দেশীয় কাব্য ও হালকা ছবি ব্লগ
০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমাজ এখন বদলে গেছে
উঠে গেছে শরম,
পনেরো, বিশজন শ্লোগানে
রাজপথ করছে গরম।
হাসির পাত্র হতে আর
নেই একটু বাকি,
নিউজ দেখে হতাশ হয়ে
বলল মেজো কাকী।
এমন মজার আন্দোলন
দেখিনি তো আগে,
অট্টহাসি তামাশা দেখি
ঢাকার শাহবাগে।
কোটা নিয়ে রং তামাশা
আর দেখব কত?
হিংসা বিদ্বেষ ভুলে যায়
মনে ছিলো যত।

সুযোগ সন্ধানী হাঙ্গামা
করি এবার বন্ধ,
দেশের তরে এগিয়ে যাই
মিটে যাক দ্বন্দ্ব।
হাতে হাত ধরে দেশটা গড়ি
মেধার হোক জয়,
দেশের সম্মান বেড়ে উঠুক
হবেনা কভু ক্ষয়।
মুক্তিযোদ্ধারা বীর সন্তান
দিয়েছে দেশ, মাটি,
তাদের সম্মান ওপরে থাক
তারাই আসল খাঁটি।
মায়ের মতো মাটি সত্য
চির সত্য জানি,
সবার উপরে বাংলাদেশ
এই কথাটি মানি।

তাং ০৬/১০/১৮
ছবিঃ নেট, সামু ব্লগের তারেক মাহমুদ
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫

ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই...
...বাকিটুকু পড়ুন
আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে...
...বাকিটুকু পড়ুন
আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে...
...বাকিটুকু পড়ুনআমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন
ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!
আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী...
...বাকিটুকু পড়ুন