আগাম হেমন্তে আরো যে কিশোর আমার পরও ডাকবে ইশারায় ,
আড় চোখে তোমার লাবণ্য পোড়াবে সঞ্চিত সন্তাপে
তাকে আমার কথা বলো না।
বেদনায় ভরা তার বাহু, আঙুল , দৃষ্টি । দুঃসাহসী অন্ধকারে
স্বপ্নময় ও নিষ্ঠুর মেঘকুণ্ডলির সংশয় নিয়ে তোমার মুখের অনান্তীয় রেখা
ছুঁয়ে যায় যদি ;
তোমার গোপন চিবুকে , বৈদ্যুতিন ম্যানায় জমানো আমার
উপর পড়া অনুরাগ , বহুবর্ণ ঈর্ষা ধ্বনি , লক্ষ্যহীন ঝড় - বৃষ্টি ,
পরাজিত লু হাওয়া তার আড়াল করে রেখো।
রচনা: ২৪/০৪/১০
সকাল থেকে বসে লিখলাম। এখন মনে হচ্ছে অন্য কারো লেখা স্মরণ করে করে লিখছি!তাই আর এগুনো গেল না।পরে চেষ্টা করা যাবে।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১০ রাত ৩:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


