তারে কইছিলাম রাখতে চোখে চোখ
কইন্যা ভিতরে ডুইক্যা মনের দরোজার ফাঁকে-
মারছে উঁকিঝুঁকি।
এক টিকেটে সে দ্যাখছে দুই ছবি।
তারে কইছিলাম চড়তে নাগরদোলায়
দোলনায় পাড়া না দিয়াই বুইঝা ফেলছে সে
নাগরের তলপেটে উইয়া যাওয়া প্রজাপতির দলরে
সে দ্যাইখা ফেলছে।
এক টিকেট কইন্যা দ্যাখছে দুই ছবি।
বেবাক শিহরণ আর ধুকপুকাবুক
সব বিলায়া দিছি কইন্যারে পানির দামে
দিশেহারা কইন্যা যদি বুকের মইধ্যে নামে
আসমান থেইক্যা পরীর লাহান পালকির থন
জানে না কইন্যা, এক টিকেটে পড়ছে কাটা দুইখান মন।
ঢাকা >> আঠার এপ্রিল দুই হাজার আট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


