somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জব্বর একখান দিন গ্যালো...কানের পাশ দিয়া অ মাথার ওপর দিয়া

১৬ ই মার্চ, ২০০৯ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনাচক্র১.দুপুরের ঝা রোদে শিল্পকলা একাডেমী থিকা রাস্তায় নামবো, সেগুন বাগিচার এই সাইডের(বার কাউন্সিল এর উল্টা দিকে) গেইট। উদ্দেশ্য, রিকশা নিয়া নীলক্ষেত গমন। ঠিক ওই মুহুর্তে এখানে রিকশা আশা করা যায়না। একটু বামে গিয়ে মোড়টার মধ্যে পাওয়া যাবে। ভিআইপি সড়ক হওয়াতে ডান দিকে, মৎস্যভবনের সামনের রাস্তা দিয়ে যাওয়া সম্ভবও না। কিন্তু কিসের কি, দেখি একটা রিকশা দাড়িয়ে।
আমি প্রায় গেইট ছেড়ে বাইরে ফুটপাতে পা দিয়েছি, হাত তুলে ডাকলাম বার দুয়েক, এই খালি, খালি...সে একবার আমার দিকে তাকায়, একবার সামনে তাকায়। শেষমেশ ধীর গতিতে সামনে রওনা হয়।
আমি ত থ। কিছুটা বিরক্ত, ব্যাটা হ্যা-না কিছু না বলেই চলে যাবে? আবার ডাকি, ওই খালি..এবার সে অবিচল দৃষ্টিতে জোরে জোরে প্যাডেল মারতে থাকে। আমি বেশ খানিকটা বিরক্ত হয়ে তার কাছাকছি হবার চেষ্টা করি, পাশ কাটানোর সময় মৃদূ ভর্ৎসনা দিই...যাবা-না-যাবানা সেটা কৈতারো না মিয়া? এই বলে ওপাশের ফুটপাদত গিয়ে দাড়াই। আর শ্যেন দৃষ্টি দিয়ে লক্ষ্য করি, ব্যটার মতিগতি আসলে কি?এরাম রহস্যজনক আচরন কর্তেছে কেন? মাইরি, দেখি ওপাশের ফুটপাতে ক্যামেরাম্যান পজিশনে।
এতোক্ষণে মাথায় ঢোকে, এখানে রিকশা দেখা পাওয়ার কারন! আরো খুটিয়ে লক্ষ্য করি, ওই ব্যাটা আসলে রিকশা ওয়ালা না, মেকাপ লৈছে;) মনে মনে ভাবতাছি, নাটক শ্যূটিং করতে আয়া বিনি পয়সার নাটক দেখে ফাললো নাকি ব্যাকতে?

ঘটনাচক্র ২. এই ঘটনার দুই ঘন্টা পড়ের কথা। বাড়ির কাছটায় ঠিক দুইটা বাজলে বাজ পড়ে।এক নাগারে সব দোকান বন্ধ। একটা কাক-পক্ষীও পাওয়া যায়না। বিড়ি যোগারের জন্য ৬টাকার রিকশা ভাড়া খরচা আরকি! দেখি গলির শেষ মাথার দোকানটা খোলা। কিন্তু সেটা হা করে আছে! মানে, খালি। মাল সামাল তুলে নাইক্যা।

মূদির দোকান দেখে হতাশ হলাম। এখানে সিগারেট পাওয়ার আশা অরণ্যে রোদন হয়ে যায় বুঝি। দোকানদার আংকেল আবার হুযুর গোছের, ইয়া লম্বা দাড়ি। এধরনের লোক সাধারনত: দোকানে সিগারেট রাখেনা। যাই হোক, সামনে দেখি সিগারেটের এন্তেজাম আছে! সাহস নিয়া জিগাই, আংকেল বেনসন আছে? উনি দ্বিগুন জিজ্ঞাসু দৃষ্টিতে পাশে তাকায়, যেন উনি জানেননা আছে-কি-নেই, এখানে নতুন।
পরমুহুর্তে আবিষ্কার করি, তার হাতে একটা বেনসনের নয়া প্যাকেট। এখনো লেমিনেশন খোলা হয়নি। উনি পাশের লোকের সাথে কথা বলতে বলতে খুলতে লাগলেন। আমি ত হাফ ছেড়ে...
কিন্তু সাথে সাথেই কর্পূরের মতো উড়ে গেলো সস্তি, তার জায়গায় দখল করলো বিস্ময় আর কৌতুহল! সিগারেটের প্যাকেটে মোড়র উন্মোচন করে দেখা গেলো চারপাঁচটা বিড়ি আর একটা পত্রিকার কাগজ গোঁজা। উপস্থিত সবাই যেন সাপের পাচ পা দেখছে!!! ঘটনা কি?আমার মুখ দিয়ে বেরিয়েই গেলো আপসুসটা। পুরা আশি টাকাই গচ্ছা! দোকানদার বেচারার মনের অবস্থা বোঝা যাচ্ছে।
কিন্তু তার, এমনকি সবার আগ্রহের মাত্রা ছাড়িয়ে গেলো অত্যন্ত যত্ন করে মোড়া পত্রিকার কাগজের ভাঁজে কি গুপ্তধন আছে?ওটা আস্তে আস্তে খুলতে লাগলেন আংকেল। যাদু দেখানোর ভঙ্গি। শেষ বাজটা আলগা করতেই বেড়িয়ে এলো...........না, ..তেমন কিছুনা,,...একটা ছেড়া ঠুঙ্গা...
বাসায় ফিরতাছি আর ভাবতাছি, দেশটা এরাম আওলাইয়া যাইতাছে ক্যান...কি গোলমালের কথা!


সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০০৯ রাত ৮:৫৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×