সকালে ব্লগে এসেই দেখি একটা কুখ্যাত সংগঠনের ম্যানুয়াল। সেগুলো আবার সিরিজ আকারে প্রকাশিত হচ্ছে প্রথম পাতায়।
বাংলাদেশ বিরোধী একটা দলের লেজুড় সংগঠনের ম্যানুয়াল দেখলে স্বাভাবিক ভাবেই দেশপ্রেমিকদের থেকে প্রতিক্রিয়া আসবে এবং এসেছেও।
এই অবস্থায় কয়েকটা প্রশ্ন মনে এসেছে :
১) এটা কি সুস্থ্য ব্লগিং?
২) যখন ৭১ এর যুদ্ধাপরাদী বিচারের উপর ব্লগে লিখি তখন কয়েকজন সচেতন ব্লগার বলা শুরু করেন - এটার এখন কি দরকার। এখ্ন দরকার দেশ গঠন। দেশবিরোধী সংগঠনের প্রচার প্রতি নিরব সমর্থন দিয়ে কি উনারা বলতে চান - এটাই দেশ গঠন?
৩) আমরা যারা বাংলায় লেখার ও পড়ার আনন্দ পাবার জন্যে দেশের বাইরের থেকে ব্লগিং করি - তাদের এই রাজাকারদের প্রচারে কি ভুমিকা থাকবে?
৪) বেশীর ভাগ ব্লগারের জন্যে এই ধরনের প্রচার (বিশেষ করে রাজাকার/যুদ্ধাপরাধী/দেশদ্রোহী) বিরক্তি তৈরী করে। ব্লগের কর্তৃপক্ষ কি দয়া করে নীতিমালায় কোন রাজনৈতিক দল বা সংগঠনের প্রচারে ব্লগের সুবিধা ব্যবহার বন্ধ করার বিধান রাখতে পারেন না?
রাজাকারের প্রচার মাধ্যমে হিসাবে ব্লগকে ব্যবহার বন্ধ করতে কর্তৃপক্ষকে অনুরোধ জানাই।
সুস্থ্য ব্লগিং এর স্বার্থে আসুন সবাই এই বিষয়ে সোচ্চার হই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




