আমার প্রিয় পোস্ট

সঙ্গে সাহিত্যের সুবাস ...

বাংলা ব্লগ সম্পর্কিত গবেষণায় আপনার সহায়তা চাই (অধিক তথ্য সংগ্রহের জন্য ২য় ও শেষ রিপোস্ট)

০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৪

শেয়ারঃ
0 0 0

মিডিয়া স্টাডিজের ছাত্র হিসেবে মূলধারার মিডিয়ার ব্যর্থতার বিপরীতে বিকল্প মিডিয়ার প্রতি আমি বরাবরই আগ্রহী। ব্লগ হলো আজকের যুগের সেই বিকল্প মিডিয়া। ব্লগিং ও ব্লগভাবনার পাশাপাশি আমি সম্প্রতি ব্লগগবেষণায় আগ্রহী হয়ে উঠেছি। আমি সাহস করে বলতে চাই, বাংলা ব্লগিংয়ের ওপরে সম্ভবত প্রথম সমন্বিত গবেষণাপত্র প্রণয়ন করার প্রকল্প আমি হাতে নিয়েছি। তবে আপনাদের অংশগ্রহণ ছাড়া তা বাস্তবে রূপায়ণ করা সম্ভব নয়। আমি আশা রাখি গবেষণাপত্রটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লিখিত ও প্রকাশিত হবে। গবেষণাপত্রের ফলাফল গবেষণাশেষে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে।

আমি আহ্বান করছি আপনারা এই গবেষণাপ্রকল্পে অংশ নেবেন, নিচের কিছু প্রশ্ন উত্তর দেবার মাধ্যমে। সংহত ফলাফলের খাতিরে, যিনি উত্তর দেবেন, সবগুলো প্রশ্নেরই (১ থেকে ৯) উত্তর দেবার জন্য অনুরোধ করছি।

১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)
২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)
৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)
৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)
৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)
৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি

এই পোস্ট পাঠ এবং গবেষণায় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ। এর বাইরেও কোনও তথ্য বা জরিপের প্রয়োজন পড়লে আবার আপনাদের সাহায্য চাইবো।

দ্রষ্টব্য যে, এখানে অংশ নিলে সাধারণভাবে গবেষণাপত্রে আপনার নাম প্রকাশিত হবার কথা নয়। তবে উল্লেখযোগ্য মন্তব্য নামসহ সংযোজিত হতে পারে।

দ্রষ্টব্য ২: এইমাসের মধ্যেই গবেষণাকর্মটি সমাপ্ত করার বাধ্যবাধকতা রয়েছে। তাই আগামী ১২ জানুয়ারির মধ্যে প্রাপ্ত তথ্যই কেবল ব্যবহৃত হবার সুযোগ থাকবে।

ইতোমধ্যে বেশ কিছু তথ্য সংগৃহীত হয়েছে। সহব্লগারদের আন্তরিক শুভেচ্ছ।

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লগসংস্কৃতিগবেষণা ;
প্রকাশ করা হয়েছে: ব্লগভূবন  বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

১. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০০
ফিউশন ফাইভ বলেছেন: তথ্য সংগ্রহের কাজ এতো তাড়াতাড়ি শেষ হবে কেন?

এই পোস্ট কয়েকটা দিনের জন্য স্টিকি করতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি।
ফাহমিদ ভাই, স্টিকি করার যৌক্তিকতা জানিয়ে আপনি ফিডব্যাকে একটি মেইল দিন। আমিও জানাচ্ছি তাদের।
০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৫

লেখক বলেছেন: স্টিকি হলে আসলে ভালোই হতো। আমিও ভাবছিলাম একথা।
তবে কী কী কারণে বা কী পদ্ধতিতে পোস্ট স্টিকি হয়, খুব ভালো ধারণা নেই। ব্লগারদের দাবি না থাকলে আমি কী করতে পারি?
রিপোস্ট বার বার দেয়া ভালো দেখায় না।
যাহোক আমি মেইল করছি।
পরামর্শের জন্য ও দাবি জানানোর জন্য ধন্যবাদ।

২. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

পরে বিস্তারিত মন্তব্য করতেছি ।
৩. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৩
পার্থসারিথ বলেছেন: সহমত পোষণ করছি এই পোস্টটা স্টিকি করার জন্য। আজ ইচ্ছা সত্ত্বেও উত্তর দিতে পারছি না।
৪. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৪
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

হ্যাঁ, পোস্টটি স্টিকি করলে ভালো হয় ।
৫. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৮
বুলবুল আহমেদ পান্না বলেছেন: হ......... ইস্টিকি করনের দরকার....
৬. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৬
ডটকম বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন
= প্রজন্ম ফোরামের মডারেটর নাসিম নামে আমার এক বন্ধুর কাছ থেকে বাংলা ব্লগের সন্ধান পাই।

২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)
=জন সচেতনতা তৈরির জন্য।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)
=এন্টি আওয়ামিজম ও এন্টি রাজাকারিজ়ম

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)
=যুদ্ধাপরাধীদের বিচার, ব্যক্তিগত ব্লগারেষ

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)
=মোটামুটি

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
=জন সচেতনতা তৈরি

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
= সব ব্লগ নিয়ে আলোচনা না করে শুধুমাত্র সাম-ইন কেন? আপনার রিসার্চ কি শুধু সাম-ইন কেন্দ্রিক?সবগুলার সীমাবদ্ধতা আলাপ করেন না হলে এই প্রশ্ন সরানোই ভালো হবে।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
=ইতিবাচক হলো অনেক নিউজ এখানে আলোচনা করা যায় যা পত্রিকায় করা যায় না।
=নেতিবাচক হলো ছদ্মনামের আড়ালে গালাগালি, আমি নিজেও করি :(

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)
(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
==আছে, বল্বো না।

১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি

ক. সামহোয়ার= এটা আসলে একটা এডভারটাইসিং এর কাজ করে, কারন সাম-ইন মুলত একটা ব্যবসায়িক প্রতিষ্টান, কাজেই এই ব্লগের মাধ্যমে তারা তাদের ব্রান্ডের এডভারটাইস করছে। এলস নাথিং!

খ. সচলায়তন = কি বলি? আস্তে আস্তে ব্লগারদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। যদিও কতিপয় তেলহারামী ও তেল্বাজ ছাড়া!

গ. আমার ব্লগ= এখনো চেষ্টা করছে নিত্য নতুন আইডিয়া নিয়ে কাজ করার, ভবিষতে এই ব্লগ সবাইকে ছেড়ে উপরে যাবে।

ঘ. দৃষ্টিপাত= এটা লিস্টে আসে কি করে? দুই মাসে একটা ব্লগ পোস্ট যেখানে আসে না!

ঙ. প্রথম আলো ব্লগ=অনেক কিছুই করতে পারার ক্ষমতা ছিলো, ৭০০০ ডলার মনে হয় পানিতেই যাবে!

চ. নির্মাণব্লগ= অতি পাকনাদের জায়গা।

ছ. প্যাঁচালি= রাজাকার পুত্রদের জন্য পারফেক্ট জায়গা।
০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে সহায়তার জন্য।

৭. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৮
ডটকম বলেছেন: দুঃখিত খেয়াল করি নাই। প্রশ্ন ৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?= এটা ও দূরে রাখেন। তা না হলে অন্যগুলা ও এড করেন।
০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: এই জরিপটি আসলে একটি সার্বিক একটি লেখার অংশমাত্র। গবেষণা-পরিকল্পনায় সামহোয়ারকে একটি কেস হিসেবে স্টাডি করা হবে। স্টাডি করা হবে আরেকটি ব্লগকেও। সেজন্য সামহোয়ারের কথা এখানে আলাদাভাবে আছে।

০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: এখন যদি ৬ ও ৭ বিষয়ে কিছু বলেন, তো ভালো হয়। নইলে ডাটা নিয়ে সামান্য ঝামেলা হবে।

৮. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৭
লেখাজোকা শামীম বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)
= বন্ধু

২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)
= নেটওয়ার্ক বাড়ানো ও জনসচেতনতা বাড়ানো।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)
= মুক্তিযুদ্ধ ও জামায়াত বিরোধিতা।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)
= যুদ্ধাপরাধীদের বিচার।

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)
= মোটামুটি।

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
= অনেক বেশি ব্লগারকে ধরে রাখতে পেরেছে এবং এর ব্যবহার সহজ।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
= কোন যুক্তিসঙ্গত কারণ ছাড়াই অনেক পোস্ট ব্যান করা হয়।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
= জনসচেতনতা বাড়ায়। তবে অনেকের সময় নষ্ট হয়।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)
= আমি পেশাদার সাংবাদিক।

১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি
= এ ব্যাপারটি সম্পর্কে আমার পরিষ্কার ধারণা নাই। কারণ আমি সামহোয়ার ইন ছাড়া অন্যগুলো ব্যবহার করি না।

০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনার উত্তরের জন্য।

৯. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৪
ডটকম বলেছেন: ৬ এর তো দিয়েছি আগেই।
৭- সীমাবদ্ধতা হলো ব্যক্তিগত ব্লগারেষ প্রমোট করা হয় মাঝে মধ্যে। উদাহরন চাইলে নাম বলতে পারি।ব্যক্তিগত ব্লগারেষে যারা লিখে তাদেরকে সরাসরি ব্যান করে দিলে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। সেউ সাথে একদম মিথ্যে তথ্য ও এখানে প্রমোট করা হয়। উদাহরন দিবো?
০৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: ব্লগারেষ, শব্দটা পছন্দ হয়েছে। আপনার বানানো নাকি?
আমার মনে হয় এইখানে এই আলোচনা খুব জরুরি নয়। তবে অন্যত্র যদি আলোচনা করেন, বা পোস্ট দেন, তবে জানায়েন, শুনবো। ব্লগ রাজনীতি বলে কথা!

১০. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
সততার আলো বলেছেন: এদেশের মিডিয়াগুলোর ধর্ম হলো অপছন্দের সত্যকে লুকিয়ে রাখা আর পছন্দনীয় মিথ্যাকে মহাউদ্যমে প্রচার করা। তাই এগুলো থেকে বেচে আসার জন্য চেষ্টা করার অধিকার আমাদের রয়েছে। আর এ অধিকার পাবার জন্য জনসাধারন হয়তো ব্লগিংকে পছন্দ করতে পারেন। কিন্তু এই সামহোয়ারইনব্লগ(বাংলা ইউনিকোডে প্রথম ব্লগ সাইট) কি তা থেকে পিছিয়ে আসতে পেরেছে। তাঁদের নির্লজ্জ পক্ষপাতীত্ব এখন নতুন মিডিয়া খোঁজার প্রতি আগ্রহ বাড়িয়ে দিচ্ছে।
০৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন: উত্তরের মাধ্যমে সহযোগিতা করার অনুরোধ জানাই।

১১. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
একরামুল হক শামীম বলেছেন: পোস্ট স্টিকি করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ।

সময় করে সবগুলো প্রশ্নের উত্তর দিবো।
১২. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
ফাহমিদুল হক বলেছেন: পোস্টকে স্টিকি করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
১৩. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩১
নাফিস ইফতেখার বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)

উঃ বন্ধু।

২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)

উঃ বিনোদন ও নিজেকে জাতে উঠাতে ;)

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)

উঃ মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে? (বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)

উঃ যুদ্ধাপরাধীদের বিচার

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)

উঃ ভালো

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

উঃ বাংলা ব্লগিংয়ের একটি মডেল স্ট্রাকচার গঠন।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

উঃ সামহোয়্যারের সীমাবদ্ধতা তারা নিজেই। সীমাবদ্ধতা মনে করলেই সীমাবদ্ধতা, না করলে না।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

উঃ ইতিবাচক = তথ্য শেযারিং, অনেকটা অনলাইন বন্ধু সার্কেল হয়ে যাওয়া। নেতিবাচক = রাজাকার সমর্থকদের আখড়া হয়ে ওঠা।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)

উঃ একবারেই না।

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি

উঃ সামহোয়্যার বাদে আর কোথাও ব্লগিং করিনি। এখানকার পরিবেশ মোটামুটি ভালোই। আর প্রথম আলো ব্লগে না গিয়েও বলতে পারি, ওটা রাজাকার সমর্থক গোষ্ঠীর আখড়া।
০৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৪. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
সাদাসিধা বলেছেন:

১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন
- বন্ধুর কাছ থেকে

২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)
- সাহিত্যচর্চা, বিনোদন, এক্টিভিজম, নেটওয়ার্ক বাড়ানো

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)
- মুক্তিযুদ্ধ ওজামাতবিরোধিতা, দুনীতি

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)
-যুদ্ধাপরাধীদের বিচার

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)
- মোটামুটি

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
- প্রথমত জন সচেতনতা তৈরি, তারপর একটা স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্র তৈরি, নেটওয়ার্ক তৈরি এসব বলা যায়।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
- কখনো কখনো একপেশে আচরণ, আরিলের পোস্ট ইঙরেজিতে,
কখনো কখনো পোস্টগুলো পানসে মনে হয়। একটা পেইড ব্লগার গ্রুপ
থাকা দরকার। যারা ঐসময় কোনো ইতিমাচক ইসু্ নিয়ে পোস্ট দেবে।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
- ইতিবাচক হলো অনেক ইসু নিয়ে এখানে আলোচনা করা যায়।এবং গোপনখবর জানা যায়।
- নেতিবাচক হলো ছদ্মনামের আড়ালে গালাগালি, দলীয়করনের প্রবণতা

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)
(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
বই প্রকাশ, পত্রিকায় লেখা, পত্রিকা করা...।

১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি

ক. সামহোয়ার= দুর্দান্ত। সাধারণত কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে না। যা খুশি লেখার আমার কবিতার খাতার মতো।

খ. সচলায়তন = চরম আঁতেলদের জায়গা। যারা মনে করে তারা ছাড়া পৃথিবীতে কিছু ঘটতেই পারে না।

ঙ. প্রথম আলো = ভেবেছিলাম, কিছু একটা করবে। কিন্তু সে আশা গুড়েবালি, পোস্টের জালি ছাকতে ছাকতেই তাদের জীবন চলে যাচ্ছে। ঠক বাছতে গাঁ উজাড়ের দশা। আর ব্লগিংএর সকল সুবিধা অবর্তমান এত দিনেও।

অন্যগুলো সম্পর্কে তেমন একটা জানি না।
০৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
সততার আলো বলেছেন: ১. সহপাঠি।
২. নিজস্ব মত প্রকাশ ও সাহিত্যচর্চা শেখার জন্য।
৩. রাজনীতির সঠিক চর্চা।
৪. যুদ্ধাপরাধীদের বিচার।
৫. মোটামুটি

৬. ব্লগারদের মধ্যে ব্লগা অথবা ব্যাক্তিগত পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একতার শক্তি বৃদ্ধি পাচ্ছে। সচেতনতাও অনেকটা বৃদ্ধি পাচ্ছে। পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে আসার সুযোগ সৃষ্টি হয়েছে।

৭. সেগুলো হলো: এখনো বিপুল সংখ্যক যোগ্য লোক ব্লগের সাথে পরিচিত নয়, মডারেটরগন পক্ষপাতিত্বের উর্ধ্ব উঠতে পারেনি এখনো, অসচেতন ও পরিবেশ নষ্টকারি ব্লগারের প্রতি শক্তিশালী ব্লগারদের ও মডারেটরের সমর্থন ইত্যাদি।

৮. ইতিবাচক: অনেক তথ্য পত্র পত্রিকার আগেই পাওয়া সম্ভব হচ্ছে। পারস্পরিক যোগাযোগ ও সহনশীলতা বৃদ্ধি পাচ্ছে। নেতিবাচক: পত্রিকার পরিবর্তে ব্লগের মাধ্যমে তথ্য জানার প্রবণতা বাড়ছে। এখানেও অন্ধ দলাদলির সৃষ্টি হচ্ছে। এখনো ব্লগারদে জ্ঞানের ব্যাপারে অসচেতনতা ও গোয়ারতুমি তেমনটা কমেনি।

৯. ছোটবেলা থেকেই ছড়া ও গল্প লেখার প্রবণতা ছিল। কয়েকবছর আগে জাতীয় পত্রিকার শিশু-কিশোর বিভাগে দুটা ছড়াও ছাপা হয়েছিল।

১০. ক. সামহোয়ারের ইউজার বেশি। মডারেশনের ব্যাপারে অনেকটাই সহনশীল। তবে মতের স্বাধীনতা এখানে কিছুটা দেয়া হয়।
খ. সচলায়তন সবার জন্য নয়। মডারেশন জঘন্য পক্ষপাতমূলক। আর মতের স্বাধীনতা এখানে একটুও নেই।
গ.মতের স্বাধীনতা আছে। তবে মডারেশন নাই বলে পরিবেশ খুব ভাল বলা যাবেনা।
ছ. প‌্যাচালীতে মতের স্বাধীনতা দেয়া হয়। মডারেশনও মোটামুটি ভাল। পরিবেশও সুন্দর। তবে ইউজার কম ও ম্যানেজমেন্ট ভালনা।
১৭. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
প্রচেত্য বলেছেন: সময়োপযোগী একটি পোষ্ট
শুভকামনা
১৮. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭
ডটকম বলেছেন: ব্লগারেষ শব্দটা হটাতই কিবোর্ডে এসে গেলো :)
১৯. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
ফিউশন ফাইভ বলেছেন: স্টিকি করার আবেদনে দ্রুত সাড়া দেওয়ায় সামহোয়্যারইন...ব্লগ কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।
২০. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
হিমালয়৭৭৭ বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)
= বন্ধু, তবে সেটা একটু অন্যরকম।।।যার কাছে ব্লগিংয়ের সম্পর্কে শুনেছি সে নিজেই কোনদিন ব্লগে লিখেনি।
২.২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)
= সাহিত্যচর্চা, বিনোদন,নেটওয়ার্ক বাড়ানো , এবং স্বভাবে কিছুটা অন্তর্মূখী হওয়ায় নিজেকে উপস্থাপনের কৌশল শেখার চেষ্টা করা।
৩..সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)
= মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, ব্যক্তিগত দ্বন্দ্ব।
৪. ৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)
= যুদ্ধাপরাধীদের বিচার এবং তত্ত্বাবধায়ক সরকারের সাফল্য-ব্যর্থতা।
৫.৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
= আশাপ্রদ, তবে এক্ষেত্রেও মাঝে মাঝে গ্রুপিং লক্ষণীয়।
৬.৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
= আন্তঃযোগাযোগের পরিবেশ সৃষ্টি এবং বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্লাটফরম হিসেবে কাজ করা।।।
বাকিগুলো অন্যসময় দেব।।।
২১. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২১
সায়েন্স জোন বলেছেন: আই হাফ ব্যান থাকি মুক্তি চাই...
আমারে সেফ করা হোক...........
বিনা কারণে বিনা বিচারে আমারে ব্লগ থাইকা আলাদা কআরা রাখা হইছে :(
২২. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩
আলিফ দেওয়ান বলেছেন: বাথিজা কি পইসা পাইবে গভেশনা করি?
০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২৬

লেখক বলেছেন: কাগু, গভেশনা করি পইসা ন পাই।
আমরা দু'জন মিলে একটা একাডেমিক পত্রিকা বের করি, বছরে-দেড় বছরে একবার। উহার নাম 'যোগাযোগ'। ঐটার নতুন সংখ্যার জন্য এই গভেশনা।
তবে উহার একটি ইংরেজি সংস্করণ করার বাসনা আছে।
সেইটা একটা আন্তর্জাতিক কনফারেন্সে পাঠানোর টার্গেট করেছি। আপনার আশীর্বাদ থাকলে বাংলা ব্লগের কথা অবাঙালিদের কাছে পেশ করবো।

এইবার আপনার উত্তর ছাড়েন তো কাগু। সবাই কিন্তু দিয়ে দিচ্ছে। কাগু হয়ে পেছনে থেকে বাথিজাকূলকে আর লজ্জা দিয়েন না।

২৩. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৬
নীলবরষা বলেছেন: ১. >>:>> অনলাইন লিঙ্ক।

২.>>:>> বিনোদন, অবসরের অবলম্বন

৩.>>:>> মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা

৪.>>:>> যুদ্ধাপরাধীদের বিচার

৫.>>:>> ভালো

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

>>:>> লেখার স্বাধীনতা।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

>>:>> আমার সীমাবদ্ধতা খুজার জোগ্যতা নাই।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

>>:>> ইতিবাচক : লেখার স্বাধীনতা।
নেতিবাচক: আমার নেতিবাচক খুজার জোগ্যতা নাই।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?

>>:>> নিজের কবিতার ডায়রির পাতা ভরানোর চেষ্টা।

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।

>>:>> সামহোয়্যার বাদে আর ধারনা নাই।
২৪. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৫
হরিণ বলেছেন: খুব ভালো একটি উদ্যোগ, পোস্ট স্টিকি হওয়ায় অনিয়মিত ব্লগার হিসেবে আমার বেশ ভালোই হয়েছে। আমিও জানতে পারলাম গবেষণাটি সম্পর্কে। আমিও অংশ নেব অবশ্য। তবে কয়দিনের মধ্যে উত্তর দিতে হবে। কারণ এখন যে হাতে সময় নেই। আগামী শুক্রবার দিলেও কি চলবে ?
২৫. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:১১
লীনা দিলরূবা বলেছেন: বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?

-আমার বন্ধু আরিফ জেবতিকের কাছ থেকে

২.আপনি ব্লগিং কেন করেন?

-আমি আগে লেখালেখি করতাম। সংসার, চাকুরী এসব অনুসঙ্গ যোগ হয়ে যাবার কারনে আমি পত্রিকায় লেখা ছেড়ে দিয়েছিলাম। আর পত্রিকায় ১০টা লেখা পাঠালে একটা ছাপা হয়, আর ব্লগে নিজেই সম্পাদক গোছের অবস্থা দেখে আমি ব্লগিং এ জড়িয়ে পড়েছি।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?

-মুক্তিযুদ্ধ, আর ব্লগে সময়ের দাবিতে যা ইস্যূ হয় তা-ই ব্যাপক ভাবে আলোচনা হতে থাকে যা খুবই চমৎকার লাগে আমার কাছে।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?

-যুব্ধাপরাধীদের বিচার।

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?

-ভালো,রাহেলা

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?

-যুথবদ্ধ চিন্তা করার মাধ্যম -বুদ্ধিভিত্তিক বিকাশে সহায়ক -সৃজনশীলতার নিয়ামক

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?

-গভীর রাতে নজর দারী কম থাকে

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

ইতিবাচক আমার হারিয়ে যাওয়া অনেক বন্ধুকে পেয়েছি এখানে এটা যেহেতু ওয়েব ভিত্তিক লেখালেখির একটা জায়গা সুতরাং পুরো বিশ্বের বাংলা ভাষাভাষীদের জন্য বিশাল একটি মেলবন্ধনের সুযোগ এখানে পাওয়া যায়

নেতিবাচক দিক খুব একটা নেই।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?

আমি ভোরের কাগজ এবং পরে প্রথম আলোর কন্ট্রিবিউটর রিপোর্টার ছিলাম আমি কবিতা লিখি
২৬. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩০
এরশাদ বাদশা বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)

উত্তর= বন্ধু; এক্ষেত্রে বড়ো ভাই বন্ধুর ভূমিকাটা পালন করেছে।

২.আপনি ব্লগিং কেন করেন?

(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)

উত্তর= সাংবাদিকতা ছাড়া আর সবগুলোই।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?

(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)

উত্তর= মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধীতা। এছাড়াও নাস্তিকতার চর্চা এখানে দারুনভাবে হয়। এ ইস্যূটাও সংযোজন করা দরকার।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)

উত্তর= যুদ্ধাপরাধীদের বিচার। আরো অনেক কিছুই এসছে। তবে এ বিষয়টা ব্লগে সবচে বেশি আলোচিত হয়েছে।

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)

উত্তর= ভালো। শাশ্বত।

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

উত্তর= সা,ইন মানুষের মধ্যে সচেতনতা তৈরী করেছে। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার ক্ষেত্রে সা,ইন ভার্চূয়ালি এক ব্যতিক্রমী ভূমিকা পালন করেছে।
দেশের ও দেশের বাইরে আলোচিত সমালোচিত ঘটনার পূঙ্খানুপুঙ্খু সা,ইনে পোস্ট হিসেবে এসছে। অনলাইন ইউজাররা নিজেদের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করেছেন এর মাধ্যমে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র বাংলা ব্লগ হওয়ার কারনে......

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

উত্তর= অন্য যেকোনো ব্লগ সাইটের তুলনায় সা,ইনের কারিগরী দিকগুলো অসম্ভব ভালো। সীমাবদ্ধতা কিছু দেখছিনা। বুজুর্গরা ভালো বলতে পারবেন।:P

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

উত্তর= ইতিবাচক দিকগুলো আগেই বলেছি। নেতিবাচক দিকও আছে। লেখার স্বাধীনতা থাকার কারনে, যে কোনো ইস্যূতেই ব্লগাররা নিজেদের খেয়াল খুশি মতো লিখছেন। স্পর্শকাতর বিষয়গুলোতেও তারা সম্পূর্ন মনগড়া লেখা দিচ্ছেন। যেগুলোকে অন্তত আমি সমর্থন করিনা। কি বলতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছেন।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)

উত্তর= ছোটো বেলা থেকেই লিখছি। দুটো লেখা পত্রিকায় পাঠিয়েছিলাম। একটা গল্প, অন্যটি কবিতা।কবিতা প্রথম আলোর এখনে ছপা হয়েছে। ব্লগেই লিখে চলেছি.....

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি

উত্তর= সা,ইনেই বিচরন। আলু ব্লগ আর আমার ব্লগে রেজিঃ করার পরও যাইনি।

ধন্যবাদ। বাব্বা........!
২৭. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৩
চিলে কোঠার সেপাই বলেছেন: ১।পত্রিকা

২।বিনোদন আর শেয়ারিং।

৩।ইসলাম,সরকারবিরোধিতা,দুর্নীতি,রাজাকার(জামাতবিরোধিতা)।

৪।যুদ্ধাপরাধীদের বিচার।

৫।মোটামুটি (কয়জন ব্লগিং করেন?একি ব্যক্তির একাধিক নিক বা একি ব্যক্তি একাধিক ব্লগ কমিউনিটিতে যুক্ত থাকেন ফলে নিদিষ্ট গন্ডি ভেতর 'জনমত' ঘুরপাক খায়)।

৬।সাফল্যঃ বাংলা ব্লগিংয়ে উৎসাহিত করণ।

৭।ভিন্ন মত বা ভাবনা/পথের(হোক না তা কোন বিতর্কিত ইস্যু বা ব্যক্তি তোষন) প্রতি বিদ্বেষ/ ফ্লাডিং।

৮।ইতিবাচকঃ ভাবনার বিকাশ বা বিবতন।
নেতিবাচকঃ গন-মানুষ বা লোকায়ত ভাবনার প্রতি দ্বেষ বা সন্দেহ।

৯।নাহ।

১০।আমি সামহোয়ার কেন্দ্রীক।এ প্রশ্ন আমার জন্য প্রযোজ্য নয়.....।
২৮. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৫
জ্বিনের বাদশা বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
- বন্ধু

২.আপনি ব্লগিং কেন করেন?
- বিনোদন, অবসরের অবলম্বন, এক্টিভিজম(করতে চাই কিন্তু সময় হয়ে উঠেনা সেভাবে)

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
- মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা
- দেশের সমসাময়িক ঘটনাবলী
- ব্যক্তির (ব্লগার) বিশ্লেষণ/কাঁদা ছোড়াছুড়ি

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
-জামাতবিরোধিতা, যুদ্ধাপরাধীদের বিচার, নির্বাচন ২০০৮

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
- মোটামুটি
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
-শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, ভেলোরি টেইলর (সিআরপি)

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
- অনলাইন ব্যবহারকারীদের জন্য নানারকম তথ্যের আধারে পরিণত হয়েছে এ জায়গাটি। সামাজিক নানা কর্মকান্ডে অংশগ্রহনের একটা প্ল্যাটফর্মেও পরিণত হয়েছে টাদের জন্য। প্রবাসীদের জন্য দেশের সাথে মানসিকভাবে যুক্ত থাকার একটা চমৎকার জায়গা।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
- বর্তমানের মূল সীমাবদ্ধতাটা হলো এর কলেবর বৃদ্ধির সাথে সাথে ব্যবহারের উপায়ের বিবর্তন না ঘটা। একটা চেষ্টা অবশ্য হয়েছিলো গ্রুপ ব্লগিং শুরু করার মাধ্যমে, তবে সেটা খুব ভালোভাবে জায়গা করে নিতে পারেনি। তবে ছ'মাস আগেও যে হারে ট্রোলিং এখানে হতো, এখন সেটা হচ্ছেনা, যেটা স্বস্তির বিষয়।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
- সবাই যার যার কথা বলতে পারছে, এটাই সবচেয়ে ইতিবাচক। নেতিবাচক কিছু নেই, একমাত্র "গিন্নীর ঝাড়ি" ছাড়া।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
যায়যায়দিনে দুটো লেখা (সমকাল কলাম আর বিশেষ সংখ্যায় অভিজ্ঞতা) ছাপা হয়েছিলো

১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।

ক. সামহোয়ার -- সূচনাকারী হিসেবে এদের একটা কদর আছে, তবে সদস্যসংখ্যা অতিরিক্ত হয়ে যাবার কারণে ব্লগারদের মধ্যে গ্রুপড হয়ে যাবার প্রবণতা দেখা যাচ্ছে, এবং এটাই স্বাভাবিক।
এখানে কর্তৃপক্ষের লোকেরা ব্লগিংয়ে (পোস্ট লেখা এবং কমেন্ট করা) সময় দেননা বললেই চলে, যেজন্য জায়গাটার মধ্যে একটা "সরকারী সম্পত্তি" ভাব আছে। আমার ধারনা সামহোয়ারের এই পলিসিটা তাদের এরকম ড্রাস্টিক কলেবর বৃদ্ধির মূল কারণ। নানান ভাবধারার চিন্টাভাবনাকে আবিষ্কার করতে এজায়গার তুলনা নেই -- রিয়াল ব্লগিং যাকে বলে।
সামহোয়ারের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এর "ব্যক্তিগত পেজ"। এক দৃষ্টিতেই নিজের সম্পত্তি মনে হয়।

খ. সচলায়তন -- খুব ভালোমানের লেখকে সমৃদ্ধ একটি ব্লগসাইট। এই সাইটের গ্রোথ হবে খুব ধীরে, কিন্তু সবচেয়ে মজবুতভাবে সেটা হবে। বছর দশেক লাগতে পারে এই সাইটটির মূল শক্তি প্রত্যক্ষ করতে, তবে পাঠকের সংখ্যা একসময় না একসময় এদেরই সবচেয়ে বেশী হয়বে বলে আমার বিশ্বাস।
এখানকার মডারেটররা ব্লগিং করেন নিয়মিত যেটা সামহোয়ারের সাথে মূল পার্থক্য, তবে সেটা সমস্যা হতোনা যদি মডারেটরদের পরিচয় গোপন থাকত, বা "মডারেটররা যে ব্লগিং করছেন" সে তথ্যটা গোপন থাকত। যেজন্য মডারেটর আর ব্লগারের মাঝে পার্থক্য বোঝার অসুবিধা থেকে মাঝেমাঝে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে সময়ের সাথে সাথে এসব সমস্যা কমে আসবে।

গ. আমার ব্লগ -- একেবারেই উন্মুক্ত ব্লগ, তবে সামহোয়ারের সাথে তেমন পলিসিগত পার্থক্য না থাকায় পাল্লা দিয়ে বাড়তে হবে এসাইট টিকে। ব্লগার নেটওয়ার্কের মাধ্যমে শক্তিশালী ব্লগারদের টানার জন্য পলিসি নিতে পারলে এইব্লগ ভালো করবে।
তবে সচলায়তনের মতো একই সমস্যা এখানেও, মডারেটর নিয়মিত ব্লগিং করেন যেটা কিনা এটাকে "সরকারী জায়গা"র চেয়ে কারো "ব্যক্তিগত স্থান"র ইমপ্রেশন দেয়।
এই ব্লগের মূলশক্তি ব্লগারদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া -- রীতিমতো চমৎকার!

নিচের চারটি সম্পর্কে তেমন ধারনা নেই
ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি
২৯. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:২০
নকীবুল বারী বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
->গুগলে আমারব্লগ বাংলা লেখা দেখে আগ্রহবশত ক্লিকে মাধ্যমে
২.আপনি ব্লগিং কেন করেন?
->সাহিত্যচর্চা, বিনোদন, বিভিন্ন মানুষের মনোভাব ও দৃষ্টিভঙ্গির সাথে পরিচিত হতে।
৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
->মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধী ইস্যু, সাম্প্রতিক ঘটনাবলী, আত্মকথা, দিনলিপি
৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
-> যুদ্ধাপরাধীদের বিচার, জামাত ও শিবির বিরোধী লেখা
৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
->মোটামুটি
-> আমার ব্লগ কতৃক ফয়সালকে সাহায্যের জন্য পেপাল-এর মাধ্যমে ডোনেশন লিংক খোলা।
৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
->বাংলা ব্লগকে এগিয়ে নেয়া,ইউজার ফ্রেন্ডলি ব্লগ ইন্টারফেস, অনেক ব্লগার।
৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
-> বলতে পাছি না।
৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
->ইতিবাচক: মুক্তচিন্তা প্রকাশের মাধ্যম।
নেতিবাচক: নেশা,যন্ত্রের দাস হবার মতো মনে হয় মাঝে মাঝে।
৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
-> হ্যা

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি
৩০. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৫
লাল দরজা বলেছেন: বাড়ী বদলের কারনে নেট লাইন থাকবে না, ইচ্ছে ছিল কিন্তু এখন লিখতে পারছি না। ক'দিন পরে এসে লিখে যাবো। :)
০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৩৫

লেখক বলেছেন: ১২ তারিখের মধ্যে আসেন।

৩১. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন? (বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)

-একজন সহব্লগার বন্ধুর কাছ থেকে

২.আপনি ব্লগিং কেন করেন? (সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)

-লেখালেখির ভূতটা বেশ যুৎসই হয়ে ব্লগ জীবনের আগ থেকেই ঘাঁড়ে চেপে বসেছিল । তাই, এখানে লিখতে পারার সুবিধাটা গ্রহণ করেছি । বাড়তি সুবিধা বন্ধুপ্রাপ্তি, অচেনা অনেকগুলো মানুষের ধ্যান-ধারণার সঙ্গে পরিচিত হওয়া। একটা বিশাল জনগোষ্ঠির মতামত জানতে পারা, এবং নিজের তাৎক্ষণিক মতামত দিতে পারার সুযোগ ।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)

আমার দৃষ্টিতে, মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধী ইস্যু, সমসাময়িক বিশ্ব এবং আমাদের রাজনৈতিক চর্চা আর রাজনীতিবিদদের দূর্নীতি-ই সবচে' বেশী আলোচিত হয় ।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)

বেশী আলোচিত হওয়া বিষয়গুলো,-
ক. 'যুদ্ধাপরাধীদের বিচার' এর বিষয়টিকে আমি প্রথমে রাখবো । তারপর,-
খ. জাতীয় নির্বাচন ২০০৮
গ. বাউলভাস্কর্য অপসারণ
ঘ. জাবি'র ছাত্রী নিপীড়নকারী শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন । এবং সাম্প্রতিককালে-
ঙ. ফিলিস্তিন, গাজা এবং ইস্রায়ল ।

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন? (ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে) এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী? (শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)

-ভালো । তবে, যেমন আমাদের নিয়ম, এর ভেতরও ব্লগীয় রাজনীতি ঢুকে গেছে ।
উল্লেখযোগ্য কেস যথাক্রমে,-প্রাপ্তি, ভেলরী টেইলর, এবং শাশ্বত ।

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী? (সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

সামহ্যোয়ারের প্রধান যে সাফল্য আমার মনে হয়, বিশাল একটি ব্লগার গোষ্ঠি তাঁরা তৈরী করতে পেরেছেন । বাংলা ভাষাকে আন্তর্জালে ছড়িয়ে দিতে এই অবদানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি । ব্লগারদের মধ্যে এমন ব্লগার এর সংখ্যা নেহাৎ কম হবেনা, যাঁরা প্রয়োজনীয় পাঠ এবং তার বাইরে লেখার চর্চার সঙ্গে খুব একটা যুক্ত ছিলেন, বা সেরকম সুযোগ তাঁদের ছিলো । সেই তাঁরাও নিজের মতামতটা এখানে তুলে ধরছেন, যে কোন বিষয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি ব্যক্ত করে দু'কলম লিখছেন, এটাকে আমি 'বাংলা ভাষার' প্রাপ্তির খাতায় জমা করতে চাই । কে বলতে পারে, হয়তো এই ব্লগারদের মাঝ থেকেই উঠে আসবেন ভবিষ্যতের কোন তুখোড় গল্পকার, দুর্দান্ত কোন কলম সৈনিক !

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

-এখন পর্যন্ত সামহোয়ার তার সীমাবদ্ধতাগুলো অনেকটাই কাটিয়ে উঠেছে । মাঝে মাঝে কিছু সিদ্ধান্ত গ্রহণে ওনারা সময়ক্ষেপন করেন, এটা যতোটা না সীমাবদ্ধতা তারচে' বেশী উদাসীনতা ।

একাধিক নিক গ্রহণে নীতিমালাতে বাঁধা নেই । তবে, একই ব্যক্তি ভিন্ন ভিন্ন নিক থেকে ভিন্ন আচরণ, আর উস্কানীমূলক বক্তব্য বা মন্তব্য দিয়ে ব্লগ অস্থিতিশীল করে তুলবার প্রয়াস যেন না পায়, সেদিকটায় আরো সতর্কতামূলক দৃষ্টি ব্লগের জন্য ফলপ্রসু হতে পারে বলে ধারণা করি ।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

-ইতিবাচক দিকগুলোই আমার চোখে বেশী ধরা পড়ে । যেমন,-
ক.ইচ্ছেমতন লেখা আমার খেরোখাতা !
খ.যে কোন বিষয়ে তাৎক্ষণিক মতামত , প্রতিক্রিয়া ।
গ. লেখক তৈরীর কারখানা ! (পত্রিকার মতো লেখা ছাপা হবার অপেক্ষায় বসে থাকতে হয় না ।)

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি? (যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)

জ্বি, পত্রিকায় লেখার অভিজ্ঞতা আছে ।

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়) ১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন। ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি

সংক্ষেপেই বলি,-
ক. সামহোয়ার : সত্যিকারের 'বাঁধ ভাঙ্গার আওয়াজ' ।
খ. সচলায়তন : এক ঝাঁক সুশীলের সুশীল ড্রয়িং রুম !
গ. আমার ব্লগ : নতুন অথচ ব্যতিক্রম ।
ঘ. দৃষ্টিপাত : ধারণা নেই ।
ঙ. প্রথম আলো ব্লগ: ব্যর্থ হতে যাচ্ছে, সফল হতে পারতো ।
চ. নির্মাণব্লগ : ধারণা নেই ।
ছ. প‌্যাঁচালী : ব্যর্থ ।

ধন্যবাদ, বিস্তৃত আলোচনার সুযোগ করে দেবার জন্য ।
৩২. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৯
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
=বন্ধু,

২.আপনি ব্লগিং কেন করেন?
=বিনোদন, , বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, , অনলাইনে ডায়রি লেখা,

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
=মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা,

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
=যুদ্ধাপরাধীদের বিচার,

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
মোটামুটি

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
=স্বাধীন ভাবে লেখা।
=ধর্মকে অপমানের সুযোগ দেয়া, সভ্য মানুষের অসভ্যরকম গালাগালির প্লাটফর্ম তৈরী করে দেয়া

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
=(পরে জানাব)
৮.

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
=অল্প আধটু ডায়রীতে লেখা।
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার,
= ব্যবসার দিকটা উল্লেখযোগ্য,

খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি

ওগুলোতে যাওয়া হয়নাই। ইচ্ছা নাই।
৩৩. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫১
মাহবুব রনী বলেছেন: ব্লগ নিয়ে গবেষণা শুরু করার জন্য স্যার আপনাকে ধন্যবাদ ।

১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)

উ. বড় ভাই ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকর্মী বিপ্লব রহমানের কাছ তেকে।

২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)

উ. লেখালেখি করার জন্য।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)

উ. মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)

উ. যুদ্ধাপরাধীদের বিচার

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)

উ. মোটামুটি। রাহেলা

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

হাজারো বাঙালিকে এক সঙ্গে আলোচনা করার সুযোগ করে দিয়েছে।

৭. সামহোয়ারের সীমাবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

আমার চোখে কোন সীমাবদ্ধতা চোখে পড়ে নি।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

উ. ইতিবাচক দিক: মানুষের মনের সুখ, দুখ বণ্টন, তথ্য শেয়ার, আন্দোলন গড়ে তোলা, জনমত গঠন করা। সব ধরনের মানুষের মতামত প্রকাশ করা।

নেতিবাচক দিক এখনো খুজেঁ পাই নি।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)

শিশু কিশোরদের জন্য ছোট গল্পলেখা, সাপ্তাহিক ও সংবাদ সংস্থায় কাজ করার অভিজ্ঞতা ছিল।

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি

এই পোস্ট পাঠ এবং গবেষণায় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ। এর বাইরেও কোনও তথ্য বা জরিপের প্রয়োজন পড়লে আবার আপনাদের সাহায্য চাইবো।

দ্রষ্টব্য যে, এখানে অংশ নিলে সাধারণভাবে গবেষণাপত্রে আপনার নাম প্রকাশিত হবার কথা নয়। তবে উল্লেখযোগ্য মন্তব্য নামসহ সংযোজিত হতে পারে।

৩৪. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৩২
অনাহুত আগন্তুক বলেছেন: ১. গুগল সার্চ
২. অনলাইনে ডায়রি লেখা + বন্ধুদের সাথে শেয়ার করা
৩. মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা
৪. বাউলমূর্তি অপসারণ + যুদ্ধাপরাধীদের বিচার + আত্নকথা
৫. মুটামুটি
৬. আমি এর চে' জোশ কমিউনিটিব্লগ আর ওয়েবে দেখিনি!
৭. বিজ্ঞাপন
৮.
ক. নিজের কথা মন খুলে বলার জন্য একটা চমৎকার মিডিয়া
খ. আরেকজনকে ধুমায় গালাগালি করা যায় অন্য নিক খুলে
৯. কলেজ ম্যাগাজিন

১০.
সচলায়তন হচ্ছে লেখকদের কমিউনিটি।

সামহয়ার হচ্ছে সাধারণ পাবলিকের - এখানে ভ্যারাইটি খুব বেশি। কেও আসলে তোয়াক্কা করে না কিছু নিয়ে।

প্রথম আলো কেন ব্লগ খুলল এটা আমি বুঝি না। ওখানে ব্লগানোর যেই নীতিমালা - তাতে কোন স্বাধীন ব্লগারের ব্লগাতে ইচ্ছা করার কথা না। আর তারপরও মানুষ সেখানে লিখবেই - কারণ প্রথম আলো বেশি শক্তিশালী একটা পত্রিকা...
৩৫. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:১৪
আতিকুল হক বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)
>> বন্ধু

২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)
>> অবসর কাটানো আর ব্লগের মাধ্যমে দেশের একটু কাছাকাছি থাকা যায় মনে হয়।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)
>>মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, নিজের পছন্দের রাজনৈতিক প্রচারনা।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)
>>যুদ্ধাপরাধীদের বিচার।

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)
>>মোটামুটি।

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
>>একটা বিশাল বাংলা ব্লগার কমিউনিটি গড়ে উঠেছে। আর সমাজের শিক্ষিত তরুন সমাজের ভয়েসটা সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশিত হয় ব্লগে। যেমন- গত নির্বাচনের আগে নবীন ভোটাররা কি ভাবছে, তা বোঝার জন্য সা.ইনে চোখ রাখাই যথেষ্ট ছিল। সম্ভবত, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ব্লগের এই ভূমিকার চমৎকার ব্যাবহার করবে ভবিষ্যতে।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
>>মডারেশনে আরো স্বচ্ছতা আনা যায়। কাউকে ব্যান করা হলে বা স্ট্যাটাস পরিবর্তন করা হলে অবশ্যই সুস্পষ্ট ব্যাক্ষা করা উচিত। এছাড়া ব্লগ কতৃপক্ষের খুব বেশি কিছু করা উচিত বলে মনে হয় না। ব্লগ একটা মুক্ত প্লাটফরম। কতৃপক্ষের অতিরিক্ত ইনভলভমেন্ট এই মুক্ত পরিবেশকে ব্যাহত করবে।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
>>ব্লগ ইনটারেকশনের খুব উন্মুক্ত প্লাটফরম। যেকোন বিষয়ে অনেক জোরালো আলোচনা এখানে হতে পারে, যা অন্য অনেক মাধ্যমেই সম্ভব হয় না। আর সাধারনের অংশগ্রহন খুবই আশাপ্রদ।
ব্যাক্তিগত রেষারেষি, আর তথ্যের উন্মুক্ত প্রবাহের সাথে অথেনটিসিটির একটা সংকট রয়েই যায়।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)
>>কোন প্রকাশিত লেখা নেই।

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি
>>মন্তব্য করার মত ধারনা নেই।
৩৬. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:২০
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
ফাহিম ভাই,
ভেবে তারপর জবাব লিখবো।
------------------------------------------------------------------------------
অফটপিক:
আপনি হয়তো জানেন। "হয়তো" একারণেই জানাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এন্ড্রু অলক দেওয়ারি আত্মহত্যা করেছেন। ০৬.০১.০৯. সকাল ৯টা।
০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৩৬

লেখক বলেছেন: দুঃসংবাদটা আমি সেদিনই ফেসবুকে জানতে পারি।

৩৭. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:২৫
নাজিম উদদীন বলেছেন: প্রশ্নের জবাব দিতে অলস লাগতেছে।

এতদিনে ব্লগে আপনার উপযুক্ত কাজ পেলেন।
০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: একটু গা-ঝাড়া দেন।

না, ব্লগে এটাই একমাত্র উপযুক্ত কাজ নয়। ব্লগিং আমি এনজয় করি, আর এক বছরের বেশি এই যুক্ত থাকা আমার কাছে অর্থপূর্ণই মনে হয়েছে। এ কেবলই নেশা বা ওরকম কিছু নয়।

৩৮. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:৪৭
মহাকালর্ষি বলেছেন: ১. বন্ধু

২. বেচে আছি কিনা তা বুঝে উঠতে

৩. মুক্তবুদ্ধি, মুক্তিযুদ্ধ, স্বদেশ

৪. যুদ্ধাপরাধীদের বিচার

৫. মোটামুটি।

৬. আমি নতুন। বুঝতে সময় নিচ্ছি

৭. আরেকটু সময় নিই?

৮. সবটাই ইতিবাচক, শুধু ব্যক্তিগত রেষারেষি আর হাম্বড়া ছাড়া

৯. স্কুল, কলেজে সবার যেমন কিছু অপ্রকাশিত ভাব থাকে, ওটুকুই

১০. মন্তব্য করার মত ধারণা নেই

ভালো উদ্যোগ, ধন্যবাদ।
৪০. ০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৪৯
হামোম প্রমোদ বলেছেন:

১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
= বন্ধু

(২.আপনি ব্লগিং কেন করেন?
কিছুটা এক্টিভিজম, সাহিত্যচর্চা, বন্ধু / নেটওয়ার্ক বাড়ানো এবং পাশাপাশি বাংলাদেশের অপর ভাষায় বাংলা হরফে লেখার চর্চা করা।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?

= রাজনীতি, আর্থ-সামাজিক ইস্যু ।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)
= বাউলমূর্তি অপসারণ

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
=মোটামুটি। রাহেলা

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
= বিশ্বের যে কোন প্রান্তে থাকুক না কেন সমমনা বাংলা ভাষীদের একত্র করতে পেরেছে, যে যার মতো করে সাহায্য, মত প্রকাশ করা, সহানুভুতি জানানো, তথ্য (ব্যাক্তিগত থেকে পেশাদারী সহ সর্বক্ষেত্র) জানানো এবং পাওয়ার একটি মাধ্যম হিসাবে কমিউনিটি ব্লগ হিসেবে সা: হো: বেশ সাফল্য হয়েছে বলে আমার মনে হয়।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?

= আরও ইউজার ফ্রেন্ডলি হতে হবে।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
= ইতিবাচক, যে যার মতো করে লিখতে এবং মত প্রকাশ করতে পারছে।
নেতিবাচক- মাঝে মধ্যে ব্যাক্তি আক্রমন, অশালীন ভাষা ব্যবহার করতে দেখা যায়।
৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)
= বই প্রকাশ, পত্রিকায় লেখা।

১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি

=অন্যব্লগ গুলো সম্পর্কে তেমন ধারনা নেই। তাই মন্তব্য করতে পারছি না।
৪১. ০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০০
পথিক!!!!!!! বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)

উত্তরঃ
সমুদ্র নামে একটি ইয়াহু গ্রুপের মেইল থেকে।

২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)

উত্তরঃ
কারন মূলত মনের সাধ গুলো সহজে এবং তাৎক্ষণাৎ লিখে ফেলার মাধ্যম
তারপর সাহিত্য চর্চা, অবসরেরর অবলম্বন এবং অন্যজনের মন্তব্যগুলোতে বোধগম্যতা যে নিজের লেখাটুকু বা মনের ভাবটুকুর বাক্যগুলো পড়েছে আর কেউ।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)
উত্তরঃ
ব্লগ কখনই কোন ইস্যুতে সীমাবদ্ধ থাকেনা।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)
উত্তরঃ
রাজনৈতিক আলোচনা মূলত শাসন ব্যবস্থার হালচাল।

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)
উত্তরঃ
সাফল্য কেমন জানিনা, তবে উদ্যগ আশাপ্রদ।

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

উত্তরঃ
বাংলা ব্লগীয়ের পথিকৃৎ এটি। বাংলা ইন্টারনেট ব্যবহার কারীদের মাঝে সত্যি স্বীকার করতে হয় ব্লগীয়ের ঢেউ এনেছে এই সামহয়্যার ।

অনলাইন একটি ভালো কমিউনিটি গড়ার ক্ষেত্রে এর অনেক অবদান।
উদাহরণ স্বরূপ সর্বশেষের দুটি ঘটনা--
১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালন
যুদ্ধপরাধিদের বিচারেরর দাবীতে গণস্বাক্ষরতা অভিযান এর উদ্যগে একাত্মতা এবং ইনিশিয়েটিভ

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
উত্তরঃ
এক কথায় বলা কঠিন। আসলে বেশী কথায় বলাও সম্ভব নয়।
বিষয়টি হচ্ছে ফলপ্রশু কথাটির মাঝে যে ফল বুঝানো হয়েছে সেটি স্পষ্ট নয়।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

উত্তরঃ
ইতিবাচকঃ
১। মুক্ত ভাবে ভাব প্রকাশের অবাধ সুযোগ
২। অফটপিক আলোচনায় ব্যাপকতা এবং সীমাবদ্ধতা কম
৩। বেশী সংখ্যক জনগণের মনের ভাব প্রকাশের অবারিত সুযোগ
৪। জ্ঞানভান্ডারেরর বিস্তৃতী অল্পপরিসরে..
৫। জ্ঞানের সহজ আদান প্রদান..
৬। মুক্ত আলোচনায় বিষয় ভিত্তিক নলেজ এর বিস্তৃতি
৭। নিজের ভাবের প্রতি পাঠকের সহজ সুলভ কমেন্ট প্রাপ্তি
৮। মূলধারার সাংবাদিকতার বাইরে হট টপিকে রিয়েলিস্টিক কিছূ আলোচনা
৯। প্রয়োজনীয় কোন বিষয়ে সহজ জনমত প্রাপ্তি..
১০। শিল্প সাহিত্য, বিজ্ঞান ইত্যাদি নানা দিকে র চর্চার ব্যপকতা

নেতিবাচকঃ
১। যথেচ্ছতা
২। বিষয় বস্তুর সত্যতা যাচাই এর ব্যবস্থা কম..
..আর বেশী বলবনা...

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)

উত্তরঃ
ছিল...
আছে অল্প স্বল্প
৩ টি প্রকাশিত বই আছে ।

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি

আকার আকৃতির ভিন্নতা কোন ভিন্নতার মধ্যে ধরা উচিৎ নয় তেমন।
তাছাড়া তেমন কোন বিশিষ্ঠতা আমি মানতে চাইনা।
যে যেভাবে দেখতে চায় তার কাছে তেমন বৈশিষ্ঠ পূর্ণ সেই কমিউনিটি ব্লগ।
তবে ইউসার আর প্রচারেরর মাপকাঠিতে সফল অসফলতো থাকবেই।

(রিভিউ না করেই প্রকাশের বাটনে ক্লিক করলাম)
৪২. ০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৩৪
জহির আহমেদ বলেছেন: সচলায়তন ব্লগ নাকি?ঐটা নাকি রাইটার্স ফোরাম।
৪৩. ০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৩৭
পাগল রাজা বলেছেন: ১) গুগল সার্চ

২)এক্টিজম , অবসর।

৩) মুক্তিযুদ্ধ ও জামাত বিরোধীতা, রাজনীতি।

৪) যুদ্ধাপোরাধীদের বিচার।

৫) মোটামুটি, রাহেলা।

৬) বাংলায় ব্লগিং করে দেয়ার সুযোগ, ব্যক্তিগত পাতা।

৭) ব্যবসায়িক উদ্দেশ্য ও ব্রান্ড নেম প্রচার।

৮) স্বাধীন মতপ্রকাশ, আড্ডাবাজী।

৯) হালকা পাতলা

১০)

ক. সামহোয়ারঃ কমিউনিটি ব্লগ, বিশাল ইউজার বেইজ,
খ. সচলায়তনঃ নামে লেখক কমিউনিটি তবে লেখক কয়জন আছে সেটাই খুঁজে পাওয়া কস্টকর, ব্যক্তি ইচ্ছায় চালিত ব্লগ, সুবিধাবাদীদের আড্ডা, ভবিষ্যত ভালো না।
গ. আমার ব্লগঃ মডারেশন বিহীনসর্বপ্রথম ব্লগ, ট্যাকনিক্যাল সাইডে উন্নতি আবশ্যক,
ঘ. দৃষ্টিপাত, সুশীল ব্লগ, পত্রিকার কলামের মতো, নতুন লেখা আসে কম।
ঙ. প্রথম আলো ব্লগ , ভালো করার ক্ষমতা থাকলেও ভবিষ্যত সম্পর্কে এখনি কিছু বলা যাচ্ছে না, প্রথম আলোর ব্যানার ব্যবহার করে জনপ্রিয়তা পাবে তবে ধরে রাখতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ।
চ. নির্মাণব্লগঃ ভালো লেখা আসছে, মুলত সাহিত্য কেন্দ্রিক হলেও আর্থ-সামাজিক ব্যপারগুলোও আসছে।
ছ. প্যাঁচালিঃ ভুয়া
৪৪. ০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৪০
ফাহমিদুল হক বলেছেন: যারা তথ্য দিয়ে এই উদ্যোগককে সমৃদ্ধ করেছেন তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
৪৫. ০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৮
আলিফ দেওয়ান বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?

এক দুশ্ঠ বাথিজির নিখঠ হইথে।

২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)

উপড়ের সবকয়ঠি।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?

বাথিজারে, অপিসের কাঝে বেশ্ত তাকি, সব আলুছনা ত পড়ি দেকিবার অভকাষ মিলে না। ছাগুদের পাপিশ্ঠামিই বেশি চুকে পড়ে।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?

কুন্টা রাকি কুন্টা বলি রে বাথিজা?

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?

ভালু নই। আঝ পয্যন্থ কাগুর জন্য কুন কাগিমা কুঝি দিথে পারিলু না কেউ। উল্ঠা কাগুক জেনারেল বানাই বিভাহে বিগ্ন গঠানু হইয়াছে। পাপিশ্ঠ মডুদিগকে দরি ফিডি সুজা করা উছিথ।

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?

ছাগু ুন্দানুর বেবস্তা করিয়া দেউয়া। তাহাদিগকে দন্যবাধ।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?

তাহারা বলগে কিচু রেশিডেন্ঠ ভাড় নিয়ুগ দিয়াচে। এই ভাড়দের হাতে অনেক মাথবরি নেশ্ত। একটি দুশ্ঠ বহিড়াগথ কমছালটেন্ঠউ আচে যে কাগুকে একাদিকবার জেনারেল উ উয়াচ করিছিলু। ইহাদের ুন্দে লাতি মারি কেদাই দিলে পলপসু হইথে পারেক।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

নেথিবাছক দিক হইতেছে বলগিঙ করি সমই নশ্ঠ হই। এই সমই বানিঝ্যের পিচে কাঠাইলে কুঠিপথি হইতাম।

ইথিবাছক দিক ছাগু ুন্দানু।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)

দেয়ালে অনেক লিকালিকি করিছি বাথিজা, ইশকুলের পাইখানার দেয়ালে। বইপকাশউ করিথে ছাই, দেওয়ানকাগুর হাদুমপাদুম, কিন্থুক কুন পাপিশ্ঠ পকাশক ত যুগাযুগ করেনাই।

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি

ক. সামহোয়ারঃ বেবসাই আরিল জেবতিকের বেবসার এডবেঠাইছমেন্ঠের জন্যু। অনেক লুক, কিন্থুক সবার অনেক নিক। ছাগুরাম তিরিভুজের জন্মবুমি।

খ. সছলাইতনঃ দুশ্ঠলুকের বলগ। সাদিন মথ পকাশের সুযুগ নাই। গিরিলের ফাক দি যা ডুখাইবার ডুখাইতে হই।

গ. আমার ব্লগঃ খুব ভালু জাইগা কিন্থুক লুকজন কম যাই। কারন সেইকানে নিঝের পুঠকি নিজেকেই রক্কা করিথে হই। উহা কটিন কাম।

ঘ. দিশ্ঠিপাতঃ বাথিজারে লিঙ্ক দে একঠু দেকি ইহা কুন বলগ।

ঙ. আলুবলগঃ বাথিজারে কি বলিব দুক্কের কতা। উহা উবকামি মডারেঠর কলুমর্শেদের ছেন্ডবক্স। সে ঐকানে বসি মাথবরি করে আর ছাগুরাম তিরিভুজ ১০ নিকে হাদুমপাদুম করে। উহা কুন বলগ নই, বলগের ছাম্রা পরা একটি বিগ্যাপুনি সাইট। ছাগল কিন্থে হইলে বিগ্যাপুন মারিউ গিয়া।

চ. নির্মান বলগঃ দিশ্ঠিপাতে কি বলিছি দেক।

ছ. পেছাবলগঃ ছাগুদের আস্থানা ছিলু। একন বন্দ। কারন আলুবলগ আচে এখন। পেছাবলগের আর দরকার কি।

বাথিজা তুই এই তত্য দি টেকা কামাই করিলে কাগুক সিঙ্গারা খাউয়াইশ রে। ষুদু ষুদু কাঠাকাঠি করিথে ভালু লাগেনা।
৪৬. ০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৫
ভেংচুক বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?

বন্ধু

২.আপনি ব্লগিং কেন করেন?

ভাল লাগে, কমেন্ট পাইলে নিজ়েরে কঠিন লাগে,

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?

রাজনিতিক

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?

যুদ্দপরাধীর এর বিচার
ইস্লাম এর পক্কে , বিপক্কে

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?

ডিপেন্ড করে পোস্ট কে দিচে, আমি দিলে কেঊ টেকা দিবো না আবার জানাপু দিলে বেপক টেকা হইবো

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?

আমাগো মত ইয়াং , তরতাজা পুলাপাইন রে উজ্জীবিত করে
চরম সোশ্যাল নেটওরাক

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?

বেবসা প্রতিশঠান হইবার যাইতাচে
একটা ভালো পেইড বলগার গ্রুপ নাই

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

বলগ কইরা আমার গেন ভান্ডার এর বেপক উন্নতি হইতাছে
প্রচুর টাইম যায়, নেশার মতো প্রায়

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
নাহ

১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।

মুড নাই, পরে কমু
৪৭. ০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৪
বিষাক্ত মানুষ বলেছেন:
১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
# নেটে ঘাটাঘাটি করতে করতে পেয়েছি । দেশে থাকতে পত্রিকা ছাড়া অন্য কোন বাংলা সাইট কালে-ভাদ্রে ঢু মারতাম । বিদেশে আসার পর দেশি ওয়েব সাইটগুলো ঘুরে ঘুরে ক্ষুধা মেটাতাম। রেডিও ফুর্তির অনলাইন ভার্সন খুঁজতে গিয়ে সামহোয়ারইন পেয়েছি । এর আগে বাংলা ব্লগ শব্দটাই অচেনা ছিলো। (আগে দু' একটা সাইটে তাদের রেজিস্টার্ড ইউজারদের নিয়ে ব্লগ অপশনটা দেখেছি .. কখনোই তেমন আকর্ষনীয় কিছু মনে হয়নি)

২.আপনি ব্লগিং কেন করেন?
# শুধুমাত্র একাকিত্ব ঘোচাতে । আমার শহরে আমি একমাত্র বাঙালী । সামু পাবার আগে প্রায় একবছর কিভাবে কাটিয়েছি একমাত্র আমিই জানি । সামইন আমার অনেকগুলো চাহিদা পুরন করেছে ।
* একাকিত্ব
* বন্ধুহীনতা
* বাংলাদেশ
* বাংলা ভাষা
* দেশের টাটকা খবর
তবে একটা কথা না বললেই নয় , ব্লগটা আমার কাছে মাঝেমাঝে স্কুল । অনেক অনেক জিনিস জেনেছি , অনেক কিছু নতুন করে ভাবতে শিখেছি এবং প্রতিদিনই শিখে যাচ্ছি ।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
# বিষয়ের তো আমি অভাব দেখি না । রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, সঙ্গীত, ইতিহাস, বিজ্ঞান সব কিছু নিয়েই কমবেশি ব্লগ সচল থাকে , তবে আমরা রাজনীতির ব্যাপারে অনেক বেশি সচেতন এ কারনে হয়তো রাজনীতিটা বেশি আলোচিত হয় সেটা দুর্নীতি হোক আর ঘৃন্য জামাত হোক ।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
# জামাত নামক বিষফোড়া রাজনৈতিক দলের আসল চরিত্র (জন্ম ইতিহাস, অতীত কার্যকলাপ, বর্তমান পরিকল্পনা), মানবিক সাহায্য (প্রাপ্তি, শাশ্বত, জনী, রাহেলা ..... আরো অনেকে), বাউলমূর্তি তথা ধর্মীও খোলসে স্বার্থসিদ্ধির নোংরামী ... ইত্যাদি

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
# মানবিক বিষয়গুলোতে সবাই এক হয়ে এগিয়ে আসে । এক্ষেত্রে সাফল্যর মাপকাঠি নির্নয় করা কঠিন। ব্লগ থেকে করনীয় পদক্ষেপ নিয়ে ব্লগাররা সশরীরে মিলিত হন এবং যথাসাধ্য চেষ্টা চালিয়ে যান । প্রবাসী ব্লগাদেরও অবদান থাকে অনেকটা।
এখানে উল্লেখ করতে চাই গত বছর ব্লগাররা শাশ্বতর জন্য শপিং সেন্টারের সামনে দাড়িয়ে তাহবিল সংগ্রহ করেছেন এবং রাজশাহী শাশ্বতর বাড়িতে গিয়ে সাহায্যের টাকা দিয়ে এসেছেন।

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
# নিয়মিত নতুন ব্লগার আসছেন, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস , ব্লগ টিম নিয়মিত কাজ করে যাচ্ছে আরো সুবিধা দেয়ার জন্য । সর্ব প্রথম এবং সর্ববৃহৎ বাংলা কমিউনিটি ব্লগ হিসেবে সামু এখন পর্যন্ত সবচেয়ে সেরা এটা নির্দ্বিধায় বলা যায়।
এই যে আমি , দেশ ছাড়া বাংলা ভাষা ছাড়া বাঙালী ছাড়া একা একা পড়ে ছিলাম .... সামুর বদৌলতে এখন বাংলায় ব্লগিং চালিয়ে যাচ্ছি । এটাই এখন আমার একমাত্র বিনোদন।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?

# ২৪ ঘন্টার মডারেশন নেই। মাঝেমাঝে রাত গভীরে হুটহাট নোংরা পোস্ট চলে আসে ।
ব্যবসায়িক কারনে মাঝেমাঝে এরা দৃষ্টিকটু পদক্ষেপ নেয়।
অতীতে সামুতে অনেক ভালো কিছু ব্লগার ছিলেন , সামুর ভুলনীতির কারনে তারা ব্লগ ছেড়ে যেতে বাধ্য হন, উনাদের ফিরিয়ে আনার পদক্ষেপ নেয়া উচিত।
কতৃপক্ষ সম্ভবত কিছু ইউজারদের হাতে ক্ষমতা দিয়ে রেখেছে
ব্লগিং এর নামে 'আজকে কেয়া সাবান দিয়া গোসল করলাম' টাইপের পোস্ট নিরুৎসাহিত করা উচিত।
তবে একটা কথা না বললেই না , কতৃপক্ষ আগের চাইতে এখন অনেক বেশি সচেতন এবং এ্যাকটিভ, ব্লগারদের মতামত এরা গুরুত্বের সাথেই নেয়।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
# বাংলা ভাষায় লেখালেখির অবাধ সুযোগ
ব্লগারদের আলোচনায় অনেক নতুন তথ্য জানা
লেখালেখির তাৎক্ষনিক প্রতিক্রিয়া

নেশায় পরিনত হয় ।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?

# একেবারেই না।

১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি

ক. সামু - অনেক বেশি ব্লগার। অনেক বেশি কোলাহল। অনেক বেশি আওয়াজ।
খ. সচু - ড্রইংরুমের দরজা বন্ধ করে উচ্চমানের সাহিত্য চর্চা।
গ. আমু - মাডরেশনবিহীন উন্মুক্ত প্লাটফর্ম, আরো ইউজার ফ্রেন্ডলি হতে হবে, টেকনিকাল উন্নতির প্রয়োজন আরো ।
ঘ. দৃষ্টিপাত - এই প্রথম নাম শুনলাম।
ঙ. আলু - চানখারপুলের ঠেলাগাড়ির ড্রাইভারের হাতে মতিভাই বিএমডাব্লিও গাড়ির চাবি ধরায় দিছে।
চ. নির্মাণব্লগ - এই প্রথম নাম শুনলাম।
ছ. প্যাঁচালি - বিভিন্ন ব্লগে লাথি খাওয়া জামাতি সমর্থকদের শেষ অবলম্বন।
৪৮. ০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০০
আশরাফ মাহমুদ বলেছেন: ১. অনলাইন লিংক।
২. সাহিত্যচর্চা, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম।
৩. মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সাহিত্যালোচনা।
৪. যুদ্ধাপরাধীদের বিচার।
৫. অপেক্ষাকৃত ভাল। তবে প্রায় নিরিহদর্শন থাকে না ব্যাপারটা।
৬. জনসচেতনা তৈরী, নবীনদের লেখার সুযোগ সৃষ্টি, ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীন প্ল্যাটফর্ম।
৭. এই বিষয়ে বলতে অপারগতা প্রকাশ করছি।
৮. ইতিবাচক ও নেতিবাচক দিক অনেক। আমার কাছে বেশি গ্রহণযোগ্য হল- অন্যের মতামত জানছি সহজেই, পাঠকের কাছাকাছি থাকা যায়।
নেতিবাচক: সময় নষ্ট হয়, নেশার মত, কিছু ব্লগারের ভাষা এবং ব্যবহার অশ্রাব্য।
৯. ম্যাগাজিনে লেখা, জেলাভিত্তিক কিংবা সাহিত্য পত্রিকায় লেখা।
১০. বলতে অপারগতা প্রকাশ করছি।

----------------------

আপনার উদ্যোগ প্রশংনীয়। সাফল্য কামনা করছি।
৪৯. ০৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৮
মোঃ মোশাররফ হোসেন বলেছেন: স্যার আপনাকে ধন্যবাদ সময়োপযোগী গবেষণাটি করার জন্য। আমিও ব্লগ নিয়ে পড়াশুনা করতেছি। ভবিষ্যতে হয়তো ব্লগ নিয়ে আরো বৃহৎ আঙ্গিকে গবেষণা করবো।

১. বিশ্ববিদ্যালয়ে সাইবার জার্নালিজম কোর্স করার সময় ক্লাসে প্রথম ব্লগ সম্বন্ধে জানতে পারি।

২. ব্লগিং করার অনেক কারণ আছে। তার মধ্যে নিজের আইডিয়া শেয়ার করা, বিভিন্ন ইসুতে নিজের মতামত প্রকাশ করা, সর্বোপরি কোনো ঘটনার সর্বশেষ এবং তাৎক্ষণিক সংবাদ পাওয়া।

৩. রাজনীতিবিদদের দূর্নীতি ও সরকার বিরোধিতা।

৪. যুদ্ধাপরাধীদের বিচার

৫. মোটামুটি

৬. সাফল্য অনেক কিছু আছে। বিশেষ করে ২০০৮ সালের নির্বাচনে ভোটে যুদ্ধপরাধীরদের ভোট না দেয়ার তাদের অবদান বিশেষ উল্লেখযোগ্য।

৭. আমার মনে হয় ঠিক আছে। তবে সমস্যা আমি বলতে পারছিনা।

৮. ইতিবাচক দিক হচ্ছে- নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করা যায়, যেকোনো তথ্য একদম প্রাথমিক পর্যায়ে পাওয়া যায়, তাৎক্ষণিকভাবে ঘটনার বর্ণনা পাওয়া যায় আরো অনেককিছু

নেতিবাচক দিক হচ্ছে- কোনো পর্যবেক্ষণ নেই ফলে যার যা ইচ্ছে যা প্রকাশ করতে পারছে, স্বাধীনতা অনেক সময় স্বেচ্ছাচারিতায় পরিণত হয়, অশ্লীল বা আক্রমণাত্মক পোষ্ট করা হয়

৯. হ্যা ছিল, যেহেতু সাংবাদিকতার ছাত্র তাই কমবেশি লেখালেখির অভ্যাস ছিল।

১০. সামহোয়ার: বহুল প্রচারিত ও ব্যবহৃত ব্লগ সবাই ব্যবহার করে
প্রথম আলো: উদায়মান
বাকিগুলো সম্পর্কে বলতে পারবো না।
৫০. ০৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১২
রাফা বলেছেন: ১।অনলাইন লিন্ক।
২।বিভিন্ন বিষয়ে জানা যায়/ইনফরমেশ.।
৩।সমসাময়িক বিষয় /যুদ্ধাপরাধী।
৪।যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ক।
৫।মোটামুটি।
৬।এমন অনেক বিষয়ই জানা যায় যা হয়তো কখনোই জানা হোতো না।
৭।মাঝে মাঝে খুবই আজেবাজে পোষ্ট চলে আসে অশ্লীল ।একই বক্তব্য নিয়ে অসংখ্য পোষ্ট এমন কি কমা দাড়ি সহ।যা খুবই দৃষ্টিকটু।
৮।অসাধারণ অনেক লেখা পাচ্ছি ; স্বাধীন মত প্রকাশের সুযোগ পাচ্ছি / বিরক্তিকর মন্তব্য যা পোষ্টের সাথে সম্পর্কিত নয়।অশ্লীল ভাষার ব্যাবহার যা কাম্য নয়। (মন্তব্য কঠিন ও কঠোর হতে পারে)
৫১. ০৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৯
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

দেওন কাগুর মন্তব্যে ব্যাপক মজা পাইলাম ।
হাসতে হাসতে শেষ । হাসানোর জন্য কাগুরে ধন্যবাদ ।

বিমার মতামত ভালো লেগেছে ।
৫২. ০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫২
ইয়র্কার বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
: গুগোল সার্চ

২.আপনি ব্লগিং কেন করেন?
: প্রথমে বেকার সময় কাটাতে, এখন এমনি এমনি।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
: অকারণ কাদা ছোড়াছুড়ি।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
: তারেকের বাথরুম পিছলানো।

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
: অধিকাংশই শো অফ। প্রাপ্তি ব্যতিক্রম।

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
: টেকনোলজির দিক দিয়ে ভালো প্ল্যাটফর্ম। সুন্দর ডিজাইন।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
: সবকিছুকে পুরোপুরি ব্যবসায়িক দৃষ্টিতে দেখা। আরিলের একটি চামচা শ্রেণী সবসময়ই বিদ্যমান থাকে। যেমন, একসময় ছিলো মামো/ত্রিভুজরা, এখন আছে রেসিডেন্ট ভাঁড়েরা। এর বাইরে কিছু ছদ্মবেশী কফিখোর পার্টি সবসময়ই থাকে, এরা দরকার হলে মুক্তিযুদ্ধের পক্ষে লেখে আবার অন্য নিকে রাজাকারী পোস্ট দেয়। বিভিন্ন দলটল (যেমন, বাঁদর গ্রুপ, এটীম) ও এদের সৃষ্টি। মোটকথা, হিট গ্রাফ ঠিক রাখাই এদের কাজ। এখন ট্রেন্ড পড়েছে, যুদ্ধাপরাধীর বিচার। উদাহরণ, আইরিন সুলতানার হঠাৎ সচেতনতা।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
: ইতিবাচক - আড্ডা।
: নেতিবাচক - টাইম লস।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
: প্রেমপত্র লেখার অভিজ্ঞতা ছিলো।

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।

ক. সামহোয়ার: ব্যবসা।

খ. সচলায়তন: মডারেশন।

গ. আমার ব্লগ: অতি-স্বাধীন মতপ্রকাশ।

ঘ. দৃষ্টিপাত: জানি না।

ঙ. প্রথম আলো ব্লগ: যাই না।

চ. নির্মাণব্লগ: জানি না।

ছ. প্যাঁচালি: রাজাকার।
৫৩. ০৮ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৫
নির্মোহ বলেছেন: ১. অনলাইনেই প্রথম দেখা। পরে অংশগ্রহণের ইচ্ছা পেপারে দেখে।

২. নিজের মতটার পক্ষে-বিপক্ষে কি কি যুক্তি আছে জানার জন্য। আমি যে দিক থেকে ভাবছি, সেটা ছাড়াও আর কোন দিক থেকে ব্যাপারটা অনুধাবনের চেষ্টা করা যেতে পারা তা জানার ইচ্ছা।

৩. মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, ধর্মের মাহাত্ম প্রচার

৪. ঢাবিতে আর্মি-ছাত্র সংঘর্ষ, আলপিন ব্যান, যুদ্ধাপরাধীদের বিচার, বাউলমূর্তি অপসারণ, আস্তিক-নাস্তিক সমাচার, ফিলিস্তিন

৫. সফলতার ব্যাপারে বিস্তারিত জানিনা, তাই ধরে নিচ্ছি “মোটামুটি”।

৬. জনমত তৈরীতে এন্ড ইউজারকে সুযোগ দেয়া - আলপিন ব্যান প্রসঙ্গে সুজন, ভাষ্কর্য্য ভাঙ্গা প্রসঙ্গে রেজওয়ান, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনমত গঠন প্রসঙ্গে অনেক ব্লগার এর ভূমিকা স্মর্তব্য। জনমত গঠনের জন্য প্রয়োজনীয় এই প্লাটফর্ম দেয়াটা সামহোয়্যারের কৃতিত্ব।

৭. টেকনিকাল সমস্যার একটা হল “আপনি একবার রেটিং দিয়েছেন” ! মন্তব্যে প্লাস মাইনাস রাখা দরকার। মোবাইল নাম্বার চাওয়াটা অনর্থক। ব্লগারদের আইডেন্টিটির সেফটির ব্যাপারে সামহোয়্যারের অবস্থান পরিষ্কারভাবে জানানো উচিত। আরো ফলপ্রসূ হওয়ার জন্য আপাতত একটা ব্যাপারই সবচেয়ে জরুরী – অধঃপতনের মুখোমুখি না হওয়া।

৮. ইতিবাচক দিক হল “মুক্ত মিথস্ক্রিয়ার সুযোগ”। আর নেতিবাচক দিক হচ্ছে “পরিমিতিবোধের অভাব” ।

৯. ছিলো। এর চেয়ে বেশি জানাতে চাইনা।

১০.
ক. সামহোয়ার – সবচেয়ে উপরে আছে। সবমিলিয়ে ভাল।

খ. সচলায়তন – নেটে যারা লিখতে আসে তারা কারো পারমিশন নিয়ে লিখবে এমন মানসিকতার মানুষদের ব্লগ বানাবার চেষ্টা আমার কাছে হাস্যকর লাগে। যদিও ওখানে অনেকে অনেক ভাল লেখেন। ব্যানারগুলো খুব সুন্দর। যে বা যারা বানায় তাকে বা তাদের চা-সিগারেট খাওয়াতে চাই - ব্যানারগুলো আমার এতই ভাল লাগে! কিন্তু বডি টেমপ্লেট খুব খারাপ।

গ. আমার ব্লগ – ব্লগে এক ব্লগার আরেক ব্লগারকে বলেছিলেন যে তিনি আইপি দেখে নিশ্চিত হয়েছেন যে কার আইডেন্টিটি কি!!! ব্লগের রেপুটেশনের জন্য সেটা খুবই খারাপ। বডি টেমপ্লেট ভাল লাগেনি। ব্যানারটা সোবার।

ঘ. দৃষ্টিপাত – সম্ভাবনাময়। এই মাত্র দেখলাম।

ঙ. প্রথম আলো ব্লগ – “যত গর্জাইয়া ছিলো, তত বর্ষায় নাই !” দরকারও নাই।

চ. নির্মাণব্লগ – খুব সম্ভবত আরো একটা সচলায়তন। এই মাত্র দেখলাম।

ছ. প্যাঁচালি – প্রথমবার দেখে সার্বিক প্রেজেন্টেশন ভাল লেগেছিলো। কিন্তু “ জামাতীদের ব্লগ” – এই প্রচারের পর আর ওদিকে যাওয়া হয়নি।
৫৪. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২০
জেনারেল বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
: গুগোল

২.আপনি ব্লগিং কেন করেন?
এমনি, টাইম পাস

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
: কোন কারণ ছাড়াই

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
: তারেকের বাথরুম পিছলানো :)

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
ভাল নয়

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
বাংলা লেখার জন্য ফনেটিকের ব্যবহার

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
: সবকিছুকে পুরোপুরি ব্যবসায়িক দৃষ্টিতে দেখা। আরিলের একটি চামচা শ্রেণী সবসময়ই বিদ্যমান থাকে। যেমন কৌশিক, রাগইমন, আইরিন এদের ফোন বা একটা এসএমএসের কাছে আপনিসহ আরও ১০ জনের ১০০টা মেইলেরও ফুটো পয়সার দাম নেই।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
: ইতিবাচক - আড্ডা।
: নেতিবাচক - টাইম লস।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
: প্রেমপত্র লেখার অভিজ্ঞতা ছিলো।

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।

ক. সামহোয়ার: পরিচিত জনরে প্রাধন্য দেওয়া

খ. সচলায়তন: পিঠ চুলাকানীর বৈঠকখানা

গ. আমার ব্লগ: অতি-স্বাধীন মতপ্রকাশ।

ঘ. দৃষ্টিপাত: জানি না।

ঙ. প্রথম আলো ব্লগ: অতি মাত্রায় ব্যবসায়ী মনোভাব

চ. নির্মাণব্লগ: জানি না।

ছ. প্যাঁচালি: রাজাকার।
৫৫. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৫
সুদীপ্ত বলেছেন: দৃষ্টিপাত এবং নির্মাণব্লগের ঠিকানা চাই।
৫৮. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৫
মাটিরমানুষ বলেছেন: .বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)
নিজের ইচ্ছা আর বন্ধুর সহযোগিতা।
২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)
ব্লগিং একটি ডিজিটাল সাংবাধিকতা। এখানে কারও চিন্তা চেতনা সরাসরি প্রকাশ হয়, যাচাই বাচাই এর বা কারও সহানূভুতির প্রয়োজন নেই
৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)
মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি বা সামাজিক দুর্নীতি

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)
যুদ্ধাপরাধীদের বিচার
৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
ভালো,
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)
৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
বিভিন্ন ক্ষেত্রে গনসচেতনতা সৃষ্টি
৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
মত প্রকাশ করতে পারে, কোন একশান নেওয়ার ক্ষমতা নেই।
৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)
না

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি
সামহোয়ার সম্পুন্য আলাদা ধরনের।
৫৯. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫১
ফাহমিদুল হক বলেছেন: যারা অংশ নিচ্ছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

দৃষ্টিপাত: http://www.drishtipat.org/bangla/
নির্মাণ ব্লগ: http://www.nirmaaan.com/blog/

৬০. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৭
ছটিক মাহমুদ বলেছেন:

NB: এধরনের গবেষণা উদ্যোগের জন্য ধন্যবাদ। প্রথমেই আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি এজন্য যে প্রায় প্রতিটি প্রশ্ণ open ended হওযার সময়ের কারণে এবং বাংলা দ্রুত লেখতে না পারায় সংক্ষেপে উত্তর দেয়ার চেষ্টা করেছি। তাই আমার উত্তর আমার মতামতের সম্পূন প্রতিফলন একথা বলা যাবে না।

১. বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
-বন্ধু

২.আপনি ব্লগিং কেন করেন?

সাংবাদের অন্যতম উৎস হিসেবে কাজে লাগে, অনেক ঘটনা মুল ধারার মিডিয়ায় প্রকাশিত বা প্রচারিত হওযার আগেই জানতে পারি। এছাড়া অনেক অজানা বিষয় সম্পকে অবগত ইই।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার, সমসাময়িক ঘটনাবলী

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?

যুদ্ধাপরাধীদের বিচার, গত তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রম

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
- মোটামুটি

এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
-শাশ্বত

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?

কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলোর মধ্যে রয়েছে মানবিক সাহায্যের জন্য জনমত গঠন, নিবাচনে যুদ্ধাপরাধীদের বিপক্ষে জনমত গঠন এবং সবপরি সমসাময়িক ঘটনাবলীর বিকল্প মাধ্যম হিসেবে সফলতা।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?

--অশ্লীল ও মানহানিকর লেখা নিয়ন্ত্রণ করতে না পারা
--- ভাল লেখকদের উৎসাহিত করা

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
- সকলের লেখার স্বাধীনতা রয়েছে যার যা ইচ্ছে লিখতে পারছে। এ সুযোগটা মুল ধারার মিডিয়ায় পাওয়া যায় না। বিভিন্ন ইস্যুতে জনমত গঠিত হচ্ছে। দেশ ও সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত হচ্ছে ও সমাধানের একটা পথও পাওয়া যাচ্ছে।

--অনেক সময় নষ্ট হয়, রাত জেগে ব্লগিং করায় স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে, অনেক adult বিষয় ব্লগে প্রকাশিত হওয়ায় সেসব বিষয়ে শিশু-কিশোররা আসক্ত হচ্ছে।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?

হ্যাঁ। সাংবাদিকতা, গবেষণা, বই, পত্রিকার জন্য লেখালেখির পূর্ব অভিজ্ঞতা।

১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।

------
৬১. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৯
স্টিংরে বলেছেন: দৃষ্টিপাতে সর্বশেষ পোস্ট এসেছে তারিখ August 19th, 2008 :)
৬২. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৮
চাণক্য বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)

আমারই অন্য নিকের কাছ হইতে

২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)

মানুষের মুখোশ উম্মোচন করিতে

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)

আওয়ামী বিরোধিতা, জামাত বিরোধিতা

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)

মোটামুটি সব গুলা

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)

কোন সাফল্যই নাই

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

কমিউনিটি গড়িতে অবদান রাখিতেছে, আর কিছুই নহে।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

শুধু গালাগালি ও চরম ব্যক্তি আক্রমন মডারেশনের আওতায় রাখিলে। অন্য বিষয় গুলিকে মডারেশনের আওতায় আনা ঠিক হইবে না সাফল্যের জন্য

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

কমিউনিটি গড়িতেছে, সময় জলে যাইতেছে

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)

আমি লিখি কম, লোকে আমাকে লইয়া লিখিয়া থাকে

১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার,
ইহা ভাল লাগে। বাংলা ভাষায় ইহা ব্লগিং এর নতুন একটি পরিচয় তুলিয়া ধরিয়াছে। বাঙালির নিজে গড়া নতুন ধারণা জগতে কমই রহিয়াছে।
খ. সচলায়তন
ভাল নহে
গ. আমার ব্লগ.
টিকিবে না
ঘ. দৃষ্টিপাত
ইহা কি?
ঙ. প্রথম আলো ব্লগ
টিকিবে না
চ. নির্মাণব্লগ
টিকিবে না
ছ. প্যাঁচালি
টিকিলেও চলিবে না
৬৩. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫১
পারভেজ বলেছেন: ১. পত্রিকা
২.সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো ৩।মুলত আড্ডার ইস্যুগুলি। অর্থ্যাত, শোনাকথা বা তাজা খবর জাতীয় সেসব দিনের নানা সময়ে শুনি, পত্র পত্রিকাতে আসার আগেই তা ব্লগে বেশ আলোচিত হয়। তাৎক্ষনিক প্রতিক্রিয়া প্রকাশের মাধ্যম।
৪. দীর্ঘমেয়াদী ইস্যু যেমন যুদ্ধাপরাধী, রাজনৈতিক প্রতিপক্ষ, আস্তিক, নাস্তিক ইস্যু- এই ধরণের তর্কগুলি বেশী আকর্যনিয় হতে দেখা যায়।
৫. মোটামুটি। সন্তোষজনক নয় বা আপডেট দূর্বল।
৬. -বাংলা চর্চার ক্ষেত্রে উদ্ভুদ্ধ করা।
- সামাজিক যোগাযোগের বিকাশ।
- সাহিত্য চর্চার অপেশাদারদের উৎসাহ দান।
৭. -ব্লগের বাহিরে প্রচারণা দূর্বল।
- কর্তৃপক্ষের অংশগ্রহন ক্ষীণ।
- অতিমাত্রায় অপেশাদার।
৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
৬/৭ নং উত্তর
৯. একেবারেই ছিলনা

১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার,
সবচেয়ে উদার, আকর্যনীয় ইন্টারফেস
খ. সচলায়তন
আতলামি ও পীড়াদায়ক ইন্টারফেস
গ. আমার ব্লগ.
অগোছালো
. দৃষ্টিপাত
?!
ঙ. প্রথম আলো ব্লগ
নকল
চ. নির্মাণব্লগ
?!
ছ. প্যাঁচালি
:| :(
৬৪. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫২
আরিফ থেকে আনা বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?

অনলাইন লিঙ্ক

২.আপনি ব্লগিং কেন করেন?

মজা করার জন্য

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?

সমসাময়িক ঘটনাবলীই বেশী, তাছাড়া যারযার পছন্দের রাজনৈতিক দল নিয়ে আমার দল ভাল টাইপের পোস্টও কম পড়ে না।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?

যুদ্ধাপরাধীদের বিচার

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?

মোটামুটি

এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?

জানা নেই

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?

সারাবিশ্বের হাজার হাজার চোখকে একটি পেজে নিয়ে আসতে পারা

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?

একজনের অধিক নিক গ্রহণটাই আমার মতে সামহোয়ারের সীমাবদ্ধতা। যার যার ইউনিক নিকে ইউনিক চিন্তাভাবনা শেয়ারই আশা করি। যেমন কিছুদিন আগে প্রিয়ংবদা নামধারী এক ব্লগার লেখেন যে উনাকে ঢাবিতে এক ছাত্রলীগের নেতা হুমকি দিয়েছে এবং তার দল ক্ষমতায় তাই নাকি উনার সাথে প্রেম করতে হবে এমন কথা বলেছেন, যেহেতু নিকের বয়স অল্প তাই অনেক মাইনাস পড়েছে এবং মাইনাসপ্রদানকারীদের বক্তব্য ছিল এটা নতুন নিকের কেউ দিয়েছে। এধরনের বিতর্ক সৃষ্টিকারি বিষয় স্বল্পমেয়াদী নিকের কারো জীবনে যে ঘটতে পারে তা নয়, কিন্তু সন্দেহ বাড়ে যখন কেউ তার প্রিয় বই কি, প্রিয় মুভি কি এটা শেয়ার না করে উনাকে হুমকি দিয়েছে এটা আগে শেয়ার করে।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

ইতিবাচক দিক নানা জনের নানা মত, এমন অনেক ইস্যুতে অনেক জ্ঞাণী ও অভিজ্ঞ ব্লগারের আলোচনা সমালোচনার মাধ্যমে জানার অনেক কিছু থাকে।
নেতিবাচক দিক সময় নষ্ট।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?

ব্লগিংয়েই লেখার অভিজ্ঞতা নেই বললেই চলে, ব্লগিংয়ের পূর্বে তো. .

৬৫. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৩৬
নাজিম উদদীন বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)

আরেক বন্ধুর কাছে খোঁজ পেয়ে বন্ধু রাসেল (.......) খুঁজতে আসা।

২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)

এ ব্যাপারে একটা পোস্ট দিয়েছি।

Click This Link

এছাড়া ইন্টারএকটিভ আলোচনা, বাংলাদেশের খবর আর বিনোদনের জন্যে ব্লগে আসা।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)

যুদ্ধাপরাধীর বিচার, রাজাকার ইস্যু, বিএনপি-আওয়ামী লীগ ক্যাচাল, দেশকে নিয়ে আশাবাদ-হতাশা সবই আসে। যখন যেটার হুজুগ ওঠে সেটা নিয়ে সবাই হইচই করে, ব্লগ হুজুগপ্রিয় অলস বাঙালী জাতির প্রতিফলন।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)

যুদ্ধাপরাধীর বিচার, তত্তাবধায়ক সরকারের সফলতা, ব্যর্থতা ইত্যাদি।

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)

কোন সাফল্য নাই, জনসচেতনতা বেড়েছে। তা ব্লগে যারা আসে এরা এমনিতেই সচেতন, ক্রিয়েটিভ।

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

মানবিক কিছু ইস্যুতে এক হওয়া।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা থাকতে হবে, ব্যান কালচার বন্ধ করতে হবে। ব্যক্তি (নিক) আক্রমণ যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

ব্লগিং এখন মত প্রকাশের জন্যে খুবই জনপ্রিয় মাধ্যম, নীচের পোস্টে দেখতে পারেন

Click This Link

Click This Link
৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)

গবেষণা পত্র, দেয়াল ম্যাগাজিনে লিখেছি।

১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার,
বিবর্তনের প্রক্রিয়ায় সামহয়ার এখন সবচেয়ে ভাল অবস্হানে, যে কারও জন্যে উম্মুক্ত, লেখা সরাসরি প্রথম পাতায় প্রকাশ হয়।
খ. সচলায়তন
এলিটিস্ট
গ. আমার ব্লগ.
জানি না
ঘ. দৃষ্টিপাত
প্রবাসীরা বেশি লেখেন, কোয়ালিটি ভাল
ঙ. প্রথম আলো ব্লগ
পরীক্ষাধীন, নীতিমালা ভয়ন্কর
চ. নির্মাণব্লগ
জানি না
ছ. প্যাঁচালি
জামাতী বলে বদনাম আছে।
৬৭. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৪২
অবনীল্‌ বলেছেন: ১·বাংলা ভাষায় ব[্ল]গিং করার Ëেত্র আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)
-->অনলাইন

২·আপনি ব[্ল]গিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)
-->নিজের দূর্বলতাগুলো জেনে সেগুলো শোধরানোর জন্য

৩·সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব[্ল]গে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উলে[্ল]খযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)
-->যুদ্ধাপরাধ

৪·সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব[্ল]গে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)
-->যুদ্ধাপরাধীদের বিচার

৫· মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের Ëেত্র ব[্ল]গের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এËেত্র একটি উত্তর দিলেই হবে)
এËেত্র উলে[্ল]খযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উলে[্ল]খ করুন)
--> নতুন ব্লগার, জানা নেই।

৬· কমিউনিটি ব[্ল]গ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংপ্তি বর্ণনামূলক উত্তর কাম্য)
-->বিতর্কিত বিষয়গুলো নিয়ে ব্লগে আলোচনা হয়। যারা ভিন্নমত পোষনকারী তারা একটা জবাব পেয়ে যান।

৭· সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংপ্তি বর্ণনামূলক উত্তর কাম্য)
--> কোন বিষয়ের ওপর বিতর্ক চলতে থাকলে তাকে স্টিকি করে চলতে দেওয়া উচিত। তাতে এর যে কোন একটা সুরাহা হবে বলে আশা করা যায়।

৮· ব[্ল]গিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংËেপ বলুন।
-->কেউ সত্যিকারে যা ভাবে তা রাখঢাক না রেখে সরাসরি বলার জন্য ব্লগের বিকল্প নেই।নেতিবাচক কিছু নেই।

৯· ব[্ল]গিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার Ëেত্র যেটা প্রযোজ্য, লিখুন)
-->ডায়েরির পাতায়, কাশের খাতায়, বিশ্ববিদ্যালয় দেয়ালিকায় আবেগঘন ভাষায় যুদ্ধাপরাধীদের ধ্বংশ কামনামূলক কবিতা

৬৮. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:১৯
উচ্ছাস বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন

উঃ বন্ধু

২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)

উঃ বিনোদন, অবসরের অবলম্বন, অনলাইনে ডায়রি লেখা

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)

উঃ যুদ্ধাপরাধীদের বিচার, মুক্তিযুদ্ধ ও রাজনীতি।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)

উঃ যুদ্ধাপরাধীদের বিচার

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)

উঃ এসব ব্যাপারে ব্লগাররা সচেতন, চেষ্টা করেছেন। এইটাই বড় কথা। সাফল্য কিংবা ব্যর্থতা যাচাইয়ের সময় এখনও আসেনি বলে মনে হয়।

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

উঃ স্যামহোয়ারের একমাত্র সাফল্য বাংলা ব্লগিংকে জনপ্রিয় করার ক্ষেত্রে তারা পথিকৃৎ হিসেবে কাজ করেছে। বর্তমানে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ব্লগারদের সচেতন করতে বিশেষ ভূমিকা পালন করছে।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

উঃ দুর্বল মডারেশন, মাঝেমধ্যে কোন একটি সিদ্ধান্ত নিতে অনেক বেশি দেরি করেন কর্তৃপক্ষ। বিশেষ করে স্বাধীনতা বিরোধী এবং সাম্প্রদায়িক বিভিন্ন ইস্যুতে তারা বিভিন্ন সময় নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। ফলাফলঃ ব্লগারদের কাছে গালিগালাজ খাওয়া।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

উঃ গালিগালাজ, মূল্যবান সময় নষ্ট ইত্যাদি।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)

উঃ স্কুল, কলেজের ম্যাগাজিনে হালকা পাতলা লেখালেখির চেষ্টা।

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।

ক. সামহোয়ার
বাংলা ব্লগিংকে জনপ্রিয় করার পথিকৃত, এই কৃতিত্বটি একমাত্র তাদেরই। সে ব্যাপারে সন্দেহ নেই। তবে ভালো লেখা অনেক কম আসে। অনেক কাট-পেস্ট হয়। অনেক ভালো লেখা গুরুত্ব পায় না সেইভাবে। 'আমি বিরানী খাইলাম' জাতীয় অর্থহীন পোস্ট অনেক বেশি হয়। তাছাড়া নতুনরা পাঠক আকৃষ্ট করতে পারেন না। পরিচিত হলে বালছাল যাই লিখুন লেখা না পড়েই 'আপনারে পেলাচ' বলে দায়িত্ব শেষ! সুতরাং, লেখার মান ধরে রাখা সম্ভব হচ্ছে না স্যামহোয়ারের পক্ষে। আমি মনে করি, স্যামহয়ারের উদ্দেশ্য সাইট হিট বাড়ানো, লেখার মান বাড়ানো নয়। স্রোতে না ভাসতে পারলে একসময় নতুনদের আর ভালো লাগবে না স্যামহোয়ার।

খ. সচলায়তন
সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে কিছু মানুষের গোয়ার্তুমি, মডারেশন আর তেলাতেলি। তাদের হাবভাব এমন যে তারা ছাড়া দুনিয়ার কেউ কিছু বুঝে না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলা ব্লগগুলোর মাঝে ঐখানেই সবচেয়ে বেশি মানসম্মত লেখা আসে। ভালো লেখাগুলো হুট করে প্রথম পাতা থেকে চলে যায় না। মানের ব্যাপারে তাদের অবস্থান বেশ কঠোর, এবং শুধুমাত্র এইটাই তাদেরকে টিকিয়ে রাখবে বলে আমার বিশ্বাস।

গ. আমার ব্লগ
নো মডারেশনের মতো সাহসী পদক্ষেপ। হাতেগোনা কিছু ব্লগার লেখেন। টেকনিক্যাল সাইটে আরোও উন্নতি প্রয়োজন। মনে হচ্ছে টিকবে।

ঘ. দৃষ্টিপাত (না বলা কথা)
ইংরেজিটা তেমন দেখিনি। বাংলাটা বুদ্ধিজীবী ব্লগ, সাধারনের জন্য উন্মুক্ত নয়। মাসের পর মাস কোন লেখা আসে না। সম্ভবত নিজেদের বুদ্ধিজীবী প্রমানের চেষ্টায় আগ্রহ হারিয়েছেন।

ঙ. প্রথম আলো ব্লগ
মানুষের অনেক আগ্রহ ছিল প্রথম আলো ব্লগকে ঘিরে। প্রথম আলো ব্লগ তার ছিঁটেফোঁটা পূরণ করতে পারেনি। অযোগ্য মানুষের হাতে পড়ে আজ বেহাল দশা। বলা যায়, শুধুমাত্র প্রথম আলোর ব্যানারেই টিকে আছে।

চ. নির্মাণব্লগ
লেখা কম আসলেও মান অনেক ভালো। মূলত সাহিত্যচর্চার জন্যই খোলা হয়েছে। মান ধরে রেখে অনেকদূর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। তবে আমার ব্লগের মতো টেকনিক্যাল সাইটে আরোও উন্নতি প্রয়োজন।

ছ. প্যাঁচালি
বর্তমানে বন্ধ, মনে হয় আর খুলবে না। এখন আর খুললেও চলবে না।
৬৯. ০৯ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৬:২২
ক্যানাডিয়ান-মামু বলেছেন: They have gone so far that - Bangladeshi country administration has been hijacked with naked approaches....
৭০. ০৯ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৬:২২
ক্যানাডিয়ান-মামু বলেছেন: http://dipumoni.com

Foreign Minister - Dr. Dipu Moni...

n Her India Favoritism....

[[[[[[[[[ See the Flash on the website - CAREFULLY @ http://dipumoni.com ]]]]]]]]]]]]]

Indian Intelligence + Western Anti-Muslim backers appear to be the hijackers of Bangladesh Country Administration.

Well Done!
৭১. ০৯ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:০১
শফিউল আলম ইমন বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)

= বন্ধু

২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)

= সাহিত্যচর্চার জন্য এসেছিলাম। কিন্তু এখন কেন ব্লগিং করি সেটার উত্তরে 'জানার আগ্রহ' বললে বোধহয় ভুল হবে না। ব্লগ আমার ধারণাই বদলে দিয়েছে। আমি এখানে এসে অনেক কিছু শিখেছি এবং শিখছি। অনেক নতুন কিছুর সাথে পরিচিত হয়েছি। ব্লগ আমার কাছে এখন পত্রিকার চেয়েও বেশি ইমপর্টেন্ট মনে হয়।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)

= অবশ্যই মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা বেশি চোখে পড়ে।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)

= যুদ্ধাপরাধীদের বিচার, নির্বাচন, আস্তিক/নাস্তিক তর্ক।

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)

=আমার কাছে ভালোই মনে হয়েছে। কিছু বিচ্ছিন্ন ভুলবুঝাবুঝি তো ছিলই। শাশ্বত, প্রাপ্তি এবং ভেলরি টেলর।

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

= শাশ্বত, প্রাপ্তি ভেলরি টেলর আমার মনে হয় এগুলো এক ধরণের সাফল্য।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

= আমার মনে হয় এটা কাটিয়ে উঠেছে। এখন ব্লগারদের মতামতকে গুরুত্ব দেয় বলে মনে হচ্ছে। তেমন কিছু খোঁজে পাচ্ছি না।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

= ইতিবাচকই বলব। কারণ ব্লগিংয়ে এসে অনেক সত্যকে জানা যায়। যেসব সাধারণত পত্রিকায় আসেও না। ব্লগিংয়ে নিজস্ব মতামতকে শেয়ার করা যায় খুব সহজে যেটা প্রকাশিত পত্রিকায় দিতে গেলে হয়তো এডিট করা হয়ে যাবে।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)

= ছিল। টুকটাক বাংলা/ইংরেজী তিনটা পত্রিকায় লিখেছি। তাছাড়া লেখালেখির অভ্যেস আমার ক্লাস সেভেন থেকেই।

১০.

ক. সামহোয়ার,

= এটার বিকল্প এখনো কোন ব্লগ হয়ে উঠতে পারেনি। এটা ব্লগার ধরে রাখতে পারে এটাই সবচে বড় ব্যাপার।

খ. সচলায়তন

= শুধুমাত্র প্রতিষ্টিত লেখকরাই লিখে যতটুকু জানি। আতেল লেখক ও থাকতে পারে। আমাকে টানে না কারণ যে ব্লগে শুধুমাত্র প্রতিষ্ঠিতরাই লিখতে পারে সেটাতে যাওয়ার যোগ্য আমি নই। সামহোয়ারএর সাথে সবচে বড় পার্থক্যটা এখানেই। সামহোয়ার লেখক প্রতিষ্টিত করে করতে সাহায্য করে সচল প্রতিষ্ঠিতদের জায়গা দেয়।

গ. আমার ব্লগ.
= এটা ভালো লাগে না। যেখানে গালাগালির পূর্ণ স্বাধীনতা দেয়া হয় সেখানে অন্তত আমি নাই.

ঘ. দৃষ্টিপাত

= প্রথম শুনলাম।

ঙ. প্রথম আলো ব্লগ

= টানে না। কিছু একটা নেই। আতেল ব্লগ হবে কোন সন্দেহ নেই।

চ. নির্মাণব্লগ
= কখনো যাওয়া হয়নি।

ছ. প্যাঁচালি
= এটাতেও যায় না।
৭২. ০৯ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২১
আসিফ আহমেদ বলেছেন: ১.বন্ধু
২.সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা।
৩.মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা। ধর্ম। এছাড়া সমসাময়িক সকল বিষয়ই ব্লগে স্হান পায়।
৪.বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, সমসাময়িক বিষয়গুলো সবসময়ই ব্লগে প্রাধান্য পায়।
৫. মোটামুটি
শাশ্বত
৬. বাংলা লেখালিখিতে উৎসাহ প্রদান, চিন্তাশীলতার প্রকাশ ও বিকাশ।
৭. ব্লগের সীমাবদ্ধতা ধর্তব্য নয়।
৮. পুরোটাই ইতিবাচক মনে করি।
৯. টুকটাক প্রকাশিত/অপ্রকাশিত লেখা।

৭৩. ০৯ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৪
তপন বাগচী বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
বন্ধু

২.আপনি ব্লগিং কেন করেন?
সাহিত্যচর্চা, নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, তত্তাবধায়ক সরকারের কর্মকাণ্ড

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
ভালো
শাশ্বত

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
বন্ধুত্ব বৃদ্ধি, সাহিত্য প্রকাশনা, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক পিঠ চুলকানি ও বুক খামচানি বৃদ্ধি, অকথ্য শব্দরাজির বিস্তার

(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
ক) নিকনেম ধারণের সুযোগে অকথ্য/অভব্য শব্দ প্রচার
খ) সম্পাদনার সুযোগ না থাকায় দুর্বল ভাষায় মনগড়া তথ্য প্রচার
গ) সাহিত্যের নামে দুর্বল রচনা প্রচার

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
ইতিবাচক দিক হলো 'যা ইচ্ছে তা-ই' প্রকাশ করা যায়। নেতিবাচক দিক হলো ‌যাচ্ছেতাই' প্রকাশ করা যায়।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)

ছিল: ব্লগিংযে আসার আগে আমার কবিতার ৩টি বই, ছড়ার ৩টি বই এবং প্রবন্ধের ১০টি বই প্রাকাশিত হয়েছে। সংবাদপত্রে প্রকাশিত লেখার সংখ্যা অগণিত।

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, = স্বাধীন রচনার সুযোগ
খ. সচলায়তন = মানসম্মত রচনার আশ্রয়
গ. আমার ব্লগ. = জানা নেই
ঘ. দৃষ্টিপাত = জানা নেই
ঙ. প্রথম আলো ব্লগ = সদস্যভুক্তিতে অযথা নিয়ন্ত্রণ
চ. নির্মাণব্লগ =জানা নেই
ছ. প্যাঁচালি জানা নেই

ফাহমিদ, বেশি কিছু জানতে চাইলে জিেজ্ঞস করুন।
৭৪. ০৯ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০০
জেসন বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
ব্রাউজ করতে করতে হঠাৎ পাই আর রেজিঃ করি, তারপর থেকে

২.আপনি ব্লগিং কেন করেন?
অনেক ভাল লাগে, বেষ্ট ফ্রেন্ড মনে হয়

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
এগুলা বুঝি না

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
এগুলা বুঝি না

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
আন্তরিক ও ভাল

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
বন্ধুত্ব বৃদ্ধি, সাহিত্য প্রকাশনা, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক পিঠ চুলকানি ও বুক খামচানি বৃদ্ধি, অকথ্য শব্দরাজির বিস্তার, ফান, জ্ঞান চর্চা, মুমেন্টস শেয়ার করা ইত্যাদি

(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
অধিক প্রচার, রেষ্ট্রিকশন কমানো

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
ইতিবাচক দিক হলো 'যা ইচ্ছে তা-ই' প্রকাশ করা যায়। নেতিবাচক দিক হলো ‌যাচ্ছেতাই' প্রকাশ করা যায়।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
নাহ, মোটেই নাহ

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, = স্বাধীন রচনার সুযোগ
খ. সচলায়তন = জানা নেই
গ. আমার ব্লগ. = জানা নেই
ঘ. দৃষ্টিপাত = জানা নেই
ঙ. প্রথম আলো ব্লগ = সদস্যভুক্তিতে অযথা নিয়ন্ত্রণ
চ. নির্মাণব্লগ =জানা নেই
ছ. প্যাঁচালি= একই রকম, পপুলারিটি কম।
৭৫. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪১
(অ)গাণিতিক বলেছেন: ১। আমার ভার্সিটির একজন শিক্ষকের বাংলা ব্লগ ছিল। অনেক দিন আগের কথা । তখন বাংলাব্লগিং শুরু হয়নি। সে লিখতো ইয়াহু ৩৬০ তে। তাকে দেখেই আমিও একদিন শুরু করে দিলাম। তবে মুল সাহায্য করেছে 'অভ্র-কীবোর্ড' এইটা না থাকলে আমার পক্ষে বাঙলা লেখা সম্ভব হতনা।

২।মনের কথা লিখতে ভাল লাগে। অনেক দিন পরে পড়লে আগের মানসিক অবস্থা জেনে ভাল লাগে। আরেকটা কারণ, প্রিয়জনদের উৎসাহ।

৫।ভালো
৬। অনেক লোক একসাথে থাকছে। সব ধরণের মতের মানুষই আছে। তাই শুধু এক দিক না অনেক দিক থেকেই একটা ঘটনাকে দেখতে পারছি। এখানে যেহেতু লিখতে হলে পুর্ব অভিজ্ঞতার দরকার নেই, তাই নতুনরা সহজেই ব্লগের জগতে আসতে পারছে।
৭। কিছু সিমাবদ্ধতা আছে। তবে সব মিলিয়ে ভালই লাগে। ইতমদ্্ধ্য্যেই অনেক ধরনের ব্লগ এসেছে নেটে। কারো সামহ্যোয়ার ভাল না লাগলে তার জন্য অন্য অপশনও আছে। সামহ্যোয়ার যেমন আছে তেমনি থাক।
৮। "রাইটিং ইজ অর্গানাইজড থিঙ্কিন" আমরা লিখতে লিখতে নিজের চিন্তা গুছিয়ে নিতে পারছি। আবার আমার মতের বিপরীতে কোন মত থাক্লে সেটাও জানা হচ্ছে।
৯। না পূর্ব অভিজ্ঞতা ছিল না।
৭৬. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৭
অধ্যাপক বলেছেন: ১. নিজের অন্য নিকের কাছে।

২. ব্লগারদের জ্ঞান দিতে।

৩. ছাগুনিধন প্রসঙ্গে আলোচনা বেশি হয়।

৪. গত এক বছরে নির্বাচন ২০০৮ সর্বাধিক বেশি আলোচিত হয়েছে।

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য অনেক। প্রাপ্তি, রাহেলা, চট্টগ্রামে ভূমিধস, শ্বাশত, ব্লগার দিবস।

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্য বলে শেষ করা যবে না। বাংলাভাষায় প্রথম ব্লগ সবকিছুতেই অগ্রগামী। আলুব্লগ সামহোয়ারকে নকল করে।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা নেই। সামহোয়ার খুব ভালো। আগে বাগ ছিলো এখন নেই।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক দিক হলো ছাগোল চেনা যায় ও নেতিবাচক দিকগুলো ছাগোলকে থাপড়ানো যায় না।

৯. ব্লগিং ছাড়া পূর্বে রহস্য পত্রিকায় নিয়মিত লেখালেখি করতাম। প্রথম আলো বন্ধসভায়ও ছিলাম।

১০.
ক. সামহোয়ার সবার সেরা ব্লগ। এর চেয়ে ভালো ব্লগ কেউ কোনোদিন বানাতে পারবে না।

খ. সচলায়তন ধারনা নেই।

গ. আমার ব্লগ লোড হতে অনেক সময় নেয়। গুগল অ্যাডসেন্স দিয়ে সাইটের বারোটা বাজিয়েছে। কোনো পেজে ঢুকলে অটিরিফ্রেশ লুপে পড়ে যায়। বিরক্ত লাগে।

ঘ. দৃষ্টিপাত লেখার মান ভালো। তবে লোকজন কম যায়।

ঙ. প্রথম আলো ব্লগ একটা বালের সাইট। উঁ বলেছিলাম, ব্যান করে দিয়েছে।

চ. নির্মাণব্লগ ধারনা নেই।

ছ. প্যাঁচালি মগবাজার থেকে ফান্ড বন্ধ।
৭৭. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৪
অ্যামাটার বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)
__________________________________________
উত্তর: ব্লগের কথা প্রতয়হম জানতে পারি পত্রিকায়, কিন্তু পরে অনলাইন লিঙ্ক পেয়ে আগ্রহী হই।

২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)
______________________________________
: প্রথেমে এটা ছিল কেবলই বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো; তবে বর্তমানে আমার ভুমিকা 'একটিভিষ্ট'-ই বলা যায়, এবং ভবিষ্যতেও আমাটে এই চেহারায়ই দেখা যাবে।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)
__________________________________________
::মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)
_________________________________
::যুদ্ধাপরাধীদের বিচার

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)
______________________________________
ভাল নয়; একেবারেই ব্যার্থ, আমি শাশ্বত আর প্রাপ্তির ব্যাপারটা ব্যাতিক্রমি বিচ্ছিন্ন ঘটনাই মনে করি।

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
____________________________________
:: ২০০৮জাতীয় নির্বাচনে নিরুঙ্কশ আওয়ামি সংখ্যাগরিষ্ঠতা।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
_________________________________________
সামহয়ার বাংলা ব্লগিং-এ পাইওনিয়ার, স্বিকার করি, তবে এখানে ভিন্নমতের প্রতি নূন্যতমও শ্রদ্ধাবোধ না-দেখানোর সংস্কৃতি গড়ে ওঠেছে, আমার ভাষায় 'ব্যাড প্র্যাকটিস'; আমার পরামর্শ হল ব্লগিং-এর কিছু ম্যানার মেনে চলতে হবে।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
________________________________
ইতিবাচক দিক অনেক, বলে শেষ করা যাবে না, এটা নিশ্চয়ই একদিন প্রিন্ট মিডিয়ার মত শক্তিশালী একটা মাধ্যমে পরিণত হবে, তাছাড়া এর ব্যাপ্তি অসীম, সাহিত্য থেকে শুরু করে রাজনীতি, আসমান থেকে জমিন পর্যন্ত সঅঅঅব।
নেতিবাচক দিকও আছে, তবে তা উপেক্ষনীয়, যেমন দলবদ্ধ ভাবে ভুল প্রচারণা, যা কখনও কখনও অসত্যকেও সত্য বলে প্রতিষ্ঠিত করতে সক্ষম।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)
________________________________
এবসোল্যুটলি নট্!

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি
__________________________________________
একবার একজনের একটা পোষ্টে মন্তব্য করেছিলাম,সেটা আবার তুলে দিচ্ছি;

ডাল ব্লগ+ডাল ব্লগার= 'আমু' ব্লগ,
ডাল ব্লগ+স্মার্ট ব্লগার= অচলায়তন,
স্মার্ট ব্লগ+ডাল ব্লগার= সামহয়ার,
স্মার্ট ব্লগ+স্মার্ট ব্লগার=প্রথমআলো ব্লগ।
যা হোক, সংক্ষেপে প্রত্যেকের সম্বন্ধে আমার মন্তব্য হল:
ক. সামহোয়ার: সর্বভূক,
খ. সচলায়তন: বদ্ধ কুঠুরী'র ভেতর ভি.ভি.আই.পি. সুইট,
গ. আমার ব্লগ: এটা কি ব্লগ? জানতাম না তো! ডাস্টবিন।
ঘ. দৃষ্টিপাত : জানিনা, নো কমেন্টস,
ঙ: প্রথম আলো ব্লগ: ডিসেন্ট এনভায়োর্মেন্ট, প্রমিজিং...
চ. নির্মাণব্লগ : নো কমেন্টস্,
ছ. প্যাঁচালি: বিলো অ্যাভারেজ।
৭৮. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৪
অধ্যাপক বলেছেন: অ্যামাটার বলেছেন: স্মার্ট ব্লগ+স্মার্ট ব্লগার=প্রথমআলো ব্লগ।

অ্যামাছাগা কি ছাগুরামের নিক, না মামোর? চিন্তার বিষয়।
৭৯. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: এমাছাগা দিনদিন ছাগুচিফের যোগ্য সাগরেদ হিসেবে গড়ে উটছে । সবাই বলেন আলহামদুলিল্লাহ
৮০. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৮
অ্যামাটার বলেছেন: বিষাক্ত মানুষ বলেছেন: মন-প্রাণ খুলে 'জয় বাংলা' বলে জিকির করতে পারিনা...
:D
৮১. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৪
নীল চাঁদ বলেছেন:

১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
উত্তর: পত্রিকা

২.আপনি ব্লগিং কেন করেন?
উত্তর: সাহিত্যচর্চা, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, অনলাইনে ডায়রি লেখা।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
উত্তর: মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
উত্তর: যুদ্ধাপরাধীদের বিচার

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
উত্তর: কোন ধারনা নেই।

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
উত্তর: মত প্রকাশের স্বাধীনতা যথেষ্টই বলে মনে হয়। সুতরাং তাদরে উদার দৃষ্টিভঙ্গি একটা সাফল্য বলে গণ্য হতে পারে। আরও একটা হল যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে তারা খুবই সহযোগিতা করে। এটাও একটা সাফল্য।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
উত্তর: আমি এখন পর্যন্ত কোন সীমাবদ্ধতার সম্মুখীন হয়নি। সুতরাং বুজতেই পারছেন।

আর কিভাবে ফলপ্রসু হতে পারে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করতে মোটেই ইচ্ছে করছে না।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
উত্তর: ইতিবাচক দিকটা হল নিজের মত প্রকাশের একটা উম্মুক্ত মন্ঞ এটা।

নেতিবাচক দিকটা হল অনেকেই দায়িত্বজ্ঞানহীন ভাবে মত প্রকাশ করে।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
উত্তর: হাঁ

৮২. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৫০
শাহজাদা সৈয়দ রায়হান শাহ রহমানপুরী বলেছেন: উদ্যোগের ধন্যবাদ।
আমি পরে এর উত্তর দিবো।

Click This Link
৮৩. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৪৬
পাই বলেছেন: 10 . প্রথম আলো ব্লগ আর প্রথম আলো পত্রিকা দুইটা দুই মতবাদের ।
একটা রাজাকারের খোয়াড় আরেক টা (আপাত দৃস্টিতে হলেও )মুক্তিযুদ্ধ পক্ষী।
দুইটার দিক ১৮০ ডিগ্রী এংগেল এ আছে।
৮৪. ১০ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৩০
রাগিব বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)

ঠিক মনে পড়ছে না, তবে সম্ভবত ২০০৬ সালের মাঝামাঝির দিকে কোনোভাবে সামহয়ারইনব্লগের লিংক পাই। তখন সামহয়ার ইউনিকোড ব্যবহার করতো না বলে রাগ করে কিছু লিখিনি। পরে যখন ইউনিকোডের প্রচলন হলো, তখন থেকে নিয়মিত লিখি।

২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)

একাধিক উত্তর

ক) লেখার আনন্দে লিখি
খ) কখনো কখনো উইকিপিডিয়া নিয়ে জনসচেতনতা তুলে ধরার জন্য লিখি।
গ) পাকিস্তানী ও দেশীয় রাজাকারদের প্রপাগান্ডার জবাবে লিখি।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)

ব্লগের সবচেয়ে বড় ইস্যু ছিলো জামাতী/শিবিরীয় ছাগুদের বাড়াবাড়ি। এক সময় এদের লেখা সহ্যের শেষ সীমাকে অতিক্রম করে যায়। মুক্তিযুদ্ধের শহীদদের অস্বীকার করা, জামাত নেতাদের যুদ্ধাপরাধকে অস্বীকার করা, মুক্তিযোদ্ধাদের হেয় করা -- এরকম কাজ প্রতিনিয়ত চলতো এক সময়। তবে সাধারণ ব্লগারদের সমবেত প্রতিরোধে এরা এখন দূর হয়ে গেছে অনেক ব্লগ থেকেই, নিজেরা গিয়ে আইডিফোরাম বা পেচালী জাতীয় ক্লাব খুলে সেখানে নিজেদের মনগড়া গল্প নিয়ে ব্যস্ত।

----

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)

যুদ্ধাপরাধীদের বিচার।

----

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)

মোটামুটি। এখানে মূল সমস্যা হলো প্রাতিষ্ঠানিক উদ্যোগ না থাকা। কে টাকা তুলছে, তা বোঝা কঠিন, আর কে ক্রেডিট পেলো, কে পেলো না, এসব নিয়ে মান অভিমানে অনেক সময় অনেক প্রয়াস থেমে গেছে।

----
৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

বাংলা ইউনিকোডের ব্যাপক প্রচলন। ইউনিকোড পড়ার ঝামেলার কারণে অনেকেই ইউনিকোড ব্যবহার করতো না। কিন্তু সামহয়ারের কল্যাণে হাজার কয়েক লোকের হাতে কম্পিউটারে বাংলা সেটাপ হয়েছে, সেটা অনেক বড় কাজ।

আর সামহয়ারে এখন প্রতিদিন পিক আওয়ারে ১০০+ ইউজার আর ১০০+ ভিজিটর থাকে। এটা একটা বড় অর্জন।

আরেকটা অর্জন হলো জনতার যুদ্ধাপরাধ বিরোধী মনোভাবকে স্বীকৃতি দিয়ে নীতিমালা প্রণয়ন (যদিও অনেক আন্দোলনের পরে)।

----

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?

মডারেশন দরকার ২৪/৭। সেটা রাতে বা সপ্তাহান্তে কম থাকে।

নীতিমালার যথার্থ প্রয়োগ।

ডিজাইনের উন্নতি, এখন কিন্তু ডিজাইনটি পুরানো হয়ে গেছে । ওয়েব ২।০ সিস্টেমের চেহারা দেখতে চাই।

(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
----

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

+ নিয়মিত বাংলার চর্চা, লেখালেখির চর্চা হচ্ছে।
+ সিটিজেন জার্নালিজমের কাজ হচ্ছে। এখন কোনো বিষয়ে জনমত বোঝার জন্য ব্লগে যাই সবার আগে।
+ অনেক লেখক সাহিত্যিক ব্লগে লেখেন, সরাসরি তাদের সাথে ভাব বিনিময় করা চলে, যা অন্য মাধ্যমে হয় না।

- কপিরাইট সম্পর্কে এখনো সবাই উদাসীন। ছবি, লেখা হুবুহু কাট পেস্ট করে দেয়া চলছে, সেটার বিষয়ে সতর্কতা দরকার

----

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)

উইকিপিডিয়ার জন্য তথ্যমূলক কয়েকশো ভুক্তি লিখেছি। তবে নিয়মিতভাবে গদ্যাকারে লেখা সেভাবে লেখা হয়নি।

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)

----

১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি

প্রথমেই বলি প্যাঁচালি -- এটা মনে হয়েছে ডানপন্থী স্বাধীনতাবিরোধী ব্লগারদের আখড়া। অন্য সব ব্লগ থেকে তাড়া খেয়ে এখানে তাদের আশ্রয় জুটে।

নির্মান ব্লগ দেখতে দারুণ, তবে আমি খুব বেশি জানি না এর সম্পর্কে।

দৃষ্টিপাতের বাংলা ব্লগে আমন্ত্রিত হয়ে কিছু লিখেছিলাম। কিন্তু মূল থীমটি রাজনীতি ও বিভিন্ন ইস্যু বিষয়ে বলে আর পরে লেখা হয়নি।

আমার ব্লগের লেখার স্বাধীনতা ইন্টারেস্টিং। তবে কারিগরি সমস্যা রয়েছে, ইন্টারফেইস একটু কাঁচা।

এবার বলি, সামহয়ার ও সচলায়তন। সামহয়ারের প্রথম যুগের বাঘা বাঘা সব লেখকেরা আর এখানে নেই। সচলায়তনকে ঠিক ব্লগ বলা চলেনা, ওটা রাইটার্স ফোরাম। ভালো ছাত্ররা যেখানে যায়, সেই স্কুল যেমন ভালো ফল করে, সচলের লেখকেদের লেখার উন্নত মানের কারণেই সচলের গভীরতা অনেক বেশি।

সেই দিক থেকে সামহয়ার অনেকটা নন-এলিট। এর ভালো ও খারাপ দিক দুটোই আছে। খারাপ দিক হলো, দেশ ভাগের মতো ব্লগার ভাগের ফলে শুরুর দিকের অধিকাংশ ভালো লেখক সচলে চলে গেছেন পাকাপাকি ভাবে। সামহয়ারে নতুনদের মধ্যেও যারা ভালো লিখেন, অনেকেই চেষ্টা করেন সচল হতে। তাতে দোষের কিছু নেই। দুইটি ব্লগের লক্ষ্য আলাদা।

এবার সামহয়ারের ভালো দিক ... এর মতো বিশাল পাঠক শ্রেণী বাংলা আর কোনো ব্লগের নেই। আম-জনতার মূল্যায়ন এলিট পাঠকদের মূল্যায়নের চাইতে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। সামহয়ার এ দিক থেকে অন্য সবাইকে টেক্কা দিয়েছে। উদাহরণ স্বরূপ বলা চলে, সচলায়তন যদি পাহাড়ের উপরে ছবির মতো বাংলো বাড়ি হয়, সামহয়ার সেখানে কাঁদা, ধুলো মাখা সোঁদা মাটির গন্ধ ভরা প্রান্তর। ব্লগের মূল প্রাণ পাঠক - আর সামহয়ারের বৈচিত্র্যপূর্ণ পাঠক ও লেখকেরাই একে করে তুলেছে একটি বর্ণিল, বিচিত্র, উপভোগ্য ভাব বিনিময়ের মাধ্যম।

৮৫. ১০ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৫৬
ঘোর বলেছেন: বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?

বিডিনিউজ টুয়েন্টিফোরের একটি প্রতিবেদন থেকে।

২.আপনি ব্লগিং কেন করেন?

লেখক লেখার জায়গা পেলেতো লুফে নেবেই।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?

চুলকাচুলকি আর কাঁদা ছোড়াছুড়ি ছাড়া কিছু হয় নাকি ব্লগে?

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?

রাজাকার ইসু্... তবে দ্রব্যমূল্য অতোটা স্থান পায়নি সামহোয়্যার ইন ব্লগে।

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?

তেমন একটা নাই।

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?

জানা নাই।
৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?

ফাহমিদ ভাই, আপনে আবার সামহোয়্যার ইন ব্লগের উপদেষ্টা হইলেন কবে? প্রধান সীমাবদ্ধতা হলো, আমার কয়েকটা লেখা কর্তৃপক্ষ গায়েব কইরা দিছে। বিশেষ করে মিডিয়াজীবনের স্পর্শকাতর বেশ কয়েকটি লেখা গায়েব। যার কোনো কপি আমার কাছে নাই। বুঝতেই পারেন, লেখকের জন্য এটা কতোটা বেদনাদায়ক।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

ইতিবাচক, কবি বন্ধুদের সঙ্গে যোগাযোগের একটা দারুণ মাধ্যম।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?

ছোটকাগজে কবিতা লিখতাম, এখনো লিখি, তবে অনিয়মিত। আজকের কাগজ থেকে সাংবাদিকতায় ক্যারিয়ার শুরু। আমাদের সময় থেকে এখন চ্যানেল আইয়ে। তবে লেখালেথির জন্য এখন সামহোয়্যারই ভরসা।
৮৬. ১০ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৯
ইরতেজা বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
অনলাইনে ঘুরতে ঘুরতে একদিন ব্লগার ডটকম এ গেলাম। সেখানে কিছু ব্লগ পড়ে নিজের কিছু লিখবার ইচ্ছা হল। সেখান থেকেই শুরু । সাল ছিল ২০০৪। বাংলায় লিখা শুরু করি ২০০৫ সালের জুন মাস থেকে। প্রথমে লিখতাম ব্লগার আর ইয়াহু ৩৬০ ব্লগ সাইটে। ২০০৬ সালের ডিসেম্বর থেকে সামহোয়ার ইন ব্লগে যাত্রা। বর্তমানে সামহোয়ার ছাড়াও সচল আর নিজের সাইটে লিখি।

২.আপনি ব্লগিং কেন করেন?
ছোট বেলা থেকেই লেখা লিখি করতাম। লেখার প্রতি তীব্র ঝোঁক ছিল। বাবা সাংবাদিক, মা শিক্ষক। তারা অফুরন্ত উৎসাহ দিত। তাই বিদেশে এসে চর্চা চালু রেখেছি। নিঃসঙ্গ সময় পার করাটা একটা কারণ হতে পারে। তবে মূলতঃ নিজের আনন্দের জন্য ব্লগ লিখি।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার।

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
মোটামুটি।

এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
অনেক কেসের আপডেট জানি না তাই মন্তব্য করা থেকে বিরত থাকলাম।

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
অনেক ভালো লেখকের জন্ম দেওয়া।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
প্রথম পাতায় এত ফালতু বিজ্ঞাপন কমিয়ে একটি দুটি রাখুন, অনেক সময় এমন সব পোষ্ট স্টিকি করা হয় যেটা হয়ত যোগ্য নয়, টপ রেটিং ফিরিয়ে আনা হোক, নতুন নতুন সুবিধা দেওয়া হোক। আরএসএস ফিড সাইড প্যানেলে যোগ করার সুবিধা দেওয়া হোক।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
সব ব্লগারই ভাল লেখক হয়ত নয়, তবে ব্লগের লেখার সুবাদে কেউ কেউ ভাল লেখক হয়ে ওঠেন। গদ্যে অনেকের সাবলীলতা চলে আসে, ক্রমশঃ উৎকর্ষ লাভ করে বিষয় ও লেখনীতে। ব্লগাররা বিষয় হিসাবে অনেক অপঠিত, অগ্রন্থিত বিষয় তুলে আনেন, স্পর্শকাতর বিষয় আলাপ করেন খোলামেলা। যার কিছুটা নাড়িয়ে দেয় অনেক বিশ্বাস, অবমানিত হয় অনেক মত, দৃষ্টিভঙ্গি।

অনলাইন উন্মুক্ত জায়গা হওয়াতে মাঝে মাঝে গালাগালি হয়। অসুস্থ মানশিকতার কিছু ব্লগার নোংরামী করেছে সেটাও বিরল ঘটনা নয়।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
জি ছিল। বাংলাদেশ অবজারভার এবং দৈনিক আজাদী তে লিখতাম। কলেজ ম্যাগাজিন ইংরেজী শাখার সম্পাদক ছিলাম।

১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার,

খ. সচলায়তন - ভালো লাগে। আমার অনেক প্রিয় লেখক সেখানে লিখে।

গ. আমার ব্লগ - অনেক আশা নিয়ে শুরু করে ছিল। প্রথম পাতাটা যদি একটু পরিচ্ছন্ন রাখা যেত ভালো হত। প্রাই দেখি ফালতু ইংরেজী ব্লগ, অনেকেই গুগল এ্যাডসিনের বিজ্ঞাপন দেয়। মাঝ খানে কবে জানি কিছু নোংরা ছবিও দেখেছি। তাদের মোডারেটদের একটু শক্ত হবার অনুরোধ জানাই।

ঘ. দৃষ্টিপাত- নাম শুনি নাই। আরেকটা নতুন ব্লগ সাইট নাকি?

ঙ. প্রথম আলো ব্লগ - নতুন পথ চলা শুরু করেছে। ভালো লেগেছে। ব্লগারদের অনেক সুবিধা দিয়েছে। সব থেকে ভালো লেগেছে ব্যানার চেঞ্জ করা যায় আর ব্লগে কোড ঠুকানো যায়। পাতাও অনেক পরিচ্ছন্ন। সামহোয়ারের মত এত বিরক্তকর বিজ্ঞাপন নেই।

চ. নির্মাণব্লগ- এইটা কি? জীবনে নাম শুনি নাই
ছ. প্যাঁচালি - ব্লগ ডিজাইন চরম ফালতু লেগে ছিল। কোন পাঠক ছিল না তেমন। এখন বন্ধ আছে মনে হয়।
৮৭. ১০ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২১
দেবার্নব রায় বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)
সচল একবার বানলাদেশে ব্যান হয়েছিলো বলে প্রথমালোতে খবর এসেছিলো। সেখান থেকে প্রথম সচলে ধুকি। পরে গুগলে সার্চ দিয়ে সামু পাই। তারপর থেকে সামুতেই আছি। মাঝখানে প্র আ তে গিয়েছিলাম ভালো লাগেনি।

২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)
আগে লিখতাম। লিটল ম্যাগএর সম্পাদক ছিলাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। পত্রিকাতেও লিখেছি। তবে সবি কবিতা। গদ্যে হাতেখড়ি ব্লগেই।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)
যুদ্ধাপরাধীদের বিরোধিতা।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)
রাজনৈতিক ইস্যুর ব্যাপারটা ৩ ও ৪ এ দুইবার হয়েছে। আর্থসামাজিক বিষয়ে দ্রব্যমুল্য বৃদ্ধির ব্যাপারটা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বাউল্মুর্তি বছর জুড়ে আলোচনায় ছিলো।

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)
মানবিক সাহায্যে ব্লগ ব্যর্থই বলাযায়। আসলে ব্যাপারটা ব্লগের সাথে থিক যায় ও না। প্রত্যেকের ই কিছু স্বাতন্ত্র এবং সীমাবদ্ধতা থাকা উচিত। সবভালো কাজ ই করতে হবে এমন কোনো কথা নেই।

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
সর্বস্তরের মানুষ কে একি প্ল্যাটফর্মে নিয়ে আসা
তুলনামুলক নিরপেক্ষতা বজায় রাখা
যুদ্ধাপরাধীদের বিচারে ভালো এবং বলিষ্ঠ ভুমিকা রাখা
ইউনিকোড প্রচলন করা

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
গতানুগতিকতা...পরিবর্তনের বড় অভাব
তাদের বুঝতে হবে যে, যে কোনো জিনিসের প্রতি মানুষের ভালো লাগা বেশি দিন থাকে না। তা যত ভালোই হোক। ব্যানারের স্টাইলটা কতদিন হলো একিরকম। পরিবর্তন দরকার...ঝুকি দরকার।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
ভালোদিক অনেক......মতামত প্রকাশের একটা ভাল জায়গা।
তথ্য-উপাত্তের ভাল উতস
সাহিত্যের প্রসার ঘটছে
নেতিবাচক বলতে
ভুল তথ্য দিয়ে অনেকে বিভ্রান্ত করে...মডারেশন দরকার
গালাগালি
রাজাকার দের ও সহ্য করতে হয় পরমতসহিষ্ণতার জন্য......সময়ের অভাবে মন্তব্যের জবাব দেয়া যায়না...ইছে থাকা সত্ত্বেও। ব্লগারদের মধ্যে ব্যাক্তিগত যোগাযোগের কোনো ব্যবস্থা নেই।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)
কাক নামে একটি লিটল্ম্যাগ প্রকাশ করেছি কুয়েট থেকে। যেটা এখনো চলছে। এছাড়াও খুলনার কয়েকটি লিটল ম্যাগ এ লিখেছি।

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার-আমজনতার প্ল্যাটফরম তাই শাকের সাথে ঘাস ও খেতে হয়, উপায় নাই। সবমিলিয়ে সবচেয়ে বেশি ভাল লাগে...মুলত ইদানিং আর কোথাও যাচ্ছিই না

খ. সচলায়তন- লেখার কোয়ালিটি ভালো। এটার মাধ্যমেই বাংলা ব্লগকে জানা...তবে সামু কে পেয়ে আর যাওয়া হয়নি
গ. আমার ব্লগ-একদিন মাত্র গিয়েছি, ইংলিশ দেখে বেরিয়ে গেছি। আর যাওয়া হয়নি।
ঘ. দৃষ্টিপাত- ধারনা নেই।
ঙ. প্রথম আলো ব্লগ- দৃষ্টিনন্দন ডেকোরেশন হয়েছিলো...ব্যাপক আলোচনাইয় ছিলো, কিন্তু কেমন যেনো আড়ষ্ট ভাব, মডারেশনে আঁতলামি তাই আর যাই না।
চ. নির্মাণব্লগ- ধারনা নেই
ছ. প্যাঁচালি-শুনেছি রাজাকারি ব্লগ...তাই যাইনি...যাচ্ছি না...যাবোওনা।

৮৮. ১০ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৮
ফাহমিদুল হক বলেছেন: স্টিকি হবার পরে অনেক ডাটা চলে আসলো।
সহব্লগারদের আন্তরিক ধন্যবাদ অংশ নেবার জন্য।
এই তথ্যসংগ্রহ ১২ জানুয়ারি পর্যন্ত চলবে, স্টিকি না থাকলেও।
তবে এই পর্যায়ে আমি খানিক শঙ্কিত, এত ডাটা কীভাবে মোকাবেলা করবো, তা নিয়ে।
তবুও ধন্যবাদ, অশেষ।
৮৯. ১০ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৬
অচেনা বাঙালি বলেছেন:
১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন? (বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)
অনলাইন লিঙ্ক।
২.আপনি ব্লগিং কেন করেন? (সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)
বিনোদন, চামে লেখালেখি করা, বন্ধুত্ব, বিশেষ করে ছাগু োন্দানো।
৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
যুদ্ধাপরাধীর বিচার, তত্তাবধায়ক সরকার।
৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন? (ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে) এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী? (শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)
মোটামুটি। শাশ্বত, প্রাপ্তি, জনি।
৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী? (সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
ইউনিকোড বাংলায় ইউজার ফ্রেন্ডলি ব্লগ। আমপাব্লিকের জন্য লেখালেখির জায়গা করে দেয়া।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে? (সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা থাকতে হবে, ব্যান কালচার বন্ধ করতে হবে। ব্যক্তি (নিক) আক্রমণ যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে।
৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
ইতিবাচক : ব্লগিং নিজের মত প্রকাশের জন্যে খুবই জনপ্রিয় মাধ্যম।
নেতিবাচক : কাজ বাদদিয়া ব্লগ খুলে পড়ে থেকে সময় নষ্ট ।
৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি? (যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)
একদমই না। ভালো করে চিঠিও লিখতে পারতাম না।
৯০. ১০ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:০৩
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)

=> বন্ধু জামাল ভাস্করের মাধ্যমে

২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)

=>টাইমপাস, বিনোদন, বন্ধু তৈরীর মাধ্যমে আড্ডাবাজী... অভিজ্ঞতার বিনিময়

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)

=> মুক্তিযুদ্ধ এবং রাজাকার ইস্যু

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)

=> যুদ্ধাপরাধীদের বিচার

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)

=> ভালো

এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)

=> প্রাপ্তিকে নিয়ে জনমত তৈরী... ব্লগারদের সমন্বয়ে গঠিত উদ্যোগে প্রাপ্তিকে বাচিয়ে তোলা
=> ভেলরী টেইলরকে তার প্রাপ্য জায়গায় প্রত্যাবর্তনে জনমত গঠন
=> শ্বাশ্বত সত্যকে বাচানোর জন্য তহবিল গঠনে ব্লগারদের আপ্রান প্রচেষ্ট
=> রাহেলা হত্যার বিচারে মানুষকে উদ্বদ্ধু করা
=> শিশু জনির জন্য একটা নিশ্চিত জীবন যাপনের পথে এগিয়ে দেয়া

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

=> দেশের সবচাইচে বড় ব্লগ... সুবাদে নিজেই একটা মডেল হয়ে যাওয়া।
=> লেখালেখির আগ্রহ তৈরীর মাধ্যম
=> সৃজনশীলতা বিকাশে সহায়তা

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

=> ব্যান। মডারেশনে আর একটু দৃষ্টি দিলেই আপাতত চলবে

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

=> সমস্ত বিশ্বের বাংলা ভাষাভাষি মানুষকে একত্রিত করা। প্রচুর সময় ব্যয় হয়

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)

=> না

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।

=> ক. সামহোয়ার – চমৎকার একটি প্লাটফর্ম। বাংলা ব্লগিংয়ে নতুন মাত্রা। যেকোন তথ্যের জন্য হাত বাড়ালেই হাজির । সামাজিক, মানবিক, রাজনৈতিক... সকল বিষয়ে শালীন ভাবে উন্মুক্ত আলোচনা। একাউন্ট খোলার হ্যাচেল ছাড়া বাকি সবকিছুই ভাল লাগে।
=> খ. সচলায়তন – মানসম্মত লেখকদের আনাগোনা বেশী আর তাই লেখার মানও অনেক ভাল।
=> গ. আমার ব্লগ – পুরো স্বাধীন একটা ব্লগিং প্লাটফর্ম। নতুন ব্লগ। প্রতিদিন নতুন নতুন ফিচার এডকরে ব্লগকে সমৃদ্ধ করছে। আরেক্টু সময় লাগবে হয়তো।
=> ঘ. দৃষ্টিপাত – যাওয়া হয়নি
=> ঙ. প্রথম আলো ব্লগ - ঠক বাছতে গাঁ উজাড়ের দশা।
=> চ. নির্মাণব্লগ – মন্দ নয়
=> ছ. প্যাঁচালি – জামাতি আখড়া
৯১. ১০ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৪০
সাইফ সামির বলেছেন: ১. একজন ব্লগারের কাছ থেকে

২. মনের ক্ষিধা মেটাতে

৩. রাজাকার, মানবিক আবেদন, ব্লগীয় দলাদলি

৪. যুদ্ধাপরাধীদের বিচার

৫. মোটামুটি

৬. বাংলা ব্লগের পথিকৃৎ

৭. রক্ষণশীলতা

৮. মনের কথার বহি:প্রকাশ আবার মি. হাইডের আত্নপ্রকাশ

৯. বইপ্রকাশ, পত্রিকায় লেখালেখি

১০. আমার মাঝে মাঝে মনে হয় সা.ইনের মতো এতো সুন্দর একটা ব্লগ থাকতে আরও ব্লগের প্রয়োজন কি? কিন্তু সা.ইনের সবচেয়ে বড় সীমাবদ্ধতা সা.ইন নিজের ব্যাপারে খুবই সংবেদনশীল। তাই তো 'আমার ব্লগ' -এর জন্ম। দ্বিতীয়ত এখানে অশোভন মন্তব্যের অসম্ভব ছড়াছড়ি। এ কারণেই 'সচলায়ত'-এর আগমন। আর পি.আলো ব্লগের আগমন তো স্রেফ দাদাগিরি করার জন্য।
৯২. ১০ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০৪
তপন বাগচী বলেছেন: ব্লগের মাধ্যমে তথ্য সংগ্রহের আইডয়াটা ভালো। সকলের সহযোগিতা পেলে আমিও কিছু জরিপ চলাতে চাই। আরেকটু ভেবে দেখি। ধন্যবাদ ফাহমিদ।
৯৩. ১০ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১০
রাগিব বলেছেন: ৮৪ নং কমেন্টের ১০ নং প্রশ্নে আরেকটু যোগ করি

প্রথম আলো ব্লগের মূল সমস্যা হলো পাঠক ও লেখার মান। এখনো ভালো লেখকদের আকৃষ্ট করতে না পারায় ওখানে ভালো লেখা স্থান পায়নি। তার উপরে সিস্টেমটা একটু অসুবিধাজনক, পোস্ট করার পরে কেউ একজন মডারেট করে তার পর প্রথম পাতায় দেয়, তখন আর ভুল সংশোধনও করা যায় না। ডিজাইনেও একটি মাত্রা ছাড়ানো বাড়াবাড়ি, সেটা চোখে লাগে। এখনো মনে হয় ওখানে খুব বেশি লেখক/পাঠকের আনাগোনা নেই, তাই কমেন্ট এবং মত বিনিময়ও তেমন হয় না। আর মডারেশনের একটু বাড়াবাড়ি রয়েছে বলে মনে হয়।
৯৪. ১০ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২১
রন্টি চৌধুরী বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)

একটি ইংরেজী ব্লগে কমেন্টে উল্লেখিত লিংক ধরে।

২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)

বাংলা ব্লগিং এর ক্ষেত্রে বলি,
কখনও ভাবিইনি নেটে এমন একটি ছোট্ট বাংলাদেশ আছে। সামহোয়ার পেয়ে তাই দারুন ভাল লাগল। বিদেশে বসে বাংলাদেশের স্বাদ নেবার জন্য বাংলা ব্লগ পড়ি, মাঝে মাঝে লিখি। বন্ধু নেটওয়ার্ক বাড়ানোর উদ্দেশ্য প্রথমে না থাকলেও এখান থেকে ভাল বন্ধু পেয়েছি।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)

মুক্তিযুদ্ধ ও জামায়াতবিরোধীতা

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)

যুদ্ধপরাধী বিচার।

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)

মোটামোটি। তবে শৃংখলার অভাবে বিতর্কিত।

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

প্রচুর ইউজার তৈরি। স্বার্থক বাংলা ব্লগীং প্লাটফর্ম তৈরি।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

২৪/৭ মডারেশন প্রয়োজন। নতুনত্ব আনা দরকার।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

ইতিবাচক খবরাখবর পাওয়া যায়, লেখা চর্চা হয়, সারা বিশ্বের ছড়িয়ে থাকা মানুষদের চিন্তাধারা শেয়ার হয়।

নেশা হয়ে গেলে খুব সময় নষ্ট হয়।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)

বিভিন্ন লিটল ম্যগ ও জাতীয় পত্রিকায় গল্প/ছড়া সীমিত আকারে প্রকাশিত।
৯৫. ১০ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৩
নুরুন্নবী হাছিব বলেছেন: সময় করে উত্তর দেয়ার আশা রাখছি...
৯৬. ১০ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৮
শওকত হোসেন মাসুম বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)

আমাদের একটা ইয়াহু বন্ধু গ্রুপ ছিল, সেখানে সম্ভবত প্রতু বা টুটুল আরিফ জেবতিকের ভ্যালোরি সম্পর্কিত লেখাটি পোস্ট করেছিলো। সেখান থেকে জেনেছি। তবে একদিন ঢুকে দেখি ইসলামি ছাত্র শিবির-এই নিকে একটা লেখা। তা দেখে অনেক দিন আর যায়নি। তারপর ২/৩ মাস পর যেয়ে নিয়মিত।

২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)

সময় কাটানো। বিভিন্ন জেনারেশনের মানুষ আছে ব্লগে, তাদের চিন্তা ভাবনাগুলো ধারণা করা।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)

মুক্তিযুদ্ধ নিয়ে সবচেয়ে বেশি এবং ভাল লেখা আছে। এর সূত্র ধরে জামায়াত বিরোধীতা ও যুদ্ধাপরাধী বিষয়টি চলে আসে।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)

যুদ্ধাপরাধীদের বিচার।

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)

মোটামুটি ভাল। শুরুতে সাফল্যের পরিমান বেশি ছিল, ইদানিং কমে আসছে।
প্রাপ্তি সেরা সাফল্য। শাশ্বত-শেষ দিকটা ভাল হলো না।

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

সবাইকে ধারণ করা। অনেক ব্যবহারকারি।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

এক লাইন বা দু লাইনের পোস্ট দিয়ে ভাল পোস্টকে পেছনে ফেলে দেওয়া বড় সমস্যা। রাতে মনে হয় নজরদারি কম থাকে। কতৃপক্ষ আগে এলোমেলো ছিল, আজকাল মনে হয় খানিকটা ঠিক হয়েছে।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

আমার কাছে তো ভালই মনে হয়।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)

আমি পেশাদার সাংবাদিক

১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি

ক. সামহোয়ার-অনেক বেশি সক্রিয়। কখনোই তেমন ঝিমিয়ে পড়ে না।

খ. সচলায়তন -রাইটার্স ক্লাব

গ. আমার ব্লগ-সম্ভাবনা আছে, নো মডারেশন শ্লোগান হিসেবে ভাল হলেও কখনো কখনো সমস্যা তৈরি হয়ে যেতে পারে।

ঘ. প্রথম আলো ব্লগ-পত্রিকার ব্লগ ও অন্যান্য ব্লগ চরিত্র এক হবে এটা আমি মানতে পারি না। এই ব্লগ নিউজ কেন্দ্রীক আলোচনা হবে সেটাই হওয়া উচিৎ। প্রথম আলোর কাছে আর একটি গণব্লগ চাই না।

বাকিগুলো বিষয়ে জানি না।
৯৭. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৭
স্টিংরে বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন
>>বন্ধু

২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)
>>বিনোদন

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)
>>মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)
>>যুদ্ধাপরাধীদের বিচার

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)
>> ভালো না

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
>> ব্লগ সম্পর্কে সচেতনতা তৈরী করা

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
>> সীমাবদ্ধতা হলো রেসিডেন্ট ব্লগারদের অনৈতিক সুবিধাদি দেওয়া। আইন সবার জন্য সমান- এইনীতিতে অটুট থাকা।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
>>ইতিবাচকঃ লেখালেখির চর্চাতে থাকা
>>নেতিবাচকঃ মিথ্যা তথ্য প্রবাহ

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)
>>না, ছিলো না :)

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি

সামু: টেকনিক্যালী সবচেয়ে ভালো
সচুঃ নো ডুয়েল পোস্টিং নীতি
আমুঃ নো মডারেসন নীতি

বাকিগুলা নিয়ে বলার মতো কিছু নাই , নিতান্তই নাবালক।এর মধ্যে জামাতী পেচালি তো বন্ধই আছে।

৯৮. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০০
হরিণ বলেছেন:

১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
উত্তর : একজন বড় ভাইয়ের কাছে প্রথম অবগত হই। তিনি জিমেইলেই প্রথম সামহয়্যারইনের লিংক দেন।
২.আপনি ব্লগিং কেন করেন?
উত্তর : পেশাটা লেখালেখি জগতের। সেকারণে নিজের লেখালেখি চর্চা করার জন্য এবং ব্লগের ভালো লিখাগুলো পড়ে নিজেকে সমৃদ্ধ করার লক্ষে। ব্লগে যেসব চমকপ্রদ লেখা পাওয়া যায়, এরকম কারেন্ট তথ্য অন্য কোথাও পাওয়া কঠিন।
৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
উত্তর : ব্লগে রাজনৈতিক বিষয়ই বেশি আলোচিত হয়। এ ক্ষেত্রে সরকারের অসামঞ্জস্যগুলো ব্লগারদের লেখনিতে উঠে আসা স্বাভাবিক প্রক্রিয়া। এবং এসব ভালোই লাগে।
৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
উত্তর : বাউলমূর্তি অপসারণ ও যুদ্ধাপরাধীদের বিচার।
৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
উত্তর : ভালো। কয়েকজন ব্লগারের মুখে সফলতা শুনেছি। অনিয়মিত ব্লগার হওয়ায় নির্দিষ্টভাবে বলতে পারছি না।
৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
উত্তর : নিজের মতটাই বলি, সামহয়্যারইনের মাধ্যমেই আমার ব্লগে আসা। এরপর একজন বড়ভাই আমাকে আমার ব্লগে নিবন্ধনের কথা বললেন। কিন্তু ওই ব্লগটি আমার ভালো লাগে না। আমার দৃষ্টি বর্তমানে সব ব্লগে সামহয়্যারইন স্মার্ট এবং কমিউনিটি ব্লগ হিসাবে পরস্পর বন্ধুত্বের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখছে বলে মনে করছি।
৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
উত্তর : প্রযুক্তিগত জ্ঞান সীমাবদ্ধ হওয়ায় এই প্রশ্নের উত্তরে বলতে হয় সামহয়্যার আমার দৃষ্টিতে সমৃদ্ধ। সীমাবদ্ধতা এখনো খুঁজে পাই নি। তবে প্রস্তাবতা থাকবে, কোন নিক নিষিদ্ধ করার আগে ওই নিকের আলোড়ন তোলা লেখাগুলো ওপেন হওয়ার ব্যবস্থা রাখতে হবে। কারণ আমার ব্লগে অন্যকারো লেখা প্রিয়তে রাখলাম, ওই নিকটি নিষিদ্ধ হলে আমার লেখাটি আর পাচ্ছি না! এই বিষয়টা নিয়ে ভাবা উচিত।
৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
উত্তর : ব্লগিং সংস্কৃতি অত্যন্ত ইতিবাচক বিষয়। এখানে যেমন তথ্যভাণ্ডার রয়েছে তেমনি লেখালেখি চর্চাটাও ঠিকই করা যাচ্ছে। অনেক জ্ঞানী ব্যক্তিদের হাতের নাগালে পাওয়া যাচ্ছে, অনেক বড় ব্যক্তির সান্নিধ্যে আসা যাচ্ছে। নেতিবাচক দিক বলতে, ব্লগারদের মধ্যে যে কাদা ছোঁড়াছোঁড়ি ব্যক্তিগত আক্রমণ তা বন্ধ করতে হবে।
৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
উত্তর : লেখালেখি পেশা জড়িত, পত্রিকায় প্রতিদিনই লেখা প্রকাশিত হয়। তবে বই প্রকাশের মতো এখনো কিছু লিখতে পারিনি।
(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি
৯৯. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৪
সাংবাদিক007 বলেছেন: ফাহমিদ ভাই, কোথায় এখন? দেশে না বিদেশে? গবেষণা নিয়ে কোনো অাগ্রহ নাই। রিপা অাপা কেমন অাছে? বাবু অাছে অাপনাদের?
১২ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: ব্যক্তিগত আলাপ এখানে করা যাবে:

১০০. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৯
কথামালা বলেছেন:
ফাহমিদ গাজায় ইসরাইলিরা বিমান দিয়া তোর জন্য গবেষণা ফালাইতাছে !!!! যাবি নাকি গাজায় !!!!

ফাহমিদুল হক কতগুলো ভয়ংকর দাবী করেছেন ! তাই উনারে জিগাই ???????

'মিডিয়া স্টাডিজের ছাত্র হিসেবে মূলধারার মিডিয়ার ব্যর্থতার বিপরীতে বিকল্প মিডিয়ার প্রতি আমি বরাবরই আগ্রহী। ব্লগ হলো আজকের যুগের সেই বিকল্প মিডিয়া।'.......

মূলধারার বিপরীতে বিকল্প হিসাবে কোন মানদন্ডে ব্লগরে খাড়া করলেন ভাই ?

'ব্লগিং ও ব্লগভাবনার পাশাপাশি আমি সম্প্রতি ব্লগগবেষণায় আগ্রহী হয়ে উঠেছি।' ......

আগ্রহী আর সাহসের মূলধারা কারা কিংবা কোন বেসরকারি সাহায্য সংস্থা কত টাকা দিল ভাই একটু কি বলা যায় ??
আর কত প্রথম প্রথম খেলার প্রথম আলোর দালালিপনা বেচতে চান ?

'আমি আশা রাখি গবেষণাপত্রটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লিখিত ও প্রকাশিত হবে । '.......
ও অলরেডি ইংরেজগ লগে ঘুয়ায় ঘুয়ায় পাছা মিলাই লাইছেন ইংরেজি ভাষায় গরুর রচনা বিলানোর জন্য ।

আগায় যা ফাহমিদ । তর বাপ পশ্চিমারা গাজায় বোমা মাইরা তাগ প্রগতিশীল হজ্জ পালন করতাছে । এইডা নিয়া কিন্তু একটা গবেষণা করলে পারস !!!!!! তয় তর ইসলামী হজ্জের বদলে ইয়াহুদী হ্জ্জ পালন হইব !!!!!!

১২ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৮

লেখক বলেছেন: আপনার সমস্যা কী ভাই? বিষয় না বুঝে আলাপ শুরু করলে তা প্রলাপের মতো শুনায়।

১০১. ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১৪
আনিসুজ্জামান উজ্জল বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
উত্তর : বন্ধুর কাছ থেকে

২.আপনি ব্লগিং কেন করেন?
উত্তর : বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
উত্তর : মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
উত্তর : যুদ্ধাপরাধীদের বিচার ও বাউলমূর্তি অপসারণ ।

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
উত্তর : মোটামুটি(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা)

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
উত্তর : নতুন লেখক তৈরি, রাজনৈতিক সচতেনতা বাড়ানো, ভালো নেটওয়ার্কি।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
উত্তর : লেখালেখি করা গেলেও এখানে সরাসরি চ্যাটিং এর কোন সুযোগ নেই।
আত্মীয়করণ বাদ দিয়ে সবার জন্য একই নীতিমালা মেনে চলতে হবে।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
উত্তর : ইতিবাচক- ব্লগিং চিন্তার জগৎ কে বিস্তৃত করে। নতুন নতুন অনেক তথ্য পাওয়া যায়, সামাজিক নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও এটা কার্যকর
নেতিবাচক- ব্লগিং নেশার মত। একবার ধরলে ছাড়া কঠিন, আর অনেক সময় টাকা ও সময় অপচয় হয়, মানুষকে আলসে করে দেয়।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
উত্তর : হ্যা। সাংবাদিকতা করতাম।
১০২. ১১ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৩১
মনির হাসান বলেছেন: ১. ফেইসবুকে পরিচিত এক ব্লগার ফ্রেন্ডের মাধ্যমে

২. সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা - - সবগুলো।
সামাজিক দায়বদ্ধতা'ও একটা বড় ব্যাপার ।

৩. মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা ... এসবের সাথে ধর্ম/সংশয়ী চিন্তা .. মুক্তবুদ্ধি .. নির্মল রম্য .. বিষয় নির্ভর রচনাগুলো যথেষ্ঠ আকর্ষনীয় এবং এসবের চর্চার সুযোগ আর কোথাও নেই বলেই এখানে আসা।

৪. যুদ্ধাপরাধীদের বিচার

৫. ব্লগে চার মাস .. তাই বেশি জানিনা .. তবে জনির জন্য নেয়া উদ্যোগটি দেখে খুব ভালো লেগেছিল ..

৬. আমার দেখা "জনি জন্য প্রচারনা, যুদ্ধাপরাধীদের বিচার প্রচারনা এবং সাক্ষর সংগ্রহ" ...

৭. সামহোয়্যার ইনের জন্য একটি পরামর্শঃ
... আরেকটু সিম্‌প্লিফাইয়েড গ্রাফিক্স চাই .. পেজগুলো হাল্কা হত ..
সিম্পল জিনিষ সব সময় বেশি সুন্দর । And Less is always "MORE".

৮. ইতিবাচকঃ প্রানের কথা মনখুলে বলা যায় বলা
... নেতিবাচকঃ মডারেটরদের সংকীর্ণতার জন্য অনেক ভালো ব্লগার প্রথমপাতার সুযোগ থেকে বঞ্চিত হয় ...

৯. পূর্ব অভিজ্ঞতাঃ আগে তেমন কিছু ছিলনা ... ব্লগেই মূলত শুরু।
১০৩. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৮
সামী মিয়াদাদ বলেছেন: ১. বন্ধু

২. অবসর বিনোদন। ব্লগে অনেক অনেক বিষয় নিয়ে তর্ক-বিতর্ক হয়। সেখান থেকে নতুন কিছু জানার স্পৃহা থেকে ব্লগিং করা হয়। এই ব্লগ থেকে আমার অনেক বিষয়ে অনেক ধারনা পরিস্কার হয়েছে।

৩. মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা। ব্লগকে তো মুক্তিযুদ্ধের একটি প্রামানিক দলিল বলা যায়। বিশেষ করে যুদ্ধাপোরাধীদের বিরুদ্ধে।

৪. যুদ্ধাপোরাধীদের বিচার। এখনও চলছে।

৫. প্রাপ্তির ব্যাপারটাকে সাফল্য বলা চলে। জনিরটাও ধরা যায়। আর তো কোন সাফল্য চোখে পড়েনা। রাহেলা নিয়ে প্রথম প্রথম খুব লাফালাফি হলো। পিকনিকে গিয়ে দেখি সেখানেও রাহেলা। এখন আর কোন আলাপ হয়না। হাল ছেড়ে দেয়াই এসব ক্ষেত্রে প্রধান নেতিবাচক দিক। সার্বিক দিক দিয়ে যদি বলা হয় তবে "ভাল না"

৬. বাংলা কমিউনিটি ব্লগ হিসেবে প্রথম আবির্ভাব, বিশাল নেটওয়ার্কিং, যাদের জীবনেও লেখার অভিজ্ঞতা নেই তাদের জন্য বিশাল অনুপ্রেরনা, পৃথিবী ব্যাপী ছড়িয়ে থাকা বাঙলাভাষীদের জন্য কিছুটা হলেও দেশের স্বাদ পাবার দারুন প্লাটফর্ম....আরো অনেক.....তার থেকেও মূলে আছে আমাকে সবার সাথে নিজের আইডিয়া শেয়ার করার সুযোগ সামুই প্রথম দিয়েছে।

৭. অনেক সময় সন্দেহজনক আচরন। মডারেটরদের হুটহাট সিদ্ধান্ত নাজুক পরিস্হিতির সৃষ্টি করে। তবে এখন অনেক ভাল।

৮. একেকটা মানুষ মানে একেকটা নতুন জগত। প্রত্যেক ব্লগারই এক্ষেত্রে এক একটা নতুন জগতের প্রবেশপথ। এটাই ইতিবাচক। বিশাল তথ্যভান্ডার, অনেক অনেক আইডিয়া শেয়ার হচ্ছে একই প্লাটফর্মে।

নেতিবাচক: নেশা হয়ে যায়।

৯. ডায়রী লেখক। প্রতিনিয়ত লিখি।

১০. সামু ছাড়া আর কোথাও ব্লগাই না। তাই তুলনামূলক ধারনা দিতে পারলাম না।

১০৪. ১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৩
পারভেজ রবিন বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
উত্তর: দৈনিক পত্রিকা (যায়যায়দিন)
২.আপনি ব্লগিং কেন করেন?
উত্তর: হালকা পাতলা সাহিত্যচর্চা, এক্টিভিজম, বিভিন্ন বিষয়ে জানা, চলতি বিশ্বের সাথে সংযুক্ত হওয়া, এবং অনলাইন কম্যুনিটির সাথে যুক্ত হওয়া।
৩. সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
উত্তর: মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, ধর্ম ও সমসাময়িক বিষয় ব্লগে বেশি আলোচিত হয়।
৪. সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
উত্তর: যখন যে প্রেক্ষিত থাকে সেই বিষয়ে বেশি আলোচনা হয়। বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, অস্তিকতা-নাস্তিকতা, নির্বাচন। ব্লগারদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ব্যক্তিগত রেষারেষি।
৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
উত্তর: মোটামুটি।
৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
উত্তর: কম্যুনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের অনেক সাফল্য আছে। সামহোয়ারই বাঙলাভাষীদের কম্যুনিটি ব্লগিং (ব্লগিংও) শিখিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের খবর ব্লগারদের মাধ্যমে খুব সহজেই পাওয়া যায়। অনেকেই এখান হতে ভাল লেখক হয়ে উঠছে।
৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
উত্তর: তেমন একটা সীমাবদ্ধতা নেই। খুব বেশিদিন হয় নি ব্লগিং শুরু করেছি। আর কিছু দিন পর বুঝতে পারব। তবে গালাগালি রোধে খুব বেশি তৎপর নয়। পেজ কালারফুল।
৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
উত্তর: স্বাধীনতা। মতামত সবার সাথে ভাগ করে নেয়া। অনেক তথ্য যা গণমাধ্যমে পাওয়া যায় না তা এখানে পাওয়া যায়। সারা বিশ্বে ছড়িয়ে থাকা স্বভাষীরা এক ঘরে একত্রিত হয়। আমার মত অলসরাও কিছু লিখতে চায়। দ্রুত পাঠক দের মতামত পাওয়া যায় তাই লেখার আগ্রহ বাড়ে। ব্লগ জনসচেতনাতা বৃদ্ধিতে ভুমিকা রাখছে।
অনেকে ইচ্ছাকৃত ভাবে ভুল বানোয়াট তথ্য প্রচারে সচেষ্ট হয়। ব্লগে নেতিবাচক গ্রপিং সৃষ্টি হয়। একসময় ব্লগিং নেশায় পরিনত হয়। অনেক গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে ব্লগে বসে থাকি। আগে যেখানে রাত বারোটায় ঘুমাতাম, এখন ঘুমাই রাত দুটায়। জীবন থেকে ভোর হারিয়ে গেছে। সাতটার যায়গায় উঠি নয়টায়। দেরীতে বাজারে গিয়ে মাছ পাওয়া আর গুপ্তধন পাওয়া সমান।
৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
উত্তর: সামান্য। লেখার মানসিকতা থাকলেও লিখতে ইচ্ছা করত না। ব্লগে আসার পর লিখার ইচ্ছার পুনর্জন্ম হয়েছে।
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা?
উত্তর: আমার ব্লগে গিয়েছি সামান্য। যা শুনেছি আর যা দেখেছি তাতে সামহোয়ার আর আমার ব্লগ প্রায় একই রকম, তবে ব্লগার সামহোয়ারের চেয়ে কম। মডারেশন খুব কম তাই গালাগালি বেশ চলে। সচলায়তন সবার জন্য না। একটা বিশেষ শ্রেনীর জন্য তাই সেখানে সবার সমান প্রত্যাশা করা উচিৎ না। বাংলাদেশের পত্রিকাগুলোর মধ্যে প্রথম আলো সবার আগে ব্লগিংয়ে এগিয়ে আসে, তাই এর সাফল্যের উপর নির্ভর করছে অন্যান্য পত্রিকার ব্লগিঙে আসা। ব্লগটির মডারেশন দক্ষ নয়। প্যাচালীতো বন্ধ, বাকীগুলোকে ব্লগ বলে মনেহয় নি।
১০৫. ১২ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:০৬
রুদ্র আনোয়ার বলেছেন: ত্রিভুজ বলেছেন ২০০৯/০১/০৭ ০৫:৩৮:২৩

১. বন্ধু
২. এক্টিভিজম, অবসরের অবলম্বন, ডায়েরী এবং কিছুটা বিনোদনের জন্যও বটে।
৩. ব্যক্তিগত ডায়েরী এবং ব্যক্তিগত সাইট ও বিভিন্ন ফোরাম
৪. সমসাময়িক ঘটনা ও ব্যক্তিগত কথন
৫. গাজায় ইসরায়েলী হামলা, টেকনোলজি, নির্বাচন ও নির্বাচন পরবর্তী সন্ত্রাস (প্রথম আলোর পরিস্যখ্যান)
৬. ভালো
৭. বিভিন্ন মতের মানুষের ভেতরে সহনশীল পরিবেশ তৈরি করা। প্রচলিত আক্রমনাত্বক অনলাইন ডিসকাশনের দূষিত কালচার থেকে বেরিয়ে আসা
৮. নীতিমালা ও এর যথাযথ বাস্তবায়ন এবং সাইট মডারেটরদের সহযোগীতামূলক আচরণ।
৯. টেকনিক্যাল সীমাবদ্ধতা নিয়ে এখনি কিছু বলা যাচ্ছে না কারণ এটি এখনো বিটা লেভেলে আছে। এর প্রতিদ্বন্দী ব্লগগুলোর বয়স ইতিমধ্যে দুই হতে তিন বছর হয়ে গিয়েছে.. তাই তুলনামূলক কিছু বলা ঠিক হবে না। আর আলোচনার পরিবেশ বা ডাইভার্সিটির বিষয়টাও সময়সাপেক্ষ। যদিও ইতিমধ্যেই ব্লগ জমে ওঠেছে। সেই হিসেবে আমি আপাতত সীমাবদ্ধতা দেখি না (তুলনামূলক চিত্রে)
১০. এককথায় ইতিবাচক দিক হলো প্রিন্ট মিডিয়া যেটা ছাপাতে সাহস পায় না বা বিব্রত বোধ করে সেটা ব্লগে খুব সহজেই উঠে আসে আর নেতিবাচক হলো অধিক সংখ্যক লোক মিলে অনেক ভুল বিষয়কে সঠিক হিসেবে চালিয়ে দিতে পারে। যদিও বিরুদ্ধ মতের লোক থাকায় সেটা খুব সহজ হয় না.. তবে ব্লগ কতৃপক্ষ যদি পক্ষপাত দুষ্ট হয় তখন হলুদ সাংবাদিকতার মত বিষয় ঘটতে থাকে। .....
আর বিস্তারিত বলতে গেলে পোস্ট দিতে হবে... তবে সামগ্রিক ভাবে আমি ব্লগকে পজেটিভ দৃষ্টিতেই দেখি।

১১. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, : মডারেশন দুর্বল, পরিবেশ যথেষ্ঠ খারাপ এবং কতৃপক্ষের বিরুদ্ধে পরিষ্কার পক্ষ-পাতমূলক আচরণের অভিযোগ আছে।

খ. সচলায়তন : এর মালিক পক্ষ থেকেই এটিকে ব্লগ সাইট হিসেবে ঘোষনা করা হয়নি..এটিকে তারা রাইটার্স কমিউনিটি বলেন। ওখানে শুধু একটি নির্দিষ্ট মতের মানুষদের প্রবেশাধিকার রয়েছে।

গ. প্রথম আলো ব্লগ : অন্য সকল ব্লগের চাইতে এর পরিবেশ যথেষ্ট ভাল এবং এখানে বিভিন্ন মত ও পথের ব্লগারদের যে সহনশীল ও ইতিবাচক মনোভাব পাওয়া যায় তা আশাদায়ক। মডারেশন যথেষ্ঠ শক্ত ও মডারেরটরদের সহযোগীতামূলক আচরণ এটিকে বিশেষ করে আলাদা করেছে। ডিজাইনও অন্য সকল ব্লগের তুলনায় ভাল এবং অন্য ব্লগগুলোর চাইতে টেকনিক্যাল বিষয়ে বেশী এগিয়ে।

ঘ. আমার ব্লগ : পরিবেশ ভয়াভয় খারাপ... মাঝে মাঝে এই সাইটটাকে পর্ণ সাইট বলে মনে হয়..

ঙ. দৃষ্টিপাত : এই সাইট সম্পর্কে বেশী জানি না.. তবে তারা ধীরে ধীরে এগিয়ে চলছে।

চ. নির্মাণব্লগ : সম্ভবত এখনো নির্মানাধীন আছে.. তাই কিছু বলা যাচ্ছে না।

ছ. প্যাঁচালি : অফিসিয়ালি ক্লোজড। এমনিতে সাইটের ডিজাইন ভাল ছিলো তবে ফিচার কম ছিলো।
১০৭. ১২ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫১
ফাহমিদুল হক বলেছেন: যারা অংশ নিয়ে সহযোগিতা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
আজ ১২ তারিখ, রাত বারোটার (বাংলাদেশ সময়) পরে তথ্যসংগ্রহের সমাপ্তি ঘটবে।
পোস্ট স্টিকি রাখার প্রয়োজনও ফুরাবে।
আবারও সহব্লগারদের ধন্যবাদ।
১০৯. ১২ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৯
অচেনা আগন্তক বলেছেন: ১. ফেইসবুক পাওয়া একটা লিঙ্ক থেকে।

২. অবসরের বিনোদন। যেখানে থাকি, বাংলায় কথা বলার লোক খুঁজে পাওয়া কঠিন। ব্লগে নানা রকম বিষয়ে লেখা প্রকাশিত হয়, পড়ে অনেক কিছু জানা যায়, সঙ্গে অবসর সময়টাও ভালই কেটে যায়।

৩. মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা।

৪. যুদ্ধাপরাধীদের বিচার।

৫. মোটামুটি ভাল। প্রাপ্তির সময় ব্লগে ছিলামনা, কিন্তু পুরানো লেখাগুলো পড়ে মনে হয়েছে উদ্দোগটি সফল ছিল। শ্বাশত বা জনির সময় কিছু সমস্যা হয়েছিল, কিন্তু সাধারন ব্লগারদের উদ্দোগের কোন অভাব ছিলনা- সবাই নিজের অবস্হান মত যথাসাধ্য করেছেন।

৬. বিপুল সংখ্যক ব্লগারকে বাংলায় লেখার সুযোগ করে দেয়া। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনমত গঠন। ব্লগের পাতায় পাতায় যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে অসংখ্য দলিল ছড়িয়ে-ছিটিয়ে আছে।

৭. সবচেয়ে বড় দূর্বলতা ২৪ ঘন্টা মডারেটর না থাকা।

৮.ইতিবাচক দিক - বাংলায় লেখার সুযোগ। অসংখ্য নতুন লেখকের সৃষ্টি ( তারা যে কতটা ভাল লেখেন, এটা অনেক ব্লগারই জানেননা)।

নেতিবাচক- অনেক সময় চলে যায়।

৯. না।

১০. ক. সামহয়ার- বাংলা ব্লগের পাইওনিয়ার। বিপুল সংখ্যক ব্লগারের উপস্হিতি সামহয়ারের প্রাণ।বাংলা ব্লগগুলোর মধ্যে লেখক-পাঠক ইন্টারেকশনের সুযোগ সামহয়ারেই সবচেয়ে বেশী। বিভিন্ন বিষয়ে অসংখ্য ভাল লেখা এখানে প্রতিদিন প্রকাশিত হয়। টেকনিক্যালি যথেষ্ট শক্তিশালী। কদাচিৎ মডারেশন পলিসি প্রশ্নবোধক।

খ. সচলায়তন- পাঠক হিসাবে সচলে প্রকাশিত লেখাগুলো পড়তে ভাল লাগে। তবে সেকানে মট প্রকাশের যথেষ্ঠ স্বাধীনতার অভাব আছে বলে মনে করি।

গ. আমার ব্লগ - মডারেশন বিহীন। নিয়মিত ব্লগারের সংখ্যা খুব বেশী নয়, একটা পরিবার পরিবার আমেজ আছে। ব্লগারদের বোঝাপড়া খুব ভাল। আমার ব্লগে অনেকেই লিখতে চাননা, যদিও জামাত-শিবিরের সমর্থক ছাড়া আমার ব্লগে কারো যেটে ইতঃস্তত করার কোন কারণ আছে বলে আমার মনে হয়না। টেকনিক্যাল কিছু উন্নতি প্রয়োজন।

ঘ. প্রথম আলো- ইন্টারফেসটা সুন্দর, তবে মডারেশনের অতিরিক্ত বাড়াবাড়ি ব্লগটাকে প্রাণহীন করে তুলেছে। ব্লগ না বলে বর্তমানে এটাকে বন্ধুসভার অনলাইন ভার্সন বলা যেতে পারে।

ঙ. প্যাচালি - জামাতিদের ব্লগ।

চ. দৃষ্টিপাত , নির্মাণব্লগ- লেখক, পাঠক দুটোরই সংকটে আছে।
১১০. ১২ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৭
পার্থসারিথ বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন

উত্তর- পত্রিকা ; প্রথম আলো।

২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)

উত্তর- সাহিত্যচর্চা।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)

উত্তর- মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা ।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)

উত্তর- যুদ্ধাপরাধীদের বিচার, জাতীয় নির্বাচন পাশাপাশি বাউলমূর্তি অপসারণ এবং বর্তমানে গাজা ইস্যু।

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)

উত্তর- আমি সঠিক তথ্য জানি না। তবে মোটামুটি মনে হয়।

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

উত্তর- অবহেলিত লেখকদের সুন্দর একটা ক্ষেত্র তৈরী হয়েছে : ব্লগের লেখা পড়লে এক নজরেই বুঝা যায় অনেক অনেক ভাল লেখক এখনও আড়ালে রয়ে গেছে। আমি আশাবাদী এখান থেকেই অনেক ভাল লেখক বেরিয়ে আসবে।যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনমত গঠন যেটা অবশ্যই প্রশংসনীয়। ব্লগের পাতায় পাতায় যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে অসংখ্য দলিল আছে।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

উত্তর-

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

উত্তর-
ইতিবাচক দিক - অসংখ্য নতুন লেখকের সৃষ্টি হচ্ছে ( ভাল লেখকদের বের করে আনা অবশ্যই প্রয়োজন আর নয়ত কালের আবর্তনে সব হারিয়ে যাবে। যেসব লেখক শ্রম ও মেধা দিয়ে ভাল ভাল মানের লেখা পোস্ট করছেন ( আমি বলব সৃষ্টি করছেন) তা' একটি দেশের সমাজের সম্পদ।

নেতিবাচক- অনেক সময় অনেক লেখক ( এদের লেখক না বলাটাই ভাল) ব্লগিং-এ অশ্লীলতায় ভরিয়ে তোলে।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন) (
এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)

উত্তর- জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক পত্রিকায় অনেক লেখা প্রকাশিত হয়েছে। প্রকাশিত গ্রন্থ- উপন্যাস - ' সন্ত্রাসের পেয়ালায় জীবনযাপন'- বাংলা একাডেমী ( তরুণ লেখক প্রকল্প ) থেকে প্রকাশিত এবং উপন্যাস শাখায় বাংলা একাডেমী কর্তৃক পুরস্কৃত।

১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি

উত্তর-
ক. সামহয়ার- বিপুল সংখ্যক ব্লগারের উপস্হিতি সামহয়ারের প্রাণ।বাংলা ব্লগগুলোর মধ্যে লেখক-পাঠক সমন্বয়ের সুযোগ সামহয়ারেই সবচেয়ে বেশী। বিভিন্ন বিষয়ে অসংখ্য ভাল লেখা এখানে প্রতিদিন প্রকাশিত হয়। টেকনিক্যালি যথেষ্ট শক্তিশালী। কদাচিৎ মডারেশন পলিসি প্রশ্নবোধক। একজন লেখক সহজেই বুঝতে পারেন তার লেখাটি কতজন পাঠক পড়েছেন।

খ. সচলায়তন- ধারণা নেই।

গ. আমার ব্লগ - মডারেশন বিহীন। ব্লগারের সংখ্যা খুব বেশী নয়। ব্লগারদের বোঝাপড়া খুব ভাল। আমার ব্লগে অনেকেই লিখতে চাননা টেকনিক্যাল কিছু উন্নতি প্রয়োজন।

ঘ. প্রথম আলো- সবকিছু মিলিয়ে সুন্দর আউটলুক। আমার মনে হয় এই ব্লগে লেখকদের মাঝেও গ্রুপিং চলে এসেছে। এই ব্লগে কোন একটা লেখা কোন পাঠক আদেৌ পড়ছে কিনা তা' বুঝার কোন উপায় নেই। আমার মনে হয় এই অপশনটা রাখা ভাল হবে- কোন একটা লেখা কতজন পাঠক পড়ছেন। লেখকদের মাঝখান থেকে ভাল লেখা বের করতে ব্লগার মতামতের পাশাপাশি পাঠকদের মতামত নেয়ার প্রয়োজন। সর্বশেষে কর্তৃপক্ষও ব্লগের পোস্টকৃত লেখাগুলো থেকে ভাল লেখাগুলো বের করে আনবেন ; তবে আমার মনে হয় পরিপর্ণূতা আসবে।
ঙ. প্যাচালি - ধারণা নেই।

চ. দৃষ্টিপাত , নির্মাণব্লগ- ধারণা নেই।

এই পোস্ট পাঠ এবং গবেষণায় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ। এর বাইরেও কোনও তথ্য বা জরিপের প্রয়োজন পড়লে আবার আপনাদের সাহায্য চাইবো।

দ্রষ্টব্য যে, এখানে অংশ নিলে সাধারণভাবে গবেষণাপত্রে আপনার নাম প্রকাশিত হবার কথা নয়। তবে উল্লেখযোগ্য মন্তব্য নামসহ সংযোজিত হতে পারে।

দ্রষ্টব্য ২: এইমাসের মধ্যেই গবেষণাকর্মটি সমাপ্ত করার বাধ্যবাধকতা রয়েছে। তাই আগামী ১২ জানুয়ারির মধ্যে প্রাপ্ত তথ্যই কেবল ব্যবহৃত হবার সুযোগ থাকবে।

ইতোমধ্যে বেশ কিছু তথ্য সংগৃহীত হয়েছে। সহব্লগারদের আন্তরিক শুভেচ্ছ।

১১১. ১২ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৩২
শতদলিমজাণ বলেছেন: সময় কম তাই মতামত েদও্য়া হলনা ...................
১১২. ১২ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৩২
শতদলিমজাণ বলেছেন: সময় কম তাই মতামত েদও্য়া হল না ...................
১১৩. ১২ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২১
ঊননের মুখ থেকে বলছি বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন

উত্তর- পত্রিকা ; প্রথম আলো।

২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)

উত্তর- সাহিত্যচর্চা ও বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো ।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)

উত্তর-জামাতবিরোধিতা ও রাজনীতিবিদদের দুর্নীতি।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)

উত্তর- আমি নতুন এক বৎসরের ধারনা নেই

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)

উত্তর- ধারনা নেই

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

উত্তর- সবার অংশ গ্রহনের মাধ্যমে সামাজিক সমস্যা গুলি তুলে ধরা ও তার সমাধানের সম্ভাব্য উপয় খুজে পাওয়াটাই আমি মনে করি সব চেয়ে বড় সাফল্য।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

উত্তর-কোন কিছুই বিতর্কের উর্ধে নয়, এখানেও কিছু সিমাবদ্ধতা পরিলক্ষিত হচ্ছে যেমন অন্য ব্লগে যেখানে রেজিষ্টি্ করলেই পোস্ট দেওয়া যায় এখানে পোষ্ট দিতে আনেক সময় ও স্টেপ পার হতে হয় ততক্ষণ আনেকে অন্য দিকে পা বাড়াতে পারে, রিসেন্ট কি পোষ্ট আসছে তার কোন দিক নির্দেশনা নেই কমেন্টের ব্যাপারে কোন নজরদারী নেই যে যার ইচ্ছামত এবিউস করছে ইত্যাদি।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

উত্তর-
ইতিবাচক দিক - আবশ্যি এর ইতি বাচক দিক রয়েছে, নতুন নতুন লেখা আসছে যা আনেক সময়ের পুরনোদের হার মানায়, সবচেয়ে যেটা উল্লখ যোগ্য তা হল সবার সরব অংশগ্রহন এবং তথ্য আদান প্রদান ।

নেতিবাচক- ৭ নম্বরে উল্লেখ করেছি

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন) (
এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)

উত্তর- লিখেছি তবে প্রচার হয়েছ সামান্য যা উল্লেখ করার মত নয়।

১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি

উত্তর-
ক. সামহয়ার- একটি মার্জিত রুচি সম্পূন্য এবং পরিপূন্য একটি ব্লগ এখানে মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি অন্যে কি ভাবছে সেটা সরাসরি জানা যায়, সব মিলিয়ে অসাধারন একটি ব্রগ।

খ. সচলায়তন- ধারণা নেই।

গ. আমার ব্লগ - ধারণা নেই।

ঘ. প্রথম আলো- ইদানিং প্রথম আলো খুব ভালো করছে, তরুণ কিছু লেখক নিয়মিত ভালো ভালো লেখা দিচ্ছে বিষয় নির্বাচন ও সুন্দর সব মিলিয়ে ভাল একটি ফর্মে আছে প্রথম আলো ব্রগ।
ঙ. প্যাচালি - ধারণা নেই।

চ. দৃষ্টিপাত , নির্মাণব্লগ- ধারণা নেই।

ধন্যবাদ আপনাকে আমার মতামত গ্রহন করার জন্য।
১১৪. ১২ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩০
রাতুল" বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন

-বন্ধু

২.আপনি ব্লগিং কেন করেন?

(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)

--অনলাইনে ডায়রি লেখা। মাঝে মাঝে নিজের ভাবনাগুলোর সাথে অন্যের মিল খুজে পাওয়ার চেষ্টা।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?

(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)

- সবগুলোই হয়।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)

- নাস্তিকতা,যুদ্ধাপরাধীদের বিচার

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?

(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)

-ভাল। প্রাপ্তি,শাশ্বত, জনি, রাহেলা।

এখানে যেরকম সাফল্য পাওয়া গেছে প্রাপ্তি,জনি,শাশ্বতের ব্যপারে অন্যগুলোতে তেমন পাওয়া যায় নাই কারন আমরা এখনও তেমন সচেতন হয় নি। তারপরও ব্লগে কর্মকান্ড চেতনা তৈরীতে অনেক সাহায্য করেছে।

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

- লেখখ না হয়েও যে মানুষ লিখতে পারে, কলামিস্ত না হয়েও যে নিজের মত প্রকাশ করা যায়, নিজের দু:খ মত যে অন্যের সাথে শেয়ার করা যায় এটা সামু প্রথম আমাদের জানায়।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

- মাঝে মাঝে কিছু কিছু অনৈতিক ব্যন ব্লকে বিপর্যস্ট করে তুলে।
তা ছাড়া এটা আমার সবচেয়ে পছন্্দের ব্লগ।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

ইতিবাচক: নিজের ও অন্যের সম্পরকে জানায়।
নেতিবাচক: টাইম নষ্ট করে অনেক।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)
- কোনদিনও না।

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি

সামহোয়ার ছাড়া অন্যগুলো এখনও সত্যিকারের পথ খুজে পাই নাই সাধারন মানুষদের সাথে কমিউনিকেট করার জন্য।

আর ক্লজড সার্কেল কোন ব্লগ না। আর জামাতীদের ব্লগগুলোকেও ব্লগ বলতে আমার অনীহা আছে।
১১৫. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৪৩
স্টিংরে বলেছেন: ব্যান মামা।হিট মামা। হযরল। রাতুল আছো কেমন?
১১৬. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৫
রবিউলকরিম বলেছেন: ফাহমিদ আজ বা আগামীকাল ব্যাস বেরুবে।
তুমি ইচ্ছে করলে আগামীকাল তোমার লেখাটা পোস্ট দিতে পারো।
তোমার এই কষ্টটুকু মনে থাকবে।
১১৭. ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৭
মনসুর-উল-হাকিম বলেছেন: ১. অনলাইন লিঙ্ক

২. অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম

৩. মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, আর্থ-সামাজিক সমস্যা

৪. যুদ্ধাপরাধীদের বিচার

৫. মোটামুটি -

৬. সামহোয়ার ব্লগার কমিউনিটি প্রস্তুত হয়েছে। দেশের বিভিন্ন এলাকার সাথে অন্য এলাকার এমনকি বহি:বিশ্বের একটি নির্ভরযোগ্য যোগাযোগের মাধ্যম এই ব্লগ।

৭. টেকনিক্যাল সীমবদ্ধতা - অপেক্ষাকৃত ভারী ওয়েব পেজ যা দুর্বল নেটোয়ার্ক আর পুরানো কম্পিউটারের জন্য অনুপযোগী। মন্তব্য ট্রাক করারও সহজ ব্যাবস্থার প্রয়োজন।

৮. ইতিবাচক দিক - নিজের মতামতকে সহজে প্রকাশ করা যায়, পক্ষে-বিপক্ষে আলোচনার মাধ্যমে সংশ্লিস্ট বিষয়ে ধারনা পরিষ্কার হয়, সম-মনা গ্রুপ গঠিত হয়।
নেতিবাচক দিক - মিথ্যা-অপপ্রচার সহজে প্রকাশ করা যায়, বিপক্ষকে অনৈতিক বিদ্রুপ করা যায়, কুশিক্ষিতরা ব্লগের অপব্যবহারের সুযোগ পায়।

৯. পত্রিকায় লেখার ইচ্ছা ছিল।
১১৮. ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪২
ডলুপূত্র বলেছেন: ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)

@ আমার বন্ধু ও সামু ব্লগার জাহেদ সরওয়ারের মাধ্যমে বাংলা ব্লগের সন্ধান পাই।

২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)

@ সাংবাদিকতা ও সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত থাকায় এ দুই বিষয় তো আছেই। বিবিধ তথ্য আহরণ, নানা প্রসঙ্গে অন্যের মতামত জানতে ও নিজেরটা ব্যক্ত করতেই ব্লগিং করি।

৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)

@ আওয়ামী লীগ- বিএনপি- জামায়াত বিরোধীতা (বেশিরভাগ ক্ষেত্রে অন্ধভাবে)।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)

@ রাজনীতি ও যুদ্ধাপরাধের বিচার।

৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)

@ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নেতিবাচক।

৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

@ প্রধান সাফল্য মনে করি- বিকল্প গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়াই। এছাড়া নিজস্ব ব্লগার কমিউনিটি সৃষ্টি, সাহিত্যচর্চার কার্যকর বিকল্প ফাটফরম হিসেবে নতুন লেখক ও চিন্তক সৃষ্টি, তথ্যভাণ্ডার হয়ে ওঠার মাধ্যমে অবাধ তথ্য সম্প্রচার, প্রযুক্তিগত জ্ঞানের বিকাশ, স্বাধীন মতপ্রকাশের সুযোগ সৃষ্টি, দেশের বিভিন্ন এলাকার এমনকি বর্হিবিশ্বের একটি নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যম সর্বোপরী মানবিকতায় উদ্ধুব্ধকরনের কার্যকর মাধ্যম হয়ে ওঠা সামহোয়ারের সাফল্যের এক একটি উজ্জ্বল পালক।

৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)

@ প্রযুক্তিগত কিছু বাস্তব সীমাবদ্ধতা আছে। তবে এখনও একটি মার্জিত রুচির ব্লগ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারা, সর্বাধিক স্টিকির সুযোগ না থাকা এবং কিছু ক্ষেত্রে মডারেটরের নিরপেক্ষতা প্রশ্নবোধক মনে হওয়ার বিষয়গুলো সীমাবদ্ধতা হিসেবে চিহ্নিত করতে চাই।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

@ ইতিবাচক দিক অনেক। নেতিবাচক দিকও কিছু আছে। যেমন: কোন বিষয়কে অন্ধভাবে সমর্থন বা বিরোধীতা করার ফাটফরম করে তোলা। তবে ব্লগিং সংস্কৃতির সম্প্রসারণ অবশ্যই ইতিবাচক।

৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)

@ লেখালেখির অভিজ্ঞতা নিয়েই ব্লগে এসেছি। ব্লগের আসার আগেই আমার তিনটি কাব্যগ্রন্থ এবং একটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। দৈনিক এবং লিটলম্যাগে লেখালেখি করছি প্রায় ১৫ বছর ধরে। একটি জাতীয় দৈনিকে পেশাদার হিসেবে সাংবাদিকতা করছি ৬ বছর ধরে।
(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)

১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি

@ সামহোয়ার ছাড়া অন্য কোন ব্লগের সঙ্গে আমার সংযোগ নেই। তবে সামুতে কেউ লিংক পাঠালে মাঝে মধ্যে অন্যগুলোতে ঢু মারি।

মোট সময় লেগেছে ১.২৭৮৯ সেকেন্ড

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াই। ফিকশন ও নন-ফিকশন দুই ধরনের লেখাই লিখি। গল্প লিখি, প্রবন্ধ লিখি, অনুবাদ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ