প্রথম আলো পত্রিকার আমি অন্ধ ভক্ত না, তবুও ভালো-মন্দ লেখা যেমন প্রিয়তে রেখে দিই আমরা ব্লগে, তেমনই প্রথম আলোকেও প্রিয়তেই রাখা। গতপরশু পত্রিকাটিতে প্রকাশিত বিশালাকারের রিপোর্টটি মনোযোগ দিয়ে পড়েছি। বসুন্ধরা গ্রুপের সাথে সেনা প্রধানের সখ্যতার চিত্র উঠে এসেছে, সাথে শিশিরের কার্টুন ছিলো অশ্লীল ব্যঙ্গময়
সাহসী, সময়োপযোগী আর পথ দেখানো রিপোর্ট প্রথম আলো বরাবরই করে থাকে। সে জন্যেই সেটা প্রিয়তে। ভিতরের পাতায়, বসুন্ধরার উপহার গ্রহনের ব্যপারে ফুটবলার সালাউদ্দীনের মতামত-সহ সাক্ষাৎকার ছাপা হয়।
কিন্তু একদিন ছুটির পর, আজ প্রথম আলো হাতে পেয়েই মনটা একটু খারাপ। পত্রিকার প্রথম পাতায় নিচের পুরোটা জুরে বিশাল আকারে বসুন্ধরা গ্রুপেরই বিজ্ঞাপন! এটা কোন ধরনের নৈতিকতা হলো?!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




