যাউকগা সেই দাড়ায় থাকাটা আসলে কামে দিসে। ফটোগ্রাফি যখন শুরু করি তখন থেইকাই কনসার্ট ফটোগ্রাফির প্রতি বিশাল একটা দুর্বলতা আমার। এইখানে প্রত্যেকটা ক্লিক হিসাব কইরা করা লাগে, অপেক্খা করা লাগে কখন একটা ঠিক মুহুর্ত আইবো, কখন নাচানাচি করতে থাকা লাইট গুলা ঠিক আপনে যেমনে চান ওই পজিশনে আইবো। লাইট থাকে আবার অনেক গুলা, অনেক রংএর। তাই আপনে এক্সপোজার কোনটার নিবেন এইটা নিয়া সবসমই একটা অস্থিরতা কাজ করে। ধরেন অনেক কষ্টে একটা ভাল মোমেন্ট পাইলেন এরম সময় পাশের হেড ব্যাং করা ইয়ো আপায় আপনের গায়ের উপর আইসা পরলো....
যাই হোক, এইখানে ছবির ক্যপশন কেমনে দেয় জানি না, তাই ছবির বণর্না দিতে পারলাম না। আর্টসেলের আরো যারা ওই দিন গাইসিলো তারা হইলো (অ্যাপিয়ারেন্সের ক্রম অনুসারে) : ক্রিপটিক ফেইথ, রকস্টাটা, জুয়েল ভাই(মাইলস), সুমন ভাই(অর্থহীন), মেকানিক্স, রোমেল ভাই(এয়ার সাপ্লাই এর পিয়ানিস্ট), রিবর্ন, পাওয়ার সার্জ, কমল ভাই(ওয়ারফেজ), মাকসুদ ভাই(ফিডব্যাক), লাবু ভাই(ফিডব্যাক) আর হামিন ভাই (মাইলস) ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



