somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাহেলা হত্যা মামলার রায় নভেম্বর মাসের মধ্যে

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাহেলা হত্যা মামলাটি নিয়ে কৌতুহলীদের জন্য নতুন কথা হচ্ছে ,মামলাটির স্বাক্ষ্য গ্রহণ এখন শেষ পর্যায়ে। ২৩ জন স্বাক্ষীর মধ্যে ১৮ জনেরই স্বাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছে আদালত। বারবার সমন পাঠানো সত্বেও মামলার অন্যতম ৩ স্বাক্ষী হাজির না হওয়ায় মামলাটির স্বাক্ষ্যগ্রহনের ৩টি তারিখ পিছিয়ে গিয়েছিল। এবং এর ভবিষ্যৎ নিয়ে আশংকা তৈরী হয়। আজ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে হাজির হয়ে স্বাক্ষ্য দেন রাহেলার মৃত্যুকালীন জবানবন্দি গ্রহনকারী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুর রহমান। বর্তমানে তিনি অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

মফিজুর রহমান মূলত তার ধারণকরা জবানবন্দির বিষয়টি আদালতে উল্লেখ করেন। এবং রাহেলার সে সময়ের স্বাস্থ্যের অবস্থা জানান।

এখন অবশিষ্ট ৫ স্বাক্ষীর মধ্যে আছেন,রাহেলা হত্যা মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা মোরশেদুল ইসলাম ও সুরুতহাল প্রস্তুতকারী চিকিৎসক শহিদুল ইসলাম এবং রাহেলা যে গার্মেন্টসএ কাজ করতো সেখানকার ৩ জন।রাহেলা হত্যামামলার নথিপত্র

মামলাটির রাষ্ট্র পক্ষের আইনজীবি আব্দুল কাইয়ুম জানিয়েছেন, আজকের গুরুত্বপূর্ন সাক্ষীর মাধ্যমে মামলাটি প্রমাণের পথ সুগম হয়েছে। তিনি জানান,মামলার অবশিষ্ট স্বাক্ষীদের একাধিকবার সমন পাঠানো সত্বেও তারা কেন আসেননি তা তিনি জানেন না। মামলাটির পরবর্তী তারিখে তিনি অন্য স্বাক্ষীদের আদালতে হাজির করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন ,দ্রুত বিচার আইনে মামলাটি অর্ন্তভুক্তি করার পর এর বিচারের জন্য বেঁধে দেয়া নির্দিষ্ট সময় শেষ হবে এমাসেই। এর পর বিশেষ প্রয়োজন হলে পরের মাসের ১৫ তারিখ পর্যন্ত সময় পাওয়া যাবে নিয়ম অনুযায়ি।এই সময়ের মধ্যেই অবশিষ্ট স্বাক্ষ্য গ্রহণ করে মামলাটির বিচার কাজ সম্পন্ন করতে আন্তরিক ভাবে সচেষ্ট তারা।

উল্লেখ্য,গত এপ্রিল মাসে সরকারের দায়িত্বশীল বিভাগ মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘চাঞ্চল্যকর মামলা মনিটরিং সেলে’ অন্তর্ভুক্ত এবং দ্রুত বিচার আইনে সম্পন্ন করার নির্দেশ দেন।

তবে আজ মফিজুর রহমান জানিয়েছেন, তিনি সমন পাওয়ার পরই আদালতে স্বাক্ষ্য দিতে এসেছেন।

পিপি জানিয়েছেন,মামলার প্রথম তদন্ত কর্মকর্তা বর্তমানে উল্লাপাড়া থানার ওসি। চিকিৎসকও ঢাকাতেই আছেন। তাদেরসহ জবানবন্দি গ্রহনকারী ম্যাজিস্ট্রেটকে একাধিক বার সমন পাঠানোর কথা গত ৩/৪ মাস ধরেই বলে আসছিলেন পিপি।মফিজুর রহমান অবশ্য জানিয়েছেন তিনি প্রথমবার সমন পেয়েই আদালতে এসেছেন।বাকিরা কবার পেয়েছেন বা আদৌ সমন তাদের পৌঁছানো হয়েছে কিনা কে কাকে নিশ্চিত করে!!!

ঊল্লেখ্য গত বছর অক্টোবরে সামহোয়ার ইন ব্লগে মানবীর,সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ লেখাটির পর সচেতন মানুষের ভূমিকায় রাহেলার ধুলো জমা ফাইল খুঁজে বের করা হয় ।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১০ রাত ৩:৩৯
১৯টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×