somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমানবিক নির্যাতন! কি আছে এই মেয়ের ভাগ্যে?

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

:((

নারকীয় নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে ফের নির্যাতনের শিকার হলেন ঈমান আল ওবেইদি নামের এক নারী। বয়স তার ৩০-এর কোঠায়। লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল মুয়াম্মার গাদ্দাফির সেনাদের বন্দিদশা থেকে কোনক্রমে পালিয়ে গিয়েছিলেন ত্রিপোলির রিক্সোস হোটেলে। ওই হোটেলে অবস্থান করেন দেশী-বিদেশী সাংবাদিকরা। রুদ্ধশ্বাসে সেখানে ঢুকেই তিনি সাংবাদিকদের জানালেন, গাদ্দাফির সেনারা তাকে দুই দিন আটকে রেখেছিল। বন্দিদশায় গাদ্দাফির ১৫ সেনা তাকে পালাক্রমে ধর্ষণ করেছে। এ কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। তার দুই চোয়ালে প্রহারের সুস্পষ্ট চিহ্ন। লাল হয়ে আছে আঁচড়ের দাগ। তিনি দেখালেন তার দুই উরুতে একই রকম দাগ। তিনি বললেন এর চেয়েও নিকৃষ্ট নির্যাতন করেছে গাদ্দাফির সেনারা, যা মুখ দিয়ে উচ্চারণ করা যায় না। তিনি যখন এ কথা বলছিলেন তখন লিবিয়ার তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তাকে জাপটে ধরেন। তাকে আরেক দফা অপমান করেন। ঘটনাস্থলে উপস্থিত বিদেশী এক সাংবাদিক ওই কর্মকর্তাকে সরিয়ে দিতে গিয়ে নিজে প্রহৃত হয়েছেন। সঙ্গে সঙ্গে সেসব দৃশ্য সরাসরি সমপ্রচারের কারণে বিভিন্ন দেশের মানুষ টেলিভিশনের পর্দায় দেখতে পেয়েছেন।
ঘটনার সময় সকালের নাস্তা খাচ্ছিলেন হোটেলে অবস্থানরত সাংবাদিকরা। অকস্মাৎ হন্তদন্ত হয়ে সেখানে হাজির হন বিপর্যস্ত ঈমান আল ওবেইদি। সাংবাদিকদের তিনি কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকেন তার ওপর চালানো নির্মম নির্যাতনের কাহিনী। তিনি বলেন, তাকে একটি চেকপয়েন্ট থেকে অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নিয়ে যায় গাদ্দাফিপন্থি সেনারা। তার হাত-পা বেঁধে ফেলা হয়। তারপর তাকে নিয়ে যাওয়া হয় একটি বন্দিশালায়। সেখানে একটি নির্জন কক্ষে তাকে দুই দিন আটকে রেখে তার ওপর চালানো হয় পাশবিক নির্যাতন। ১৫ সেনা তার শরীরটাকে নষ্ট করে দিয়েছে। এ সময় তিনি ওই হোটেলের সাংবাদিক ও লোকজনের কাছে নিরাপত্তা চান। বলেন- আমাকে ওরা ফের নিয়ে গেলে আবার ওই জেলে ঢোকাবে। একই কায়দায় নির্যাতন করবে। তার এ বক্তব্যের জবাবে সরকারি কোন বিবৃতি পাওয়া যায়নি। তবে তিনি তার মুখে, উরুতে আঁচড়ের যে দগদগে দাগ দেখিয়েছেন, তাতে অনেকটাই আন্দাজ করে নেয়া যায় কি নির্যাতনের শিকার তিনি হয়েছেন। তিনি হোটেলে ওই বর্ণনা দেয়ার সময় সেখানে যে দৃশ্যের অবতারণা হয় তা আরেক নির্যাতনের দৃশ্য। তিনি যখন ওই হোটেলে গিয়ে অবস্থান নেন, সেখানে তাকে ঘিরে ধরে গাদ্দাফিপন্থি লোকজন ও হোটেলের স্টাফরা। তারা তাকে নির্যাতনের কাহিনী সাংবাদিকদের কাছে প্রকাশে বাধা দিতে থাকে। তাতে থামেননি ঈমান আল ওবেইদি। তিনি যখন একের পর এক বর্ণনা করে যাচ্ছিলেন ঘটনা, তখন লিবিয়ার তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তাকে জাপটে ধরে আপত্তিকরভাবে। এক পর্যায়ে তাকে জোর করে ওই হোটেল থেকে গাদ্দাফিপন্থিরা জোর করে বের করে নিয়ে যায়। তারপর তার ভাগ্যে কি ঘটেছে তা আর জানা যায়নি।

মানব জমিন।২৮৩১১
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×