আমার প্রিয় পোস্ট
- ১ মিনিটে কাজ করবে এমন কিছু ওয়েবসাইট দেখে নিন

কাজে লাগলে জানাইয়েন - মামুন হতভাগা
- ফায়ারফক্স এর আকর্ষণীয় কিছু ট্রিকস...... - মানচুমাহারা
- একটু হাল্কা হাসেন
-- বাংলাদেশ আমার অহংকার - রিফাত হোসেন
- ** নাম না জানা (!) কিছু অসাধারন ও ফাটাফাটি সফটওয়্যার ** - একান্ত কথা
- ইউটিউবে আমার পছন্দের কিছু সুর, সারাদিন বসে বসে যেগুলো শুনি-২ - নুভান
- জুতার ফিতা বাধার কৌশল ও স্যারের ফিতার গল্প... - গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম
- এক ক্লিকে ঘুরে আসুন নিজ জেলা থেকে - যাযাবর রাজিব
- মুভি ডাউনলোড... - আহাসান
- ঢাকায় কোথায় কোন উল্যেখযোগ্য লাইব্রেরীঃ - জুল ভার্ন
ফটোগ্রাফির দ্বিতীয় পাঠ
২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৪১
প্রথমডা পরতারেন এই হানে: ফটোগ্রাফির প্রথম পাঠ
আগের পোস্টে লিখসিলাম এক্সপোজার কি তা নিয়া।এক্সপোজার কন্ট্রোল করা হয় তিনটা জিনিষ দিয়া: অ্যাপারচার (Aperture), শাটার স্পিড (Shutter Speed) আর আই.এস.ও (ISO) । এই তিন বস্তু কি খায় না মাথায় দেয় ...এই ডা আজকা আমরা দেখমু।
অ্যাপারচার (Aperture)
অ্যাপারচার এর খাস বাংলা হইলো গিয়া ফুটা
। ক্যামেরায় যে লেন্স থাকে সেইখানে প্রথমে থাকে কিছু কাচের জিনিষপাতি (Glass Elements) তার ঠিক পরেই থাকে অ্যাপারচার । অ্যাপারচার যতো বড় হইবো মানে ফুটা যতো বড়ো হইবো, ক্যামেরার ভিতরে ততো বেশি আলো ঢুকবো । আবার অ্যাপারচার ছুডু হইলে আলো ঢুকবো কম কম। তার মানে দাড়াইলো যে ক্যামেরার ভিতরে কি "পরিমান", আমি আবার বলতাসি "কি পরিমান" আলো ঢুকবো, সেইটা আমরা নিয়ন্ত্রন করতে পারি এই অ্যাপারচার দিয়া।
মজার জিনিষ হইলো, অ্যাপারচারের ব্যাপারটায় একটু ঘিরিঙ্গি লাগায় দিসে এর স্রষ্ঠারা। ঘিরিঙ্গিটা হইলো, অ্যাপারচার বুঝানোর জন্য যে ভ্যালুটা দেওয়া থাকে, ওইটার সাথে ফুটার সাইজের সম্পর্ক পুরা উল্টা। মানে অ্যাপারচার ভ্যালু যত বাড়বো, ফুটার সাইজ ততো ছোট হইবো আর অ্যাপারচার ভ্যালু যত কমবো, ফুটার সাইজ ততো বড় হইবো।
এইডা শিখার পরের কয়দিন অনেক ধান্দা লাগতো মাথার ভিতর। ভ্যালু বেশি মানে ফুটা ছোট... না কি জানি...সব কেরম আউলায় যাইতো। কিন্তু পরে বুঝলাম আমি শুধু খিয়াল রাখুম আমার কি দরকার? অ্যাপারচার বড় না ছোট? .. এইটাই মেইন... ভ্যালুটা ওই অনুযায়ি বাড়ানি কমানি তো যাইবোই।
অ্যাপারচার বাড়ায়া কমায়া ছবিতে অনেক তেলেসমাতি করন যায়। যেইটারে কয় ডেপথ অফ ফিল্ড (Depth of Field)। কিন্তু আজকে ডি.ও.এফ ব্যাখ্যা করুম না, তাইলে যা শিখলেন তা পেস পুস লাইগা যাইতে পারে। আরেকদিন এই ভেপারে আলুচনা হইবেক
। তয় আমাগো যীশূ ভাই এর কথাগুলান এই খানে খুবই কামে লাগবো। যীশূ ভাইবলেছেন: "একটা সহজ উদহারণ দেই। ধরেন আপনারে একটা সুক্ষ জিনিস আকতে দেয়া হলো। আপনার সামনে মোটা তুলি আছে আবার চিকন তুলিও আছে। আপনে জিনিসটা আকার সময় কোন তুলিটা ব্যবহার করবেন। নিশ্চয়ই চিকনটা। কেননা মোটা টা দিয়া আঁকলে রংটা ছড়াইয়া যাবে, সুক্ষভাবে জিনিসটা আঁকা যাবে না। তাই কোন ছবির শার্পনেসের জন্য ফুটাটা যত ছোট হবে, আলো তত তিক্ষ্ণ হবে আর ছবি তত সুক্ষ হবে।"
অ্যাপারচার এর সুচক হইলো f . অনেক সময় f এর পরে একটা "/" ও দেয়া হয়। আরেকবার মনে করায় দেই f যতো কম, ফুটা ততো বড়। f এর ভ্যালু কি কি হইতে পারে তার একটা ছবি এইখানে দিলাম:
দেহেন অ্যাপারচার চেঞ্জ হইলে কি চেঞ্জ টা আসলে হয়:
আজকা তাইলে এই পর্যন্তই থাক। শাটার স্পিড আর আই.এস.ও শিখুমনে পরের পুস্টে। আমার দুইখান ফটুক দিয়া দিলাম আপনাগো চোখ এর লাইগা (for your eyes only
) হেপ্পি ফটোগ্রাফি ।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আলমগীর কুমকুম বলেছেন:
চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন:
পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ
নামহীনা বলেছেন:
যে আমি এইসবের কিছুই বুঝিনা সেও তো এইবার কিছু জিনিস বুঝলাম....... ধন্যবাদ।পরের লেখাগুলির জন্য অপেক্ষায় রইলাম
লেখক বলেছেন: আহ আমার উদ্দেশ্য সফল হইসে.. কি আনন্দ ![]()
মন মানে না বলেছেন:
শিখার ইচ্ছা আসিলো ।
সময় ও টেকার অভাবে হয় নাই ।
এহন শিখন যাইবো ।
এহন তো ফ্রি ব্লগেই পাইতাছি ।
লেখক বলেছেন: জানার কুনো শেষ নাই
জানার চেষ্টা বৃথা তাই ![]()
আন্ধার রাত বলেছেন:
আপনার সবগুলো পোস্ট প্রিয়তে রাখার খাস নিয়ত করেছি। আমার ছবিটায় মন্তব্য করার জন্য ধন্যবাদ। চোরের মেক্রো নিতে চেষ্টা করেছিলাম কিন্তু ঝাপসা হয়ে যায়, তাছাড়া লেন্স ২০০ এমএম পর্যন্ত বড় হয়।
লেখক বলেছেন: আহ নিয়ত টা বড়ই খাস হইসে .. আমিন আমিস ![]()
২০০ এম এম এ মেক্রো তো হউয়ার কথা, অ্যাপারচার কতো রাখসিলেন ? অবশ্য লাইট মনে হয় বেশি সুবিধার আসিলো না তাই না? আপনেরে মেক্রোর একটা মজার টিপস শিখায় দিমুনে ![]()
সৈয়দ দেলগীর বলেছেন:
খুব সহজ ভাষায় বলতে পারতেছেন... দারুণ..
লেখক বলেছেন: ফাস্টে তো চিনতেই পারি নাই.. খিক খিক...
সহজ ভাসায় লেখা কিন্তু আন্নের কাছেই শীখা.. ![]()
অ্যামাটার বলেছেন:
দারুন কাজের একটা টিউটোরিয়াল। শোকেসে রাখলাম।
লেখক বলেছেন: শুকেসে কইলাম ধুলা বেশী পরে ![]()
অলস ছেলে বলেছেন:
জটিল
লেখক বলেছেন: খাইসে কন কি ! এতো কষ্ট করলাম সুজা কইরা লিখতে আর আন্নে কন জটিল !
লেখক বলেছেন: খামিং ছুন নিঃসঙ্গ বাই ![]()
কাব্য বলেছেন:
আফনের জানার মাঝে কমতি আছে। অ্যাপারচার এর খাস বাংলা "ফুটা" নয় গাধু "ফুডা"। এই লেইগ্গা কইষা মাইনাস দিমু নি ভাবতেই আছি x#(
লেখক বলেছেন: লিমন.. ভাবতে ভাবতে ঘুমায় যাও ![]()
তুষার আহাসান বলেছেন:
++
লেখক বলেছেন: থেংকু ![]()
রায়হান(তন্ময়) বলেছেন:
আমি অবশ্য বেশ খানিকটা জানি। তারপরও আপনার লেখার ষ্টাইল সুন্দর। চালিয়ে যান। +++++
লেখক বলেছেন: থেংকু থেংকু.. ![]()
আহমেদ রাকিব বলেছেন:
+++
লেখক বলেছেন: থেংকু থেংকু থেংকু ![]()
আসিফুজ্জমান তমাল বলেছেন:
চমৎকার। কোন ক্যমেরা ভাল ? অ্যাপারচার এডজাষ্ট করে কেমনে ?কোন ছবি কোন অ্যাপারচার ভ্যালুতে তুলব তা বুঝব কেমনে ?
লেখক বলেছেন: কোন ক্যমেরা ভাল এইটা আসলে এক কথায় বলা এট্টু কঠিন.. ইচ্ছা আছে বায়ারস গাইড টাইপের একটা পোস্ট দেয়ার...
অ্যাপারচার এডজাষ্টমেন্ট নিয়া তো লিখতাম চাই কিন্তু ঠাইম পাইতাসি না ![]()
কোন ছবি কোন অ্যাপারচার ভ্যালুতে তুলবেন সেইটা মনে হয় এক্সপোজারের আলুচনাটা শেষ হইলে বুঝতে পারবেন....
মন্তব্যের জন্য থেংকু ![]()
যীশূ বলেছেন:
ডেপথ অব ফিল্ড কি জিনিস। ফুটা ছোট হইলে ছবি কেন শার্প হইবো, কেন ডেপথ অব ফিল্ড বারবো, এইগুলা কি পরে আলুচনা করবেন? নাইলে আমি খানিকটা আলুচনা কইরা দিতে পারি।
লেখক বলেছেন: দেননা বস.. পিলিজ... সবাই অনেক খুশি হইবো... এই হানে দিতারেন অথবা একটা পুস্ট দিয়া লিংকটা এইখানে দিয়া দেন...আমি আমার লেখাতেও লিংক দিয়া রাখুম....
লেখক বলেছেন: থেংকু থেংকু ![]()
মানুষ বলেছেন:
এইটাও পড়লাম। চলুক।
লেখক বলেছেন: চালাও কাদিরা (কাদিরা কেডায় জানিনা কইলাম.. ![]()
যীশূ বলেছেন:
একটা সহজ উদহারণ দেই। ধরেন আপনারে একটা সুক্ষ জিনিস আকতে দেয়া হলো। আপনার সামনে মোটা তুলি আছে আবার চিকন তুলিও আছে। আপনে জিনিসটা আকার সময় কোন তুলিটা ব্যবহার করবেন। নিশ্চয়ই চিকনটা। কেননা মোটা টা দিয়া আঁকলে রংটা ছড়াইয়া যাবে, সুক্ষভাবে জিনিসটা আঁকা যাবে না। তাই কোন ছবির শার্পনেসের জন্য ফুটাটা যত ছোট হবে, আলো তত তিক্ষ্ণ হবে আর ছবি তত সুক্ষ হবে। -----------------------------------------------------------------------------
আমার কথাগুলা যদি প্রয়োজনীয় মনেহয় তো মূল লেখার সাথেই দিয়ে দিতে পারেন।
লেখক বলেছেন: এতো সুন্দর উদাহারন আমার মাথায় জীবনেও আইতোনা ... শুজা কুপি পেস্ট মারসি ![]()
কালপুরুষ বলেছেন:
যারা ফটোগ্রাফী নিয়ে ভাবে তাদের জন্য কাজের পোস্ট। বর্ণনা ও বিশ্লেষণ ভাল হয়েছে।
লেখক বলেছেন: কালপুরুষ ভাইরে ভালা পাই ![]()
দ্বিধা বলেছেন:
চলুক...
লেখক বলেছেন: হ চলতেই থাকুক ![]()
দেবার্নব রায় বলেছেন:
চালায়া যান পিলিজ...। দারুন কাজের...
লেখক বলেছেন: আইচ্ছা...অবশ্যই চালায় যাওয়ার সর্বাত্তক চেষ্টা করা হইবেক ![]()
লেখক বলেছেন: ঠিকছে..., আপনের রুল নম্বর ২১ ![]()
রিয়াজরানা বলেছেন:
ধইন্যা ধইন্যা ধইন্যা ধইন্যা ... এই বার ফটোগ্রাফী না শিইক্ষা যামু কই ?? প্রথম ফুটো টা কি longest beach challenge 2007 এর ??? আমিও ছিলাম ..
পুরো ১০০ কি.মি. হাটছিলাম ... ....
লেখক বলেছেন: নাহ... ঘুড়ি উৎসবের...সেইন্ট মার্টিনে...
হামিদ পায়োনিয়ার বলেছেন:
++
হামিদ পায়োনিয়ার বলেছেন:
আমার ক্যামেরা মডেল Canon Power Shot A580. এর এ্যাপারচার f 2.6 দেখতে পাচ্ছি। কিন্তু আমি এর এ্যাপারচার চেঞ্জ করার কোন অপশন খুজে পাচ্ছি না। যদি অন্য কোন ভাবে চেঞ্জ করার ব্যবস্থা থাকে তবে জানতে চাই..........ধন্যবাদ এবং +
লেখক বলেছেন: ম্যানুয়াল ডা মুখস্থ কইরালান...
আর নাইলে.. Av মোডে গিয়া এরো কি গুলা ডানে বামে চাইপা দেখতারেন...
ইষ্টিকুটুম বলেছেন:
Nikon COOLPIX 12.0 Megapixels
3.6X Zoom camera
ফটোগ্রাফীর খুব শখ আমার। তাই বায়না ধরে ধরে এই ডিজিটাল ক্যামেরাটা গিফট পেয়েছি। কিন্তু, খুব কম সময়েই ভালো ছবি তুলতে পারতেছি।
আমি তো আমার ক্যামেরায় কোন ফুটা দেখতে পাচ্ছিনা। নাকি বুঝিনাই??
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















