আমার প্রিয় পোস্ট

নর্দমার রাত, হিরন্ময় তাঁত

হুমায়ুন আজাদ: প্রেমিকার মৃত্যুতে

০৬ ই মে, ২০০৯ রাত ১:৪৮

শেয়ারঃ
0 4 0

খুব ভালো চমৎকার লাগছে লিলিআন,
মুহুর্মুহু বিস্ফোরণে হবো না চৌচির।
তরঙ্গে তরঙ্গে ভ্রষ্ট অন্ধ জলযান
এখন চলবে জলে খুব ধীরস্থির।
অন্য কেউ ঢেলে নিচ্ছে ঠোঁট থেকে লাল
মাংস খুঁড়ে তুলে নিচ্ছে হীরেসোনামনি;
এই ভয়ে কাঁপবে না আকাশপাতাল,
থামবে অরণ্যে অগ্নি আকাশে অশনি।

আজ থেকে খুব ধীরে পুড়ে যাবে চাঁদ,
খুব সুস্থ হয়ে উঠবে জীবনযাপন।
অন্নে জলে ঘ্রাণে পাবো অবিকল স্বাদ,
চিনবো শত্রুর মুখে, কারা-বা আপন।
বুঝবো নিদ্রার জন্যে রাত্রি চিরদিন,
যারা থাকে ঘুমহীন তারা গায় গান।
রঙিন রক্তের লক্ষ্য ঠাণ্ডা কফিন;
খুব ভালো চমৎকার লাগছে লিলিআন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রিয় কবিতাপ্রিয় কবিতা ;
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৯ রাত ১:৪৮ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই মে, ২০০৯ রাত ১:৫০
নকীবুল বারী বলেছেন: পড়ি নাই আগে, শেয়ার করার জন্য ধন্যবাদ
১৯ শে জুলাই, ২০০৯ ভোর ৬:০৭

লেখক বলেছেন: শুভ ভোর

২. ০৬ ই মে, ২০০৯ রাত ১:৫২
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: আজ থেকে খুব ধীরে পুড়ে যাবে চাঁদ,
১৯ শে জুলাই, ২০০৯ ভোর ৬:০৬

লেখক বলেছেন:

৩. ০৬ ই মে, ২০০৯ রাত ১:৫৬
তর্পন বলেছেন: হুমায়ুন আজাদের নিজস্ব একটি স্টাইল ছিল, এমন কি শব্দ চয়নেও। অনেকবার পড়লাম এবং আরো বেশী ভাল লাগলো। ধন্যবাদ!
১৯ শে জুলাই, ২০০৯ ভোর ৬:০৬

লেখক বলেছেন: শুভ ভোর

৪. ০৬ ই মে, ২০০৯ রাত ২:০০
ট্র্যানজিস্টার বলেছেন: আমার পড়া অন্যতম সেরা কবিতা। ধন্যবাদ আবারো পড়ানোর জন্য। প্লাস, প্রিয়তে।

"বুঝবো নিদ্রার জন্যে রাত্রি চিরদিন,
যারা থাকে ঘুমহীন তারা গায় গান।"

অবিশ্বাস্য কনসাইস দুটো পংক্তি।
১৯ শে জুলাই, ২০০৯ ভোর ৬:০৬

লেখক বলেছেন: শুভ ভোর

৫. ০৬ ই মে, ২০০৯ রাত ২:০৭
খন্দকার মেহেদী হাসান বলেছেন: অনেকদিন পর আবার পড়লাম। সেই প্রথমবার পড়ার মতো একই অনুভূতি। Thanks.
১৯ শে জুলাই, ২০০৯ ভোর ৬:০৬

লেখক বলেছেন: শুভ ভোর

১৯ শে জুলাই, ২০০৯ ভোর ৬:০৬

লেখক বলেছেন: শুভ ভোর

৭. ০৬ ই মে, ২০০৯ রাত ৩:৪৬
নৃপ অনুপ বলেছেন: সুন্দর।
বহুদিন পর হঠাৎ আবার...

বুঝবো নিদ্রার জন্যে রাত্রি চিরদিন,
যারা থাকে ঘুমহীন তারা গায় গান।

ধন্যবাদ.
১৯ শে জুলাই, ২০০৯ ভোর ৬:০৬

লেখক বলেছেন: শুভ ভোর

৮. ০৬ ই মে, ২০০৯ ভোর ৪:২৪
মিলটনরহমান বলেছেন: আজ থেকে খুব ধীরে পুড়ে যাবে চাঁদ,

হুমায়ুন আজাদ-এর কাব্য-চিন্তা ধীর-বহমান নয়।

এ কবিতায় তাঁর স্বভাবের অমিল কিছুটা ধরা পড়ে।
অনেকটা তাঁর উপন্যাস 'ফালি ফালি করে কাটা চাঁদ' এর মত।
এই উপন্যাস নিয়ে আমি দীর্ঘ একটি স্বাক্ষাতকার নিয়েছিলাম তাঁর। যেটি তাঁর গ্রন্থ 'ধর্মানুভূতির উপকথা ও অন্যান্য' তে আছে।
১৯ শে জুলাই, ২০০৯ ভোর ৬:০৬

লেখক বলেছেন:

৯. ০৬ ই মে, ২০০৯ ভোর ৪:৪১
মাহমুদ৬৯ বলেছেন: অনেকবার পড়া একটি কবিতা আবারও পড়ার সুযোগ করে দেবার জন্য ধন্যবাদ।

বুঝবো নিদ্রার জন্যে রাত্রি চিরদিন,
যারা থাকে ঘুমহীন তারা গায় গান।

১৯ শে জুলাই, ২০০৯ ভোর ৬:০৬

লেখক বলেছেন: শুভ ভোর

১০. ০৬ ই মে, ২০০৯ রাত ১০:০৮
প্রচ্ছদ বলেছেন: খুব ভালো চমৎকার লাগছে লিলিআন,
মুহুর্মুহু বিস্ফোরণে হবো না চৌচির।
১৯ শে জুলাই, ২০০৯ ভোর ৬:০৬

লেখক বলেছেন: শুভ ভোর

১১. ০৬ ই মে, ২০০৯ রাত ১০:১৭
ট্র্যানজিস্টার বলেছেন: একজনের ভালো লাগেনি।

...তবু মেয়ে কবিতা বোঝেনা ;)
১৯ শে জুলাই, ২০০৯ ভোর ৬:০৫

লেখক বলেছেন: শুভ ভোর

১৯ শে জুলাই, ২০০৯ ভোর ৬:০৫

লেখক বলেছেন: শুভ ভোর

১৩. ০৭ ই মে, ২০০৯ রাত ৯:৪৭
জ্যাবারঅয়াক বলেছেন: অনেক দিন এ কবিতা খুঁজেছি। ধন্যবাদ।
১৯ শে জুলাই, ২০০৯ ভোর ৬:০৫

লেখক বলেছেন: শুভ ভোর

১৪. ০৭ ই মে, ২০০৯ রাত ১০:০৭
সামী মিয়াদাদ বলেছেন: কিছুই বুঝলাম না....কি কইতে চাইলেন উনি
১৯ শে জুলাই, ২০০৯ ভোর ৬:০৫

লেখক বলেছেন: শুভ ভোর

১৯ শে জুলাই, ২০০৯ ভোর ৬:০৫

লেখক বলেছেন: শুভ ভোর

১৬. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪৭
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আমি জানি, ভালো ক'রেই জানি, কিছু অপেক্ষ ক'রে নেই আমার জন্যে; ড.হুমায়ুন আজাদ

গতকাল শ্রীনগর গিয়েছিলাম শামুক-ঝিনুক নিধনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহনের জন্য। পাশেই রাড়িখাল জগদীশ চন্দ্রবসুর বাড়ী ভাবলাম একবার দেখে যাই। পথে দেখা পেলাম অনেক কিছুর।
ভাবছিলাম পোস্ট দিব শামুক-ঝিনুক নিয়ে কিন্তু ঘুম থেকে ওঠে পত্রিকার পাতায় দেখি আজ ড.হুমায়ুন আজাদ এর মৃত্যু বার্ষিক। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে। আমার ক্যামেরায় তোলা কিছু ছবি।

এপিটাফ
আমি জানি, ভালো ক'রেই জানি, কিছু অপেক্ষ ক'রে নেই আমার জন্যে;
কোনো বিস্মৃতির বিষন্ন জলধারা, কোনো প্রেতলোক, কোন পুনরুত্থান,
কোন বিচারক, কোন স্বর্গ, কোন নরক; আমি আছি, একদিন থাকবো না,
মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম। নিরর্থক সব
পুণ্যশ্লোক, তাৎপর্যহীন সমস্ত প্রার্থনা, হাস্যকর উদ্ধত সমাধি; মৃত্যুর পর যে-
কোনো জায়গায়ই আমি প'ড়ে থাকতে পারি,-জলাভূমিতে, পথের পাশে,
পাহাড়ের চূড়োয়, নদীতে মরুভূমিতে, তুষারস্তূপে! কিছুই অপবিত্র নয়...







২১ শে আগস্ট, ২০০৯ রাত ১:৪৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ এপিটাফের জন্যে

 

মোট সময় লেগেছে ১.৩০৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
i am looking for the face i had
before the world was made.
-yeats.
© নির্ঝর নৈঃশব্দ্য...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ