সেই রাতের গল্প
ফরিদ উদ্দিন মোহাম্মদ
ধাবমান দূরন্ত গাড়ি
ফুটপাতের কফির মগে উত্তপ্ত চায়ের ধোঁয়া
বা’হাতের অনামিকা-মধ্যমায় আটকানো চিরবিশুদ্ধ নিকোটিনেরও ধোঁয়া
পরস্পর সহবাস মুহুর্তেই;
নজর কুড়াতে চায় লাললিপিস্টিকে যৌবন বেঁধে আনা মেয়েগুলো,
আমি চুমুক দিচ্ছি দ্বিত্ত্ব উত্তপ্ততায়
--- ঘোর লাগেনা কখনো এখানে;
একেকটি জীবন আর একেকটি যুদ্ধ, এখানে যুদ্ধ অবিরত চব্বিশ ঘন্টা;
দর কষাকষি এক রাতের, এক জনের ভাত অন্য জনের যৌবন তৃপ্তির জন্য
চিরায়ত যুদ্ধ ভাত আর দেহের জন্য;
এই মাত্র ইচ্ছে করেই ধাক্কাটা দিয়ে গেল মেয়েটা
ও হয়তবা জানে না আমি নিশাচর আর দিনের পাখি শিকারী,
ধাক্কায় মগ থেকে চা পড়ল আমার উরুতে
আর সিগারেটের আগুন লাগলো ওর নাভির গোরায়,
তারপর আধুনিক আকাশ বিশাল রাস্তা
আর আমি খেচর, মুক্ত বিহঙ্গে মুক্ত উড়াল
এ আকাশ পাথর কালো, এখানে নীল নেই --
--- তোমার শাড়ীর কালার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



