দুপুরে রুক্ষ গাছের পাতার কোমলতাগুলি হারালে তোমাকে বকব,ভীষণ বকব আড়ালে

নদীতে ভাসবে লাশ অভিমানী মুখে

২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৩০

                       

এই গাঁয়ে দাহ হবো নাকি? শ্মশান একটাই গাঁয়ে

ছাই উড়বে।নাকি উড়বো নিজেই-

নাকি, নদীতে ভাসবে লাশ অভিমানী মুখে!

অথবা, বৃষ্টিই মাঝ পথে নিভিয়েছে চিতা
আধ-পোড়া রেখে

অন্ধকারে মেঘ চিরে চন্দ্র সূর্য হবে কার হাসি

আস্ত থেকে গলে যাবো। তার আগে যে দেখেছিলাম
ঝোপের পাশের আঁধারে আঁধারে বিদ্যুত ঝলকে
বাঘ ও বাঘিনি কেলি করে -ক্লান্ত হয়,

তার সন্নিকট মরু ভূঁইয়ে শুকাবো ?

 

 

  • ২৮ টি মন্তব্য
  • ২৩৩বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৭
comment by: কৌশিক বলেছেন: সোজা ফেভারিটে
২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: সুবহান আল্লাহ!
খুব পুল্ কিত লাগছে বড় ভাই:)

আপনি বোধ হয় আজই প্রথম এদিকে?

অনেক ধন্যবাদ কৌশিক ভাই!

২. ২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৫
comment by: কুমারী শ্রীধন্যা গোস্বামী বলেছেন: খুব সুন্দর হয়েছে। তবে স্মশান বানান ভুল। "শ" হবে।
২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ১:১৩

লেখক বলেছেন: কুমারী শ্রীধন্যা গোস্বামী,অনেক ধন্যবাদ।

বানান ঠিক করে নিয়েছি।

সুন্দর হয়েছে জেনে ভাল লাগছে। আবারও ধন্যবাদ।

৩. ২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৭
comment by: সৈয়দ দেলগীর বলেছেন: খুব ভালো লাগলো... খুব...
মনটুকু ভালো করে দিলেন... এ কিন্তু খুব বড় কাজ...
ধন্যবাদ কবি... শুভেচ্ছা কবি...
২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ১:১৭

লেখক বলেছেন: আমার আবোল তাবোল লেখা পড়ে আপনার মন ভাল হয়েছে জেনে খুব ভাল লেগেছে।

আমারও মন খুব খারাপ :(

আপনার মন ভাল হয়েছে শুনে খুব ভাল লাগছে আসলেই।

সৈয়দ দেলগীর ,ভাল থাকবেন।শুভেচ্ছা।

৪. ২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩৪
comment by: কালপুরুষ বলেছেন: চমৎকার লিখেছেন। নিজের অস্তিত্বের এমন সরল সৎকার (?) ভাবায় বৈকি।
২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:০১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।কালপুরুষ ভাই।

অনুভুতি জানানোর জন্য অনেক ধন্যবাদ আবারও।

৫. ২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৪২
comment by: পথিক মানিক বলেছেন: বাহঃ দারুন তো!!!
২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ,পথিক মানিক।

আপনাকে এই ব্লগে স্বাগতম:)

৬. ২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৪২
comment by: বৃত্তবন্দী বলেছেন: বিচ্ছিরী লাগলো ;)
২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে বিচ্ছিরি ধন্যবাদ। :)

৭. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১১:৩০
comment by: অশোক দেব বলেছেন: ছাই উড়বে।নাকি উড়বো নিজেই-

নাকি, নদীতে ভাসবে লাশ অভিমানী মুখে!

অথবা, বৃষ্টিই মাঝ পথে নিভিয়েছে চিতা
আধ-পোড়া রেখে


সাধু সাধু


ঝোপের পাশের আঁধারে আঁধারে বিদ্যুত ঝলকে
বাঘ ও বাঘিনি কেলি করে -ক্লান্ত হয়,

তার সন্নিকট মরু ভূঁইয়ে শুকাবো ?


অসাধারণ অসাধারণ অসাধারণ
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: শোনেন,অসাধারণ সাধু,আপনার মন্তব্য ও আমার কবিতা খুব ভাল লেগেছে আমার:)

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ,অশোক দেব।

ভাল থাকবেন।শুভেচ্ছা।

৮. ২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৩২
comment by: আন্দালীব বলেছেন: তুমুল লেখা ফয়সল ভাই। দেরী করে পড়ার জন্য অপরাধী-অপরাধী লাগতেছে। তবুও ভালো যে মিস করিনাই আরকি।

একধরনের মুগ্ধতা কাজ করছে।
---------------------

ফয়সল নোই'র লেখা কেমন স্লো-পয়জনের মতো। :)
বিবশ করে ফেলে।
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: আন্দালীব,এতো ভাল মন্তব্যের জবাব আমি দেই না যে স্যার:)

অনেক ভাল লাগলো আপনার কথায়।

অনেক ভাল থাকবেন।শুভেচ্ছা।
...............................................

স্লো-পয়জনে আমি নিজেই অবশ বিবশ।বেশি দিন আর ঝামেলা পাকাতে পারবো না।এখনই আর পারি না:)

ভাল থাকবেন।

৯. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ২:১৬
comment by: উত্তরাধিকার বলেছেন:
জটিল ধরনের সুন্দর লাগলো।

খুব ভাল লাগলো।

অভিমানে এক বুক আঁধার নিয়ে
ছাইমাখা জীবনে উড়ে চলি
অনিশ্চয়তার সীমানায় !
২৫ শে জুলাই, ২০০৮ রাত ৮:২৭

লেখক বলেছেন:

'অভিমানে এক বুক আঁধার নিয়ে
ছাইমাখা জীবনে উড়ে চলি
অনিশ্চয়তার সীমানায় ! 'ভাল বলেছেন।ভাল লেগেছে।

১০. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ২:১৯
comment by: মানবী বলেছেন: অণৃন্য ব্লগে কবিতাটি পড়েছিলাম মনে হয়, আবারো পড়লাম।

ভালো লেগেছে কবিতাটি, ধন্যবাদ ফয়সল নোই।

+
২৫ শে জুলাই, ২০০৮ রাত ৮:৩৬

লেখক বলেছেন: জি মানবী,অণৃন্য ব্লগে লেখাটি ছিল।তখন কবিতাটি পড়েছেন মনে হওয়ায় অনেক ধন্যবাদ।কৃতজ্ঞতা।কষ্ট করে আবারও পড়ার জন্য আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগছে।

+ দেয়ার জন্য ধন্যবাদ,মানবী।

শুভেচ্ছা।ভাল থাকবেন।

১১. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ২:৩৫
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: অসাধারণ।
২৫ শে জুলাই, ২০০৮ রাত ৮:৪৯

লেখক বলেছেন: আশবাফ,কবিতাটা অসাধারণ নয় আমি নিশ্চিত।:)তবে যেটা নিশ্চিত,তা হলো এমন একটি লেখাকে অসাধরণ বলার মতো অসাধারণ বড় ও উদার একটা মন আপনার আছে।:)এজন্য আপনাকে অভিবাদন।

ভাল থাকবেন,আশবাফ।আপনাকে এই ব্লগে স্বাগতম।

১২. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ২:৫৪
comment by: সবাক বলেছেন:
কেমন লাগলো কিভাবে বলি!!!

স্যালুট জানাই শ্রদ্ধাভরে এই কবিতার জন্য।
২৫ শে জুলাই, ২০০৮ রাত ৮:৫৮

লেখক বলেছেন: সবাক,কবিতার জন্য স্যালুট দিলে মনে পড়ে যাবে সেনা সমর্থিত সরকার দেশ চালাচ্ছে:)বাদ দেন।

সবাক,আপনার আন্তরিক মন্তব্যে আমি খুবই মুগ্ধ।এই কবিতাটা আপনার এতো ভাল লেগেছে দেখে নিজেই আরেক বার পড়ে দেখলাম।আসলেই এতো ভাল লাগার মত কিছু আছে কিনা:)পেলাম না:)

সবাক,আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।ভাল থাকবেন।

১৩. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ৮:৫৪
comment by: লাল দরজা বলেছেন: মিঞা ভাই এই কবিতাটা কোথাও ব্যাবহার করতাম ছাই, এইটারে টাইনা টুইনা একটা ছোড স্ক্রিপ্ট বানান যায় না? ইমানে কইতাছি, বিবেচনা কইরেন।
২৫ শে জুলাই, ২০০৮ রাত ৯:০৭

লেখক বলেছেন:
লাইভ ফ্রম বাগদাদ টাইপ ফিল্ম হবে তাহলে:)

মারা যাওয়ার চান্স আছে ।রাজি থাকলে ইমানে কন।

লাল দরজা,কেমন আছেন?

১৪. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ৯:১৬
comment by: লাল দরজা বলেছেন: ওরেরে মরতাম ফারতাম না! আমি একটা ফাউল টাইপ টেলিভিশন প্রডাকশন করিমু একটা থিম ধরছি হয়ত সহসা নাইমা পড়ব। আপনের পদ্যটা এক যায়গায় ফিট খাইবে বলিয়া মনে হইল, পারলে দুই/চাইর পৃষ্ঠা সাহায্য দ্যান;)

আছি দাদা ভালই :)
২৫ শে জুলাই, ২০০৮ রাত ৯:২৭

লেখক বলেছেন: পারুম না:)আমার বিদ্যায় কুলাবে না।আপনে পারলে কিছু কইররা লন;)আমার আপত্তি নাই:)

 



 


অকস্মাৎ কে চেঁচিয়ে উঠল রক্তে ঝাঁকি দিয়ে
নিলাম নিলাম নিলাম!
আমি তোমার বুকের মধ্যে উঁকি মারতে গিয়ে
চমকে উঠেছিলাম।...

এবং স্পষ্ট বুঝতে পারি,বুকের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩২৮৩৫