আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

হাঁটা পথে আমরা এসেছি তোমার কিনারে হে সভ্যতা। আমরা সাত ভাই চম্পা মাতৃকাচিহ্ন কপালে দঁড়িয়েছি এসে _এই বিপাকে, পরিণামে। আমরা কথা বলি আর আমাদের মা আজো লতাপাতা খায়। 

সরকারি ফ্যাসিজম, নো পাসারান: ছাড়ান নাই হে নব্যরাজাকার

০৩ রা জুলাই, ২০১১ বিকাল ৩:১৬

এই লেখা এভাবে লিখতে হচ্ছে কারণ বেশিরভাগ বেসরকারি টেলিভিশন বিটিভি দ্বারা ‌'অধিকৃত' হয়ে গেছে। প্রচার করছে সরকারি ভাষ্য। তারা একটি গাড়ির ওপর চড়াও হওয়ার বিচ্ছিন্ন ঘটনাকেই প্রধান করে তুলছে, ঢাকছে পুলিশি অত্যাচার। কর্মীরা রাস্তায় নামার আগেই কাউকে জাতীয় কমিটির অস্থায়ী কার্যালয়ের দরজা থেকে, কাউকে ক্যাম্পাসের ভেতর থেকে গ্রেফতার করা হয়েছে।...

পোস্টটি ১২ জনের ভাল লেগেছে

হরতাল ঠেকাতে সরকারের ইসলামি ফেউ মোকাবিলায় টোকাইদের আচরণবিধি

০২ রা জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২০

জাতীয় কমিটির হরতাল ঠেকাতে এবার সরকার মাঠে নামিয়েছে পোষা ইসলামপন্থী চরমোনাই পীরের ইসলামী আন্দোলনকে। উদ্দেশ্য পরিষ্কার, জাতীয় কমিটির হরতালকে ইসলামী পতাকায় ঢেকে দেওয়া এবং মিডিয়ার মাধ্যমে মানুষকে বোঝাবার চেষ্টা করা যে, ইসলামপন্থী আর বামপন্থীরাই আসলে দেশের সমস্যা। অতএব আমাদের সঙ্গে থাকুন, ভোট দিয়ে ঘুমিয়ে পড়ুন, দেশ যেমন চালাচ্ছি আবারো চালাবো।...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

একাত্তরের অ্যান্টিথিসিসের মা জননী শর্মিলা বোসের লাশগণনার ভুতুড়ে ইতিহাস ২

২৪ শে মার্চ, ২০১১ সকাল ১১:৪৫

ইতিহাস খুঁড়লেই রাশি রাশি দু:খের খনি ভেদ করে শোনা যায়, শত জল ঝর্ণার ধ্বনি/ জীবননান্দ দাশ

একাত্তরের ইতিহাস ও অভিজ্ঞতার প্রাণভোমরা হলো বর্বর দখলদারদের প্রতিরোধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার চেতনা। এই কারণেই একাত্তরের প্রাণ বিসর্জন ও নিপীড়নের অভিজ্ঞতা মানবতার ধ্বংসের বিরুদ্ধে মানবতার উত্থানেরমহত্ব অর্জন করে। শর্মিলা বোসেরা এই প্রাণভোমরাকেই হত্যা...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

একাত্তরের অ্যান্টিথিসিসের মা জননী শর্মিলা বোসের লাশগণনার ভুতুড়ে ইতিহাস

২৪ শে মার্চ, ২০১১ রাত ১২:২৯

একাত্তরের গণহত্যা ও গণধর্ষণের ব্যাপকতাকে খাটো করার নতুন সৈনিক শর্মিলা বোসের নতুন বইয়ের নাম Dead Reckoning: Memories of 1971 Bangladesh War’ ব মৃতশুমারি : ১৯৭১ এর বাংলাদেশ যুদ্ধের স্মৃতি'। মৃতশুমারিটা কে করছে? স্মৃতিটা কার? শুমারির জন্য তিনি নির্ভর করেছেন পাকিস্তানী সেনাভাষ্যকে আর স্মৃতিটা প্রধানত তাদেরই। কারণ, যুদ্ধটা তাদের কাছে ভারত-পাকিস্তানের...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

যুদ্ধ ও ভালবাসার মালিকানার মামলা ৪ : দুই এলিটের বাসনাবন্দী মুক্তিযুদ্ধ। আমার সিদ্ধান্ত

২৯ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৬

অতি ঘৃণা ও অতি ভালবাসা দৃষ্টিকে অন্ধ করে দেয়, বুদ্ধিকে করে দেয় অবশ। এই অবশ চেতনার সঙ্গে সংলাপ হয়ে যায় অসম্ভব। কারণ, যাকে ঘৃণা করি, তাকে আমরা সবসময় পূর্ণভাবে জানতে পারি না।আজকের দিনে চলচ্চিত্র রাজনৈতিক লড়াইয়ের গুরুত্বপূর্ণ ময়দান। সেকারণেও দায়বদ্ধ আলোচনাটা জরুরি।

মেহেরজানের কাহিনীর প্রধান সংকট হলো মেহেরের প্রেম। এই প্রেমকে...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

যুদ্ধ ও ভালবাসার মালিকানার মামলা ৩ : মেহেরজানের নারীরা

২৮ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১৬

এটা যখন লিখছি, তখন এই শুক্রবার দুপুরে খবর পেলাম বলাকা থেকে মেহেরজান ছবি নামানো হয়েছে, সিনেপ্লেক্স থেকেও নেমে যাবে আজকের শো-এর পর। যেহেতু অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে, তাই একদিন দেরি)। ওপর মহলের চাপে ওপর মহলের তৈরি ছবি বন্ধ হচ্ছে। বলি হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস স্বয়ং। ওপর মহলের নিষিদ্ধবাদীদের জয় হোক।...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

মেহেরজান: যুদ্ধ ও ভালবাসার মালিকানার মামলা ২

২৭ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪৯

প্রথম কিস্তি: Click This Link

প্রচারণায় যা আড়াল করা হচ্ছে
চলচ্চিত্রতাত্ত্বিক গাঁস্ত রোবের্জ শিখিয়েছিলেন, ফিল্মের বেলায় শুরুর কয়েকটি দৃশ্য ও আবহ থেকেই একটি ছবি কী বলতে যাচ্ছে তার আঁচ-অনুমান পাওয়া যায়। প্রথম দৃশ্যেই ড্রাম-বিউগলের বাদ্যধ্বনির সঙ্গে ভারতবর্ষের মানচিত্র দেখানো হয় এবং বলা হয়, ‘১৯৪৭ সাল, ইংরেজ উপনিবেশিক শাসনের শেষ এবং হিন্দু প্রধান ভারত...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

মেহেরজান: যুদ্ধ ও ভালবাসার মালিকানার মামলা ১

২৭ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪২

মেহেরজান যুদ্ধ ও ভালবাসার ছবি। মানুষ ভালবাসার দাবি ছাড়তে পারে না। মেহেরের ভালবাসা কেন বাঙালি মুক্তিযোদ্ধা পাবে না? বাঙালি নারীর ভালবাসা চিরতরে সর্বাবস্থায় বাঙালি পুরুষই পাবে। কড়া জাতীয়তাবাদী পুরুষ ইগো এর ব্যতিক্রমকে অজাচার (ইনসেস্ট) ভাবে। তাই এটা ভালবাসার স্বত্বের মামলা। বাঙালির স্বাধীনতা যুদ্ধকে ব্যাখ্যার অধিকারও সর্ববাঙালির হতে পারে না। তা...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

ঋণ: ক্ষুদ্র, ভারতীয়, রক্তাক্ত

১৩ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৬:৩৪

শ্রমিকগুলো কেন ক্ষুদ্রঋণ নিয়ে সুখে থাকে না, কেন তারা গার্মেন্টের দাসখানায় মরতে আসে? কেন শ্রমিকদের টাকায় মালিকরা শিল্পপুলিশ বানায় আর শ্রমিকেরা সমিতি পর্যন্ত বানাতে পারে না? কেন ভদ্রলোকেরা তাদের জন্য মরার ছাড়া আর সব দরজা বন্ধ রাখে?কেন ভূমিহীন খাসজমির অধিকার পায় না, কিন্তু ক্ষৃদ্রঋণ পায়? গ্কেন অর্থনীতিবিদ আর বিশ্ববিদ্যালয়গুলোর অর্থনীতি...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

মৃত্যুদিবসের প্রশ্ন: ইয়াসির আরাফাতকে কি খুন করা হয়েছিল?

১১ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:৩২

২০০৪ সালের ১১ নভেম্বর জানা গেল, ফিলিস্তিনি নেতা ফরাসি হাসপাতালে মারা গেছেন। তাঁর মৃত্যু নিয়ে ওঠা প্রশ্নগুলো কীভাবে হাজির করা হবে, তা ঠিক করার কোনো উপায় তখন ছিল না। তিনি কি নিহত হয়েছেন, নাকি তাঁর মৃত্যু হয়েছে বার্ধক্যজনিত কারণে? যদি হত্যাই হয়ে থাকে, তাহলে কারা তা করেছে এবং কেন?

তাঁর অসুস্থতার...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.১৬৯২ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৮৮টি
  • মন্তব্য করেছেন: ৯২০টি
  • মন্তব্য পেয়েছেন: ২৪৫০টি
  • ব্লগ লিখেছেন:  ৩ বছর ১০ মাস
  • ব্লগটি মোট  ৯২৭৬৩ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই