িবজয়া দশমীর িদনে একাকার দুই বাংলার মানুষ
১৮ ই অক্টোবর, ২০১০ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অন্য দিন এই সময় হয় কাঁধে গুলি ভর্তি বন্দুক ঝুলিয়ে নয়ত স্পিড বোটে করে দুই দেশের সীমানা রক্ষার কাজে ব্যস্ত থাকেন বিএসএফ ও বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যরা। কিন্তু গতকাল ১৭ অক্টোবর ২০১০ কোন পাসপোর্ট বা ভিসা ছাড়াই বিজয়া দশমী উপলক্ষে বাংলাদেশের সাতক্ষীরার শ্রীপুর ও ভারতের উত্তর চব্বিশ পরগনার টাকি'র বাসিন্দারা ইছামতী নদীর কাছে প্রাণখুলে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। সময়টি খুব অল্প হলেও সেই অল্প সময়ই তাঁরা সীমাহীন আনন্দে ছিলেন। বাংলাদেশ ও ভারতের হাজার হাজার মানুষ একে অন্যের সঙ্গে দেখা করলেন, আনন্দে ভাসলেন, শুভেচ্ছা বিনিময় করলেন, আন্তরিকতা আর সৌহার্দ্যে সিক্ত হলেন। তাঁরা ইছামতী নদীতে শতাধিক নৌকা নিয়ে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ইছামতী নদীতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গার বিসর্জন উপলক্ষে দুই দেশের মানুষকে অবাধে মেলামেশার সুযোগ করে দিলেন দুই দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যরা। হাজার হাজার মানুষ নিজেদের দেশের পতাকা উড়িয়ে, ক্যান্ডি, চকলেট, ফল এমনকি পয়সা বিনিময় করে একে অন্যের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। ভালোবাসায় আর আনন্দে মুখরিত হন দুই বাংলার মানুষ। একাকার হয়ে গিয়েছিলেন ক্ষণ সময়ের জন্য হলেও।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন