somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট দলের তারকারা : তৃতীয় পর্ব(বারমুডা)

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ বারমুডা ক্রিকেট জগতে বেশ আনকোরাই বলা চলে। কিন্তু তারা বেশকিছু আলোচিত ক্রিকেটারের মুখ দেখিয়েছে ক্রিকেট বিশ্বকে। তাদের একটূ তুলে ধরার ক্ষুদ্র চেষ্টা ]

ডোয়াইন লেভেরকঃ



ক্রিকেটের টুকটাক খবরাখবর ও যারা রাখেন তারাও লেভেরক কে না চেনার কথা না! ২০০৭ বিশ্বকাপে ভারতে বিপক্ষে স্লিপে তার ক্যাচটি কে না দেখেছে?
২০০৬ সালে ৩৫ বছর বয়সে অভিষেক হয় এই ক্রিকেটারের। যিনি ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ওজনদার ব্যক্তি :P
২০০৭ বিশ্বকাপে তার পারফরমেন্স সকলের নজর কারে। তিনি-ই সর্বপ্রথম বারমুডার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫উইকেট লাভের কৃতিত্ব অর্জন করেন। মূলত বাহাতি অর্থোডক্স বোলার হলেও ব্যাট হাতে ইন্টারকন্টিন্যান্টাল কাপে হল্যান্ড এর বিপক্ষে তার একটি আলোচিত অর্ধ-শতক রয়েছে। সেবারই তিনি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭ উইকেট লাভ করেন এক ইনিংস এ! ৩২ ম্যাচের ক্ষুদ্র ক্যারিয়ারে লেভেরক পেয়েছেন মানুষের অগাধ ভালবাসা! মানুষ হিসেবে দারুন মিশুক লেভেরক আরো আগে ক্যারিয়ার শুরু করলে হয়ত আরো সমৃদ্ধ ক্যারিয়ার গড়তে পারতেন।

ইরভিং রোমাইনঃ



বারমুডা যখন তাদের ইতিহাসের প্রথম ম্যাচ খেলতে নামে ২০০৬ সালে, কানাডার বিপক্ষে। ইরভিং এর কৃতিত্বেই জয় পায় তারা।
এই বাহাতি ব্যাটসম্যান ৩৫ ম্যাচের ক্ষুদ্র ক্যরিয়ারে ৪টি ফিফটী এবং একটি সেঞ্চুরী হাকান।
দারুন মেধাবী এই ক্রিকেটার অনেক বড় বড় ক্রিকেটারের কাছ থেকে প্রশংসা পেয়েছেন। কিন্তু বেশি বয়সে অভিষেক হওয়ার দরুন ক্যারিয়ার বড় করতে পারেননি।


ডেভিড হ্যাম্পঃ



কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগন এবং ওয়ারউইকশ্যায়ার কে প্রতিনিধিত্ব করা এই ক্রিকেটার বারমুডার হয়ে ২২ ম্যাচে মাঠে নামেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার রান ১৫,০০০+ এবং লিস্ট এ ক্রিকেটে তার রান ৬৫০০+!
সমৃদ্ধ ফার্স্ট ক্লাস ক্যারিয়ার প্রাপ্ত এই ক্রিকেটার হল্যান্ড এর বিপক্ষে ২৪৭ রান করে অপরাজিত ছিলেন ইন্টারকন্টিন্যান্টাল কাপে, যেই ম্যাচে বারমুডা হেরে যায় টেন ডেসকাট এর ২৫৯ এর কাছে। কেনিয়ার বিপক্ষে তার একটি আন্তর্জাতিক একটি শতক ও তার রয়েছে, এ ছাড়াও তার ক্যারিয়ারে ৪টি অর্ধ-শতক রয়ছে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে যদিও তার শতকের সংখ্যা ৩০!
বারমুডার হয়ে অল্প সময় মাঠে থাকলেও এই ক্রিকেটার ক্রিকেট ইতিহাসের সফলতার দিকে থেকে অন্যতম।


বারমুডা নামটাই অনেকের কাছে যেখানে অপরিচিত সেখানে তাদের ক্রিকেটারদের কথা কে ভাবতে যায়? কিন্তু ক্ষুদ্র ক্রিকেট ইতিহাসে এর মাঝেই অনেক আলোচিত ক্রিকেটার পেয়ছে বারমুডা। তারা ক্রিকেটকে করছে সমৃদ্ধ এবং দেশকে দিয়েছে গর্বের মূহুর্ত।



ছোট দলের তারকারাঃ প্রথম পর্ব(আফগানিস্তান)

ছোট দলের তারকারাঃ দ্বিতীয় পর্ব(কানাডা)
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে শেষ হলো! কিন্তু তিনি ফিরবেন কবে?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ২০ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৫

আমি সর্ব প্রথম আগ্রহ নিয়ে ফুটবল ওয়ার্ল্ডকাপ দেখেছিলাম ১৯৯৮ তে। তখন আমি ক্লাস ৮এর ছাত্র।



আমার বড় ভাইয়ের তখন ফ্রান্সে যাবার কথা আমার আম্মার এক আত্মীয়ার বরের ব্যবসা ছিলো ফ্রান্সে।... ...বাকিটুকু পড়ুন

অহনার কীর্তিকলাপ, কিংবা পাগলামি, কিংবা ভালোবাসা

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১:২১

অহনা খুব জ্বালাতন করতো, অর্থাৎ খুব জ্বালাত,
বা বিরক্ত করতো আমাকে, যেমন, হঠাৎ হঠাৎ মাঝরাতে
মোবাইলে কল করে বলতো, ‘তুই যে ঘুমিয়েছিস, ঘুমানোর
আগে কি আমার কথা ভেবেছিস? বল, কতবার ভেবেছিস?
তাহলে একবার... ...বাকিটুকু পড়ুন

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

×