আমার প্রিয় পোস্ট

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

বিডিনিউজ ২৪ এ জেনারেল (অবঃ) জ্যাকবের সাক্ষাতকার - ধন্যবাদ অমি রহমান পিয়াল

২৮ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩১

শেয়ারঃ
0 0 0

বিডি নিউজ ২৪ ডট কম মুক্তিযুদ্ধের সমকালের আলোচিত জেনারেল - যিনি নিয়াজীর আত্নসমর্পনের দলিল লেখা সহ পুরো বিষয়টার দায়িত্বে ছিলেন - তার অনেক খোলামেলা কথা বক্তব্য মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির প্রপাগান্ডার বিরুদ্ধে সুস্পস্ট দলিল হিসাবে গৃহিত হবে।

ধন্যবাদ ও অভিনন্দন অমি রহমান পিয়াল। দারুন এই দলিল তৈরীর জন্যে আপনি আমার শুভেচ্ছা নিন।


স্বাক্ষাতকারটি এখানে দেখুন:
Click This Link

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩৪
মুকুল বলেছেন: ধন্যবাদ। পড়েছি। পিয়াল ভাইকে বিশেষ ধন্যবাদ।
২. ২৮ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪৪
লেখাজোকা শামীম বলেছেন: পড়লাম। ভালো লেগেছে। অনেক বিষয় পরিষ্কার হল। পিয়াল ভাইকে ধন্যবাদ।
৩. ২৯ শে মার্চ, ২০০৮ রাত ১২:১০
হৃদয়ের সংলাপ... বলেছেন: ২৬শে মার্চ এটিএন বাংলায় দেখলাম একটা ডকুমেন্টারি । অসাধারণ লাগলো । আমরা বড়ই কৃতঘ্ন । ভারতকে খালি দোষারোপ করি । ভারত যদি সাহায্য না করতো তাহলে স্বাধীনতা পেতাম না এতো তাড়াতাড়ি । ইন্দিরা গান্ধী সারাবিশ্ব সফর করেছেন এ দেশে যে ভয়াবহ মানবিক বিপর্যয় গঠছে তা তুলে ধরতে । আর এখন স্পষ্ঠ বুঝতে পারি জামাত কেন ইতিহাস বিকৃতি ঘটায় ? পাকিস্তানের ব্যর্থতা পূর্ব পাকিস্তানকে ধরে রাখতে না পারার । বাঙালি তো কিছু চায়নি । কেবল ন্যায্য অধিকার ছাড়া । আর সেই অধিকার না দেয়ায় এবং অত্যাচার করায় আজ বাংলাদেশ স্বাধীন । এবং আমরা পাকিস্তান থেকেও শান্তিতে আছি । জামাতিরা কথায় কথায় মুসলিম মুসলিম বলে মুখে ফেনা তুলে ফেলে । ৭১ এ ওরা কিভাবে পারলো মুসলমানদের ভাইদের হত্যা করতে কিংবা মুসলমান বোনদেরকে ধর্ষন করতে । তখন ইসলাম কই ছিল ? তারচেয়ে বিধর্মী রাষ্ট্র হয়ে ভারত যে সাহায্য করছে তার জন্য আমি কৃতজ্ঞতার সহিত তাদেরকে শ্রদ্ধা জানাই । এক কোটি বাঙালিকে তারা আশ্রয় দিয়েছে । তা না হলে আজ শহীদের তালিকা আরো বড় হতো । তখনকার বিশ্ব রাজনীতিতে ভারত যেভাবে ট্যাকল দিয়েছে তার জন্যও কৃতজ্ঞতা । পিয়াল ভাইকেও ধন্যবাদ এ সাক্ষাৎকারের জন্য ।
৪. ২৯ শে মার্চ, ২০০৮ রাত ১২:১৪
কোবরেজ বলেছেন:
পড়লাম।
ভাল লাগল।
তবে বুইড়ার বইটা না পড়া পর্যন্ত শান্তি নাই।
৫. ২৯ শে মার্চ, ২০০৮ রাত ১২:২০
লেখাজোকা শামীম বলেছেন: বুইড়ার বইটা কই পাওয়া যায় ?
৬. ২৯ শে মার্চ, ২০০৮ রাত ১২:২২
দিগন্ত বলেছেন: জেনারেল জ্যাকব ইহুদী বলে কোনো প্রতিবাদ আসে নি নাকি জামাতিরা এখনো জানে না যে উনি ইহুদী? জ্যাকব আসলে ইরাকি ইহুদী কিন্তু জন্ম ও বড় হওয়া কোলকাতায়। বাঙালী মন উনি ভালই বোঝেন।
৭. ২৯ শে মার্চ, ২০০৮ রাত ১২:২৬
দিগন্ত বলেছেন: কপি-পেস্ট --

প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে অনেকেই আরেকটি পাক-ভারত যুদ্ধ কিংবা গৃহযুদ্ধ বলে অভিহিত করেন যেটা আমাদের জন্য অপমানজনক। আপনি ব্যাপারটা কিভাবে দেখেন?

উত্তর: আমি সবসময়ই বলেছি, এটা আপনাদের স্বাধীনতার যুদ্ধ। আপনাদের মুক্তিযুদ্ধ।

প্রশ্ন: স¤প্রতি বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি আবার বেগবান হয়েছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা এতে যোগ দেওয়াতে। অনেকে বলেন ভারতের কাছে এ ব্যাপারে যথেষ্ট তথ্য-প্রমাণ ও উপাত্ত রয়েছে। আপনার কি মনে হয় ভারতের উচিত এ ব্যাপারে বাংলাদেশকে সাহায্য করা?

উত্তর: দেখুন, এটা বাংলাদেশ সরকারের নিজস্ব মামলা। আপনাদের সমস্যা আপনাদেরই মেটাতে হবে। আমি এ ব্যাপারে কিছু বলবো না। কারণ এই সিদ্ধান্ত নেওয়ার ভার আপনাদেরই নিতে হবে। তাছাড়া আমি যোদ্ধা মানুষ, রাজনীতিবিদ না।

সবশেষে বলি, মুক্তিযোদ্ধা ও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অসাধারণ বীরত্বের সুবাদেই স্বাধীন হয়েছে বাংলাদেশ। সীমিত সামর্থ্য নিয়ে স্রেফ তুমুল দেশপ্রেম পুঁজি করেই একটা শক্তিশালী নিয়মিত বাহিনীর বিরুদ্ধে জয় ছিনিয়ে এনেছে তারা। আমরা তাদের সাহায্য করেছি, আমরা তাদের সহযোদ্ধা। কিন্তু তাদের লড়াইটা তারা নিজেরাই লড়েছে। চেতনার পুরোটা ঢেলে দিয়েই তারা তাদের লক্ষ্য পূরণ করেছে। তাদের প্রতি আমার হৃদয়ভরা আশীর্বাদ এবং আপনাদের সঙ্গে আমিও তাদের শ্রদ্ধা জানাই। তারাই আপনাদের সত্যিকার রতœ যাদের নিয়ে এদেশ গর্ব করতে পারে।
৮. ২৯ শে মার্চ, ২০০৮ রাত ১২:৩৮
রাহা বলেছেন: লিংক এ আপনারে সাইন ইন দেখাচ্ছে কি ??
১১. ২৯ শে মার্চ, ২০০৮ রাত ১:৩৪
উন্মনা রহমান বলেছেন:
পিয়াল একটা দারুন কাজ করেছেন।

হৃদয়ের সংলাপ এর মন্তব্যের সাথে আরেকটু যোগ করি- ইন্দিরা গান্ধী যুদ্ধের শুরুতেই ইমোশনাল হয়ে বাংলাদেশকে স্বীকৃতি দিতে চেয়েছিলেন, কিন্তু তার সরকারের অন্যেরা এতে রাজী ছিলেন না, তারা অপেক্ষা করতে বলেছিলেন। ইন্দিরা বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে আন্তরিকভাবে বক্তব্য রেখেছেন। ইন্দিরার ব্যক্তিত্ব আমাদের জন্য খুব সহায়ক হয়েছে। যুদ্ধ শেষে শেখ মুজিবের এক কথায় তিনি তার বাহিনী ফিরিয়ে নিয়ে গেছেন, যারা নানা ছলছুতায় দীর্ঘকাল রয়ে যাবে বলে অনেকে আশঙ্কা করেছিলেন। মুজিবকে তখন প্যাট্রিস লুমুম্বার সাথে তুলনা করা হচ্ছিল। আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িয়ে আছে মুজিব আর ইন্দিরার মত কিংবদন্তীতুল্য ব্যক্তিত্ব, এজন্য ভাল লাগে। কিন্তু মীরজাফরের সংখ্যা এত বেড়ে গেল কিভাবে, সেটা ভেবে আবার অবাকও লাগে।
১২. ২৯ শে মার্চ, ২০০৮ রাত ২:১৮
রাশেদ বলেছেন: পিয়াল ভাইকে ধন্যবাদ।
১৩. ২৯ শে মার্চ, ২০০৮ রাত ২:২৩
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ এস্কিমো লিঙ্ক দেয়ার জন্য আর বাকি সবাইকে ধন্যবাদ তা পড়ার জন্য। আজ ইংরেজি বাংলা দুটো সাইটেই আমার নিউজটাই লিড আর দুটোই আমার লেখা :P
১৫. ২৯ শে মার্চ, ২০০৮ ভোর ৪:৫৯
আরিফুর রহমান বলেছেন: কিন্তু মীরজাফরের সংখ্যা এত বেড়ে গেল কিভাবে, সেটা ভেবে আবার অবাকও লাগে।

এখানে দুনিয়াবী পলিটিক্স আছে। পাকিস্তান, আফগানিস্তানের পরে শোডাউনের জন্য বুশের চোখ পড়সে আমাগো দেশে। এটার সারা গায়ে স্লামের দগদগে ঘা করে তাতে মলম নিয়ে আসবে তারা। এরই মাঝে ভারতকেও চাপে রাখা যাবে।

সাপ লাঠি দুইটাকেই বশে রাখার আরেক নাম আম্রিকান ফরেন পলিটিক্স!

 

মোট সময় লেগেছে ০.৯৩২৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
I think free speech is free speech no matter what, even if it does promote hatred. We also have the...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ