পৌষপূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করবো না
আমার এখনই বস্ত্র দরকার
ন্যাংটা হয়ে যাচ্ছি,
জবাফুলের গাছ আমার উঠানে নেই
আমি পুষ্পবৃক্ষহীন হয়ে যাচ্ছি!
অগ্রহায়ণের মাসে আমার উঠানে গতবার
ধান তুলতে পারিনি,
এবারও কি তুলতে পারবো?
বাসন্তী রঙের কাপড় যাদের মানায় না
তারাও কি এবারও বসন্ত উৎসব করবে?
কাসুন্দির ঝোল নিয়ে-
ভাত মাখানোর ইচ্ছে হলেও কি
সেই ইচ্ছে আমার পূরণ হবে?
আমরা কোন্ কালস্রোত নিয়ে ধরাধরি করি
যেখানে স্নান সেরে নিজের ঘরেই উঠতে পারিনা!
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


