১
অমাবস্যার চেয়েও ঘন হয়ে আসে অন্ধকার
যখনই ঘরের লোকের হাতে খোলা দরোজাটা হয়ে যায় বন্ধদ্বার !
২
সাদামাটা পোশাকের চল আর নেই
রঙিন পোশাকে সাজো --নইলে হারাবে খেই !
৩
চিবুকের কাছে আসার সুযোগ নিয়ে
বন্ধুও বিষাক্ত কীট হয়ে দংশন করে !
৪
বিশ্বাসের এক পা টলতে বেশি সময় লাগে না
দু'পা মচকে যায় যে কোনো সময় !
৫
করমর্দনের হাতও পয়সার লোভে
মুহূর্তেই রক্তাক্ত হয়ে ওঠে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


