চন্দ্রালোক
১৩ ই মার্চ, ২০১০ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক গলির মেয়ে
আর এক গলিতে ঢুকলে যা হয়
বুকে কাঁপা কাঁপা ভয়!
চন্দ্রালোক দিলেও অভয়
মানুষেরা কটমট থাকে চেয়ে
সপ্তসুর হারায় কখনো কখনো লয়!
একা হাঁটাচলা
দিন থেকে রাতে
এ কোন্ মনুষ্যজাতে
বিপদবিহ্বল হয়ে পড়ে
ছায়া নিয়ে কোন্ ছন্দে নড়ে
মেয়েরা এখনো কি থাকবে অবলা?
এক গলির মেয়ে
অন্য গলিতে প্রবেশ করলে
হয়ে পড়ে বড়বেশি অচেনা,
কেউ কেউ ভাবে - এসেছে নতুন পণ্য
যাবে বুঝি কেনা!
মেয়েরা নিজের পায়ে হেঁটে হেঁটে
এক গলি থেকে আর এক গলিতে
তবুও যাচ্ছে!
বড় সড়কে ওঠার সাহসও পাচ্ছে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন
সংবাদপত্র যা বলছেজাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন