এক বর্ষা সন্ধ্যায় আজিজ মার্কেটের ঘটনা
১০ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৫২
বারান্দা ছেড়ে ছোট্ট নর্দমা সৌখিন এক লাফে পার হয়ে-
শেষ-মেশ একটি রিকশা পেয়ে গেল মেয়েটি;
আঁধার বৃষ্টির সন্ধ্যা।মাঝ পথে ক'ফোটা বৃষ্টি ধন্য হলো
তাকে ছুঁতে পেরে!
...পিছে ভুত-চোখে চেয়ে আছে মুগ্ধ আজিজ মার্কেট
দোকানের বই গুলো সুখে আছে আজ,
জড়াজড়ি করে শুয়ে আছে রেকে ।
ঝড়-বর্ষার রাত,শাহবাগে বন্ধুরা কেউ নেই।
মেসে ফিরে যেতে আজ ভয়ন্কর মেনহোল,
গোড়ালি ডোবা নর্দমা-চুপচুপে শার্ট-পাজামা-
প্রথমেই সিগ্রেটসহ চা,
মায়া হবে নিঃসঙ্গ আজিজ মার্কেট
একটি রিকশা শেষ-মেশ পেয়ে গেল মেয়েটি
যে এই অপূর্ব রঙিন বর্ষা সন্ধ্যায়
তাকে লেক সার্কাস নিয়ে যেতে রাজি ।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১০ রাত ৩:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: থ্যাংকস![]()
আলফ্রেড খোকন বলেছেন:
ভাল লাগল।
লেখক বলেছেন: জেনে ভাল লাগল![]()
তামিম ইরফান বলেছেন:
বাহ! খুব সুন্দর।
লেখক বলেছেন: বানরের গলায় মুক্তোর মালা দিলেন?
লেখাজোকা শামীম বলেছেন:
ভালো, অনেক ভালো।
লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ,শামীম ভাই।
পলাশ রহমান বলেছেন:
এক বর্ষা সন্ধ্যায় আজিজ মার্কেটের ঘটনা.......মেয়েটা কে? বলে দিব কিন্তু......!
ভাল হয়েছে, কড়া ভাল।
লেখক বলেছেন: কারে বলবি?পাংগা!
আলী আরাফাত শান্ত বলেছেন:
+
লেখক বলেছেন: আলী আরাফাত শান্ত,আপনাকে অনেক ধন্যবাদ।
লাল দরজা বলেছেন:
আহ্হারে, এই লেখাটা যদি আমি লেখতে পারতাম!
খুবই ভালো লাগল ভাইজান। সিনেমাটিক হইছে। আবার আইসা পইড়া যাবো
অণৃণ্য বলেছেন:
@লাল দরজা,লেখাটা আপনি লিখতে পারলে কী হতো?কবিতার মেয়েটাকে সেদিন তাহলে আপনি দেখতেন,এইতো!?
ফয়সল নোই বলেছেন:
করিম ভাই আপনি কেমন আছেন?দেখা হয়না ১০ বছর হয়েছে না?
তৌফিক আহমেদ বলেছেন:
হে শক্তিশালী লেখক...আপনার লেখা নিয়ে মন্তব্য করবার দুঃসাহস আবারও দেখাচ্ছি। খুব ভালো হয়েছে। এই লেখাটা আমি লিখতে পারলে ধন্য হতাম। আজিজ মার্কেট নিয়ে একটা ফিল্ম বানানো সম্ভব এই কবিতা থেকে। তবে, তার পরিচালক আপনাকেই হতে হবে কিন্তু।ধন্যবাদ এত সুন্দর লেখা আমাদের পড়বার সুযোগ করে দিয়েছেন বলে।
আহা।
লেখক বলেছেন: এমন এই কথা গুলো আপনার লেখায় কাটসাট করে রেখে আসছি!আপনি কী জবাব দেন দেখে তার পর জবাব দিমু!![]()
লেখক বলেছেন: নতুন লেখা নাই!![]()
লেখক বলেছেন: দেখলে আমার সালাম জানাইয়েন।
কেমন আছেন জানতে চাইলে বলবেন,আলাকুল্লি হাল![]()
সরকার আমিন ১৯৬৭ বলেছেন:
একটি রিকশা শেষ-মেশ পেয়ে গেল মেয়েটিযে এই অপূর্ব রঙিন বর্ষা সন্ধ্যায়
তাকে লেক সার্কাস নিয়ে যেতে রাজি ।
---খুব ভালো ফয়সল
লেখক বলেছেন: আমিন ভাই, আমার কবিতা আপনার ভালো লেগেছে জেনে কী যে ভালো লাগছে কী ভাবে বোঝাবো!
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: আমিন ভাই,মঙ্গলসন্ধ্যা কবে বের করবেন?
লেখক বলেছেন: শিহাব ভাই,অনেক ধন্যবাদ।খুব ভালো লেগেছে আপনার মন্তব্য।
লেখক বলেছেন:
আজই শিখলাম,মানে হলো আল্লা যে ভাবে রেখেছে ভালোই রেখেছে![]()
লেখক বলেছেন: হ,দেখা হইলে তারে কইয়েন![]()
নোয়াখালীর কী অবস্থা?
![]()
লেখক বলেছেন: আলু খান না?আমি তো আলুর উপর বাঁইচা আছি![]()
৪৫টাকা কেজি চাল নিজের কামাইর পয়সায় কেনা অসম্ভব মনে হয় আমার কাছে!
চাউল আর আলু লইয়া একটা কবিতা বা গীত বান্দমু ঠিক করছি![]()
সরকার আমিন ১৯৬৭ বলেছেন:
ফয়সল এবার বই বের হওয়া দরকার্। একসাথে তোমার কবিতা পড়া হয় না
লেখক বলেছেন: আমিন ভাই,লেখা বেশী নাই
মনে হয় ১০/১২ টা হইছে।
শেষ বয়সে সব মিলিয়ে একটা করার ইচ্ছা আছে!
আপনি কেমন আছেন?
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ,আমি ও আমরা।আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে। ভাল থাকবেন।ধন্যবাদ।
রুবেল শাহ বলেছেন:
প্রিয়তে ঠাঁই পেল ........
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রুবেল শাহ।আপনার লেখা আমি নিয়মিত পড়ি।আপনি বোধ হয় আমার ব্লগে আজই প্রথম?![]()
ভাল থাকবেন।শুভেচ্ছা।
ফাহমিম বলেছেন:
ভাই,এইটা কিন্তু ডিফিকাল্ট আছে।কবিতার মধ্যে গল্প বলা।আমি বেশ চেষ্টা করেছি।হইতে চায় না।আপনার টা দেখে উৎসাহ পাইলাম।আবার চেষ্টা করব।
লেখক বলেছেন: ফাহমিম কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে।
অনেক ধন্যবাদ।ভাল থাকবেন।শুভেচ্ছা।
রুবেল শাহ বলেছেন:
না আরো এসেছি কিন্তু মন্তব্য করিনি............. বিশেষ করে চুপিসারেই বেশী আসা হয়............. শুভেচ্ছা রইল
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রুবেল শাহ।চুপিসারে আসাও ভাল।প্রকাশ্যে আসাও ভাল।আমার পছন্দ কোথাও না আসা।![]()
ভাল আছেন আসা করি।ভাল থাকবেন।শুভেচ্ছা।
যীশূ বলেছেন:
দারুন সময়!
লেখক বলেছেন: বৃষ্টি চলে গেল।না হয় আজকের সন্ধ্যাটাও একই রকম ছিল।ভাবছিলাম বৃষ্টি থাকলে একবার যাব ওদিকে
।ভাল থাকবেন যীশূ।
লেখক বলেছেন: নাহ!কেন,কবিতার বই বের করবো কোন দুঃখে
?
লেখক বলেছেন: থ্যাংকু বড় ভাই![]()
কবিতা ভাল লেগেছে শুনে খুব ভাল লাগছে।কবিতার ভাব যে ক্নে কমে গেল বুঝতেছি না![]()
আপনি, ভাল আছেন আশাকরি।
শওকত হোসেন মাসুম বলেছেন:
ব্লগে না আসলে বুঝতাম না এখানে এতো ভাল ভাল কবিতা লেখা হয়। ভাল লাগছে। পুরো কবিতাটা একটা দৃশ্য হয়ে চোখে ভাসে।
লেখক বলেছেন: মাসুম ভাই,কবিতাটা আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে।আসলেই।অনেক ধন্যবাদ।![]()
লেখক বলেছেন: সৌমিত্রমজুমদার,আপনাকেও অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।শুভেচ্ছা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















+
*******************মেসে ফিরে যেতে আজ ভয়ন্কর মেনহোল,
গোড়ালি ডোবা নর্দমা-চুপচুপে শার্ট-পাজামা-
প্রথমেই সিগ্রেটসহ চা,
মায়া হবে নিঃসঙ্গ আজিজ মার্কেট*******************
দারন তো...................................................................................+