয়ে দিতে
আর কেউ নয় সে যে আমার ফেলে আসা
নীলচে পাহাড়ের মেয়ে,
বলোনা তাকে আমি দারোয়ান
শুধু বলো করছি ভালোই রোজগার
ঐ বস্তির ড্রাইভার চীগমীর সাথে
যেন বেঁধে না ফেলে সংসার
আর কিছু টাকা আমি জমাতে পারলে যাব যাব ফিরে
পাহাড়ী রাস্তার ধারের বস্তির আমার নিজের ঘরে ।

আর যদি দেখ তার কপালে সিঁদুর
বলোনা কিছুই তাকে আর
শুধু এই সত্তর টাকা
তুমি যদি পার গুঁজে দিও হাতে তার ।
ট্রেনের টিকিটের ভাড়াটা সে দিয়েছিল
কানের মাঁকড়ি বেচে
ভালোবাসার সেই দাম তুমি দিয়ে দিও
আমার কাঞ্চনকে ......
কাঞ্চন জানা, কাঞ্চন ঘর
কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চন মন ।
তুমি যাকে বল সোনা
আমি তাকে বলি কাঞ্চন......
কাঞ্চন জানা, কাঞ্চন ঘর
কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চন মন ।
তো পাইলে সোনা ........
হনু হইয়্যো... ম উল্লা
ভাংচু কাঞ্চন ।

মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক।

 

সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:২০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৩

লেখক বলেছেন: আমারও............

২. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৯
নস্টালজিক বলেছেন: অঞ্জন এর গান মানেই নস্টালজিয়া আর অবশ্যই
প্লাস।। :)
২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৫

লেখক বলেছেন: আর অবশ্যই ধন্যবাদ...............

৩. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪১
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: গানটা ভাল, তবে সিগারেট মুখে দেয়া ছবিটা নয়।
২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৬

লেখক বলেছেন: গুগলে অঞ্জন দত্ত দিয়ে সার্চ দিলে প্রথম ছবি এইটা............সেটাই দিয়ে দিয়েছি.........

সে সিগারেট খাইলে আমি কি করুম??

৪. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪২
সিক্স স্ট্রিং বলেছেন: এটা আমার অনেক প্রিয় একটা গান :)
২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৭

লেখক বলেছেন: আসলেই খুব সুন্দর গান!

৫. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৪
বেলায়েত মাছুম বলেছেন: খুব প্রিয় গান, সময় পেলেই শুনি আর গুন গুনিয়ে আই !
২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৮

লেখক বলেছেন: হুম............গান শোনা স্বাস্থ্যের জন্য ভালো ;) ;)

৬. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৭
সিনসিয়ার বলেছেন: সোনার খোঁজে কেউ কত দূর দেশে যায় আমি ........

জোস জোস...

আপনাকে ধন্যবাদ মনে করিয়ে দেওয়ায়, অনেকদিন শোনা হয় না...

আপনার জন্য একটা লিংক দিলাম, আশা করি ভালো লাগবে।

পাবলিক লাইব্রেরীতে প্রথমদিন

ইতি
-অর্ণব চ্যট্টোপাধ্যায় (!!!)।
২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৫২

লেখক বলেছেন: আপনিই কি অর্ণব চ্যট্টোপাধ্যায় ??

তাহলে সিনসিয়ার নিক নিলেন কেন??

আর যদি ছদ্মনামেই লিখবেন তাহলে আসল নাম বলা কেন??

ডোন্ট মাইন্ড, শুধু কৌতুহলের জন্যেই জিজ্ঞাসা করা।

আপনাকে অনেক ধন্যবাদ।।

৭. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৯
শেখ আমিনুল ইসলাম বলেছেন: এটা আমার অনেক প্রিয় একটা গান
++
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ............

২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৯

লেখক বলেছেন: আপনাকেও ++++

৯. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০৩
একলোটন বলেছেন: ওনার অনেক গানই ভালো লাগে।
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪০

লেখক বলেছেন: আমারও ওই একই ব্যাপার...............

১০. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০৯
সন্যাসী বলেছেন: অঞ্জন দত্ত ঘর-ভালবাসা আর নীলচে পাহাড় ছেড়ে আমার আশ্রমে চলে আসতে পারত। তাহলে আমারও হয়তো.............

ধর্মতলায় যাওয়ার কী এমন দরকার ছিল!
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪২

লেখক বলেছেন: হুমম............তো সন্ন্যাসীর আশ্রম কোথায়??ঠিকানা চাই......একদিন আসতে হয় যে!

১১. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:১০
একলোটন বলেছেন: সিগারেট মুখে ছবি পাল্টালে খুবই খুশি হবো। নিচেরটা দিতে পারেন
__________________________________
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৩

লেখক বলেছেন: ছবিটা যতটা না বিব্রতকর, আপনাদের আপত্তি তার চেয়েও বেশী বিব্রতকর।


আমার কাছে ছবিটা আপত্তিকর মনে হয়নি।

অনেক ধন্যবাদ।

১২. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:১১
হাসান মাহবুব বলেছেন: এই গানটায় বুঁদ হয়ে ছিলাম একসময়..
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৫

লেখক বলেছেন: এক্সপেক্টেড ছিল! ;) ;) ;)

১৩. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:১৩
একলোটন বলেছেন: নিচেরটাও ভালো।

______________________

২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৬

লেখক বলেছেন: নির্দ্ধিধায়............ভালো!

১৪. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২১
পাহাড়ের কান্না বলেছেন: অসম্ভব প্রিয় একটা গান।
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৭

লেখক বলেছেন: অনেকেরই প্রিয় ............কালজয়ী গান !

১৫. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২৩
আহমেদ রাকিব বলেছেন: এই গান মনে হয় জীবনে সবচেয়ে বেশিবার শোনা গান।
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৯

লেখক বলেছেন: উরেব্বাস...............আমি অবশ্য তেমন বলতে পারিনা.........আমি সবচেয়ে বেশী শুনেছি "কফি হাউজ"_মান্না দে।

১৬. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২৩
সায়েম মুন বলেছেন: এক সময় দলবেঁধে কোথাও গেলে বা ক্যাফেতে গানটা প্রচুর গাইতাম। নষ্টালজিয়ার মইধ্যে ফেললেন:)
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫০

লেখক বলেছেন: মাঝে সাঝে নষ্টালজিক হওয়া মন্দ কিছু না অবশ্যই।


গানের নায়কের মত ভালোবাসতে জানতে হবে, আর তাহলেই গান শোনাটা স্বার্থক বলা যাবে!

১৭. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২৩
পথিক!!!!!!! বলেছেন: জীবনে কতবার যে শুনেছি
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫১

লেখক বলেছেন: হিসাব নাই!

১৮. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২৭
আমি সাইরাজ বলেছেন: একটা মানুষ এতো জিনিয়াস কেমনে হয় .....

\m/ \m/ \m/ for Anjan
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫২

লেখক বলেছেন: কেমনে হয়???

১৯. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৪
একলোটন বলেছেন: তুমি আসবে বলে
____________________
____________________

তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়
সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ মরে যায়
দেখবে বলে আকাশটাকে মাথা উঁচু করে
শুধুই নোংরা কালো ধোঁয়া ঢেকে যায়
কাছে আসবে বলে অন্ধকারে হাতড়ে মরে ওরা
তবু শরীর দুটো থাকে আলাদা
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন… আশা করে যায়
সময় ছুটে চলে
আমি আটকে পড়ে রই
আমার রাস্তা আঁটে আমি আঁটি না
চোখে নিয়ে স্বপ্ন বুকে নিয়ে অনেক অনেক কথা
আমার বয়স বাড়ে, আমি বাড়ি না
তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাযই
আর একটা করে দিন চলে যায়
সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ মরে যায়
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন… আশা করে যায়


এটা শুনছি।বেশ লাগে।দিলাম।
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৩

লেখক বলেছেন: আরেকটা প্রিয় গান।


ধন্যবাদ...............

২০. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৬
পারভেজ রবিন বলেছেন: তো পাইলে সোনা ........
হনু হইয়্যো... ম উল্লা
ভাংচু কাঞ্চন ।

এই অংশটার অর্থ কি? বলতে পারেন?
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৪

লেখক বলেছেন: বোধহয় পাহাড়ীদের আঞ্চলিক কোন ভাষা............

অর্থ জানিনা.........ভাষা বিষয়ে আমি যথেষ্ট কাঁচা।

২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ...............

২২. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৯
একলোটন বলেছেন: নিচেরটা কেমন?
________________
শেষ বলে কিছু নেই

যখন মনের ভেতর সূর্যটা হটাত্ ডুবে যায়,
যখন আশা ভরসা সব রাস্তা হারায়।
যখন ভর দুপুরে পথের ধারে একলা করে ভয়,
যখন বাসের ভিড়ে গলার ভিতর কান্না চাপতে হয়।
জেনো তোমার মতই আমি ঠাকরে বেড়াই
জেনো তোমার মত আমার বন্ধু একটা চাই।
যেমন মাঝ দরিয়ার নৌকো ফিরে আসে কিনারায়,
ওরে মানুষ যথন আছে তখন হাত জুটে যায়।
শেষ বলে কিছু নেই।
শেষ বলে কিছু নেই।
শেষ যেখানে, জেনো শুরু সেখানে
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৬

লেখক বলেছেন: লা-জওয়াব!!

অনেক অনেক ধন্যবাদ আপনাকে...............

২৩. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৭
রাতমজুর বলেছেন:
প্রিয় গান, পোষ্টেরটাও - ২২ নং মন্তব্যেরটাও।
অফ : অঞ্জনের ব্যান্ড্রা ব্লুজ গানটার ভালো কোন কপি আছে? থাকলে এমপি৩ টা মেইলকরবেন প্লিজ
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০৮

লেখক বলেছেন: না বস............যেটা আছে সেটাকে কোনভাবেই ভালো কপি বলা যায়না। :( :(

২৪. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১৪
হাসান মাহবুব বলেছেন: সিগারেটের ছবিটা পাল্টাইলে কৈলাম খবরাচে। বসরে জট্টিল লাগতেসে ছবিটাতে।
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১৬

লেখক বলেছেন: পাগল ???!!!!..................দেখেননা এত কিছুর পরেও পাল্টাইনাই...............একটা ব্যাপার আছেনা!!

২৫. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২০
হাসান মাহবুব বলেছেন: গুড! খুশী হৈয়া আমার প্রিয় একটা লিরিক দিলাম।

অসময়

সেই মন প্রাণ খুলে গল্প করার দিন শেষ
শুধু তাড়াহুড়ো করে যদি কিছু কথা বলে ফেলা যায়।
সময় যা ছিল হাতে সবটাই নিঃশেষ
পড়ে আছে শুধুই অজস্র অসময়।
তাই হলদে পাখীরা এই শহরে আর ফিরে আসেনা,
শুধু বেড়ে চলে ডিজেলের ধোঁয়া রাস্তায়।
সেই ন্যাংটা ছেলের দল ফুটপাত ঘিরে আর হাসেনা
বেড়ে গ্যাছে রাতারাতি বয়স,অসময়।
তাই বৃষ্টি নামলে পরে মন আর জুড়িয়ে যায়না।
শুধু চ্যাপছয়াপে কাঁদা আর প্যাঁচপ্যাঁচে সংশয়।
কারও মুখে আর কোন মিষ্টি হাসি মানায়ানা।
তেতো হয়ে গ্যাছে সব হঠাৎ,অসময়।
তাই কোনদিন যদি একা একা একা জানলার পাশে
কোন খয়েরী বিকেলবেলা কান্না পেয়ে যায়,
নিয়ে কথার ছলে শ্যাওলায় ভেজা গানটা আমার,
ফিরে আসব তোমার কাছে হথাৎ অসময়।
আজ বৃষ্টি নামবে বলে তাড়াহুড়ো বেড়ে গ্যাছে সকলের
ভাসবেনা নীল কাগজের নৌকো নালায়।
আজ তাড়াহুড়ো করে গিয়ে ঘরের দরজাটা বন্ধ,
ভেসে যাবে শরীর,আবার অসময়..
তাই স্যাঁতস্যাঁতে শহরের ঘরদোর,চৌকাঠ
রোদের রং শুধু বদলায় আকাশের গায়
মনের ভেতর সব হয়ে গ্যাছে অকারণ ফ্যাকাশে,
বিস্বাদে ভরা চোখ দেখে যায় অসময়।
তাই হলদে পাখীরা এই শহরে আর ফিরে আসেনা,
শুধু বেড়ে চলে ডিজেলের ধোঁয়া রাস্তায়।
সেই ন্যাংটা ছেলের দল ফুটপাত ঘিরে আর হাসেনা
বেড়ে গ্যাছে রাতারাতি বয়স,অসময়।
তাই কোনদিন যদি একা একা একা জানলার পাশে
কোন খয়েরী বিকেলবেলা কান্না পেয়ে যায়,
কথার ছলে এই গানটা তোমার কাছে
নিয়ে আসব ফিরে আমি হঠাৎ অসময়।
আমি আসব ফিরে হঠাৎ অসময়
আমি আসব ফিরে হঠাৎ অসময়
নিয়ে আসব ফিরে হঠাৎ অসময়....

Click This Link

এটা আমার প্রিয় পাঁচটার একটা। কেমন লাগে গানটা?
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩৭

লেখক বলেছেন: এইসব গান কেমন লাগে তাও যদি বলা লাগে তাইলে আর কী হইল!!!

আপনাকে অনেক ধন্যবাদ............

২৬. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩৫
একলোটন বলেছেন: ভাইজান, আপত্তিকর বলি নাই।
বলেছিলাম ভালো হয়।আর কিছু না।
তা থাকতে পারে। কোনো সমস্যা নাই। তবে সিগারেটটা একটা সমস্যা।
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩৮

লেখক বলেছেন: আমি শুধু আপনাকে একাকে বলি নাই।আরো যেন কে ওই একই কথা বলেছিল।তাই।

সিগারেটটা সমস্যা ঠিক আছে।কিন্তু এখানে সিগারেট পান, বা সিগারেট পানে উৎসাহ প্রদান কোনটাই হচ্ছেনা।

সুতরাং রাগ কইরেননা।প্লিজ।

২৭. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩৯
এস.কে.ফয়সাল আলম বলেছেন: এই গানের পিছনে একটা সত্য ঘটনা আছে জানেন ? ভারতের এক বাঙালী বন্ধুর কাছে শুনেছিলাম। যে ঘটনা শুনে অঞ্জন এই গানটা করেছিলেন।

দেখি সামনে কোন পোষ্টে সেই ঘটনাটা তুলে ধরব।
++
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ফয়সাল ভাই।অতিশীঘ্রই সেই পোস্ট আশা করছি।

অঃটঃ নতুন বাসায় কেমন কাটছে দিন কাল??এ বাসার লিফটের কি খবর??

২৮. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪৬
একলোটন বলেছেন: রাগবো কেন বলেন তো?
আসলে ওই ছবি দেখলে আমার দুইটা সিগারেট খাইতে মন চাই।
আসলে এটা তো আমাদের মত পোলাপান বুঝে না।তাই কোনটা উতসাহ আর কোনটা না তা বুঝার আগেই কম্মসারা।
আ হা হা ।
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৫০

লেখক বলেছেন: ও আপনিও সিগারেট খোর??

যে খায় তার ইচ্ছা করলে সেটা ব্যাপার না।


সো............ব্যাপার না।

কি বলেন??

২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:০০

লেখক বলেছেন: এইটা ট্রাই করেন।

কাজ না হইলে আওয়াজ দিয়েন।কাল মিডিয়াফায়ার লিঙ্ক পেয়ে যাবেন।

৩০. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৫৪
নস্টালজিক বলেছেন: কমেন্ট গুলো পড়ছিলাম।

মুশকিল!সিগারেট এর ছবি দেখে আপত্তি-র কি আছে,মাথাতেই ঢুকলোনা!! :||
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:০১

লেখক বলেছেন: না, ওটা আসলে আপত্তি ছলনা।সিগারেটের ছবি দেখে সিগারেট খেতে ইচ্ছে করে তাই বলেছিল!

৩১. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৫৪
শুভ রহমান বলেছেন: কানে বাজে এখনো,
পুরানো সে পিয়ানোর ঝঙ্কার,
নিকোটিনে হলদে হয়ে যাওয়া দশটা আঙুল,
সারিবেধে দাড়িয়ে, একশ মাইলের গান টা
একশ বার শুনেও, একশ বার হতো ভুল
............................
..............................


প্রশ্ন, এই গানটার নাম কি? এবং কোথায় পাবো ডাউনলোড করতে?
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:০৩

লেখক বলেছেন: আপাতত বলতে পারছিনা।

দুঃখিত!

৩২. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:০৩
একলোটন বলেছেন: আমি সিগারেট জীবনেই খাই নি।
খাবো কোনদিন বোধ হয় সম্ভব না।
সো ... সবসময় কেয়ার করি।
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:০৫

লেখক বলেছেন: তারপরেও সিগারেটের ছবি দেখলে খাইতে ইচ্ছা করে!!???


খাবো কোনদিন বোধ হয় সম্ভব না কথাটা তাহলে বোধহয় মিথ্যে হতে চলল!!

ব্যাপার না।ভালো থাকবেন।ছবিটা সড়ছেনা।এটুকু গোয়ার্তুমী করতে হলো বলে কিছু মনে নেবেননা আশা করি।

৩৩. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:০৭
হাসান মাহবুব বলেছেন: @শুভ রহমান, গানটার নাম মিস্টার হল।

ডাউনলোড করেন
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:০৯

লেখক বলেছেন: @শুভ রহমান...............গান তো পাইয়া গেলেন।এখন হাসান ভাইরে মিষ্টি খাওয়ান। ;) ;) ;)

৩৪. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:১০
একলোটন বলেছেন: মনে নেয়ার কিছু নেই।সব ঠিক আছে।আপনার ব্লগে অনেক্ষণ ছিলাম।
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:১৩

লেখক বলেছেন: মাই প্লেজার।


কোন কারনে কষ্ট দিলে ক্ষমাপ্রার্থী............আশা করি এভাবেই আমাদের আবারও আড্ডা হবে।

৩৫. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:১৩
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: কিছু বলার নাই। লক্ষ মানুষের মনের কথা এই গান।
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:১৯

লেখক বলেছেন: তোমার যদি কিচ্ছু বলার না থাকে তাইলে আর কি কমু!


দিনকাল ভালো চলছেতো নাকি বাঁশ এন্ড বাঁশ কোম্পানীর চাকরী পার্মানেন্ট করছ??

৩৬. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:১৬
পাপতাড়ুয়া বলেছেন: কাজ চলছে।ধন্যবাদ।
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:২৯

লেখক বলেছেন: স্বাগতম............কাজ চললেই ভালো...............অবশ্য এখন রিজিউম এবল মিডিয়াফায়ার লিঙ্ক সংযুক্ত করে দিয়েছি পোস্টের সাথে!

৩৭. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:১৭
একলোটন বলেছেন: কোনভাবেই কষ্ট দেন নাই।
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩০

লেখক বলেছেন: থ্যাংকস ব্রাদার...............

৩৮. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩৩
একলোটন বলেছেন: ভ্রাতা, নিচের কেমন?

আকাশ ভরা সূর্য তারা
আকাশমুখী সারি সারি
কালো ধোঁয়ায় ঢেকে যাওয়া ঠাসাঠাসি বাক্স বাড়ি
এখান থেকেই চলার শুরু এখান থেকেই হামাগুড়ি
এখানটাতেই আমার বাসা
আমার বাড়ি ….
বারোতলার ওপর থেকে
বারো বছর কেটে গেছে
ইস্কুলটা যাওয়া ছাড়া নামা হয়না মাটির কাছে
শোবার ঘরের দেওয়ালটাময় হাঁস মুর্গী অনেক নাচে
তবু ওর লাল (?) চোখের ভেতর কোথাও যেন কান্না ভাসে৷
সেখান থেকে একটু দূরে
একটুখানি এগিয়ে গেলে
একলা থাকেন নন্দীবাবু বন্দী সেও যে বয়সকালে
সংসারটার হাল ধরেছে বখাটে তার ছোট ছেলে
এক কাপ চা দিয়ে গেছে কখন জানি সাত সকালে
রেডিওটার ব্যাটারিটা হঠাত্ কবে গেল ক্ষয়ে
খাটের থেকে নামতে মানা
বুকের ব্যাথা গেছে সয়ে
নীলিমার মা তাই তো যে আর ভাবেনা আর সংসারটা নিয়ে
এঁদো গলির সেঁদো ঘরে সবই কেমন বয়ে গেছে
এখান থেকেই আটকে পরা এখানটাতেই ঘুরোঘুরি
এখানটাতেই আমার বাসা
আমার বাড়ি ….
চৌধুরীদের একুশ তলায় মদের নেশায় উঁচু গলায়
ঝগড়া চলে গভীর রাতে
লাজলজ্জার বাঁধ ভেঙ্গে যায়
কোর্ট কাছারি অনেক হল
হলনা যে ছাড়াছাড়ি
সম্পত্তি আঁকড়ে ধরে গভীর রাতের মারামারি৷
সেখান থেকে একটু দূরে পাড়ার মোড়টা একটু ঘুরে
অলিগলি পাকস্থলীর ভেতর কারা গুমড়ে মরে
বলি হল আরেকটা প্রাণ
মস্তানদের ছোরাছুরির
এখানটাতেই আমার বাসা
আমার বাড়ি সারি সারি ….
চিলেকোঠার বারান্দাটা বন্ধ কেন জানো কি তা?
এখান থেকেই লাফিয়ে পরে
লাহাবাড়ির অনিন্দিতা
গভীর রাতে তাইতো কেউ আর ওঠে না যে ওদের ছাদে
অন্ধকারের বন্ধ ঘরে কারা যেন ডুকরে কাঁদে
সেখান থেকে একটু দূরে ছদের পাঁচিলটা ঘুরে
এক চিলতে রোদ্দুরেতে ছোট্ট মেয়ে নামতা পড়ে
তাই তো কালো ইঁটের ফাঁকে বট পাতাটা জিভ ভ্যাংচায়
পাড়ার নেড়ি, বাচ্চাটাকে বুকে করে হাঁটতে শেখায়৷
এখানটাতেই আটকে পরা
এখানটাতেই ঘুরোঘুরি
এখানটাতেই আমার বাসা
আমার বাড়ি ….
আকাশ ভরা সূর্য তারা
আকাশমুখী সারি সারি
কালো ধোঁয়ায় ঢেকে যাওয়া
ঠাসাঠাসি বাক্স বাড়ি
এখান থেকে চলার শুরু এখানটাতেই হামাগুড়ি
এখানটাতেই আমার বাসা
তোমার ভালোবাসার বাড়ি৷
______________অঞ্জন দত্ত।।।
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩৮

লেখক বলেছেন: সত্যি কথা কই.........গানটা আমি শুনিনি.........তবে লিরিকস তো অসাধারণ............গানটাও নিশ্চিত ভালো হবে......

একটা লিঙ্ক-টিঙ্ক দিতে পারলে একটু সুবিধা হত।।

অনেক অনেক ধন্যবাদ!

৩৯. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৪১
একলোটন বলেছেন: আমার কালেকশনে আছে। তবে কোন লিংক নাই।
অন্য কারো কাছে কি আছে?
হাসান মাহবুব ভাই এর কাছে চলেন।
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৪৫

লেখক বলেছেন: আচ্ছা, হাসান মাহবুব ভাইয়ের কাছে যাব.........আপনি কি প্লিজ গানটার নাম এবং এলবামের নাম বলতে পারেন?তাইলে খুঁজে পাওয়া সহজ হত।

নইলে হাসান ভাই আওয়াজ চাই!!

৪০. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৪৩
ফাহাদ চৌধুরী বলেছেন: MALA

tomar jongla parer dhakesshori sharir
tomar pc chondrer jhumko kaner dul
aaj 12i may tai shokal theke jonmodiner tora tora ful
tomar shanondar pata theke chire neya
rainyr park er shongshar
tomar shami aaj onekdiner pore tomar ghore niye
hajar bideshi upohar
ei shubho din e nana kaaj er faak e
porche ki mone tomae
ei 12i may tumi chole giyechile jibon theke amar
aaj jao tumi kothay chole roj ratrire
moner bhitor ghumer ghore
tomar shajano shorirer bhetore
mala tumi ke
tumi ke …. ||

tomar kotha bola jeno modhubala
tomar hatachola sofia lauren
toamr gondho bhora shi anay anay
obhinoy oporna shen
brishti ele chole jao jai shalmir
shitkale kodai kanal
domdome namle tomari barite coffee khae imran khan
tomari jonno obiroy bhaider dorja shodai khola
shatar shetar alias frause r dinguli ghera
tobu jao tumi kothao chole
moner bhitor ghumer ghore
tomar shajano shorirer bhetore
mala tumi ke tumi ke …. ||


কাঞ্চনজঙ্ঘা আর মালা আমার খুব ফেভারিট । এখনো প্রায়ই শুনি ।
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৪৬

লেখক বলেছেন: মালা আমারও ফেভারিট!আর কাঞ্চনজঙ্ঘা তো অনবদ্য।

অনেক ধন্যবাদ............

৪১. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৫৬
একলোটন বলেছেন: এই লিংকটা দেখেন কাজ হয় নাকি।
Click This Link
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৬

লেখক বলেছেন: হা মা ভাইরে পাইছি.........আর চিন্তা নাই......

৪২. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৫
হাসান মাহবুব বলেছেন: ওটা অঞ্জনের প্রথম এ্যালবাম শুনতে কি চাও এর একটা অনন্যসাধারণ গান।

ডাউনলোড
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ বস.........ধুর, এই সব গান লিইখ্যা পুস্টানি ছাইড়া দিমু............এখনও অনেক গান শোনার বাকী!!


আরেকবার ধন্যবাদ............

৪৩. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৬
নস্টালজিক বলেছেন: অসাধারন গান,
আকাশ ভরা সুর্য তারা!

একেলোটন,গুড চয়েস!
২১ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ............

৪৪. ২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪২
একলব্যের পুনর্জন্ম বলেছেন: লিংক গুলোর জন্য থ্যাংকস :)
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৪

লেখক বলেছেন: সুস্বাগতম...............

২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: মারহাবা.........মারহাবা.........

৪৬. ২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৫
শুভ রহমান বলেছেন: আরে, এখানে তো অনেক কিছু হয়ে গেছে। কি বলে যে ধন্যবাদটা দেব, এই গানটা কতদিন ধরে যে খুঁজছিলাম! হাসান ভাই, ধন্যবাদ।
২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: হাসান ভাই, ধন্যবাদ

৪৭. ২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৬
ডিজিটাল কলম বলেছেন:
ম্যারি এন.....বৃষ্টি......
২১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: আসিতেছে...............

৪৮. ২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৪
তায়েফ আহমাদ বলেছেন: পছন্দের গান!
ধন্যবাদ।
২১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: স্বাগতম...............পছন্দের গানই বটে!

৪৯. ২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক প্রিয় একটা গান............
শুভকামনা জয়।
অনেক ভালো থেকো।
২২ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৭

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আপু...............

আপনার মত প্রিয় মানুষের প্রিয় গান শুনে ভাললাগল!

৫০. ২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৪
সুবিদ্ বলেছেন: কালিম্পং গিয়ে শংকর হোটেলটা খুঁজতে বের হয়েছিলাম......কত যে ভালোলাগার একটা গান!!
২৩ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: কেমন হোটেলটা?


অনেক ভালোলাগার একটি গান...............

৫১. ২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৩
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: গত কয়েকদিন টেবিলে একবার বইলে মিনিমাম ১৪ থিকা ১৬ ঘন্টার আগে উঠতে পারি নাই। জীবনের বিরাট এক চাপ গেছে গত কয়েকদিন। ঘুমাইতে পারি নাই ঠিকমত। চোখ বন্ধ কইরা তিন ঘন্টা বিছানায় হুদাই শুইয়া রইছি নিজেরে রিফ্রেস করার লাইগা যাতে আবার কাটা গাছের মত পইড়া না যাই। কফি আর চা খাইছি খালি, রান্না করারও সময় পাই নাই। মাঝে মাঝে অন্য রুমের পোলাপানের খাবার খাইছি। এই যাত্রা বাইচা গেছি। তয় কম্পিউটারের উপর চরম ঘিন্না ধইরা গেছে। এই জিনিসটা যতনা বিনোদনের তার থিকা বেশী কাজের! কঠিন সময় গেছেরে ভাই! আজকে একটু জিরানির সময় পাইছি। এখন আবার রক্ত আমাশায় ধরছে। তার উপর কাজ এখনও শেষ হয় নাই......
২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: এত ঝামেলা পড়াশুনার বিষয়েই কি??তাহলে ভালো করছ!তারাতারি কাজ শেষ করো.........আমাশয় এর লাইগা ঔষধ খাও............কাজের মধ্যে রোগ হলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে।আগে অসুখ তাড়াও।


কাম কুম শেষ কইরা তারপর ব্লগে আস.........আগে কাজ পরে বাকী সব।

৫২. ২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৫
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: হ রে ভাইয়া পরীক্ষার মাস চলতাছে। :(

আমাগো সেমেষ্টারের শেষ সপ্তাহের ঘোষনার কাগজে কেডা জানি লেইখা রাখছিল "দা পিজদিয়েছ"। আসলেই "পিজদিয়েছ"। যেই পোলা লেখছে ওরে পাইলে বুকে জড়াইয়া ধরতাম! এত কষ্টরে ভাই। কিল্লাইগা যে সায়েন্স পড়তে গেছিলাম। সামনের সেমেষ্টারে কি হয় জানিনা। আমি পড়ুম না। :((
২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৫

লেখক বলেছেন: দা পিজদিয়েছ কি জিনিস বুঝিনাই :( :(

আর মিয়া পড়াশোনার উপর থেইকা ভক্তি উইঠ্যা গেলে হইব??ভালো কইরা পরীক্ষা দেও, আর পরীক্ষা শেষ হইলে তো আবার আড্ডা হবেই সামুতে!

৫৩. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫২
লালসালু বলেছেন: জোশিলা একটা গান
২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: সিরাম.........কি বলেন?

৫৪. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০৩
নীরজন বলেছেন: অনেক প্রিয় একটা গান পেলাম.............

ধন্যবাদ..........

+
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন: অনেক প্রিয়............

১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১১

লেখক বলেছেন: খাঁটি ধইন্যা পাতার শুভেচ্ছা রইল............

১৯ শে মার্চ, ২০১০ সকাল ১১:১২

লেখক বলেছেন: ধইন্যা পাতার শুভেচ্ছা।

৫৭. ১৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:২৫
তানিয়া মুন বলেছেন: কাঞ্চনজঙ্ঘা, মিষ্টার হল, চোখের জল কিংবা পানি, বৃষ্টি- এই চারটাই আমার পছন্দের লিষ্টে এক নম্বরে থাকে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

নচিকেতা এবং অঞ্জন আমার কৈশরের বড় একটা অংশ দখল করে রেখেছিল।
১৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: শুনে ভাল্লাগ্লো............


ধন্যবাদ!

৫৮. ১৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:২৭
তানিয়া মুন বলেছেন: @একেলোটন- আকাশ ভরা সূর্য তারা অঞ্জনের কোন এলবামের গান?
১৯ শে মার্চ, ২০১০ দুপুর ২:০১

লেখক বলেছেন: একেলোটন কুতায়?

৫৯. ২৩ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:১৮
হাম্বা বলেছেন: comment by: হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: গানটা ভাল, তবে সিগারেট মুখে দেয়া ছবিটা নয়।
২৪ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:২৬

লেখক বলেছেন: আপ্নের কি মনে হয়?

ছবিটা আমি কিন্তু কোন আপত্তিতেই সরাইনি।;)

২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: হ............ঠিকই কইছেন!

৬১. ২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:১৪
সমুদ্র কন্যা বলেছেন: যখন নাইন-টেনে পড়ি, আমাদেরতো রাস্তায় বা বাইরে গিয়ে আড্ডা দেয়ার উপায় ছিল না, তিন বান্ধবী ঘরে বসে ফুল ভলিউমে বিভোর হয়ে শুনতাম এই গানগুলো।

এত অসাধারণ! এত অসাধারণ গানটা!!
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: এত অসাধারণ! এত অসাধারণ গানটা!!

 

মোট সময় লেগেছে ১.১৭১৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রেলগাড়ির চাঁকা.........পাম্প দিলে ফুলিনা......ঠেললে চলিনা......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই