বর্তমানে ধর্ম এক বিরাট বানিজ্য আমাদের দেশে। একশ্রেনীর পরজীবি (মাওলানা , মৌলভি , আলেম ,পীর , মাশায়েখ , ধর্মভিত্তিক দলীয় নেতা নেত্রী ..) যেমন ধর্মকে ভাঙ্গিয়ে জীবন অতিবাহিত করছে , তেমনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ( ইসলামি ব্যঙ্ক , ইসলামি টিভি...) ধর্মের নামে মানুষকে অহরহ প্রতারিত করছে।
আল্লাহ এইসকল ধর্মব্যবসায়ী , ধর্মের রক্ষকদের সম্পর্কে আমাদের সাবধান করে দিয়েছেন।
সূরা আত তাওবাহ (৯) আয়াত ৩৪
"হে ঈমানদারগণ! ধর্মীয়পন্ডিত ও ধর্মপ্রচারক (Religious scholars and priests) অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলছে এবং আল্লাহর পথ থেকে লোকদের নিবৃত রাখছে।"
সূরা ইয়াসীন (৩৬) আয়াত (২১)
"অনুসরণ কর তাদের, যারা তোমাদের কাছে কোন পারিশ্রমিক কামনা করে না, অথচ তারা সুপথ প্রাপ্ত(guided)।
আজ আমাদের চিন্তা করে দেখা উচিৎ যারা ওয়াজ মাহফীল করে বেড়াচ্ছেন টাকার বিনিময়ে , টিভি মসজিদ মাদ্রাসায় টাকার বিনিময়ে ধর্মীয় নির্দেশনা দিচ্ছেন তাদেরকে অনুসরন করা বা তাদের নির্দেশ শোনা আমাদের জন্য সঠিক হচ্ছে কিনা !!
আলেম উলামারা তাদের পারিশ্রমিক নেয়ার মাধ্যমে মুহম্মদের একটি সঠিক সুন্নাহর বরখেলাপ করছেন , যার বর্ননা আমরা কোরানে পাই।
সূরা সাবা (৩৪) আয়াত ৪৭
"বলুন, আমি তোমাদের কাছে কোন পারিশ্রমিক চাই না বরং তা তোমরাই রাখ। আমার পুরস্কার তো আল্লাহর কাছে রয়েছে। প্রত্যেক বস্তুই তাঁর সামনে।"
সকলেরই উচিৎ হবে কোরানের নির্দেশ মেনে , সেই সকল ধর্মীয়পন্ডিত ও ধর্মপ্রচারক থেকে দুরে থাকা , যারা পারিশ্রমিক নেয়ার মাধ্যমে লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




