somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহ্বান: শিশুদের নিয়ে বড়দের অবলোকনকাম ঠেকান, বেহুশ বিনোদনের খপ্পর রুখুন

১০ ই অক্টোবর, ২০১০ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলো পত্রিকায় গত আট সেপ্টেম্বরে প্রকাশিত আমার 'শিশুদের নিয়ে বড়দের বেহুঁশ বিনোদন থামান' লেখাটি লেখা হয়েছিল যা শৈশবের পণ্যকরণের মাধ্যমে যৌনকরণের হুল্লোড় বন্ধ করার দাবিতে। কপোঁরেট সংস্কৃতির ভারতীয় সংস্করণের এ আগ্রাসন একইসঙ্গে সাংস্কৃতিক আত্মপরিচয়কেও বিপন্ন করছে। কাজটি মূলত টেলিভিশনের মাধ্যমে হিন্দি স্যাটেলাইট চ্যানেল দিয়ে হলেও দেশি মিডিয়া, পোশাক-ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং কিছু কিছু অভিজাত স্কুলও ভূমিকা রাখছে। অনেকে পারাবারিক পরিমণ্ডলে একে মেনেও নিচ্ছেন। বাকিদের অনেকেই ছোটো বিষয় মনে করে উচ্চবাচ্য করবার প্রয়োজন মনে করছেন না। উদাসীনতা চিরকালই আরামদায়ক। যারা বা মানতে পারছেন না, তাদেঁর একটি অংশ হয়তো একা একাই ভাবছেন আর কষ্ট পাচ্ছেন।

আমরা একে বন্ধ করায় সরকারি নীতিমালা ও সামাজিক নজরদারি দাবি করেছি। চেয়েছি মানুষ সোচ্চার হোক। এই লেখা ও এই দাবি আট সেপ্টম্বরের প্রথম আলোর অনলাইন সংস্করণে সর্বাধিক পঠিত ও আলোচিত হয়েছে। এটা একটা সূচক এবং একে শিক্ষিত-নাগরিক-শহুরে মধ্যশ্রেণীর জনপ্রিয় দাবিও বলা যেতে পারে। প্রচলিত জরিপগুলো এর থেকে সীমিতভাবে জনমত যাচাই করে জনমত জানায়। সেই বিচারে বলা যায় এটা জনমতেরই দাবি। এই সরকার (কোন সরকার না?) মধ্যবিত্ত আশ্রিত উচ্চবিত্তের সরকার। (সমস্যার আলোচনাটাও হয়েছে মধ্যবিত্ত পরিসরে। রাষ্ট্র যাদের পোছে না সেইসব হতদরিদ্র উপেক্ষিত শিশু ও তাদের পরিবারের কথা বলা হয় নাই এবং ভদ্রলোকি মিডিয়ায় তাদের প্রবেশাধিকার নাই।) তো সেই মধ্যবিত্ত আশ্রয় করে চলা সরকার কেন এই দাবি আমলে নেবে না? আর কেনই বা আমরা যার যা সাধ্য সে অনুসারে আওয়াজ তুলব না??? ইভ টিজিংয়ের চেয়ে এটি তো কম বড় সমস্যা না? এখনই ঠেকাতে না পারলে প্রজন্মের পর প্রজন্ম এই ক্ষতির খেসারত আমাদের টানতে হবে।

বিনোদনের ছাপ্পা যদি আমাদের অন্তরাত্মাকে, আমাদের সামাজিক দায়কে নিস্তেজ না করে থাকে, যদি নিজ নিজ শিশুদের প্রতি, অনাগত প্রজন্মের প্রতি, সংস্কৃতির অবশিষ্ঠ জোরগুলি রক্ষার প্রতি আমরা নির্বিকার ঔদাসীন্য না দেখাই, তাহলে লিখুন, বলুন, করুন এবং আওয়াজ তুলুন: স্যাটেলাইট চ্যানেল তথা হিন্দি চ্যানেলের রিয়েলিটি শো'র মাধ্যমে শিশুদের যৌন-উপাদান করার প্রচেষ্টা বন্ধ করুন।


শিশুদের নিয়ে বড়দের বেহুঁশ বিনোদন থামান

রাষ্ট্রের পতন হয় সশব্দে, কিন্তু নীতি-নৈতিকতার মৃত্যু ঘটে নীরবে, দিনে দিনে। আমাদের সমাজে নীতির মৃত্যু এ রকম নিঃশব্দেই হচ্ছে। টেলিভিশনের কিছু কিছু অনুষ্ঠানে তার আভাস মিলছে। মধ্যপ্রাচ্যে আমাদের শিশুদের উটের দৌড়ের জকি করা নিয়ে দুনিয়াজুড়ে অনেক কথা হয়েছে। টেলিভিশনের মাধ্যমে শিশুদের বিনোদনের জকি করা নিয়ে সরব হওয়ার সময়ও চলে এসেছে।

বাকী অংশ দেখুন

Click This Link

সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১০ রাত ১:০০
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×