পর মাত্র তিনবছর একটু সমস্যায় ছিলো রাজাকার-আলবদরের রাজনৈতিক উইং জামায়াতে ইসলামী নামক একটা সাম্প্রদায়িক ফ্যাসিষ্ট সংগঠনটি। দেশের ভিতরের সামান্য জন সমর্থন থাকা স্বত্বেরও বিশেষ সুবিধা ভোগ করে। বিশেষ করে সৌদী আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো যেখানে রাজতন্ত্র চেপে বসে আছে এবং এরা চায়না মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে যে কোনভাবেই প্রকৃত গনতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয় - এরা আল্লাহর আইনের নামে একটা ফ্যাসিস্ট ব্যভস্থা চালুর জন্যে প্রচুর আর্থিক সহায়তা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে জামায়াতের নেতাদের আইনের উর্দ্ধে উঠিয়ে রাখে।
সাম্প্রতিক কালে বিষয়টা আরো সুস্পষ্ট হয়েছে। খালেদা বা হাসিনার মতো সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে কারাবন্ধী করতে সরকারের সামান্যও বেগ পেতে হয়নি। কিন্তুআল-বদর নিজামীকে গ্রেফতারের জন্যে আদালতের নির্দেশ থাকার পরও মনে হয়েছে - প্রশাসন দ্বিধান্বিত। তারপর তাকে গ্রেফতার করার পর দেখা গেল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজ করতে যাওয়া বাংলাদেশী শ্রমিকদের উপর নেমে এলো অবর্ননীয় নির্যাতন - সৌদী আরব ভিসা প্রদান বন্ধ করে সরকারের উপর চাপ প্রয়োগ করলো। ফলাফল - সরকারের সকল হম্বিতম্বি তাসের ঘরের মতো ভেঙ্গে পড়লো - নিজামীর নেতৃত্বে সকল দূর্নীতিবাজরা হুড়মুড় করে জেল থেকে বেড়িয়ে এলো। নিজামী জেলে থাকার সময়ও তাকে সাদরে হাসপাতালের কেবিনে রাখা হয়েছে।
এবারও আরেক আল-বদর মুজাহিদকে গ্রেফতারের আদালতের নির্দেশ থাকার পরও পুলিশ তাকে গ্রেফতার করছে না। একজন পলাতক আসামী কোর্টে এসে আইনজীবি সমিতির অফিসে বসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিষোদ্ধাগর করে যায় - যা সকল প্রচার মাধ্যমে প্রচারিত হয় আর প্রশাসন অন্ধ হয়ে বসে থাকে।
আজ দেখলাম পুলিশ তার গ্রেফতার নিয়ে একটা মন্তব্য করেছে -
‘স্ট্যাটাস’ বা সামাজিক মর্যাদার কারণে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ বড় পুকুরিয়া কয়লা খনি মামলার আসামিদের এখনো গ্রেপ্তার করেনি পুলিশ। তারপরও তাদের গ্রেপ্তারের ‘আইনগত’ বিষয়টি ‘খতিয়ে দেখা হচ্ছে’ জানিয়েছেন পুলিশ কমিশনার নাইম আহমেদ।
একজন যুদ্ধাপরাধীর বিশেষ সামাজিক মর্যাদা বা স্টাটাসটা কি? যেখানে ড, আনোয়ার হোসেন বা মুনতাসির মামুনের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কোন অভিযোগ ছাড়াই গ্রেফতার করে দশ দিনের রিমান্ডে নিয়ে নির্যাতন করতে প্রশাসন কোন দ্বিধা করে না - এরা দেশের জন্মের শত্রুকে গ্রেফতার করে পারে না বিশেষ সামাজিক মর্যাদার কারনে - কি লজ্জার কথা! উল্টা হাটার এই প্রক্রিয়ায় আগেও দেখেছি আল-বদর বাহিনীর প্রধান নিজামীকে বিশেষ অবদানের জন্যে রাষ্ট্র পুরষ্কৃত করেছে। ত্রিশ লক্ষ শহীদের আত্নত্যাগ দুই লক্ষ মা-বোনের সম্ভ্রম কি আসলেই কোন মূল্য বহন করে না বাংলাদেশ নামক রাষ্ট্রযন্ত্রের কাছে?
একটা দেশে যখন দুর্নীতিবাজ আর যুদ্ধাপরাধীকে বিশেষ মর্যাদায় ভুষিত করে মুক্তিযুদ্ধার অপমানকে নিরবে হজম করে - বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবলীলায় অপমান করে সমাজকে কি বার্তা পাঠাচ্ছে এই প্রশাসন?
ত্রিশ লক্ষ শহীদ কি স্বাধীনতার বিরোধীদের এই “বিশেষ মর্যাদা”য় দেখতে চেয়েছিলো? না চায় নি। কিন্তু একদল আত্নমর্যাদাহীন স্বৈরশাসক আর তাদের তাবদারদের কারনেই বাংলাদেশ একটা অসভ্য রাষ্ট্রে রূপান্তরিত হতে যাচ্ছে - যেখানে ধর্ম ব্যবসায়ী কিছু সৌদী-আমরিকান দালালের জন্যে আইন আর প্রশাসন অক্ষম হয়ে গেছে। বাংলাদেশে এখন মনে হচ্ছে - যে যতবড় অপরাধী সে ততবড় মর্যাদার অধিকারী। ১৯৭১ সালে প্রকাশ্যে ঘোষনা দিয়ে গনহত্যার সাথে নিজেদের সম্পৃক্ত করার মতো অপরাধীরা যখন “বিশেষ মর্যাদা” ভোগ করে - তখন সেই রাষ্ট্রকে কি সভ্য রাষ্ট্র বলা যাবে?
একটা সভ্য দেশ হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত হওয়ার পথে বড় বাঁধা হলো জামায়াত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৯টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।