somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

@ নিলআকাশেরদুঃখ এর জন্য রেসিপি।

২০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১) লাচ্ছি

উপকরণ : মিষ্টি দই ২৫০ গ্রাম, চিনি ৫০ গ্রাম, লেবুর রস ২৫ গ্রাম, ঠান্ডা পানি ৫০০ মিলি।
প্রণালী : ৫০০ মিলি ঠান্ডা পানির সাথে মিষ্টি দই, চিনি ও লেবুর রস একসাথে মিশিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তৈরি হয়ে গেল লাচ্ছি। একটি গ্লাসে লাচ্ছি ঢেলে পছন্দ অনুযায়ী সাজিয়ে লাচ্ছি পরিবেশন করুন।

(২) সুইট কর্ন সালাদ

যা যা লাগবে :
সুইট কর্ন ১ কাপ, লবণ পরিমাণমতো, গাজর কিউব কোয়ার্টার কাপ, শসা কিউব কোয়ার্টার কাপ, টমেটো কিউব কোয়ার্টার কাপ, পেঁয়াজ কিউব ২ টে. চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টে. চামচ, লেবুর রস/ভিনেগার ১ টে. চামচ, সাদা গোলমরিচ গুঁড়া কোয়ার্টার চা চামচ, চিনি ১ চা চামচ, আদা কুচি ১ চা চামচ, ক্যাপসিকাম কুচি কোয়ার্টার কাপ।

প্রস্তুত প্রণালী :
সবজি ও পেঁয়াজ কিউব করে কেটে ধুয়ে একটি ডিশে নিন। তারপর একে একে সব উপকরণ দিয়ে মিশিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

(৩) কম ক্যালরির গ্রিলডচিকেন

উপকরণ :
মুরগির মাংস ৪ টুকরা, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, টমেটো ১টি ছোট, কাঁচামরিচ ২টি, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ আধা চা চামচ।

প্রণালী :
মুরগির টুকরার সঙ্গে সব মসলা মেখে ম্যারিনেট করে রাখুন। যত বেশি সময় ধরে ম্যারিনেট করবেন তত ভালো রান্না হবে। এরপর বৈদ্যুতিক ওভেনের গ্রিলে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ২৫-৩০ মিনিট গ্রিল করুন। অথবা ননস্টিক প্যানে দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করুন। পোড়া পোড়া হলে নামিয়ে নিন।




৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×