গত বছর ফেব্রুয়ারী মাসে, প্রচার মাধ্যম, বিশেষ করে ইন্টারনেটে প্রচার নিয়ন্ত্রনের জন্যে পাকিস্তানের মোশাররফ সরকার ইউটিউব একসেস ব্যান করেছিলো, যা বলবৎ থাকে প্রায় ১ সপ্তাহ। রাজার বিরুদ্ধে অপপ্রচার অভিযোগ এনে কয়েকমাস ইউটিউব ব্যান থেকেছে থাইল্যান্ডে, ব্যান হয়েছে তুরষ্কে। কিন্তু কোথাও এসব ব্যান স্থায়ী হয়নি। হওয়া সম্ভবও ছিলোনা।
যোগাযোগ ব্যবস্থার উন্নতি সম্ভবত: বর্তমান এবং পৃথিবীর সব সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ উপাদান। ইন্টারনেট তো সেই "যোগাযোগের" প্রান। প্রতিদিন পৃথিবীর লাখো কোটি মানুষ, ইমেইল, ফেসবুক, ইউটিউবের মতো সাইটগুলো থেকে এই আশীর্বাদ কুড়িয়ে নিচ্ছে।
সরকারীভাবে ইউটিউব বন্ধের যে বিষয়টা আলোচনায় উঠে এসেছে, এবং এর পেছনে যেসব কারন আলোচিত হচ্ছে তা মোটেও সুখকর মনে হচ্ছে না। দেশে এখন ক্ষমতায় আছে একটি গণতান্ত্রিক সরকার, যারা ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে জাতিকে। তাদের এহেন কোনো মতিভ্রম দেখতে চাইনা, যা অপ্রিয় করে তুলে তাদের ভূমিকাকে, কিংবা করে প্রশ্নবিদ্ধ।
তবে মুদ্রার এপিঠ ওপিঠ আছে। ভালোমন্দ সবকিছুরই আছে। সবকিছুর একটা সীমাও আছে। কারোরই দায়িত্ত্বজ্ঞানের সীমা ছাড়ানো কিছু করাও উচিৎ না। এটা একান্তই আমার নিজস্ব মতামত। ওপরের উদাহরনে যেসব দেশের প্রসংগ উঠে এসেছে, এর প্রায় গুলোতেই সামরিক বা আধা সামরিক, বা সেচ্ছাচারী সরকার এসব সিদ্ধান্ত নিয়েছে।
পরিশেষে সরকারের আশু সুমতি কামনা করে বলতে চাই
"দ্বাররুদ্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি?"
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।