সম্প্রতি যুক্তরাজ্যের এক মিস্ত্রী বিশ্বের সবচেয়ে দ্রুতগামী মবিলিটি স্কুটার তৈরি করেছেন। এই স্কুটার প্রতি ঘন্টায় ৬৯ মাইল গতিতে ছুটতে সক্ষম। খবর টেলিগ্রাফ অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, দ্রুতগামি এই মোবিলিটি স্কুটার তৈরি করেছেন পেশায় মিস্ত্রি কলিন ফার্জ। এই স্কুটারে লাগানো হয়েছে ১২৫ সিসির মোটরবাইক ইঞ্জিন। আর এতে আছে ৫টি গিয়ার এবং বাস্প বের হবার একজোড়া নির্গমপথ।
জানা গেছে, এই সুপার স্কুটারটি পেট্রোলচালিত। আর এটি ১ গ্যালন পেট্রোলে ১০ মাইল পর্যন্ত চলতে সক্ষম। অন্যান্য মবিলিটি স্কুটারের চেয়ে এটি গড়ে ৯ গুন বেশি গতিতে ছুটতে পারে বলে জানা গেছে।
কলিন ফার্জ-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সাধারণ স্কুটারের মতোই দেখতে এই স্কুটারটির গতির দিক থেকে গিনেজ বুক অফ ওয়ার্ল্ডস রেকর্ডে নাম লেখানোর জন্য আবেদন করবেন তিনি।
কলিন ফার্জ জানিয়েছেন, গিনেজ বুকে নাম ওঠানোর জন্য এই স্কুটারটিকে প্রতি ঘন্টায় ৭০ মাইল গতিতে ছোটাবেন তিনি।
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।