আমার প্রিয় পোস্ট
- সময় - রথো রাফি
- এক্সপি জেনুইন করার একটি সহজ উপায়। - অমিত০৯৭
- ওই বুট ওই লাথি, ওই আমাদের শিক্ষক, ওই পড়ে মার খায় জনতার লোক - ফারুক ওয়াসিফ
- কার্ল মার্কস ও তথাকথিত প্রকৃতি বিজ্ঞান (Natural Science) - পি মুন্সী
- ইস্নিপস থেকে ডাউনলোডের নয়া সিস্টেম! - রাশেদ
- গৌরাঙ্গ নামা- বাংলাদেশে সংখ্যালঘুর পরাজয় - রাসেল ( ........)
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- আমরা নতুন কোনভাবে বিডিআরের ইতিহাস পড়ব - রিফাত হাসান
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- রিফাত হাসানের 'ফাজলামীর সীমা' এবং ফুটনোটের গবাক্ষপথে রাজনীতির মারেফত দর্শন - ফারুক ওয়াসিফ
- উপমহাদেশে হিংসার হাওয়া : ভারতের ফ্যাসিবাদের উত্থান - ফারুক ওয়াসিফ
- 'সামনে আসছে শুভ দিন'...কিন্ত কার জন্য? - ফারুক ওয়াসিফ
- আশার সমাধিতে আমরা অপেক্ষা করছি... - ফারুক ওয়াসিফ
- চমস্কির সাক্ষাতকার: আমি কোণঠাসা নই, আমাকে চালিত করে সংগ্রামী আশাবাদ - ফারুক ওয়াসিফ
- পরশুরামের কুঠার অথবা জিন্দা লাশের আয়ুষ্কাল - ফারুক ওয়াসিফ
- অনিঃশেষ দেশভাগের কথকতা : সুধা কি সাদিয়ার কথা শুনছে - ফারুক ওয়াসিফ
- সাম্প্রতিক খাদ্য সংকট ও আমাদের কৃষি - দিনমজুর
হাঁটা পথে আমরা এসেছি তোমার কিনারে হে সভ্যতা। আমরা সাত ভাই চম্পা মাতৃকাচিহ্ন কপালে দঁড়িয়েছি এসে _এই বিপাকে, পরিণামে। আমরা কথা বলি আর আমাদের মা আজো লতাপাতা খায়।

যে কারণে আমি সচলায়তনের সদস্যপদ পরিত্যাগ করছি: একটি বিবৃতি
০৫ ই মে, ২০০৯ সকাল ৮:৪৪
আমার সচল পাট অবেশেষে ফুরালো। ওই বৃত্তের সঙ্গে মানসিক সংযোগ আগেই নিঃশেষ হয়ে আছে, এখন তার সৎকারটুকু ঘোষণা দিয়ে করবার প্রয়োজন হলো। অথচ আমার ইচ্ছা ছিল কাজটা নীরবে করা। কিন্তু বিধাতা নীরবেই কটাক্ষ করেন এবং বুঝবার আগেই বিপরীত চাবিটি ঘুরিয়ে দিলেন। সেই সুযোগ সচলায়তনের কর্তারাও রাখেননি। তাই ঠিক যখন খিড়কি দিয়ে বেরিয়ে আসতে চাইলাম, দেখা গেল ঘটনার ফেরে পড়ে সদর দরজা দিয়ে অশান্তির মধ্যে ক্ষোভ নিয়ে চলে আসতে হচ্ছে। আমারও উপলব্ধি হওয়া দরকার ছিল, সেটা এখন হলো।
আমার সঙ্গে ফ্যাসিস্ট আচরণের প্রতিবাদ ছাড়াও সাধারণ ভাবে কেন আমার পক্ষে সচলায়তনে থাকা সম্ভব নয় সেটা বলা এখানে প্রাসঙ্গিক। একজন সচল সদস্য হিসেবে আমার দায়িত্ব ছিল অন্যায়, অসদাচরণ, এলিটিসিজম, গোষ্ঠীতন্ত্রের মতো ব্যাধির প্রতিবাদ করা। যে পাতে খাই, সে পাতকে পরিষ্কার রাখা সহজাত দায়িত্ব। সেই দায়িত্বই বিভিন্ন সময় পালন করার চেষ্টা করেছি। সেকারণে, চরম অপমানজনক পরিস্থিতির মধ্যেও সচলের বাইরে কোনো কথা বলিনি তাদের নিয়ে। সচল নিষিদ্ধ হওয়ার (ঘটনাকে এখন আমার কাছে রহস্যই মনে হয়) সময়, কিংবা কমিউনিটিটির সবরকম অবস্থায় আন্তরিকতা ও উদ্যমের সঙ্গে সামিল হয়েছি। সেসবকে ভুল বলি না, কিন্তু সেই আচরণ আজ করবার মতো হেতু সেখানে আর খুঁজে পাচ্ছি না। যেহেতু ঘৃণা প্রকাশ আমার উদ্দেশ্য নয় সেহেতু ক্ষোভ অনুযোগে যাব না।
সংক্ষেপে আমার অবস্থানটা হলো এই:
১. ব্লগ লেখক-পাঠকের যৌথতার ফল। সেখানে মডারেশনের নামে মালিকসুলভ একচেটিয়া ক্ষমতাচর্চা চলতে পারে না।
২. সকল ব্লগার সমান এবং তাদের শ্রম ও চিন্তার ফসল হিসেবে ব্লগসম্পদের ওপর নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার অধিকার সবারই রয়েছে।
৩. প্রতিটি ব্লগার, তা তিনি অতিথি, সদস্য, পাঠক যেই হোন, তাদের সকলের ব্যক্তিগত উপস্থিতিকে হেয়, দলন, কটাক্ষ কিংবা আঘাত করার অধিকার কারোরই নেই। এই আচরণ কেবল ঘৃণিতই নয় প্রতিরোধযোগ্য।
ওপরের তিনটি অপরাধই সচল মডুরা প্রায়শই করে থাকেন। অন্য ব্লগেও এর বেশকম আছে। কিন্তু যেহেতু আমি সেসবের সরাসরি অংশ বা ভুক্তভোগী নই, সেহেতু তাদের বিষয়ে সিদ্ধান্ত টানা আমার পক্ষে এখন সম্ভব নয়।
এই অবস্থান থেকে একজন সক্রিয় ব্লগার ও সচল সদস্য হিসেবে আমার দাবি:
১. সচলে ওপরে বলা তিনটি অভিযোগের সুস্পষ্ট ব্যাখ্যা ও প্রতিকার করতে হবে।
২. আমার সঙ্গে যে অসদাচরণ করা হয়েছে তার জন্য দায়ি ব্যক্তি বা গোষ্ঠীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এরকম আচরণ ব্যক্তির বিরুদ্ধে ছোট পরিসরে করা হলেও বৃহত পরিসরে এর ফল ভয়াবহ। এর পেছনের প্রবণতাটি ভয়ঙ্কর অধিপতিসুলভ ও বিকারগ্রস্থ। অংকুরেই এসবের বিহিত না হলে, তা আখেরে ব্লগচর্চার জন্য শুভ হবে না।
৩. ভবিষ্যতে কারো প্রতি কোনোরকম অন্যায় আচরণ, অগণতান্ত্রিকতা, ইরিটেটিং, চরিত্রহনন ইত্যাদি বন্ধের ব্যবস্থা নিতে হবে এবং সেই ব্যবস্থাদির স্থায়ী অংশ নীতিমালায় অন্তর্ভুক্ত করতে হবে।
৪. আমার এই লেখার কমেন্টে অরুপ যে অসূয়াজনিত বিকারের ছাপ রেখেছে সেটা রেস্ট্রিক্টেড না রেখে সকলের জ্ঞাতার্থে প্রকাশ করতে হবে। (অন্যায় আচরণ বা সীমা লংঘন যদি আমিই করি তাহলে তা প্রকাশে ভয় থাকবে কেন? সেই নৈতিক সাহস তাদের থাকা উচিত)
এসব দাবি পূরণ না হলে, আমার পক্ষে সচলের সদস্যপদ প্রত্যাহার এবং ব্লগের কর্তাপক্ষকে বর্জনের আহ্বান জানানো ছাড়া কোনো উপায় থাকবে না। কিন্তু এটাও মনে রাখছি যে, ব্লগ কেবল মডারেটরদের ব্যক্তিত্ব, রুচি ও সংস্কৃতিই প্রকাশ করে না, তা সেখানকার আমব্লগারদের মানসিকতারও ছবি। এবং সচলে একটা যদি আপত্তিকর হয়ে থাকে অন্যটা আন্তরিক।
এখানে বলা দরকার যে, একটি মেইলের মাধ্যমে সচল থেকে আমার সদস্যপদ স্থগিত করে অতিথি স্ট্যাটাস দেওয়ার কথা জানানো হয়েছে। তখন থেকে সচলে লগ ইন করা বন্ধ রেখেছি এবং দুঃখের মধ্যেও অর্বাচীনদের অবিমৃশ্যকারিতা দেখে হেসেছি। সচলের বিকাশের বাধা আর কেউ নয়, এর কর্তারা। তাঁদের মতি ফিরুক। সচলকে দীর্ঘসময় আমার ত্বকবৎ গণ্য করেছি, যেকারণে এর কোনো ক্ষতি চাইনি। এখন সম্পর্কবিযুক্ত হওয়ায় সেই দায় থেকে আমি মুক্তি নিলাম। কিন্তু সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, অতীতে তারা সচলত্যাগকারী অন্যান্য ব্লগারদের প্রতি যে ঘৃণা, চরিত্রহনন ও কুৎসতি মনোভাবে প্রকাশ রেখেছে, আমার প্রতিও সেরকম ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছি। সেসব ক্ষেত্রে, আমার নীরবতাকেই প্রতিবাদ বলে গণ্য করতে হবে।
......................................................................................................
এ অবস্থান ঘোষণার সঙ্গে সঙ্গে আমি সচল ব্লগার পরিবারের সবার কাছ থেকে সচল সদস্য হিসেবে বিদায় চাইছি। কোনোভাবে রাজনৈতিক বা মতাদর্শিক বিতর্কের বাইরে কাউকে হেয় বা আঘাত করে থাকলে ক্ষমা চাইছি। একইসঙ্গে সেখানে রক্ষিত আমার ব্লগ, লেখাগুলো এবং সমস্ত কমেন্ট হারিয়ে ফেলার মনোকষ্ট প্রকাশ করছি। আবেদন জানাচ্ছি, কোনোভাবে কেউ যদি সেসব আমার কাছে গচ্ছিত রাখার কোনো উপায় বাতলে দেন বা সুযোগ করে দেন, ব্যক্তিগতভাবে আমি তাঁর বা তাঁদের কাছে কৃতজ্ঞ থাকবো। কেননা, ভবিষ্যতে লেখাগুলোর মূল্য থাকুক বা থাকুক, সহব্লগারদের কমেন্টের মালা আমার মণিহার হয়ে উঠবে সন্দেহ নাই। সেই স্মৃতির সৌরভ থেকে বঞ্চিত হওয়া খুবই বেদনার।
ব্লগপরিসরে আমি নতুন। এসময়ের মধ্যে যে প্রাণাবেগ, উদ্দীপনা ও আলোচনা আমি পেয়েছি তা আমাকে সমৃদ্ধ করেছে। কিন্তু বিভিন্ন সময়ে এসবের কারণে আমার মানসিক শান্তি, ব্যক্তিগত নির্জনতার যে ক্ষতি হয়েছে, তার কারণে আমি বিপন্ন বোধ করছি। পরস্পর পরস্পরের প্রতি যে অশ্রদ্ধা এখানে আমরা হরহামেশাই প্রকাশ করি তা আমাকে লজ্জিত ও আহত করে। আমি এখানে এসেছি স্বনাম ও স্বচিন্তা সম্বল করে। আমার কোনো আবডাল বা চালাকি ছিল না। কিন্তু বেরিয়ে যাওয়ার সময় মনে হচ্ছে, আমি আমার ওই সম্পদগুলোর প্রতি সুবিচার করিনি। আমার নাম, আমার পরিচয়, আমার চিন্তা আমার ব্যক্তিগত সম্পদ বলে মনে করি না। চিন্তা ও সক্রিয়তার চেষ্টাকে আমি মানুষের প্রতি শুভবৃত্তির বিনিয়োগ মনে করি। তার স্বার্থেই ব্লগপরিসরে আমার বর্তমান থাকার বিষয়টি আমি বিবেচনা করে দেখছি। নিজের আহত-চেতনকে আরো আহত ও বিব্রত না করার অধিকার একজন ব্যক্তির থাকতেই পারে। আমি এখানে সেই অধিকারের এক বিন্দু বেশি কিছু দাবি করে থাকলে অন্যায় করেছি বলে মনে করবেন।
এই পোস্টে আমি কোনো কমেন্টের জবাব দেওয়া বিনয়ের সঙ্গে অপারগতা জানাচ্ছি। আশা করি, এই ত্রুটি সকলে মার্জনা করবেন। পাশাপাশি আমি সকল ব্লগারের সংহতি কামনা করছি। বাংলা ব্লগপরিসর গণতান্ত্রিক, গতিশীল ও সাবলীল হোক এবং সকল ব্লগার অধিপতি মানসিকতার মডারেশনের কবল থেকে মুক্ত হোক। সকলের প্রতি শুভকামনা, আমার সচল বন্ধুদের প্রতি ভালবাসা।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৯ রাত ১১:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিডি আইডল বলেছেন:
সচলে ভালো লেখকরা ভালো ভালো লেখা লেখে....সেখানে লেখকদের মডারেশনের যৌক্তিকতা কি আমার বোধগম্য নয়...রাগিবের মত ব্লগারকেও দেখেছি তারা অনুরোধ করেছে লেখা সেই ব্লগে আগে প্রকাশ করতে!!এর আগে শিমুলের পোষ্ট মারফত সচলে আপনার পোষ্টটা দেখছিলাম । ঠিক কি কারনে আপনার সাথে এই ব্যবহার করলো পরিস্কার না ।
তবে মানসিকতায় যে বাংগালীর গন্ডির বাইরে বাংগালী যেতে পারে না -এর ছাপ স্পষ্ট।
যাক ভালো খবর হলো সামুতে আপনাকে পাওয়া যাবে
আমার ব্লগের ইন্টারফেস ও বেশ ভালো করছে ইদানিং ।
মডুরা এক জায়গা তড়পালেও মুখ বন্ধ করতে পারবে না ।
ভালো থাকুন আর হ্যাপি ব্লগিং।
ফারহানা আহমেদ বলেছেন:
আমরা মনে মনে এখনো বাস করি সামন্ত যুগে----------অরূপের মানসিকতা তা-ই বলে। আপনি যেখানেই থাকুন, যেখানেই লিখুন, পাঠক আপনাকে ঠিকই খুঁজে নেবে।
ইসানুর বলেছেন:
কৌশিক বলেছেন: ইন্টারেস্টিং হচ্ছে আপনার এই কথাগুলো একসময় অরুপও বলতোআসলে ক্ষমতা মানুষকে উন্মাদ করে!
কৌশিক বলেছেন:
বিডিআইডল ও ফারহানার সাথে একমত। এখন অনেক অপসন, মডুদের চোখ রাঙানির বেইল নাই....আর যেখানেই লিখবেন পাঠকই সেখানে যাবে...
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
আাপনার পোস্ট সবগুলো পড়া হয়নি.। তবে মাঝে মাঝেই পড়ি ... যদিও কমেন্ট করা হয়না... আপনার লেখা গুলো পড়ে আপনাকে মানুষ হিসেবে ভালোই মনে হয়েছে... যদি আপনি আপনার পোস্ট গুলোর মতনই হন, আড় যদি কাহানীর পিছে আর কোন কাহানী না থাকে তবে বলতে হয় সচল ই ক্ষতিগ্রস্হ হল...যাহোক খোশী এই যে সামুতে আপনাকে আরো বেশী বেশী পাওয়া যাবে... খালি সামুর আল-পটকা মডুরা উল্টাপাল্টা না করলেই বাচি
সামহোয়ার-এ সচলকে নিয়ে যারা বিভিন্ন মন্তব্য করেছিল, তাদের সবার থেকেই শুনেছি সচলে নাকি সব হাইলেভেল/হাইপ্রোফাইল লেখকরা লিখে থাকে। তাই নিজেকে ওখানে যাওয়ার যোগ্য মনে করিনি, সেজন্য কখনো ওখানে যাওয়া হয়নি। কেমন যেন একটু ভয়ও করতো, এতো বড়মাপের আড্ডাস্হল।
সচলে যারা লেখেন তারা নাকি লেখাটা আগে সচলে দেন, তারপর সেটা বাসি হয়ে গেলে সামহোয়ারে দেন। রাগিব ভাইও কয়েকদিন পুর্বে একথাটা বলেছিলেন।
এরকম একটা ব্লগ থেকে আপনি চলে এসেছেন শুনে আমার বেশ অবাক লাগছে !!!
স্বদেশ হাসনাইন বলেছেন:
খসে পড়বে মিয়া বাড়ির শান শওকত, যদি বাড়াবাড়ি করা হয়। মডারেটররা সাবধান! একজন ভাল ব্লগার কমে যাওয়া মানে ভাল পাঠক হারানো। .. একবার মানুষের মন উঠে গেলে তখন হাতে পা ধরেও ফিরিয়ে আনা যাবে না।
আকাশ_পাগলা বলেছেন:
টেনশান খাইয়েন না ভাই। আমরা আছি।এইখানেও মডু আছে, তয় এত খারাপ না।
আপনি লিখে যান, আমরা আপনার লেখা কমেন্টে ভরায়া দিব।
দুঃখ করবেন না।
দিগন্ত বলেছেন:
মূল লেখাটা নিয়ে কি কমেন্ট হয়েছে দেখিনি। তবে লেখাটা ভাল ছিল, আপনি এখানে ওটা পাবলিশ করেন, আলোচনা হবে। আমি এই লেখাটার কথা বলছি - "বার্ড ফ্লু-র পর সোয়াইন ফ্লু, কতটা প্যানিক কতটা সত্য আর কতটা ব্যবসা"
লেখাটা সুন্দর হয়েছে। আমি ঠিক এরকম চিন্তাভাবনা করছিলাম কদিন হল। ব্যাপারটা প্যানিকের ব্যবসা।
কায়েস মাহমুদ বলেছেন:
কমেন্টের জবাব না দিলেও কমেন্ট আশা করি পড়বেন।
আপনার লেখাগুলো এই আমাজনতার ব্লগে যদি দিতেন।
রাগিব বলেছেন:
লেখকদের লেখা ছাড়া কোনো ব্লগেরই কোনো দাম নেই। এই সত্যটা ব্লগের মডুরা না বুঝলে সেই ব্লগের কপালে লালবাতি ছাড়া আর কিছু নেই। সামহয়ার দেরিতে হলেও কথাটা বুঝেছে। আপনার সচলের শেষ পোস্টটির লিংকটিতে অতিরিক্ত http এসে গেছে, ওটা সরালে লিংকটা সরাসরি কাজ করবে।
হোলসেল বলেছেন:
লুকটা নিশ্চই আবালেশর। কত বড় নির্লজ্জ বেহায়া হইলে নিজেই নিজের ফেসবুক ফ্যান ক্লাব খুলতে পারে। মানুষের ছোটখাট কাজকাম দিয়াই চরিত্রের আসলটা বের হয়ে আসে। ছোটলুক টাইপের লুক দেখলেই গদাম দিতে ইচ্ছা করে ধইরা।
তীরন্দাজ বলেছেন:
আমি ঘটনার পুরোটা জানিনা। যতটুকু জানি, ততটুকু এই ব্লগের পোষ্টটি থেকে। আপনার লেখা ও ব্লগার হিসেবে আপনাকে মূল্যবান হিসেবে জানি বলে নিজেব ব্যক্তিগত কষ্টবোধ জানিয়ে একটি সচলায়তনের পোষ্টবক্সে কিছু কথা বলেছিলাম। জানতে পেলাম আপনি নিজের পোষ্টবক্সটিও বন্ধ করে রেখেছেন।জানিয়ে রাখলাম, আমার কাছেও ভালো লাগেনি ঘটনাটি ও আরো ভালো লাগেনি ঘটনাটি ধামাচাপা দেবার প্রচেষ্টা।
লেখক বলেছেন: না, তীরন্দাজ, আমি আমার েপাস্টবেক্স িকছুই করিনি। আমি এখন জানতেও পারবো না, ওরা বন্ধ করে রেখেছে কিনা এখনো। কারণ, আমি সেখানে লগ ইন করছি না। কেউ জানলে দয়া করে জানাবেন।
নুশেরা বলেছেন:
পোস্টের বিষয় নিয়ে কিছু বলার নেই; যে কাজটা করলেন সেটা আপনার কাছ থেকে আরো আগে আশা করেছিলাম; এটা জানিয়ে গেলাম। ভালো থাকবেন।
ফিউশন ফাইভ বলেছেন:
সচলায়তনের জন্য আপনি যা করেছেন, যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমাদের কারো পক্ষেই অতোটা করা কখনোই সম্ভব হতো না। চরম অপমানজনক পরিস্থিতির মধ্যেও সচলের বাইরে তাদের নিয়ে কোনো কথা বলতে দেখিনি আপনাকে। এর আগে হিমু, অরূপ এবং তাদের সহযোগীরা আপনাকে আক্রমণ করেছিল অশালীন ভাষায়। তখনও, চরম অবমাননা সত্ত্বেও, আপনাকে দেখেছি নিরাবেগ। আমার মনে পড়ছে, সচলায়তন 'ব্যান' হয়েছে- একবার এমন এক হাস্যকর গুজব ছড়ানোর পর সুদূর মালয়েশিয়া থেকে অরূপ নিত্যদিন জানান দিচ্ছিলেন, তিনি নাকি প্রাণভয়ে আতঙ্কিত। কিন্তু ঢাকায় বসে আপনি তাদের পক্ষ হয়ে লড়েছেন। যদিও আমরা (আমি, সুশান্ত এবং ব্লগের বাইরের কয়েকজন বন্ধু) অচিরেই হাতেনাতে প্রমাণ উপস্থিত করে সেই গুজবকে মিথ্যা প্রমাণ করেছিলাম। পরে তো সচল কর্তৃপক্ষের লাজনম্র স্বীকারোক্তিই পাওয়া গিয়েছিল। ভেতরের এতো মারপ্যাঁচ আপনার জানা কথার কথা নয়। কথিত ব্যান নিয়ে ইশতিয়াক রউফের 'প্রতিবাদ' প্রকাশিত হয়েছিল প্রথম আলোর সম্পাদকীয় পাতায়, তাও আপনারই উদ্যোগে। কিন্তু একই বিষয়ে সুমন রহমানের একটি লেখা প্রকাশিত হওয়ামাত্রই মুর্শেদ-অরূপ-হিমুরা স্বরূপে আত্মপ্রকাশ করেছিল। আপনাকে নিয়ে কুৎসা রটনা করতেও ছাড়েনি তারা। কী নির্মম পরিহাস!
সচলের ফ্যাসিস্ট আচরণের শিকার হয়েছে অলৌকিক হাসান ও রাসেল। দিনের পর দিন কুৎসা ছড়ানো হয়েছে সুমন রহমানের বিরুদ্ধে। অথচ আপনাদেরই নিরবচ্ছিন্ন সমর্থনে দিনে দিনে এরা হয়ে উঠেছে ড্রাকুলা। ফলে আপনার সঙ্গে, সুমন রহমান, অলৌকিক হাসান ও রাসেলের সঙ্গে যে অসদাচরণ ইতিপূর্বে করা হয়েছে, তার জন্য অরূপরা ক্ষমা চাইবে- এ আশা নিশ্চয়ই আমরা করতে পারি না।
আমি এখনো ভেবে বিস্মিত হই, আপনার লেখার যোগ্যতা যাচাইয়ের অধিকার কী করে কিছু অর্বাচীনের হাতে ছেড়ে দিতেন। তার চেয়েও বেশি বিস্মিত হই, এতো অপমান, এতো লাঞ্ছনা-গঞ্জনা সয়ে অন্যরা এখনো কী করে আছেন সচলে? আমি নিশ্চিত, মুহাম্মদ জুবায়ের আজ বেঁচে থাকলে এ পরিস্থিতিতে তিনি অবশ্যই সচলায়তনে থাকতেন না। সচলায়তন নিশ্চিতভাবেই বাংলাব্লগের সম্মানহানি করছে। এ অবস্থায় কিছুতেই চুপ করে থাকা যায় না।
বি.দ্র. :
আপনি আপনার লেখাগুলোর ব্যাকআপ নিতে পারেন সহজেই। এই সফটওয়্যারটি ডাউনলোড করে খুব সহজে অল্প সময়ে আপনার সবগুলো পোস্টের ব্যাকআপ নিতে পারবেন। আপনি আমার অন্যতম প্রিয় লেখক। এখন থেকে সামহোয়্যারে আপনার লেখা নিয়মিত পাবো বলে আশা রাখছি।
শয়তান বলেছেন:
কনগ্রাটস । যাক অবশেষে পুর্ন বোধদয় হইলো আপনার ।
লোকালটক দেখি পুরানহ ঐ মজার ঘটনাটা এখনও মনে রাখছেন
মাহবুব সুমন বলেছেন:
হুমম.......... ভাবছি এর পর কার পালা আসছে !
আবু মুস্তাফিজ বলেছেন:
কী ব্যাপার ফারুক ভাই! অামি তো কিছুই বুঝতেছি না। ওরা অাপনার সাথে এই অাচরণ করব কেন?
আবু মুস্তাফিজ বলেছেন:
অার অাপনেই বা এইহানে অাইয়া কানতেছেন ক্যান? মারামারি করতে হইলে সচলায়তনে হবো, এইহানে ক্যান? খাড়ান অামি অাইতাছি।
লেখক বলেছেন: ওখানে আমার শেষ কমেন্টটা ওরা মডারেশনে পাঠায়। একদিন পরে জানায় যে, আমার স্ট্যাটাস অতিথি লেখকের মানে রেস্ট্রিক্টেড। সুতরাং তর্ক কীভাবে সম্ভব?
তারপরেও আমি তিন দিন অপেক্ষার পর এই পোস্ট দিয়েছি।
আবারো বলতে চাই, আমি বিষয়টাকে ব্যক্তিগত বিরোধ মনে করি না। এটা ব্লগ সংষ্কৃতির বিষয়, গণতান্ত্রিকতার বিষয়। সেভাবেই লিখেছি এখানে, সাহিত্যও করতে যাইনি, কূটতর্ক তো দূরস্থান।
বিষয়টাকে নৈর্ব্যক্তিকভাবে দেখলে সত্যিই বাধিত হবো।
~স্বপ্নজয়~ বলেছেন:
অপরিণত ও কতৃত্বপরায়ন মডারেশন থেকে বাংলা ব্লগের রাহুমুক্তি হোক
নরাধম বলেছেন:
সত্যি বলতে কি আমি খুব খুশি হয়েছি। সচলায়তন ফারুক ওয়াসিফ বা ডটু রাসেলের ভার সইতে পারার মত ব্লগ না। এলিটিসম থেকে যদি নিজেদেরকে দূরে না রাখতে পারে, তাহলে ব্লগটার পরিণতি খুব ভাল মনে হয়না। খুশি হয়েছি এজন্য যে এখন অন্তত আপনার লেখা এখানে প্রথমেই পাব। সেই সাথে অরুপগংদের স্বেচ্ছাচারিতার জন্য নিন্দা জানাচ্ছি।
আবু মুস্তাফিজ, সেখানে তিনি এই পোস্ট দিলে সেটা অরুপরা মডারেশানে নিবেনা মনে করছেন? দরজা-জানালা বন্ধ গুমোট পরিবেশে "চিত্ত যেথা ভয়শুন্য, উচ্চ যেথা শির" লিখে রাখাটার মত বড় কোন কমেডি আছে মনে হয়না।
বিষাক্ত মানুষ বলেছেন:
এলিট এলাকার খবর শুনতে মাঝে মাঝে ভালৈ লাগে
বিষাক্ত মানুষ বলেছেন:
দরজা-জানালা বন্ধ গুমোট পরিবেশে "চিত্ত যেথা ভয়শুন্য, উচ্চ যেথা শির" লিখে রাখাটার মত বড় কোন কমেডি আছে মনে হয়না। সহমত নারু
রণদীপম বসু বলেছেন:
ভালো থাকবেন ফারুক ভাই, সব সময়..........
ফারুক ওয়াসিফ বলেছেন:
সচল আমার কাছে কেবল মডু না। আর মডু মানেই জাঁহাবাজ না। লেখক-পাঠকদের মতো তাদেরও ভাল-মন্দ আছে। সেসব মনে রেখে এবং সচলবন্ধুদের প্রতি ভালবাসায় থেকে গিয়েছিলাম। দ্বিতীয় কারণ হলো: নিঃশেষিত না হলে, তিনবার কেউ ভুল না করলে আমি তার প্রতি আস্থা হারাই না। এর থেকেও খারাপ পরিস্থিতিতেও তর্ক করে বোঝাতে চেয়েছি, আত্মপক্ষ সমর্থন করেছি। তারথেকে বড় কথা আমি সচলের লিংক যতলোককে দিয়েছি, প্রতিসপ্তাহে আমার কলাম পড়ে যারা মেইল করেন, সেরকম পাঠকদের যত লিংক দিয়েছি সচলের, সেসব তো আমাকেও সচলের সঙ্গে বেঁধে রাখে। সচলে তো আমারও মানসিক বিনিয়োগ, চূড়ান্ত না হলে তা ছাড়বো না বলে পণ করেছিলাম।
কিন্তু ওদের এবারের আচরণ স্রেফ বিকারগ্রস্থ মনে হয়েছে, মনে হয়েছে ক্ষমতার অতি দম্ভ_ আমি যার কততম শিকার তা জানতে ইচ্ছা হয়।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আমার বরাবরই মনে হয়েছে,উচ্চকন্ঠ এবং স্বকীয়তায় সমৃদ্ধ প্রতিবাদী ব্লগারদের ধারণ করার ক্ষমতা সচলের নেই । আর এই একটি কারণেই এই সুশীলদের ড্রয়িংরুমের আড্ডাও শেষ পর্যন্ত আর জমবে না বলে মনে হয় ।
আপনাকে এখানে নতুন করে স্বাগতম । আপনার লেখা অবশ্যই আমাদের সমৃদ্ধ করবে ।
ফারুক ওয়াসিফ বলেছেন:
সকেলর এই সহমর্মিতায় আমি কৃতজ্ঞ। এই বোধ থেকে যদি আমাদের প্রত্যেকের মধ্যে ব্লগ-সংস্কৃতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জাগে, তাহলে যেকোনো অপবাদও মাথা পেতে নিতে রাজি আছি।
মনওয়ার বলেছেন:
ফারুক ভাই, সচলে আমি নতুন। তাই নি বুঝে বেশি কিছু বলতে চাই না। তবে এই লিংকটায় (http://www.sachalayatan.com/sobujbagh/24072) আমার এবং অন্যদের মন্তব্যগুলি দেখেন! আপনি বুদ্ধিমান এবং ভাল মানুষ, বুঝবেন।
আপনি অনেক রেগে আছেন বুঝতে পারছি, সুতরাং আপনার নিজস্ব সময় দরকার। কিন্তু আমাদের আপনার লেখা থেকে বঞ্চিত করবেন না। সচলে তো আপনার ফ্যান কমিউনিটি আছে, তাই না? সচলও তো আপনাকে কম দেয়নি!
চলে আসুন, ফারুক ভাই। আসেন সোয়াত নিয়ে একটা লেখা দেন, পাক আর্মি আক্রমন করলো বলে। এ সময় আমরা গৃহযুদ্ধ না করি।
আর না হলে সামহোয়্যারইনেই দেন। সামহোয়্যারইনও আমার পছন্দের সাইট। দুটো সাইটের ফ্লেভার দুরকম, কিন্তু আমি অভ্যস্ত আপনাকে সচলে দেখে, তাই বলছিলাম।
লেখক বলেছেন: মনওয়ার, আমি সহজে মানুষে আস্থা হারাই না, অন্তত যারা সিবিল মানুষ। আজ তো আমারো কষ্ট তাই না? এটা লিখে আমিও কি আমাকে ঝঁিকতে ফেলিনি?
আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, নইলে আরো আগেই চলে আসতাম। আমি শেষ পর্যন্ত চেষ্টা করেছি, আবেগ দিয়ে, ভালবাসা দিয়ে, দায়িত্ব নিয়ে। সচলকে আপন মনে না হলে (সেটা পাঠক-সহব্লগারদের জন্যই) োর জন্য পেশাগত ও ব্যক্তিগত ঝঁুকি নিতাম না জরুরি অবস্থার সময়, এই সামেহায়ারেই োদেদর হেয় লড়াই করেছি। তার ফল এই? এটা হয় ব্যক্তিগত অসূয়া নয়েতা মালিকানা বোধ। আমি এর গণতান্ত্রিক রূপান্তর চাই। সে বিষয়ে ওরা কিন্তু নিশ্চুপ। দেখবেন, ভবিষ্যতে ওরা কীভাবে আমার পিন্ডি চটকায়। ইতিমধ্যে শুরুও করে দিয়েছে।
ভাল থাকবেন।
ফারুক ওয়াসিফ বলেছেন:
১ ১ | মামুন হক [অতিথি] | বিষ্যুদ, ২০০৯-০৪-৩০ ১৬:০৩
কি ভয়ংকর!!
আত্নধ্বংসী এই লোভী কর্পোরেট দুনিয়াকে জানাই শত ধিক!
উদ্ধৃতি | জবাব
২
২ | ফারুক ওয়াসিফ | বিষ্যুদ, ২০০৯-০৪-৩০ ১৬:৪৭
জ্বি মামুন, আমরা আসলেই তাদের গিনিপিগ। আমাদের মগজ তাদের নানান ভাইরাসে আসক্ত আর আমাদের শরীরের সার্বভৌমত্ব হারিয়ে যায় তাদের নানান ব্যবসার মুনাফার উপাদান হিসেবে। আমার শরীর-মন-যৌনতা-রাগ-বিকার-ক্ষোভ সব কিছুর ওপরই তাদের নিয়ন্ত্রণ। সেকারণে বিশ্বের নতুন-পুরাতন মুক্তিকামী আন্দোলনগুলো এইসব কর্পোরেট আর তাদের প্রেডেটর সাম্রাজ্যবাদী সংস্থাগুলোর বিরুদ্ধেই আগে দানা বাঁধবে। পুরাতন সাম্রাজ্যবাদ বিরোধিতার ব্যকরণও তাই পাল্টাচ্ছে।
উদ্ধৃতি | সম্পাদনা | জবাব
৩
৩ | নুরুজ্জামান মানিক | বিষ্যুদ, ২০০৯-০৪-৩০ ১৬:৫০
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
উদ্ধৃতি | জবাব
৪
৪ | অরূপ | বিষ্যুদ, ২০০৯-০৪-৩০ ১৯:৪২
মুছে দিলাম.. সাম্বালকে!
উদ্ধৃতি | জবাব
৫
৫ | ফারুক ওয়াসিফ | বিষ্যুদ, ২০০৯-০৪-৩০ ২১:১১
সাম্বালকে! ভাষাটা সাম্বালকে! অ্যাপ্রোচটা সাম্বালকে! আমি এসব বিষয়ে স্পর্শকাতর।
আমার কমেন্ট করার সুযোগ কি বন্ধ রেখেছিলেন?
উদ্ধৃতি | সম্পাদনা | জবাব
৬
৬ | হিমু | বিষ্যুদ, ২০০৯-০৪-৩০ ২১:১৩
বাংলাদেশে বিমানবন্দরের পাশে কোয়ারানটাইনের জন্য কোন ব্যবস্থা কি আছে? আমার জানামতে নেই। এ ব্যাপারে মনে হয় ব্যবস্থা নেয়া জরুরি। বিদেশ থেকে আগত সংক্রামিত কেউ যদি জনস্রোতে মিশে যাবার সুযোগই পেয়ে যান, তাহলে তো ফ্লু মহামারী আকার ধারণের সুযোগ পেয়ে যাবে।
________________________________________
হাঁটুপানির জলদস্যু
আলো দিয়ে লিখি
উদ্ধৃতি | জবাব
৭
৭ | অরূপ | বিষ্যুদ, ২০০৯-০৪-৩০ ২১:২৩
ফারুক ওয়াসিফ,
This is a warning.. Behave or get lost..
You are no VIP here..
............................................................
এটুকু আমি সেভ করতে পেরেছিলাম। তার আগেই আমার আর অরূপের পাল্টাপাল্টি রসিকতার ঢংয়ে কমেন্ট ছিল। অরূপ বড় ছবি ছোটো করে দিতে বললে, আমি বলি 'আমি চেষ্টা করেও পারছি না আপনি কি কাজটা করে দেবেন জনাব?'
যতদূর মনে আছে, অরূপ কাজটা করে দিয়ে যৌনগন্ধি ইঙ্গিত করে বলেন,
বিশালাকায় হয়ে বেরিয়ে ছিল ছোট করে দিলাম। চোখ টিপির আইকন।
আমি জবাব দিই:
বড় জিনিস ছোট করে দেওয়া আপনার বহুদিনের অর্জিত জ্ঞান। ধন্যবাদ। চোখ টিপির আইকন।
তারপর তিনি জবাব দেন,
আপনি যেহেতু পারেননি, সেহেতু কান ধরে দশ মিনিট দাঁড়িয়ে থাকেন।
আমি বলি,
প্রাইমারি স্কুলের মাস্টারি করার খায়েশ আপনার যায়নি দেখছি। অসুবিধা নাই, দেশে আসলে ভর্তি করে দেবনে। আর তর না সইলে আয়নার সামনে গিয়ে যেখানে ইচ্ছা ধরে টানাটানি করেন, ভাল লাগবে।
এরপর অরূপ কী যেন একটা ধমক দিয়ে বলে, আর তারপর ঐ কমেন্টগুলি (যেগুলি এখানে নাই) মুছে দেয়। দিয়ে জানায়, সাম্বালকে! ভাষা সাম্বালকে! মুছে দিলাম।
আমি বলি, বুঝেছেন তো এই ভাবে না এগনোই শ্রেয়।
অরূপ জবাবে তার স্বভাবসুলভ দাপুটে উক্তি বরে আমাকে নিপাত যাও করে দেয়।
আমি এখন নিপতিতই আছি মনে হচ্ছে সচলে তাদের মিথ্যাচার দেখে।
ফারুক ওয়াসিফ বলেছেন:
আমি বলি, সাম্বালকে! বুঝেছেন তো এই ভাবে না এগনোই শ্রেয়। এখনো না ভবিষ্যতেও না। এসব বিষয়ে আমি স্পর্শকাতর। অরূপ জবাবে তার স্বভাবসুলভ দাপুটে উক্তি করে আমাকে নিপাত যাও করে দেয়।
আমি এখন নিপতিতই আছি মনে হচ্ছে সচলে তাদের মিথ্যাচার দেখে।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
হা হা হা হা হা হা হা হা হা হা হা হাহা হা হা হা হা হাহা হা হা হা হা হাহা হা হা হা হা হাহা হা হা হা হা হাহা হা হা হা হা হাহা হা হা হা হা হাহা হা হা হা হা হাহা হা হা হা হা হাহা হা হা হা হা হাহা হা হা হা হা হাহা হা হা হা হা হাহা হা হা হা হা হাহা হা হা হা হা হাহা হা হা হা হা হাহা হা হা হা হা হাহা হা হা হা হা হাহা হা হা হা হা হাহা হা হা হা হা হাহা হা হা হা হা হাহা হা হা হা হা হাহা হা হা হা হা হাহা হা হা হা হা হাহা হা হা হা হা হা..... শুদ্ধীবাদীতার আবশ্যিক প্রগমণ। ফারুক ওয়াসিফ ভালো উদাহরণ হলেন। মজাই।
সত্যি বলতে কি আমি খুব খুশি হয়েছি। সচলায়তন ফারুক ওয়াসিফ বা ডটু রাসেলের ভার সইতে পারার মত ব্লগ না।
একমত।
তবে এখানকার কোন ব্লগের মালিকরাই মালিকসুলভ মনোবৃত্তি থেকে বের হয়ে আসতে পারেননি, নিজেদেরকে তারা জড়িয়ে ফেলেন,এটাই সমস্যা। লিখতে দিচ্ছি এই বেশি,এই ভাবটা পীড়া দেয়,অথচ কেন তাদের সাইটের নামডাক,তা তারা ভাবেন না। যাই হোক,আপনি যেখানেই লিখেন,ব্লগার কমিউনিটি আপনার লেখা খুঁজে নেবে,এটুকু বলতে পারি,ভাল লেখা অন্তত একজন পাঠক হলেও পড়ে।
রাশেদ বলেছেন:
ব্যাপারটা দুঃখজনক।------------------------
সচল ব্লকের নিউজটা আপনি প্রথমে দিছিলেন যতদূর মনে পড়ে। এখন সেটাকে আবার প্রশ্নবিদ্ধ বলতেছেন কেনো? ব্যাপারটা ঠিক বুঝলাম না।
সোজা কথা বলেছেন:
ব্যক্তিগত না হলেও যখন একটি সংগঠন বা প্রতিষ্ঠান দাড়ায়, তখন তার মালিকের রুচি এবং চিন্তা সংগঠনে পড়বে। যে কারণে এটিএনে বিড়ির বিজ্ঞাপন বা বউয়ের গানের প্রচার আর চ্যানেল আইতে কৃষকদের সারের কথা শুনতে পাই। সচলের একজন প্রতিষ্ঠাতাকে কে দেখেছি ৮/৯ বছর ধরে। যখন সচল শুরু করেছে তখনও সন্দেহ ছিলো। কারণ তার শুরু থেকেই দেখেছি তার মধ্যে এলিট শ্রেণীর চিন্তাধারা বিদ্যমান। কম্পিউটার এবং ম্যানেজমনে্টে দক্ষতাকে কাজে লাগিয়ে তার জীবনের উচ্চাকাঙ্খ্যা ছিল কর্পোরেট সাফল্যের অংশীদার হওয়া। বহুজাতিক তামাক কোম্পানীতে চাকুরী করতে করতে, তাদেরই দেয়া কম্পিউটারে ব্লগ করতে করতে খুব কম লোকের পক্ষেই ঘাড় উচু করে এসবের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়। ( অবশ্য ঘরে বউ পিটিয়ে নারীদের স্বাধীনতার পক্ষে মিছিলে যোগ দিতে যাওয়া বুদ্ধিজীবির কথা বলা বাহুল্য।)
এখন ওয়েব টেকনোলজি এতটাই সহজ হয়েছে যে দিনে ১০ টা ব্লগ সাইট বানানো কঠিন কিছু না। সুতরাং ব্লগ সাইটের মালিকানা খুব বেশী ইনভেস্টমেন্ট নয়। ব্লগার পাওয়া অত সোজা না । এরা অতিথি পাখির মত বিনেপয়সায় সার্ভিস দেয়। ট্রাফিকের আয় যোগান দেয় কিন্তু বদলে নিজেরা কোন আয় করে না। (পত্রিকায় তাও মাসোহারা মেলে)
সামুই প্রথম আঙুল পুড়িয়েছে । আর সচল সামুর অসন্তুষ্ট ব্লগার দের প্রায় বিনে চেষ্টায় পেয়ে তাদের সাফল্য অর্জন করেছে। "বানানো পোলার বাপ" হয়ে সচলের প্রতিষ্ঠাতারা জানেননা কত চড়াই উতড়াই পার হয়ে ব্লগার তৈরী হয়, কত ঝামলা পার হয়ে শুণ্য থেকে ব্লগ সাইট দাড়ায়। আজকের ফারুক ওয়াসিফদের মত ব্লগারদের হারালে তখন তাদের তাদের একটি লাভ হবে সেটি হলো এলিটদের জগৎ থেকে মাটিতে নেমে আসবেন এবং মানসিক দিকে সহনশীল হয়ে সচল কে অচলাবস্হা থেকে মুক্তি দেবেন।
রিফাত হাসান বলেছেন:
যে কোনরকম ব্লগ খবরদারী, সেটি কর্তৃপক্ষীয় হোক বা অন্য কোন গোষ্ঠিবদ্ধ আচরণ, তার বিপক্ষে অবস্থানকে সমর্থন করি। স্রেফ সচল বিরোধিতা নয়, এই মৌলিক অবস্থান কখনো কখনো আপনাকে সামইনেও নিতে হতে পারে, আমার অভিজ্ঞতায় বলে। যাই হোক, ভাল থাকবেন। আশা করি, সামইনে এখন নিয়মিত দেখতে পাবো আপনাকে। আপনার ব্যস্ততা কমলো?
ফিউশন ফাইভ বলেছেন:
সচলের "সবুজ বাঘের" একটি প্রাসঙ্গিক লেখা এখানে তুলে দিলাম। সঙ্গে রাগিব হাসানের একটি চমৎকার মন্তব্যও।---
ফারুক ওয়াসিফ এবং অন্যান্য প্রসঙ্গ
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: মঙ্গল, ২০০৯-০৫-০৫ ২২:২০)
ক্যাটেগরী: ব্লগরব্লগর
রাজনৈতিক প্যাচালে আমি সাধারণত যাই না। কারণ লোকে রাজনৈতিক প্যাচালের নামে পচুর ভুল কতা কয়। ভুল কতা আমার কুনো দিনও ভালো লাগে নাই। যেমুন ভালো লাগে নাই ফারুক ওয়াসিফের সামহোয়ার ইনে দেওয়া নতুন পোস্টটা।
ঘটনা যাই ঘটুক, দোষ যারই থাইক, আমি ব্যক্তিগতভাবে মনে করি ফারুক ওয়াসিফ যেকোনও স্থানের জন্যই অলঙ্কারস্বরূপ। তাই তার অনুপস্থিতি নিঃসন্দেহে আমারে পীড়া দেয়।
আমরা অনেকেই পকট থিকা ফট কইরা পাঁচ হাজার ট্যাকা বাইর কইরা দিয়া লুকের উপকারে ব্রতী হই, কিন্তু কুনোদিন মিছিলে স্লোগান ধরি নাই, দুঃস্বপ্নেও ভাবি না পুলিশের গুতা খাওয়ার কতা। রাষ্ট্র বিপ্লব দূরে থাক। পকেট ফাঁকা করে কি আর পাপমোচন হয়? মানসিক চাপ মোচন হয় হয়তো।
ফারুক ভাইরে দেকছি দিনের পর দিন মিছিলে, মানুষের মুক্তির কতা কইতে, স্বপ্ন দেখতে, পুলিশের গুতা খাইতে। দেখছি গাইতে গান, আউড়াইতে কবিতা। ছবিও তো আঁকতো। আঁকতো তো? গরিব মাইনষ্যের পুলাপান আমাগো তাই বন্ধু হইতে বয়স বাধা দেয় নাই।
লুকটার পচুর বদগুণ, গুণে শেষ করা যাবে না। একরোখা, রগচটা, কথায় কথায় মাইনষ্যের সাথে ঝগড়া করে, অযথা তর্ক বাধায় কিংবা নিজের চিন্তা ভাবনা দিয়া অন্যরে ধাঁধায় ফালায়। তার মানে তো এই না লুকটাকে এভাবে চলে যেতে হবে। লুকটার বহু ভালো গুণও তো ছিল, নাকি? তার গোড়ায় তো জল ঢালি নাই?
কই, তর্কের মাধ্যমে তো তারে হটাইয়া দেওয়া হয় নাই, হটানো হইছে প্রশাসনিক কায়দায়। যা সারা জীবন ঘৃনা কইরা আইছি। সারা জীবনই করব।
ফিউশন ফাইভ বলেছেন:
১৩ | রাগিব | মঙ্গল, ২০০৯-০৫-০৫ ২৩:২০
ফারুক ভাই কিন্তু সচলায়তনের দুর্দিনে সক্রিয়ভাবে এগিয়ে এসেছিলেন। তাঁর সেই ভূমিকার কথা এতো সহজে বিস্মৃত হওয়াটা কি ঠিক?
একটা সাইটে নিয়মকানুন থাকবে তাতে সমস্যার কিছু নেই। কিন্তু নিয়মের প্রয়োগ কীভাবে, তার মাত্রা বজায় রাখাটাতেই মডারেটরের কৃতীত্ব।
বাংলা ব্লগ এখনো নবীন। মডারেটরেরা ও সাইটের মালিকেরা অনেক কষ্টে নিজের পয়সায় সাইট গড়ে তুলছেন। কিন্তু তার পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে, মুফতে ব্লগিং করা ব্লগারদের অধিকার সাইটের প্রতিষ্ঠাতাদের চেয়ে কম নয় মোটেও, কারণ ব্লগারদের লেখা ছাড়া কোনো ব্লগ সাইটেরই কোনো মূল্য নেই।
আশা করি সচলের মডারেটর ও উদ্যোক্তারা এই বিষয়গুলো ভেবে দেখবেন। এই নিয়ে সম্ভবত ৫ বা ৬ জনের ক্ষেত্রে একই ঘটনা ঘটলো। দুই একটি ঘটনা বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকলে মডারেশনের প্রয়োগ নিয়ে আরেকটু চিন্তা ভাবনা মডারেটরেরা করতে পারেন।
হয়তো এই কথাগুলোর সাথে মডারেটরেরা একমত হবেন না। একমত হতে হবে এমনটা বলছি না। বাংলা ব্লগ এখনো বেশ নবীন -- এই অবস্থায় এধরণের ঘটনা দুঃখজনক, এবং তা পরিহার করাই বাঞ্ছনীয়।
আর, ব্লগারেরা এবং তাদের লেখা ব্লগই যেকোনো সাইটের প্রাণ -- উদ্যোক্তা বা মডারেটরেরা প্রশংসনীয়, কিন্তু তাঁরা সাইটের প্রাণ নন।
ধন্যবাদ।
http://www.sachalayatan.com/sobujbagh/24072
ফিউশন ফাইভ বলেছেন:
মনওয়ার বলেছেন: .......সচলও তো আপনাকে কম দেয়নি!মনওয়ার @ ফারুক ওয়াসিফকে আপনি চেনেন না। তাই হয়তো এরকম কথা বলতে পারলেন। দয়া করে এই মর্মে একটি তালিকা দিলে উপকৃত হই, সচল ফারুক ওয়াসিফকে কী কী দিয়েছে? তবে এভাবে চালিয়ে গেলে অচিরেই সচল হতে আপনার আশা করি সমস্যা হবে না। সচলত্ব প্রাপ্তির অগ্রিম শুভেচ্ছা রইল।
==
রণদীপম বসু @ আপনার প্রতিক্রিয়াটা তীরন্দাজের মতো হলেও কিছুটা স্বস্তি খুঁজে পেতাম সহ-ব্লগার হিসেবে। কারণ ঘটনাটি ছিল একজন লেখকের ওপর আঘাত। আপনাকে প্রয়োজনের তুলনায় বড়ো বেশি নতজানু দেখাচ্ছে- এইটাই দুঃখ দিল।
রন্টি চৌধুরী বলেছেন:
কেউ যদি প্রবল হাসতে চান অথবা চরম রাগে ফেটে পড়তে চান তাহলে নিচের কমেন্টটা পড়ুন। এ দুটি অনুভুতিই আপনাদের হবে।অরূপ এর ছবি
৮ | অরূপ | মঙ্গল, ২০০৯-০৫-০৫ ২২:৫৭
শাপলু ভাই,
পোস্টের জন্য ধন্যবাদ
ওনার যাওয়ার জন্য আমার একটা ভূমিকা আছে এবং সেটা খুব সুখকর নয়, তাই ব্যাখ্যা প্রাসঙ্গিক..
উনি সচলে আসার প্রথম দিকেই উনি আমার সাথে তর্কে জড়িয়ে পড়েন। বিষয়টা ঠিক হয়ে যায়। পরে সবজান্তার একটা পোস্টে আমার মন্তব্য নিয়ে তিনি আবারো গায়ে পড়ে লাগতে আসেন। বিষয়টা ছিল চড় মারা ও মধ্যবিত্ত সম্পর্কিত। ইঙ্গিত ছিল অন্যকারো প্রতি, তিনি নিজের গায়ে তুলে নিলেন, অনেক দুর্বিনীত কথা শোনালেন। এরপর মনজুরুল হককে নিয়ে হিমুর সাথে আগ বাড়িয়ে তর্কে নামলেন। সম্প্রতি তিনি সোয়াইন ফ্লূ নিয়ে একটা পোস্ট দেন, তাতে বিশাল একটি ছবি ছিল। ছবিটি ঠিক করে তাকে একটা মেসেজ দিতে তিনি খোঁচাখুচি শুরু করেন এবং একপর্যায়ে "যথাস্থানে হাতাহাতি" করতে পরামর্শ দেন। তার ও আমার মন্তব্যগুলো মুছে দিয়ে তাকে লেখা হয়, "মুছে দিলাম, সাম্বালকে!"। তিনি যেন বিষয়টা নিয়ে না আগান সেই জন্য মন্তব্য করার অপশন বন্ধ করা হয়। কিছু পরে অন্য আরেকজন মডারেটর মন্তব্য খুলে দেন এবং ফারুক ওয়াসিফ রনংদেহী মুর্তিধারন করেন।
এই প্রেক্ষিতে আমার একটাই বক্তব্য, বিনীত হন অথবা বিদায় হন। বারবার গোলযোগ কারোই কাম্য হতে পারে, বিশেষত যদি তার ভঙ্গি হয় অনাকাংখিত...
সচলায়তন একটা ছোট জায়গা, কেউ যদি নিজেকে নিয়মের উর্দ্ধে মনে করেন, তাহলে বিপদ। এর আগে একাধিকবার বেছে বেছে মডারেটরদের পিছে লাগা হয়েছে। প্রথমে লেগেছিলেন সুমন রহমান, তার ধারনা ছিল শোমচৌ সচলের পিছনের কেউ। তিনি পায়ে পা দিয়ে শুরু করে। ফারুক ওয়াসিফের একই ব্যবহার দেখা গেল। মডারেটরকে দানব ধরে বিপ্লব করা দুঃখজনক যেখানে আপনারা জানেন আমরা ঘরের খেয়ে কি পরিমান বনের মোষ তাড়াই।
সচলে বিনীত আচরন করে কেউ দুর্বিনীত ব্যবহার পেয়েছেন বলে মনে পড়ল না। আমাদের নিয়ম জেনেই সবাই আসেন, সেই নিয়মের প্রতি সামান্য শ্রদ্ধা কি আমরা আশা করতে পারি না? আর মডারেটরকে শোষনের/ক্ষমতার প্রতিভু ভাবতে হয়তো ভালো লাগতে পারে। কিন্তু এই ব্লগটাকে বেঁধে রাখে তারাও।
ফারুক ওয়াসিফ সম্ভবত সচলকে ভালোবাসার ক্ষমতা আগে হারিয়েছিলেন। সামহয়ারে তার পোস্টে সচল ব্যান হওয়া নিয়ে তার সংশয় জানা গেল। সচলের অস্তিত্ব নিয়ে যে দুর্যোগ গেল সেটা নিয়ে যদি আজকে কেউ সংশয় প্রকাশ করেন সে কিসের আশায় সচলে থাকবেন। মডারেটরের সাথে গায়ে পড়ে ভ্যাজাল করে কি উদ্দ্যশ্য হাসিল করবেন?
আমি আমার দুর্বিনীত ব্যবহারের জন্য বারেবারে লজ্জিত হই। কিন্তু যে ভালোবাসায় সচলকে তৈরি করা হয়েছে, তার প্রতি দুর্বিনীত হলে আমি যীশুর নীতি মানতে অপারগ।
সচলে আজকে আপনারা যে বন্ধুতাময় পরিবেশে থাকেন, সেটা আর কয়টা ব্লগে আছে সেকথা ভেবে আমার দোষগুণ বিবেচনা করলে বাধিত হব।
এ পর্যন্ত যাদের সাথে কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে অথবা দুর্বিনীত আচরন করা হয়েছে সেটা হিসেব করে দেখবেন। এরপর যদি মনে হয় আমি কিংবা আমরা অন্যায় অনাচারের প্রতিভূ তাহলে হয়তো সচলায়তন করার কোন দরকার ছিল না, অন্তত সেইটাই যদি আপনাদের চোখে সচলায়তনের উদ্যোক্তা ও সঞ্চালক ভূমিকা মনে হয়...
ধন্যবাদ এবং আবারো আমার আন্তরিক ক্ষমা প্রার্থনা..
একেবারে নিরপেক্ষভাবেই বলছি, অরুপ নামের এই লোক নিতান্তই একটি গোয়াড় ছাড়া আর কিছু্ই মনে হয়নি আমার কাছে। ইচ্ছে ছিল সময় সুযোগ হলে সচলে কিছু লিখব। কিন্তু এই রকম গোয়ার টাইপ লোক যেখানে মালিক, সেখানে কে লিখে নিজের প্রেস্টিজ কমাবে?
রন্টি চৌধুরী বলেছেন:
সচলকে দেখে মনে হয়, এটি এমন একটি জায়গা, যেখানে লিখতে হলে আপনাকে অরুপ এবং হিমু নামের দুই লোককে নিজের গডফাদার মেনে নিয়েই লিখতে হবে।দেখেন, কমেন্টে কেমন করে অরুপ আর হিমুর সাথে তর্ককে একটা বিরাট অপরাধ হিসেবে দেখানো হয়েছে।
লজ্জায় বাচিনা, ব্লগ নামের আধুনিক জায়গায় এমন মধ্যযুগীয় আচার আচরন। শেইম, শৈইম।
ফিউশন ফাইভ বলেছেন:
সচলায়তনের মালিক অরূপ বলেছেন, ".....এই প্রেক্ষিতে আমার একটাই বক্তব্য, বিনীত হন অথবা বিদায় হন।......"
এই পাগলটার কথা শুনে হাসবো, নাকি কাঁদবো- ঠিক বুঝে উঠতে পারছি না!
"| ফারুক হাসান | বুধ, ২০০৯-০৫-০৬ ০১:০৬
১.
কিছুদিন পরপর মডুদের কোনো না কোনো কার্যক্রমের বাহানায় একইধারার গুডবাই/ খেলুমনা সংস্কৃতির বিকাশ দেখতে দেখতে বিরক্ত।
২.
তার চেয়ে বেশি বিরক্ত পরবর্তী জ্ঞানগর্ভ মেইল/পোস্ট। এই সুবাদে যাদের একচোখ সচলায়তনে আটকানো আর আরেক চোখে তীব্র হিংসা, তাদের আরেকপ্রস্থ বমি উদগিরণ।
আশা করি, এই সংস্কৃতি বন্ধ হবে।"
ফারুক হাসানের কমেন্ট দেইখা মনে হইলো,ঐখানে থাকতে হইলে মেরুদণ্ড বন্ধক রাখা লাগে।
রন্টি চৌধুরী বলেছেন:
ফারহান, ওখানে মেরুদন্ড কার যে আছে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ পোষন করি, ওই পোষ্টেই দেখ, দুজন ছাড়া বাকী সবাই অরুপ কামালের ওই কমেন্ট এবং হিমুর কমেন্টের পড়ে বলে, ''ও আচ্ছা, এবারে বুঝলাম ব্যাপারটা।'' দুজন মালিকের কথায় এরা সবই বুঝে ফেলে, এবং ভিক্টিমকে সাথে সাথে আসামী বানিয়ে দেয়। এটাই প্রথম না, সচলে আরও কবার এমন দেখেছি।
লক্ষ করো, রাগিব হাসানের কমেন্টের জবাবেও মালিকপক্ষের উত্তরে সেই একই জমিদারভাব। রাগিব ভাই হয়ত মান রেখে চুপ হয়ে যাবেন, কিছু বলবেন না আর। কেই বা বলতে চায়। কিন্তু মজা পাই তাদের কথায়, যারা সব জানে, অথচ এসে জিগাবে, কি হইছিল? মালিকদ্বয় বলবে, এই হইছিল, আমার আর হিমুর লগে খালি তর্ক করে, তাই কইছি বিনীত হইয়া হুজুর হুজুর করো, নাইলে বিদায় হও, তখন রেশনধারীরা তালি বাজায়া বলবে, বাহ, জানলাম এখন, আমার জানার পরিধি কি বাড়লরে, মডারেটর জিন্দাবাদহে!
কায়েস মাহমুদ বলেছেন:
শুধু হিমু এবং অরুপ নয় সাথে এস এম মাহবুব মোর্শেদ ও আছে। ওদের তোয়াজ করে চলতে হবে। ওদের পোষ্টে ভাল ভাল কমেন্ট করতে হবে।@রন্টি চৌধুরী।
নরাধম বলেছেন:
বাপরে, যা ভাব দেখি এগর। চিত্ত ভয়শুন্যটা আসলে ব্লগারদের নয় সেখানে শুধু অরুপ-হিমুগংদের। ব্লগারদের চিত্ততো হিমু-অরুপদের তোষামোদ করতে করতে অনেক আগেই বন্ধক পড়েছে।
তবে এখানে একটা বিষয় লক্ষনীয়। আমরা সামুর অনেকেই কিন্তু এখানে মন্তব্য করার সময় ভাবতেছি, যাক বেটা, সচুর মডারেশানে প্রভুত্বমূলক মনোভাব আছে, সামুতে সেটা নাই বা কম। সেজন্যই আমরা অনেকে খুশি! অনেকে সচলে গিয়ে লেখার চান্স পাইনি সেজন্য
এখন ফারুক ওয়াসিফের দোহাই দিয়ে সচুর পিন্ডি চটকাচ্ছি। কিন্তু এই একই সমস্যাটা যখন সামুতেও হবে তখন কি আমরা একইধরনের প্রতিক্রিয়া দেখাব? আমরা কি সামুর মডারেশান যদি প্রভুত্বমূলক হয় তখন প্রতিবাদ করব? সেটা ভাবার বিষয়। হাসিবভাইকে অন্যায়ভাবে ব্যান করার পর কি আমরা প্রতিবাদ করেছি?? ফারুক ওয়াসিফ একজন নামীদামী ব্লগার, কিন্তু প্রতিবাদ করাতে আরিফ জেবতিককেও সামুতে মডারেশানে রাখা হয়েছিল। তাই, যেই ঘটনা সচুতে হচ্ছে অনেকদিন থেকে সেরকম একই ঘটনা সামুতেও হয়, হয়ত সেরকম প্রবলভাবে না। আমরা যারা সচুর ব্লগারদের মেরুদন্ড সোজা করার উপদেশ দিচ্ছি, আমাদেরও মেরুদন্দ সোজা করার প্রয়োজন, দুঃখজনকভাবে সেটা আমরা অনেকসময়ই করতে পারিনা।
সচু বা সামু'র মডারেশানের সমালোচনা যে তাদেরকে আমরা পছন্দ করিনা বা সুক্ষ/স্থুল ষড়যন্ত্র করতেছি সেজন্য নয়, আসলে সচু/সামু'র ভাল চাই বলেই করি, সেটা যত তাড়াতাড়ি মডুরা/প্রভুরা বুঝতে পারবে ততই মংগল।
শেষে একটা জিনিস বলা প্রয়োজন, সামুতে আমরা অনেকসময়ই আরিলের সমালোচনা করেছি, তাকে বিদ্রুপও করেছি। তিনি নরওয়েজিয়ান বলেই হয়ত অনেক সময় মাইন্ড করেননা, বাংলাদেশী হলে হয়ত অরুপের মত আচরন করত। স্বীকার করি বা নাই করি অরুপ/হিমুদের প্রভুত্বমূলক মনোভাব কিন্তু আমাদেরকে ব্লগের মালিকানা দিলে আমাদের ৯৫% ব্লগারই একই আচরন করব। আমাদের বাংগালিদের এখনও প্রফেশনালিজমের বিকাশ একদম ঘটেনি, আর সমালোচনা নেওয়ার মত মেরুদন্ড কোনদিন জন্মাবে কিনা সেটা আল্লাহ্ই জানে। আরিলকে আমি প্রথমবারের মত ধন্যবাদ দিচ্ছি এজন্য যে আমি নিজেও আরিলকে অনেকসময় বিদ্রুপ করেছি, আরো অনেকেই করেছে, কিন্তু তিনি অরুপদের মত আচরন করেননি। যদিও মডুদের বিরুদ্ধ কিছু বললে সামু ওয়াচ করে দেয়, আরিল ব্যক্তিগতভাবে সমালোচনা নেওয়ার মত সাহস রাখে। তাকে সেজন্য ধন্যবাদ।
রন্টি চৌধুরী বলেছেন:
একটা ব্লগ খুলেই ক্ষমতা দেখানোর ওত বাহার। সত্যি সত্যি কাজের কোন ক্ষমতা থাকলে এরা কি যে করত আল্লাহ জানে!
এই তেলের অবশ্য একটা ব্যাখ্যা পাই,এমন একটা মিথ ছড়াইসে যে সচলে লেখলে লেখক হিসাবে একটা স্বীকৃতি পাওয়া যায়,কাজেই অনেকেই যারা মোটামুটি ভাল লেখে তারা স্বীকৃতিটা নিয়া এলিট পর্যায়ে উঠতে চেষ্টার ত্রুটি করে না। দোষের কিছু নাই,নিজের অবস্থানটা আমজনতার থাইকা একটু উপরে উঠলো এইটা ভাবতে কার না ভাল লাগে?মেরুদণ্ড না হয় বন্ধকই গেল,নিয়া তো যাইতাসে না
রন্টি চৌধুরী বলেছেন:
নরাধমের কথাবার্তা ঠিকই আছে।সামুও এমন করে, তবে এরা হয়ত ভাষায় ওইটা প্রকাশ করেনা। আর যেটা ভাল, এদের নোটিশবোর্ড নামক পোষ্টে প্রচুর সমালোচনা করা হয়, কিন্তু প্রতিউত্তর আসে না। তবে সামুও সৈরাচারী কাজকর্ম করে।
ব্লগে আসি কেননা সময় কাটে, বাংলা বলা যায়, কিছু পরিচিত লোকজন হয়ে গেছে এখানে, তাদের সাথে কিছু সময় কাটাতে ভাল লাগে। তবে এটা না যে ব্লগকে খুব বেশী কেয়ার করব। কিছূ পোষ্ট পড়তে ভাল লাগে, পড়লে কমেন্ট করতে ইচ্ছে করে, কিন্তু ব্লগ জিনিসটা সিরিয়াস কিছু ভাবার মত কোন কারন এখনও পাই নাই। সহব্লগারদের ভাল লাগে, কিন্তু ব্লগ কতৃপক্ষ কোন উল্টাপাল্টা করলে তাদের কষে কটা বাজে গালি দিতে দুমিনিট দেরী করব বলে মনে হয় না। এই ব্লগ বা কোন ব্লগেই না গেলে আরও মৌলিক চাহিদায় আঘাত পড়বে না, আজকেই পেট পুড়ে ভাত খেতে পারছি, কালও পারব। তাই ব্লগের মালিকদের কথাবার্তা অরুপ, হিমুদের মত হলে, ব্লগের খেতাপুড়ি।
রাশেদ বলেছেন:
@ নারু... খিকজ!সেই কারনের লোকালের এক পোস্টে বলছিলাম আরিলের জন্য মায়া লাগে আর জানা আপার নির্বুদ্ধিতা দেখে আফসোস জাগে।
নরাধম বলেছেন:
হাহাহহাহা.......ফারহান, জব্বর বলেছ। এলিট হওয়ার শখ আমাদের বেশিরভাগই মনে মনে পোষন করি আসলে। অনেকে এলিট হওয়ার জন্য হয়ত মেরুদন্ড বন্ধক দেন, অনেকে দেননা। তবে সচলে উচ্চকন্ঠী, সোচ্চার আর প্রভুত্ববিরোধী কোনব্লগারের টিকে থাকার সম্ভাবনা কম। সমস্যা হচ্ছে সচুর অনেক ব্লগারই দেখেন অরুপ/হিমুদের ব্যাখ্যা মেনে নিয়েছে, অথচ তারা নিজেরাও জানে যে ব্যাখ্যাটা কি ফালতু। কিন্তু ব্ল্যাকলিস্টে নাম চলে যাবে সেই ভয়ে কেউ বলেনা কিছু।
রন্টি চৌধুরী বলেছেন:
হ..জানা নামের সামু মালিকপক্ষীয় এক মহিলা কার জানি একটা পোষ্টে বিচ্ছিরি এক ভাষায় কমেন্ট করছিলেন, এইটা দেখে তার ব্যাপারে একটা বাজে ধারনা হয়ে গেছে, সেটা মনে হয় তখন একটা কমেন্টে বলেছিলামও সেই পোষ্টেই...ব্লগ ব্যাপারটা আসলে এন্টারটেইনিং
নরাধম বলেছেন:
রাশেদ বলেছেন: @ নারু... খিকজ!সেই কারনের লোকালের এক পোস্টে বলছিলাম আরিলের জন্য মায়া লাগে আর জানা আপার নির্বুদ্ধিতা দেখে আফসোস জাগে।
খেক খেক।
মনজুরুল হক বলেছেন:
আমি সচলের কোন দোষ দেখিনা। তারা বেশ পষ্ট ভাবেই চান্দির উপর লটকে দিয়েছেন- আমরা এমন, আমরা অমন, আমাদের নখ-দাঁত স্বভাবতই লুকোনো থাকে, সময় হলেই বের হয়। সেই নখ-দাঁত যদি কারো না পছন্দ হয় তো তিনি চলে যেতেই পারেন!
এই বাণীগুলি সচলের কে না জানে? ফারুকও জানেন। আমার চামড়া আমারই গন্ডারের নয়, আমি মাত্র শ'খানেক দিনেই বুঝে ফেলেছিলাম ওখানকার দেবতাদের ধূতির খুটোয় কি, আর পৈতে কোন সূতো দিয়ে বানানো। ফারুকও বুঝেছিলেন। আমরা একসাথে তিন/চারজন চলে আসছিলাম। যদিও আমি ৬২ টি অনুরোধ পেয়েছিলাম। কিন্তু রবিঠাকুরের সেই অমর উক্তি মনে পড়ে গেছিল....ততক্ষণে পালে বাতাস পেয়েছে...আরনৌকা ফেরাবার সুযোগ নাই!!
আমি জানতাম ফারুককে আরো চড়া মূল্য দিয়েই প্রত্যাবর্তণের দায় মেটাতে হবে।
রাশেদ বলেছেন:
জানা আপার এইরকম আরো একটা কমেন্ট আছে। কমু না। হালের সেনশেসন ভাইয়ারা মজায় থাকুক!সে কিসের ভিত্তিতে মডারেশন করে বুঝে উঠতে পারি না। তবে বায়াসড এইটুকু বুঝি। আর উলটাপালটা মডারেশন করলে ব্লগে একটা যুদ্ধাবস্থাও থাকে।
নরাধম বলেছেন:
রন্টি চৌধুরী বলেছেন: হ..জানা নামের সামু মালিকপক্ষীয় এক মহিলা কার জানি একটা পোষ্টে বিচ্ছিরি এক ভাষায় কমেন্ট করছিলেন, এইটা দেখে তার ব্যাপারে একটা বাজে ধারনা হয়ে গেছে, সেটা মনে হয় তখন একটা কমেন্টে বলেছিলামও সেই পোষ্টেই...ব্লগ ব্যাপারটা আসলে এন্টারটেইনিং @ রাশেদমামা
আমি খুব ভালমতে বিশ্বাস করি আরিল-জানা দুজনেই খুবই ভাল লোক। তবে আরিল যেহেতু বাংগালি না, তাই তিনি সমালোচনা করলেও জানার মত সেরকম রিএক্ট করেননা। আপাতনিরীহ জানা সেই কমেন্টটা করার সময় তার ভিতরের টিপিকাল সাবকন্টিনেন্টাল মেন্টালিটি মাথা চাড়া দিয়ে উঠেছিল। আমরা বেশিরভাগই অবশ্য একইভাবে চিন্তা করতাম!
রাশেদ বলেছেন:
@ নরাধম আর লন্তি মামু... হা হা! তা ঠিক অবশ্য! লোকালটকের মডারেটর হয়ে কথা বলার ভাষাই পালটে গেছে। এইটাও একটা প্রমাণ নারুর মতোবাদের।
নরাধম বলেছেন:
রাশেদ বলেছেন: জানা আপার এইরকম আরো একটা কমেন্ট আছে। কমু না। হালের সেনশেসন ভাইয়ারা মজায় থাকুক!
সে কিসের ভিত্তিতে মডারেশন করে বুঝে উঠতে পারি না। তবে বায়াসড এইটুকু বুঝি। আর উলটাপালটা মডারেশন করলে ব্লগে একটা যুদ্ধাবস্থাও থাকে।
যারা নিয়মিত জানার সাথে যোগাযোগ রাখে, তার ফেসবুকে খোঁজখবর নেয়, ইমেইল করে তাদের প্রতি একটু বায়াসড হওয়া খুবই স্বাভাবিক তার জন্য। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা যে ছাত্র তার কাছে নিয়মিত যায় তাকে সাধারণত ভাল গ্রেইড দেয়!!
রন্টি চৌধুরী বলেছেন:
এই জন্যেই তো সমালোচনা। আমরা করতাম কিনা সেটা তো একটা কথা, কিন্তু আমরা তো আর মডারেটর বা মালিক নই। এখন যদি বলা হয়, লোকটা ভীষন রাগের মাথায় ছিল, তাই পাশে মাছ কাটার বটিটা পাইছি, বন্ধুর মাথা কাইটা দিছে, আমরা হলেও তাই করতাম, তাই তারে ফাসি দেবার কোন দরকার নাই, তাহলে তো হবে না।
@ নরউত্তম
ফিউশন ফাইভ বলেছেন:
গত বইমেলায় অপরবাস্তব-৩ এর মোড়ক উন্মোচনের সময়, আমি পরে শুনছি, শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ একইসঙ্গে হাসান মোরশেদের একটি বইয়েরও মোড়ক উন্মোচনের জন্য অপরবাস্তবের আয়োজকদের কাতর অনুরোধ করেন। তো, এইটা হতেই পারে। হাসান মোরশেদও একজন লেখক। সুতরাং তাতে আপত্তি করার কিছুই থাকে না। কিন্তু পরে দেখলাম, আহমেদুর রশীদ সচলে তার বইমেলার কড়চায় ওইদিনের হাবিজাবি সব কথাই লিখেছেন, কিন্তু অপরবাস্তবেরও যে মোড়ক উন্মোচন হয়েছিল এবং সামহোয়্যারইনের ব্লগাররাই যে তার প্রকাশনী থেকে বেরুনো বইয়ের মোড়ক উন্মোচনে সহায়তা করেছেন- তা নিয়ে একটি অক্ষর লিখেননি, বেমালুম চেপে গেছেন। তিনি যদি লিখতেনও, এমন না যে তাতে কোনো লাভ হতো। কিন্তু সচলী ছোটলোকি মানসিকতাটা ভালো লাগেনি। যা হোক, বলতে চাইনি এসব কথা, আজ বলে ফেললাম।
রন্টি চৌধুরী বলেছেন:
@ রাশেদ,আর লোকালটক, বেচারার বিরুদ্ধে কোন কথা বললেই ইনি নানা আশংকা করে বসেন। আমিরুজ্জামানকে কত কিছু করলেন, সেই তিনিই আবার ইদানিং লাবন্যপ্রভাকে নিয়ে একটা মাত্র পোষ্ট আসায় ষড়যন্ত্র ও হাবিজাবি লিখে পোষ্ট দিয়ে দেন। আমিরুজ্জামানের সময় তার ভুমিকার কথা বললে বলেন, আর বেশীদিন বাকী নাই যেদিন আমাকে আপনাদের কাছ থেকে শুনতে হবে যে ওয়ামী ওয়ালীদের সাথে বুলিং করেও আমি দোষ করছি...
এরপরে আর কথা কি বলিব
রাশেদ বলেছেন:
যাইগা। বিড়ী টান্তে হবে।
নরাধম বলেছেন:
রন্টি চৌধুরী বলেছেন: এই জন্যেই তো সমালোচনা। আমরা করতাম কিনা সেটা তো একটা কথা, কিন্তু আমরা তো আর মডারেটর বা মালিক নই। এখন যদি বলা হয়, লোকটা ভীষন রাগের মাথায় ছিল, তাই পাশে মাছ কাটার বটিটা পাইছি, বন্ধুর মাথা কাইটা দিছে, আমরা হলেও তাই করতাম, তাই তারে ফাসি দেবার কোন দরকার নাই, তাহলে তো হবে না।
@ নরউত্তম
একমত রন্টি। জানাকে অবশ্য মোটামোটি অনেকেই ঝেড়েছে খুব সেদিন! এটাই বলতে চাচ্ছি যে আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে যেকোন সময় সামু যদি প্রভুত্বমূলক আচরন করে যেন সাথে সাথে প্রতিবাদ করি, এমনকি যার প্রতি করা হয়েছে সে যদি আমার মতাদর্শের নাও হয়(জামাতিদের ধরছিনা)। নাহয়, অরুপ-হিমুদের কাছে সচু ব্লগের যারা মেরুদন্ড বন্ধক দিছে তাদের মত আমরাও যদি সবসময় সামুর মালিকদেরকে জ্বি হুজুর করি, আর একটু সমালোচনাতে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাই, তাহলে আমাদের সাথে তাদের কোন পার্থক্য নেই।
রাশেদ বলেছেন:
@ লন্তি মামু... লোকালটক নিকে কয়েকজন লগইন করে তো, তাই কখন কি বলে ঠিক নাই! তবে এখন অরিজিনালটাই লাগে। কথার ধারে টের পাওয়া যায়।
নরাধম বলেছেন:
রন্টি চৌধুরী বলেছেন: @ রাশেদ,আর লোকালটক, বেচারার বিরুদ্ধে কোন কথা বললেই ইনি নানা আশংকা করে বসেন। আমিরুজ্জামানকে কত কিছু করলেন, সেই তিনিই আবার ইদানিং লাবন্যপ্রভাকে নিয়ে একটা মাত্র পোষ্ট আসায় ষড়যন্ত্র ও হাবিজাবি লিখে পোষ্ট দিয়ে দেন। আমিরুজ্জামানের সময় তার ভুমিকার কথা বললে বলেন, আর বেশীদিন বাকী নাই যেদিন আমাকে আপনাদের কাছ থেকে শুনতে হবে যে ওয়ামী ওয়ালীদের সাথে বুলিং করেও আমি দোষ করছি...
এরপরে আর কথা কি বলিব
খেক খেক। মানুষের রুপান্তর দেখে আমি অবাক হইনা। তবে লোকালের রুপান্তরটা কিরকম যেন লাগে!! এত বড় ১৮০ ডিগ্রী টার্ন আমি খুব কমই দেখেছি। কিছু বলতেও ভয় লাগে, কখন জেনারেল হয়ে যায়!! আরিলকে কিছু বললে জেনারেল হইনা, কিন্তু লোকালকে বললে হয়ে যাই!!
নরাধম বলেছেন:
সবাই ফেসবুকে পল্লব মোহাইমেনের ফ্যান হয়ে যান, যারা যারা ফ্যান হবেন তাদের সামুতে জেনারেল হওয়ার কোন চান্স নেই।
রন্টি চৌধুরী বলেছেন:
@ নরাধম,আসলে কি গতকমাসে ব্লগের মডুদের নানান কীর্তিকলাপ দেখে এখন অভ্যস্থ। আর ব্লগের প্রতি আগের নেশাটা নাই। যেকোন সময় টাটাবাইবাই দিয়ে দিতে পারি। এজন্য একটু দুর্বিনীত আছি আর কি।
আর মডুরা যদি উল্টাপাল্টা কিছূ করে, তাহলে তো কথা বলতেই হবে, সেটা যেই হোক, যদিও বা ভিক্টিমকে পছন্দ নাই বা করি।
@ কি জানি, ব্লগের কি সব হাবিজাবি কারিগরি, এসব ভাল্লাগে? এক নিকে কয়েকজন..বিভিন্ন ধরনের নাকি রাজনীতি না কি যেন...কেন এইসব? ব্লগটা এমন কি?
রন্টি চৌধুরী বলেছেন:
পল্লব মোহাইমেন কে?
রাশেদ বলেছেন:
লাখ টাকার এক পয়সা মুল্লের প্রশ্ন! হি হি!
রাশেদ বলেছেন:
উনি প্রথম আলোর টেকি বিভাগের সম্পাদক বা সাব এডিটর।
রন্টি চৌধুরী বলেছেন:
ইনি কি লোকালটক নাকি?আয়হায়, আগে জানলে দেশে থাকবার সময় দেখা করার একটা সুযোগ নিতাম।
নিঝুম মজুমদার বলেছেন:
আমি শুরুতেই ফারুক ভাইয়ের কাছে ক্ষমা চাই । আপনাকে হারাতে চাইনি কখনই , সুতরাং আপনাকে সচলে থাকবার জন্য প্রাণ পণ চেষ্টা করেছিলাম । আপনি সে সম্মান আমাকে দিয়েছিলেন । আমার মত ক্ষুদ্র মানুষের প্রতি আপনার ঐ সম্মান আমি কোনদিনই ভুলবনা । ভোলার নয় । সচলের আরো কিছু সিনিয়র সদস্যদের সাথেও আমার কথা হয়েছিলো সরাসরি । তারাও বার বার আপনার প্রতি সচলের মডুদের আক্রমনাত্মক এবং অদ্ভুত আচরণের তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন । আজকে আপনাকে আমি আর কি বলি, আমি নিজেই সচলে নেই । আপনাকে তো তাও মেইল দিয়ে মহান মডুরা জানিয়েছিলেন আপনার সচলত্ব থেকে অতিথি ব্লগারে নামিয়ে আনবার কথা । অথচ আমার ক্ষেত্রে তাও হয় নি । বলা হয় সচলে কোনো সদস্য যেন কোনো সদস্য কে ব্যাক্তিগত আক্রমণ না করেন ।কেউ করলেই তাকে সচলের মহান সংবিধান ধরিয়ে দেয়া হয় । এই সংবিধান দেখলেই আমার কেন জানি হাসি পায় । কাউকে সাইকো,সিজোফ্রেনিক রোগী,ছাগু, এগুলো বলেও সচলের মডুদের আর হাইকোর্ট দেখতে হয় না ,দেখতে হয়না তাদের সংবিধান । তাদের আর সচলত্ব খোয়াতে হয় না । এই সাপের পাঁচ পা শুধু দেখতে হয় সাধারণ সচলদের । এরা আবাতার পরেও এইসব মডুদের পাত্তা না দিয়ে লিখতে চেয়েছিলাম সবার জন্য । মূলত মডুদের বাদ দিলে আর সব সচল সদস্যদের পরিবারের মানুষ বলেই মনে হতো । অনেকের অনুরোধে গিয়েছিলাম সেখানে লিখতে । গিয়ে দেখি, আমার মন্তব্যই প্রকাশিত হচ্ছে না । এখন কথা হচ্ছে, যে সম্মান আমরা আশা করি সচল ডিক্টেটরদের কাছ থেকে , তা কতটুকু গ্রহণ যোগ্য ? আমার কাছে মনে হয় অরণ্যে রোদন । এরা তো জানেই না ,সম্মান জিনিস টা কি ? আমি অবশ্যই সব মডুদের কথা বলছি না । আমি দুই-একজনের কথা বলছি ।যাদের কারণে সচল একটা ডিক্টেটরদের ব্লগে পরিণত হয়েছের তাদের ব্লগের মুন্ডুর উপর লিখে রেখেছে, চিত্ত যেথা ভয় শূন্য,উচ্চ যেথা শির । হা হা হা হা । আমার কাছে সচল মডুদের বেশ রসিক-ই মনে হয় । এরা কি আদৌ বোঝে এই কথার মানে ? আজ শুধু ফারুক ওয়াসিফ না । আমি,সুমন রহমান, ভাষ্কর'দা,ইম্রুল হাসান,সুশান্ত'দা,অলৌকিক হাসান,নুশেরা আপা, এরকম অনেক মানুষকেই এই ডিক্টেটরশিপে পড়ে সচল থেকে চলে যেতে হয়েছে । এছাড়া আরো অনেক ব্লগার আছেন যারা অনেকদিন ধরেই সচলের ধারও মাড়ান না মহান মডুদের এহেন কার্যকলাপ দেখে । যাই হোক, ফারুক ভাইকে বলি, আপনি লিখেন । আপনি যেখানেই লিখেন না কেন,আপ্নার পাঠকরা আপনাকে সেখানেই খুঁজে নিবে । সম্মান তো সবাই করতে জানেনা ভাই । তার জন্য যথাযথ শিক্ষা প্রয়োজন । এগুলো নিয়ে মন খারাপ করবার কিছুই নেই,আমার মনে আছে সচল কে যখন নিষিদ্ধ করা হয়েছিলো ,তখন রাত-দিন আপনার পরিশ্রমের কথা , আমরা সবাই জানি । সচলের প্রতি আপনার ডেডিকেশনও আমরা সবাই জানি । গোল্ডফিশ রূপী মানুষরা ভুলে যেতে পারে । এইটা ব্যাপার না । আপনি ভাবেন আমাদের কথা । আমরা যারা আপনার তীক্ষ্ণ ,ধারালো লেখা পড়ে আপনার প্রতি শ্রদ্ধায় অবনত হই । আপনি গোল্ডফিশদের আচরণে কষ্ট পেলে, মানুষ হিসেবে আপনার আর সকল অবদান ম্রিয়মান হয়ে যাবে ।যা আপনি কোনদিন করবেন না বলেই জানি । ভালো থাকবেন ভাই ।
এ বিষয়ে আরো বিস্তারিত লিখার ইচ্ছা আছে খুব শীঘ্রি ।
http://www.sachalayatan.com/sachalayatan/24070
সূর্য বলেছেন:
ফারুক ওয়াসিফের জন্য সহমর্মিতা জানাচ্ছি। এর আগেও আপনাকে ওখানকার উদ্ধত, বদমেজাজি মডারেটরদের হাতে হেনস্থা হতে হয়েছে। দুঃখ হল যে, এর পরও কিছু কিছু মানুষ এদের শুভদৃষ্টিপাতের জন্য নির্লজ্জভাবে হাত কচলা-কচলিতে ব্যস্ত থাকে সেখানে।ওই তিনজন প্রাপ্তবয়স্ক হলেও মানসিকভাবে বেড়ে উঠতে পারেনি এখনো। কোনদিন পারবেও কিনা সন্দেহ। একেকজনের হীনমন্যতার বহিঃপ্রকাশই হচ্ছে এধরণের দুর্বিনীত আচরণ। একজন মানুষ হিসেবে নিশ্চয়ই এর চাইতে ভাল ব্যবহার পাওয়ার অধিকার রয়েছে একজন ব্লগারের। আর একটি ব্লগের সবচাইতে দামী সম্পদ হচ্ছেন একজন ব্লগার। তারা বনের মোষ তাড়ানোর কথা বলছেন। আর ব্লগাররা কি সেখানে বাঘ শিকারে যান? ব্লগাররাও নিজেদের সময়, অর্থ, মেধা ব্যয় করেই ব্লগিং করেন। আশা করি অরূপ ব্লগারদেরই বনের মোষ বলে মনে করছেন না।
ব্লগ অনেক আছে। ব্লগ অনেকেই বানাতে পারেন। কিন্তু সেই ব্লগকে প্রাণ দিতে হলে ব্লগারদের সম্মান দিতে জানতে হবে। না হলে ব্লগ তৈরি করাকে মোষ তাড়ানোর মতই একটি কাজ মনে হবে ওদের। এই মানসিকতা নিয়ে ব্লগ চালানোর কথা চিন্তা না করাই ভাল।
আপনি আপনার লেখা চালিয়ে যান। ওখানকার লেখাগুলো হারিয়ে আপনার অপূরণীয় ক্ষতি হয়েছে। দেখুন ওখানকার কপিরাইট ঘোষণামতে আপনার লেখা আপনি ফেরত পাওয়ার দাবী জানাতে পারেন কিনা। প্রয়োজন হলে আইনী পদক্ষেপ নেয়ার কথাও ভাবতে পারেন হয়তো।
নরাধম বলেছেন:
খেক খেক, শেষে লিখে দিছে আপনাদের "রেস্ট্রিকটেড" মন্তব্যের জন্য ধন্যবাদ!!! হা হা প গে........মন্তব্য চাচ্ছে কিন্তু সেটা হতে হবে রেস্ট্রিকটেড!!
বিডি আইডল বলেছেন:
এই পোষ্টে পল্লব সাব বা লোকালরে নিয়া পুষ্টানোর কি হলো বুঝলাম না!
নরাধম বলেছেন:
সচলের পোস্টটাতে মতামত চাচ্ছে, অথচ তারা নাকি সবাই একমত। হাসব না কাঁদব বুঝতেছিনা। মতামত কেউ দিচ্ছেনা, এম্নিতেই একমত নাকি!!
নরাধম বলেছেন:
আমারও যাওয়া দরকার। কিন্তু ব্লগ থেকে দৃষ্টি সরাতে পারছিনা। গত ৬ মাসেও সচুতে যাইনি, আজ একটা উইন্ডো ওপেন করে রাখছি সচু'র!! এত মজা অনেকদিন পাইনি। @ফারহান।
ভয়ানকভাবে একমত।
কিন্তু কিসের সাথে? এইটা কি উচ্চমার্গীয় কোন অ্যাবস্ট্রাক্ট রসিকতা যেটা আমরা ধরতে পারতেসিনা?
তর্কের খাতিরে ধইরা নিলাম যে ভাল লেখক না হইলে "সচল" হওয়া যায় না,এবং এইটাও তর্কের খাতিরেই ধইরা নেয়া গেল যে এরা একদিন বাংলাদেশে সাহিত্য-সংস্কৃতি করবেন,তারা দাবী করসেন সচুরে কোলাহলপূর্ণ জায়গার চেয়ে লেখকদের বৈঠকী আড্ডা ধইরা নেয়ার জন্য। কিন্তু আল্লাহ মাফ করুক,তাই যদি হয়া থাকে,তাইলে দেশের সাহিত্যের ভবিষ্যৎ নিয়া আমার মত নাদানও চিন্তিত,এইরকম তেলের ভাণ্ডাররা যদি দেশের সাহিত্য-সংস্ক্বতির ভবিষ্যৎ হয় আর এইরকম ফ্যাসিস্ট ভাবাপন্ন লোকজনের নির্দেশ মানাই নিজেদের সার্থকতা মনে করে তাইলে অন্ধকারের ১০০ বছর নতুন কইরা লেখা লাগবো।
আপনি বলেছেন, "...ঐ পুস্টের কমেন্টগুলা দেইখা ব্যাপক মজা পাইতাসি সবচেয়ে মজা পাইতাসি,কমেন্ট দিয়া অনেকের "সচল" হবার পথ পরিস্কারের আপ্রাণ চেষ্টা দেইখা নমুনা--" এবং তারপর আপনি সচলায়তনে দেয়া আমার কমেন্ট উঠিয়ে দিয়েছেন।
আমি বলেছি, " ...এই সুবাদে যাদের একচোখ সচলায়তনে আটকানো আর আরেক চোখে তীব্র হিংসা, তাদের আরেকপ্রস্থ বমি উদগিরণ।"
আপনার মজা পাওয়ার বহর দেখে মনে হচ্ছে খুব একটা ভুল বলি নাই। আর হ্যা, আমি অতিথি সচল না, আমার সচল হবার পথ পরিষ্কারের কিছু নাই। যেটুকু বুঝলাম আপনার চোখ তো একটা সচলেই আটকানো, কে কবে থেকে সচল আর কে অতিথি এইটুকু ধরতে পারলেন না?
আপনার মেরুদন্ড শক্ত, এইজন্যই আপনি সচলায়তনে লেখেন না, শুধু পড়েন- ভালো কথা। কিন্তু এত শক্ত মেরুদন্ডে ঠ্যাক দেয়া মাথায় আমার মন্তব্যের উল্টা ইন্টারপ্রিটেশন কীভাবে ঘটলো বুঝলাম না। আমার মন্তব্যের কোথায়ো সচলায়তনের মডুদের পক্ষে সাফাই গেয়েছি বলে হয় না। আমি প্রশ্ন তুলেছি, ফারুক ওয়াসিফের সচল সদস্য পরিত্যাগের ব্যাপারটি নিয়ে।
আমি বলেছি, "...কিছুদিন পরপর মডুদের কোনো না কোনো কার্যক্রমের বাহানায় একইধারার গুডবাই/ খেলুমনা সংস্কৃতির বিকাশ দেখতে দেখতে বিরক্ত। "
ফারুক ওয়াসিফ আমার প্রিয় একজন ব্লগার, তাকে যতটুকু বুঝি তিনি যুদ্ধক্ষেত্রেই যুদ্ধ চালান। ফারুক ওয়াসিফকে কিন্তু সচল থেকে ব্যান করা হয় নাই, অথচ তিনি এত দ্রুতই সচল সদস্য পরিত্যাগের যে ঘোষনা দিয়েছেন সেটা তার চরিত্রের সাথে যায় কি? সচলে তার প্রতিবাদের কোনো সুযোগই কি খোলা ছিল না? তাহলে সচলত্ব পরিহারের এই ঘোষণা অন্যত্র কেন তিনি দিচ্ছেন? তিনি কি তাহলে সুমন রহমানের 'গুডবাই সচলায়তন'য়ের পথেই হাটলেন না?
ফারুক ওয়াসিফ সচলায়তনের শুভকামনা করেন। যত প্রতিকুলতাই থাকুক, তিনি সেখানে থেকেই তার প্রতিবাদ তুলে ধরলে খুশি হতাম। সুমন রহমান, নিঝুমদের 'খেলুম না' সংস্কৃতিই তো তিনি বহাল রাখলেন!
মেরুদন্ড শক্তওয়ালা মানুষদের মাঝে থেকে তিনি নিশ্চই এখন প্রতিবাদের আগুন ঝরাবেন।
আর হ,আপনে ভুল বুঝেন নাই,অহেতুক হাত পা চাটা দেখলে বমি আসেই,আসলে সেইটা উদগার করাই স্বাস্থ্যসম্মত।
নুশেরা বলেছেন:
ভাই নিঝুম, আপনি একদিন আমার সাইটে গিয়ে দুঃখ করেছিলেন, কেন সচল ছেড়ে এলাম, সেইজন্যে। তারপর ওয়াসিফের জন্য যা করলেন...। আপনার ঘটনা জানার পর আমার বিস্ময় এবং দুঃখ তাই দ্বিগুণ ছিল।একটা তৃপ্তি আমার আছে। সচলের সদস্যপদ পাবার পরও তাদেরকে চিঠি দিয়ে বলতে পেরেছি আমি আগ্রহী নই; অ্যাকাউন্ট ডিলিট করে দিন। সেখানকার পোস্টগুলো মোছার পর মুমু একটা পোস্ট দিয়েছিল, সেখানে গিয়ে বলেকয়ে সেটা মুছিয়ে দিয়েছি। যে যেমন সেটআপে স্বস্তি বোধ করেনা, সেখানে না থাকাই তার জন্য মঙ্গলজনক।
ফিউশন ফাইভ বলেছেন:
ফাহা উর্ফে ফারুক হাসান @
আপনার মন্তব্য পড়ে মনে হল, অরূপ-হিমুরা যদি গলাধাক্কাও দেয়, আপনি সচল ছেড়ে যাবেন না। গলাধাক্কা খেয়ে কিছুদূর যাওয়ার পর ফের ফিরে আসবেন ব্যান হয়েছেন কিনা দেখার জন্য। আত্মসম্মানবোধ আছে কি নেই- সেটাই আসলে মূল বিষয়। ফারুক ওয়াসিফের আত্মসম্মানবোধ আছে, তাই তিনি চলে এসেছেন। সুমন রহমান, জামাল ভাস্কর, অলৌকিক হাসান, রাসেল- সবার ক্ষেত্রেই এটা হয়েছে। একজন গুরুত্বপূর্ণ লেখক কয়েকজন অ-লেখকের হাতে আক্রান্ত হয়েছেন- এটা দেখার পরও আপনার মনে যদি আত্মসম্মানবোধ জাগ্রত না হয়, তাহলে কার কী করার আছে? অবশ্য আপনার ওপরের মন্তব্যটি পড়ে আপনাকে পেশাদার তৈলবিদের মতোই দেখাচ্ছে, লেখক অন্তত নয়!
রন্টি চৌধুরী বলেছেন:
খেলুম না জাতীয় কিছু করলে প্রতিবাদ করা হল না এই কথাটা এখানে খাটে না, লেভেল প্লেয়িং ফিল্ড তো নয়ই, সচলে জমিদারী প্রথা চলে, ব্লগ আমার টাকা এবং আমার শ্রমে চলে, সো আমার সাথে তর্কে এসো না, হয় আমার সাথে বিনীত হও, না হলে বিদায় হও। এই ধরনের কথার পর প্রতিবাদকে মনে হবে একজন কৃতদাসের প্রভুর কাছ থেকে অনুগ্রহ কামনার করুন আর্তনাদ।
হোলসেল বলেছেন:
Faruque Hasan er comment porar por ekta domestic pet er picture bhastese moner bhitor. Allah jane kemne ki.
মনজুরুল হক বলেছেন:
নুশেরা, আমিও তাই করেছিলাম, কিন্তু তখন কারো কারো মায়াকান্নায় কাউকে কাউকে গলে যেতে দেখে মনে হয়েছিল, যুদ্ধের মাঠে এভাবেই কি সাথী পিছুটান দেয়? আজ আর এসব নিয়ে ভাবিনা। তবে ফারুকের শেষ দিকে ১৮০ ডিগ্রী ঘুরে যাওয়া মেনে নিতে পারিনি। সেটা তাকে সামনা সামনিই বলেছি।
এবারকার বইমেলায়ও অনেক নাটক দেখেছিলাম। পরে সময় করে বলা যাবে।
বিডি আইডল বলেছেন:
এই পোষ্ট যে এইরকম ফানের দিকে যাবে কে জান্তো?!
আপনি কিন্তু আবারো আমার মন্তব্যের কন্টেন্ট নিয়ে কিছুই বলছেন না, গা বাঁচাতে ফারুক ওয়াসিফের উপর ছেড়ে দিয়েছেন। এই পোষ্টে এতগুলো কমেন্ট আপনার, আর আমার করা কয়েকটা প্রশ্নও শেষে পোষ্টমালিকের দিকে ঠেলে দিলেন!
আর মাতব্বরি আমি করি নাই, করেছেন আপনি, শুরুতে আমার কমেন্ট তুলে দিয়ে। আপনার ব্যারাম থাকলে আপনি বমি করতে পারেন, তাতে আমার কিছুই আসে যায় না। কিন্তু কাউকে কোট করলে সঠিকভাবে করবেন আশা করি। ভালো থাকবেন।
ফিউশন ফাইভ,
সুমন রহমান কিংবা ফারুক ওয়াসিফ কে ব্যান করা হয়েছে আপনাকে কে বললো? এই পোস্টের হেডিংটা দেখে নেন ভালো করে।
আপনার কথা পড়ে মনে হচ্ছে, আত্মসম্মানবোধের সংজ্ঞাই হচ্ছে ব্লগ থেকে লেজ গুটিয়ে ভাগা। আপনি বলেছেন, "একজন গুরুত্বপূর্ণ লেখক কয়েকজন অ-লেখকের হাতে আক্রান্ত হয়েছেন- এটা দেখার পরও আপনার মনে যদি আত্মসম্মানবোধ জাগ্রত না হয়, তাহলে কার কী করার আছে? "
ফারুক ওয়াসিফের মত ব্লগার আক্রান্ত হলে অবশ্যই প্রতিবাদ করা উচিত। আমি কখনই বলিনি যে সচলের মডু ফারুক ওয়াসিফকে get lost বলে মহান কাজ করেছে। আমার আত্মসম্মানবোধ জাগ্রত হয়নি - আপনি এই ধারণা কোথায় পেলেন? নাকি, আপনার সংজ্ঞামত যারা ব্লগে প্রতিবাদ না করে পরিহারের পথ ধরেছেন তাদের সেই সংস্কৃতিকে ধুয়ো দিয়েছি বলেই আপনার এই ক্ষোভ!
আত্মসম্মানবোধ আছে বলেই হয়তো আমি ফারহান দাউদ বা ফিউশন ফাইভ আপনাদের পরবর্তী কমেন্টের কোনো প্রত্যুত্তর দেব না।
ফারুক ওয়াসিফকে অনুরোধ করবো, তিনি তার কথা ফিরিয়ে নিয়ে আবার সচলে লিখবেন।
ত্রিভুজ বলেছেন:
সাইট কতৃপক্ষ হওয়াটা এত সহজ কাজ নয়... ওয়েব কমিউনিটি চালানোর মত কঠিন কাজ খুব কমই আছে। যারা ভবিষ্যতে সাইট চালানোর পরিকল্পনা করছেন বা এখন বিভিন্ন ব্লগ ও ফোরাম কমিউনিটি চালাচ্ছেন তাদের সিলেবাসে এই লেখাটা রাখা উচিত।আর সচলের বিষয়ে কিছু বলার নাই... রুদ্ধদ্বার মুক্তবুদ্ধি চর্চা একটা হাস্যকর বস্তু!
হোলসেল বলেছেন:
CHAPTER CLOSED. CHIEF HAS 'GIVEN' HIS 'MOUTH'. THIS IS THE END OF THE STORY.
তটিনী বলেছেন:
ফারুক ওয়াসিফের জন্য বদলা নেবার প্রস্তুতি শুরু হয়ে গেছে। নিচের লিংকের নিক দেখেন।
http://www.somewhereinblog.net/blog/fuckfaruk
নিঝুম মজুমদার বলেছেন:
ফাহা কিংবা ফারুক হাসান, যেই হোন না কেন , আপনাকে বলি, "খেলুম না" জাতীয় সংস্কৃতি জাতীয় ফিল্ড সচলের মডুরাই তৈরী করে দিয়েছে । আমি আমার একটা লেখার জন্য বারবার হুমকির সামনে পড়েছিলাম । অরূপকে জানিয়েছিলাম সে কথা । বলেছি,লেখাটি রেস্ট্রিক্ট করে দিন । উত্তরে আরূপ আমাকে জানিয়েছিলো, " না না , আপনার কিছু হবে না । কিছু হলে তো আপনাকে আগেই দুইটা থাপ্পড় দিয়ে দিত" । এই হোলো অরূপের কথার স্টাইল । অরূপ একটা স্ট্রেইট বেয়াদপ । ওর ধারনা , সবাই অরূপের মত অশিক্ষিত আর অভদ্র । সম্মান করবার কোনো চিহ্নই ওর মধ্যে নেই । কার সাথে কিভাবে কথা বলতে হয়, এটা সম্ভবত তার পরিবার থেকেই শিক্ষা দেয়া হয়নি । এটা অরূপের লজ্জা । আমার কিংবা ফারুক ওয়াসিফ,কিংবা সুমন রহমান দের নয় ।
আমি সচলে তারপরেও লিক্তে চেয়েছি । এক পর্যায়ে অরূপতো আমাকে বলেই বসল, "আপনাকে সচল করাই আমাদের বড় ভুল ছিলো!!"
বলেন এরপর আর কি করা যায় কিংবা বলা যায় । আমি তারপরেও কোনো পতিক্রিয়া দেখাই নি । নিরবে আমার একটা পোস্ট ( যেটা একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে লেখা) ছাড়া আর সব পোস্ট ই মুছে দিয়ে চলে আসি । আমার জন্মদিনে আমার বন্ধু, আরেক সচল রেনেট আমাকে উইশ করে যখন একটা পোস্ট দেন,আমি সেখানে সবাইকে ধন্যবাদ দিতে যাই । গিয়ে দেখি,আমার কমেন্ট মডারেশন কিউতে জমা হচ্ছে । এর পর স্বাভাবিক ভাবেই আমার প্রস্থান । আমার প্রশ্ন হলো, সচলায়তন থেকে কোন সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত নিবে সন্দেশ কিংবা সচলায়তন নিক নিয়ে মডু রা । অরূপ কোন হরিদাশ পাল, যে তার নিক নিয়ে মাকে এভাবে সবার সামনে অপমান করবে ? না কি অরূপের অপমান-মান বোধ নেই বলে আর কারো তা থাকতে পারে না ?? আর ফারুক না ফাহা আপনি এখানে আমাকে শিবের গীত শোনাচ্ছেন ।
অরূপের পা চাটার জন্য তো সচলে লিখি না । আমরা এই প্রবাসে হাজারো চিন্তা,কাজ,কষটের ভীড়ে একটু সময় বের করে লিখি বিভিন্ন ব্লগে । সেখানেও যদি দেখি ইজারাদার,মহাজন, মালিক...সেক্ষেত্রে আর বিবেক বাঁধ মানে না । কিছু বলতেই হয় ।
ফারুক ভাইয়ের কাছে আমি আবারো ক্ষমা প্রার্থী, আপনাকে এরকম অপমানের মধ্যে দিয়ে যে আরেকবার যেতে হবে আমি যদি জানতাম, তবে কোনদিনই ওই অন্যায় চিঠি টি লিখতাম না ভাই । আমি সরি । আপনার কাছে ক্ষমা চাই ।
হ।স।ন বলেছেন:
এসএমএস মোর্শেদ, হোমো আর আড়াই গিরার বড়ই ব্যস্ত সময় যাইতাছে কিবোর্ডে।
পাগল রাজা বলেছেন:
ওরে কি কুতায় আচিস, আমারে দর। হাস্তে হাস্তে পেদে দিলুম সচলে দেকি তৈলের চরাচরি
লেখক বলেছেন: দুঃখিত, আলোচনা ব্যক্তিগত দিকে না গড়াক। ওরা আমার চরিত্রহানি করলে সমস্যা না। ভঅবমূর্তির থেেক বড় হলো আমাদের বিতর্কের সুস্থ সংষ্কৃিত। দয়া কের ভেবে দেখবেন।
রাগিব বলেছেন:
মডারেশনের ব্যাপারে এবং সাইট গড়তে ইউজারদের নমস্য মর্যাদা বিষয়ে এক বছর আগে সামহয়ারে একটা পোস্ট দিয়েছিলাম। এই ক্ষেত্রেও তা প্রযোজ্য।Click This Link
ফারুক ভাই, আপনার ব্লগস্পট বা অন্যত্র ব্যক্তিগত ব্লগের লিংক থাকলে জানাবেন। আরএসএস রীডারে ফিডটা সাবস্ক্রাইব করে রাখবো।
নরাধম বলেছেন:
রাগিব ভাই, সচুতে দেখেছি আপনিই ভালমতে প্রতিবাদ করেছেন। আপনাকে সেজন্য স্যালুট।
ইসানুর বলেছেন:
অনেক কিছু জানলাম।
দিগন্ত বলেছেন:
ফারুক ভাই, আপনার ব্লগস্পট বা অন্যত্র ব্যক্তিগত ব্লগের লিংক থাকলে জানাবেন। আমারও দাবী রইল।
লেখক বলেছেন: অবশ্যই জানাব, কিন্তু বিষয়টার ওপর মন বিষিয়ে উঠেছে। ব্লগ পিস অব মাইন্ড নষ্ট করে খামাখা। এর চে নীরবে লিখে যেখানে পারি কাগজে প্রকাশ করা বা বই বের করা ভাল। আমরা এখনো গণতান্ত্রিক সংলাপের যোগ্য হইনি বোধহয়।
আবার এটাও ঠিক, এর মধ্যেই ব্লগপরিসরে পরিপক্কতা আসবে। পানি আর দুধ আলাদা হবে। গোড়ার দিকে তার জন্য কারো কারো বিড়ম্বনা বাড়বে।
আপনার সঙ্গে সংলাপ ভাল লাগে, সিরিয়াস হতে হয়, শিখি আমি। আমার শেখায় কোনো কার্পণ্য নাই জানবেন। কারণ আমি বুঝতে চাই। ভাল থাকবেন।
মাহবুব সুমন বলেছেন:
অরে বাবা ! এ পোস্টে এত্ত কমেন্ট। সচুতেও ঘুরে আসলাম। কিছু মানুষের যে মেরুদন্ডহীনতা দেখে করুনাই লাগছে। সবচাইতে অবাক করছে হাসান মোরশেদের মতো মানুষের ছাগালামী দেখে।
দ্বিতীয়ত,আপনার কমেন্টে লেখা নাই যে কমেন্টও কপিরাইটেড,কাজেই মজা পেয়ে ঐটা আমি তুলে দিয়েছি,ঐ কমেন্ট থেকে ইন্টারপ্রিট করার দায়িত্বও ব্লগারদের উপরই ছেড়ে দিয়েছি,আপনাদের মত হেদায়েত করতে আসিনি।
তৃতীয়ত, বিষয়টা ফারুক ওয়াসিফের,তিনি সচলের কোন ইস্যুতে কি করবেন না করবেন বা কার সাথে তার কেমন সম্পর্ক জানি না, কাজেই সেটা নিয়ে আমি কথা বললে তাঁকে অসম্মান করা হয় বলেই মনে করি,সেজন্য তাঁর দিকেই ছেড়ে দিয়েছি।
চতুর্থত,জনতার মত বলে একটা কথা আছে সেটা সম্ভবত আপনাদের মেরুদণ্ড ধার দেবার সময়ই ভুলে গেছেন,নইলে জনতা কাউকে দৌড় সালাউদ্দিনের মত বাঁশ নিয়ে তাড়া করলে যে তার আত্মসম্মান থাকে না সেটা বুঝেই আপনার এখানে সচলের সাফাই না গাওয়াই উচিত ছিল।
আপনি আর মন্তব্য করবেন না জেনে আন্তরিক খুশি হয়েছি, দু'পেয়ে কাউকে নিয়মিত লেজ নাড়তে দেখলে খুব অস্বস্তি লাগে।
ব্যক্তিগত ব্লগের লিংক থাকলে সেটাও জানাবেন
শুভকামনা রইলো ...
ফ্রুলিংক্স বলেছেন:
নিজে লিখতে কিংবা মন্তব্যও ঠিকমতো করতে পারি না। কিছু মানুষের লেখা পড়ার জন্য বিভিন্ন সাইটে (সামু, সচল) দৌড়াতে হয়েছে।আপনি, তীরন্দাজ, মুজিব মেহেদী, আলবাব, আ. জেবতিক, জ্বিন কাকা, রাসেল, রাকিব, জায়গিরনামা (লেখকের নাম মনে নেই), নুশেরা, সবুজ বাঘ সহ অনেকের লেখা খুবই ভালো লেখেন। সময় সুযোগ করে বিশ্লেষনমুলক লেখাগুলো পড়া হয়। মাঝে মাঝে সচলে ঢু মারি। অন্য কোন ব্লগেই একাউন্ট নেই। করতেও ইচ্ছে হয়নি। সামুতে আছি জন্মলগ্ন থেকেই। অনেক উত্থান পতনের সাক্ষী।
ফিরে আসার জন্য ধন্যবাদ। বিভিন্ন ব্লগে দৌড়াদৌড়ি কমবে
তন্ময় হাসান বলেছেন:
অনেক কমেন্ট, পড়তে সময় লাগবে। আপাতত বুকমার্ক করে রাখলাম।
কৌশিক বলেছেন:
ফিউশনভাই আপনার মন্তব্যের (৬৫ নং) প্রেক্ষিতে আমি একটু কথা বলতে চাই। আপনি অপরবাস্তব-৩ এর মোড়ক উন্মোচন প্রসংগে যা বলেছেন সেটা আপনি শুনেছেন উল্লেখ করেছেন। এমন হতে পারে আমার কাছ থেকে শুনেছেন অথবা অন্য কারো থেকে। যেহেতু আমি মোড়ক উন্মোচনের সাথে জড়িত ছিলাম, নিজের দেখা বিষয়টি শেয়ার করছি। সংহতি ও শুদ্ধস্বর স্টল দুটির মাঝখানে সম্ভবত দুটো বা তিনটে স্টল ছিল। সংহতি থেকে গণস্বাক্ষর কর্মসূচী চালানোর পরিকল্পনা করেছিলাম। কিন্তু বাস্তবে গিয়ে যখন দেখলাম স্টলের সামনে একটা খোলা বারান্দা তখন সেটাই বেছে নিলাম। ফলে ওই বারান্দা হয়ে উঠলো সামহোয়ার ও আমার ব্লগ এর ব্লগারদের আড্ডা কেন্দ্র। ঠিক পাশেই সচলদের আড্ডা - তাও ঐ বারান্দায়। তাছাড়া প্লাটফর্ম আলাদা অস্তিত্বময় হলেও ব্লগারদের মধ্যে এই প্রভেদটা কিন্তু উপস্থিত ব্লগারদের দেখে বোঝা যায় নি। তদুপরি বেশীরভাগেরই সব কটা ব্লগে একাউন্ট রয়েছে। প্রকাশ্যে নিয়মিত ব্লগাররা প্রায় সবাই সবাইকে চেনে। কেউ পূর্ব পরিচিতও। সেজন্য আড্ডাটা ততদিনে সার্বজনীন ব্লগ আড্ডা রূপে পরিচিত পেয়েছিল। কেউ কেউ বলছিলো লিটলম্যাগ থেকে ব্লগস্পট (ব্লগারদের আড্ডাকেন্দ্রটি মেলায় ব্লগস্পট নামে চিহ্নিত হয়েছিল) ছিল জমজমাট।
হাসান মোরশেদ বাংলা ব্লগের অন্যতম ভাল ও বহুল পঠিত ব্লগার। ঐদিন লেখক হিসাবে তার প্রথম বই (আমি সিউর না তার প্রথম কিনা) বের হচ্ছে জেনে আমিও আগ্রহী হয়ে উঠি প্রথম থেকে (যদিও এখনও পড়া হয়নি, দূর্ভাগ্যবশত কেনাও হয়নি, হাসান মোরশেদকে সেজন্য মুখ দেখানোর জো নেই)। বইটার মোড়ক উন্মোচন ঐদিন হচ্ছে জেনে আমিও ভাবছিলাম অপরবাস্তব ও হাসান মোরশেদের বই এর মোড়ক উন্মোচন কেন একই সাথে হবে না! রশীদ ভাইও সে কথা বললেন। অপরবাস্তবের সিদ্ধান্ত ছিল নজরুল মঞ্চ এড়িয়ে গণস্বাক্ষর ক্যাম্পেইনের বারান্দাতে মোড়ক উন্মোচন করা হবে (এ বিষয়ে আমি ও আপনি আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম)। রশীদ ভাই নজরুল মঞ্চে করতে চাইলে আমি রাজি হয়ে যাই। এক সাথে অনেক ব্লগারকে পাওয়া যাচ্ছে - আমি ভেবেছিলাম হাসান মোরশেদকে সামহোয়ারের নতুন ব্লগাররা যারা এখনও চেনে না, তারা এই সুযোগে ভালো একজনের লেখার সাথে পরিচিত হয়ে উঠতে পারে।
পরে নজরুল মঞ্চে হয়েছিল মোড়ক উন্মোচন। জমজমাট। সেজন্য "আহমেদুর রশীদ একইসঙ্গে হাসান মোরশেদের একটি বইয়েরও মোড়ক উন্মোচনের জন্য অপরবাস্তবের আয়োজকদের কাতর অনুরোধ করেন" - এই বাক্যটি সত্য নয়। হাসান মোরশেদের জন্যই অপরবাস্তবের মোড়ক উন্মোচন তাঁর বইয়ের সাথে করতে আমি আগ্রহী হই। ভাবনাটা ছিল সকল ব্লগারদের সম্মিলিত করার চেষ্টা যা এর আগের কয়েকদিনের একত্র আড্ডায় এক প্রকার নির্মিতই ছিল। এবং যেহেতু ব্লগ কর্তৃপক্ষের কেউ সেই আড্ডায় ছিল না এবং আমরা কেহই কর্তৃপক্ষের কেউ নই সেহেতু এমন উদ্যোগের সাথে কোন ব্লগ কর্তৃপক্ষের ভূমিকা খুঁজতে যাওয়া অপ্রসাঙ্গিক। আপনাকে আমি বিষয়টি তুলে ধরলাম।
রশীদ ভাই তার বইমেলার কড়চায় এ বিষয়টি উল্লেখ করেননি - সেটা নিয়ে আপনার আক্ষেপ থাকতে পারে। আমার এসব বিষয় নিয়ে ভাবনা নেই, জগতে নানা বিচিত্র যৌক্তিক-অযৌক্তিক কারণে মানুষ লেখে, আবার কিছু লেখে না - এতো একমাত্র লেখকেরই সুপারলেটিভ স্বাধিকার।
(যদি আমার লিখিত তথ্যের সাথে আমার পূর্বে সরবরাহকৃত কোন তথ্যের মধ্যে অসামাঞ্জস্য পেয়ে থাকেন তবে সেটা আমার নিশ্চয়ই মানবীয় দূর্বলতা)
কিসলু বলেছেন:
This is a warning.. Behave or get lost..You are no VIP here..
একটি প্রাইভেট ফোরামের মডু এরকম ব্যবহার করতেই পারে ।
সচলায়তন একটি প্রাইভেট ফোরাম । এটিতে সামহোয়ারইন বা আমারব্লগের মতো স্বাধীনতা আশা না করাই ভাল । যদিও প্রকৃতপক্ষে নিজের ইচ্ছামত লেখার স্বাধীনতা কোন ব্লগেই নেই । আপনি যেকোন ব্লগেই ব্যান হতে পারেন ।
সচলায়তনের "চিত্ত যেথা ভয়শূন্য" শ্লোগানটা তাদের কাজকর্মের সাথে বড়ই বেমানান । তারপরও আমার মনে হয় , সচলায়তন আরো দীর্ঘদিন ঠিকে থাকবে । কারন সচলায়তনের স্বল্পসংখ্যক লেখক ও পাঠক সবসময় থাকবে । সচলের মালিকরাও সাইটটিকে স্বল্পসংখ্যক পাঠক ও লেখকের জন্য রাখতে চায় বলে মনে হয় । আমজনতার ব্লগ হওয়ার কোন ইচ্ছা তাদের নেই । তাই কে এলো , কে গেলো , এতে তাদের মাথাব্যথা নেই ।
অমি রহমান পিয়াল বলেছেন:
পুরা ব্যাপারটাই দুঃখজনক। এমনিতেই সচল নিয়া সামুতে প্রচুর চুলকানি দেখছি। আমরা যারা শুরুতে সেখানে লিখতাম তাদের সচলের এজেন্ট ও ষড়যন্ত্রকারী হিসেবেও গাইল পারছে এই খাজলিওয়ালারা। যাই হোক, ফারুক ওয়াসিফ একজন এসেট, সেলিব্রিটি ব্লগার অন্যদিকে অরূপ জানের চেয়েও বেশী ভালোবাসে সচলকে। দুজনকেই পছন্দ করি, তাই এই বিতর্ক থেকে দূরে সরে গেলাম। তবে নীতিকথা কপচানিয়াদের জন্য আরেকটি কপিপেস্টের লোভ সামলাতে পারলাম না।প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর, সচলায়তন কর্তৃপক্ষ এজন্য কোনভাবেই দায়ী নন।
লেখকের এবং মন্তব্যকারীর লেখায় অথবা প্রোফাইলে পরিষ্কারভাবে লাইসেন্স প্রসঙ্গে কোন উল্লেখ না থাকলে স্ব-স্ব লেখার এবং মন্তব্যের সর্বস্বত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখকের বা মন্তব্যকারী কর্তৃক সংরক্ষিত থাকবে। লেখকের বা মন্তব্যকারীর অনুমতি ব্যতিরেকে লেখার বা মন্তব্যের আংশিক বা পূর্ণ অংশ কোন ধরনের মিডিয়ায় পুনঃপ্রকাশ করা যাবে না।
পনশ্চ : ফেয়ার প্র্যাকটিস কিংবা বেস্ট প্র্যাকটিস বইলা আসলেই কিছু নাই। আমরা দেইখা শিখি, ঠেইকা শিখি
বিপ্লব রহমান বলেছেন:
১. পুরো ঘটনাটি দু:খজনক। সচলে আমি আপনাকে মিস করবো @ পোস্ট। কিন্তু সামহোরিন, ফেসবুক বা পত্রিকায় আপনার ধারালো লেখনি থেকে আমি কখনোই বিচ্ছিন্ন হবো না--এটি আমি নিশ্চিত জানি।
২. সচল সদস্যরা নিজেদের সাবালক হিসেবে দাবি করতে পারেন। কারণ এটি শুধু প্রচলিত বাংলা ব্লগ সাইট নয়। এটি হচ্ছে একটি অনলাইন রাইটার্স কমিউনিটি। কিন্তু অনেকেই মডারেশনের শিকার হলে এই সাবালকত্ব হারান।
এই নিয়ে এঁড়ে তর্ক করতে করতে এক সাইটের মান-অভিমান/ ঝগড়া বিভিন্ন সাইটে পানি ঘোলা করে এবং এর সংক্রামন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।...
তো এ অবস্থায় আমি পুঁতি-গন্ধময় একটি নারকীয় পরিবেশের প্রতিচ্ছবি পাই...আমার দম বন্ধ হয়ে আসতে চায়...আমার বিবমিষা হয়।...
৩. সবকিছু দেখে-শুনে এখন মনে হয়, তুমি অধম বলিয়া আমি উত্তম হইবো না কেনো--এটি বোধহয় এখন একটি নিছক আপ্তবাক্য। ...
যেমন, পাশের বাড়িতে একজন বললেন, কাঁদায় নেমে শুওরের সঙ্গে কুস্তি লড়ে লাভ কী?
জবাবে আরেকজন বললেন, আরো বেক্কল, শুওরের সঙ্গে কুস্তি লড়ার মজাই আলাদা!
ফারুক ওয়াসিফ বলেছেন:
সেটা আসলেই ইন্টারেস্টিং ব্যাপার!
ফিউশন ফাইভ বলেছেন:
৮০ নম্বর মন্তব্যে ব্লগের বাইরের একজন ব্যক্তির ছবি এবং নাম-ঠিকানা খুবই বাজে দেখাচ্ছে। এটা অপ্রাসঙ্গিকও। এই মন্তব্যটা মুছে দিলে মনে হয় ভালো হতো।
ফারুক ওয়াসিফ বলেছেন:
মুছে দেয়েছি, দেরিতে খেয়াল করেছি।
বাঙ্গাল বলেছেন:
আই থিঙ্ক আই মেট অরুপ। কাকতাল। সব পোষ্টের ব্যাকাপ লইতাছি। খারান।কখন কি হয়
বাঙ্গাল বলেছেন:
১৯ কমেন্টে ফিফা যেই সফটওয়ারটা দিছে...সেইটা ব্যাকপ কাজের জিনিস। তামান ব্যাকাপ নিয়া নিছি। আফসুস কইরেন না, ব্রাদার।আমাগোর দিন আসব একদিন। টেকনোলজি যেমতে আগাইতাছে...সেই দিন বেশি দূরে নাই।ব্লগ জিন্দাবাদ
কৌশিক বলেছেন:
সমকালের একটা ব্লগ সাইট ওপেন হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র...
ফারুক ওয়াসিফ বলেছেন:
কেন ভাই? মনে হচ্ছে রংসাইড হইলো।
অলস ছেলে বলেছেন:
দিন যায়, কথা থাকে
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















আপনার অবস্থানকে সাধুবাদ
আপনার সাথে যে ব্যবহার করা হয়েছে তা অনৈতিক, অরুচিশীল এবং নিন্দনীয়
'অপরিণত' মডারেশন থেকে বাংলা ব্লগের রাহুমুক্তি হোক