বলিউড অভিনেত্রী রাইমা সেন অভিনীত ‘মির্চি’ ছবিটি আজ শুক্রবার মুক্তি পেয়েছে। তবে মুক্তির আগে ছবির ট্রেলার দেখে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন তিনি। এই ছবিটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাইমা।
ছবির কেন্দ্রীয় অভিনেতা অরুণোদয় সিংয়ের সঙ্গে বেশ কয়েকটি অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য নিয়ে রীতিমতো আতঙ্কে রাইমা। অরুণোদয়ের সঙ্গে রাইমার চুম্বন, গোসল ও শয্যা দৃশ্যের বেশ কটি অন্তরঙ্গ দৃশ্য রয়েছে এ ছবিতে।
ছবির পরিচালক বিনয় শুক্লা তাঁর মির্চি ছবিকে ভারতের প্রথম ইরোটিক সিনেমা বলে বর্ণনা করেছেন। পরিচালক হিসেবে বিনয় ইতিমধ্যে ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন।
মির্চি ছবি প্রসঙ্গে রাইমার বরাত দিয়ে টোটাল ফিল্মি ডটকম জানিয়েছে, মুক্তির আগে ছবিটি তিনি দেখে হতবাক হয়ে যান। অরুণোদয়ের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্যগুলো বাদ দিতে পরিচালক বিনয় শুক্লাকে অনুরোধও করেছিলেন রাইমা। কিন্তু পরিচালক দৃশ্যগুলো বাদ দেননি।
এ রকম দৃশ্য তো বলিউডের ছবিগুলোতে থাকেই। তবে তাঁর হতবাক হওয়ার কারণটা কি—এ প্রশ্নের জবাবে রাইমা ওই ওয়েবসাইটে আরও বলেন, ‘ছবির গল্পের প্রয়োজনে একজন অভিনেত্রীকে সব ধরনের অভিনয় করতে হয়। তবে আমি এই প্রথম কোনো ছবিতে এতটা খোলামেলা দৃশ্যে অভিনয় করেছি। আমি এখন ভাবছি, মা (মুনমুন সেন) ও দিদা (সুচিত্রা সেন) বিষয়টি কীভাবে নেবেন। এ প্রথম এতটা খোলামেলাভাবে কোনো ছবিতে আমাকে দেখা যাবে। তাই ভাবছি দৃশ্যগুলো দেখার পর মা ও দিদা কী ভাববেন? এ নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় আছি।’
রাইমা আরও বলেন, ‘ছবিটির এসব দৃশ্য ধারণের সময় আমি আপত্তিও জানিয়েছিলাম। কিন্তু তা সত্ত্বেও পরিচালক কাহিনির প্রয়োজনে এ দৃশ্যগুলোকে কয়েকবার ধারণ করেন। বলতে পারেন, বাধ্য হয়েই আমি এ কয়েকটি দৃশ্যে অভিনয় করেছিলাম।’
সূত্রঃ প্রথম আলো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



