somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারিয়ে যাওয়া তারা : শাহরিয়ার নাফিস

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০০৬ সালে ফতুল্লায় অস্ট্রেলিয়ার সাথে শাহরিয়ার নাফিসের সেই সেঞ্চুরির কথা খেয়াল আছে?
অস্ট্রেলিয়ার সেই বোলিং অ্যাটাকের সামনে সেই বিধ্বংসী ব্যাটিং তো কারো ভোলার কথা না!
২০০৫ সালে অভিষেক হয় এই ক্রিকেটারের। বলা হচ্ছিল দেশের ইতিহাসের সেরা অপেনার হবেন তিনি। এগোচ্ছিলেন সেই পথেই। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত টেস্টে ৩০ ইনিংস এ ব্যাট করেন। রান সংগ্রহ করেন ৮০০!
আসেন এবার ওয়ানডে স্ট্যাটস টা দেখি ২০০৮ সাল পর্যন্ত! ৪৪ ম্যাচ খেলে রান করেন ১৮৫৮! এক পঞ্জিকাবর্ষে ১০০০ রান করা প্রথম বাংলাদেশী তিনি, ২০০৬ সালে দুর্দান্ত পারফর্মেন্স করে সে খেতাব পান। ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি তে দলের সহ-অধিনায়ক ও ছিলেন তিনি।



অসাধারন খেলোয়ার হিসেবে স্বীকৃতি পেয়ে গিয়েছিলেন। অনেক বড় বড় ক্রিকেটার তাকে নিয়ে অনেক আশা করেছিলেন। কিন্তু বিপত্তিটা বাধে ২০০৮ সালে। অন্যান্য কিছু খেলোয়ারের সাথে জাতীয় দল থেকে অবসর নেন আইসিএল খেলার জন্য!
শাহরিয়ার নাফিসের কাছে থেকে দেশবাসি এটা আশা করেনি কোনভাবেই!



দেশ তাদের ক্ষমা করে দেয়। তাদের আবার ফেরার সুযোগ করে দেয়। ১৮ মাস পরে আবার দলে ফিরে আসেন শাহরিয়ার। ২০১০-২০১১, এই দুই বছরে মোট ওয়ানডে খেলেন ১৫টি। ৩৪৪ রান করেন এই সময়ে। ৯টি টেস্ট ও খেলেন এর মাঝে। ৪৫৭ রান সংগ্রহ করেন এর মাঝে। কিন্তু ব্যাটিং এ সেই আগের মত জৌলুস টা দেখা যাচ্ছিল না। এদিকে ইমরুল কায়েস ভাল করতে শুরু করেন, এনামুল হক বিজয় ও দলে ডাক পেয়ে নিজেকে জাহির করেন। এর কারনে ২০১১ সালের পর ওয়ানডে দলে আর তাকে দেখা যায়নি। টেস্ট এ তাকে অন্যতম ভরষা ভেবে নেয়া হচ্ছিল, কিন্তু পারফর্মেন্স এর অভাবে ২০১৩ সালে দল থেকে বাদ পরেন। এরপর আর দলে দেখা যায়নি তাকে।



২০১২ সালে শাহরিয়ার নাফিস বিপিএল এ অংশ নেন বরিশাল বার্নার্সের অধিনায়ক হিসেবে। ২০১৩ সালে ছিলেন খুলনা রয়াল বেঙ্গলস এ! সর্বশেষ বিপিএল এ বরিশাল বুলস এর হয়ে খেলেন। ৫ ম্যাচ খেলার সুযোগ পেয়ে রান করেন ১০৪। সাউথ জোন এর হয়ে খেলে যাচ্ছেন জাতীয় লিগ এ।
ঘড়োয়া ক্রিকেটের পারফর্মেন্স খুব একটা খারাপ যায়না শাহরিয়ার নাফিসের। কিন্তু বর্তমান প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তা নগন্য।
তাও আমরা আশা রাখি, মাত্র ৩০ বছর বয়স্ক শাহরিয়ার নাফিস আবার জাতীয় দলে খেলবেন :)


সৈয়দ রাসেল
আফতাব আহমেদ
এনামুল হক জুনিয়র
নাজমুল হোসেন
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×