ছোটকাল থেকেই শুনি আসছিলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর হাইকোর্টের বিচারকগন অত্যান্ত সন্মানিত মানুষ। এদের আসন অনেক উচুঁতে। কিন্তু সময়ের সাথে সাথে সেই ধারনাগুলো পাল্টাতে শুরু করে। যথন বিশ্ববিদ্যালয়ের বিরাট শিক্ষককে দেখি ক্লাশের সময় সবচেয়ে বেশী মনোযোগী হন নিজের বানানো হলদেটে "চোথা" যতন্তের সাথে বের করে টেবিলে রাখতে আর বাকী সময় শুধু ছাত্রদের বিরক্ত করতে - হতাশ হয়ে যাই - উনি একজন পিএইচডি ধারী অধ্যাপক - যিনি হয়তো বিগত এক কুড়ি বছরে যাবত এই "চোথা"ই পড়াচ্ছে। তারপর দেখি - শিক্ষক নামধারী কিছু লোক বিশ্ববিদ্যালয়ে বসে যুদ্ধাপরাধী জামাতের রাজনীতির জন্যে তাদের মেধা আর শ্রম ব্যয় করে - ভাবি এরা কি এই দেশে জন্মেছিলো। এরা কি আমার স্বপ্নে সেই সকল সন্মানিত "অধ্যাপক"গন।
আরেকদল আছে - যারা হাইকোর্টে বসে জাতির বিবেক হিসাবে জাতিকে দিক নির্দেশনা দেন। এরা হলেন - বিচারপতি। বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম একজন বিচারপতি হয়েও মেজর জেনারেল জিয়াউর রহমানের অবৈধ সামরিক শাসনকে বৈধ দিতে প্রেসিডেন্ট হয়েছিলেন - আর বিচারপতি সাত্তার নির্বাচন কমিশনে বসে জিয়াকে হ্যাঁ ভোটের বাক্স ভরতে সাহায্য করে উপরাষ্ট্রপতি হয়ে ছিলেন। পরে বিবাদমান দলের প্রার্থী হয়ে প্রেসিডেন্ট পর্যণ্ত হয়েছিলেন।
এরপর আসে এরশাদ - যার পালিত প্রেসিডেন্ট হয়েছিলেন - বিচারপতি আহসানউদ্দিন চৌধুরী - যিনি সামরিক শাসনকে বৈধতা দান করে পালিয়েছেন।
তারপর দেখেছি আরেক বিচারপতি আব্দুর রউফ - যিনি কুখ্যাত মাগুরা উপনির্বাচন বাতিল করতে ব্যর্থ হওয়ার কারনেই দেশে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু হয়। একজন বিচারপতি হিসাবে দিনেদুপুরে ভোট ডাকাতি দেখার পর যদি সেই ভোট বাতিল করতেন - তাহলে হয়তো জাতি অন্যরকম ঘটনা দেখতো আজ। এই বিচারপতিকে দেখি বেশ ভাল ভাল কথা বলেন টিভিতে।
এরপর দেখলাম ঘুষ গ্রহনের দায়ে বিচারপতির চাকুরী থেকে বরখাস্ত হওয়া - জাল সার্টিফিকেটের কারনে পদত্যাগ। বিগত তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা বিচারপতি ফজলুল হক দ্রততম সময়ে সর্বোচ্চ ঘুষের বানিজ্যের জন্যে হয়তো পুরষ্কারও পেতে পারেন।
একজন বিচারপতি যেখানে নির্যাতিত বিচারপ্রার্থীর সর্বশেষ আশার স্থল হবেন - সেখানে তাদের রাজনৈতিক পরিচয় ছাড়াও দূর্নীতির সাথে জড়িত হওয়াটা একটা নড়েবড়ে গনতন্ত্রের দেশের জন্যে ভয়াবহ ঘটনা বটে।
এবার আসি আজকের ঘটনায়। জরুরী আইনের বিধান অনুসারে জামিন অযোগ্য মামলা থেকে জামিন দেওয়া হয়েছে আল বদর প্রধান নিজামীকে। তার আগে এই আলবদর জেলের নামে পিজির কেবিনে আরামে বসবাস করছিলো। কিভাবে আর কেন জামিন হলো - তা বিচারকগনই ভাল বলতে পারবে। কিন্তু একই মামলায় আরো আসামীরা জেলে বসে থাকবে।
বিগত ৩৭ বছরে জামাত তাদের ক্যাডারদের প্রশাসনের সর্বত্র বসিয়েছে। এই কাজে এরা বিএনপির রাজনৈতিক দূর্বলতাকে কাজে লাগিয়েছে। নিজামীকে জামিন প্রদানকারী বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদকে যদি আগামীতে জে আর মুদ্দচ্ছিরের মতো কোন জামাতে অনুষ্ঠানে গিয়ে নিজেকে "গর্বিত" হিসাবে সহাস্য মুখে দেখা যায় - অবাক হবার কিছু থাকবে না।
একদিনে ধর্ম আর অন্যদিকে মধ্যপ্রাচ্যের অর্থের সমন্বয়ে যে মাদক দেশে ছড়াচ্ছে জামাত নামক একটা ফ্যাসিস্ট শক্তি - একই যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় - তাহলে বাংলাদেশ আরেকটা আলজেরিয়ার ভাগ্য বরন করবে - সন্দেহ নেই।
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।